প্রবেশগম্যতা সেটিংস

Topic

অনুসন্ধান পদ্ধতি

36 posts

রিসোর্স টিপশীট

টিপশিট: সুশীল সমাজ ও এনজিওদের সঙ্গে সাংবাদিকদের অংশীদারত্ব গড়ে তোলা কেন জরুরী, কীভাবে গড়বেন

সুশীল সমাজ, এবং বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সঙ্গে কাজ করলে প্রান্তিক জনগোষ্ঠী ও সরকারি কর্মকর্তাদের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়। পাওয়া যায় স্পর্শকাতর বিভিন্ন তথ্যও। অনুসন্ধানী সাংবাদিকদের জন্য এসব সংগঠন মূলত কাজ করে বার্তাকক্ষ ও বাস্তব দুনিয়ার মধ্যে একধরনের যোগসূত্র হিসেবে। যদিও কাজের স্বাধীনতা আর নৈতিক সীমারেখা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকাটাও জরুরী।

অনুসন্ধান পদ্ধতি

সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক উন্মোচন : জার্মানির নারী উগ্র ডানপন্থী গোষ্ঠীর অন্তরালের গল্প

কখনও কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলানো থেকে একটি অনুসন্ধানের সূত্রপাত হয় । এক্ষেত্রে যেমন হয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তরুণীরা যেখানে—সাধারণত সোনালী চুল এবং নীল চোখের—চুল বেনী করার নিয়মাবলী, ফ্যাশনবিষয়ক অনুপ্রেরণা এবং চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের ছবি পোস্ট করে।

অনুসন্ধান পদ্ধতি

যৌথ অনুসন্ধান—ভেস্তে যেতে পারে সামান্য একটি ইমেলের ভাষার কারণে এবং আরও যেসব শিক্ষা নেওয়া যেতে পারে

সম্প্রতি একটি অনুসন্ধানের মাঝপথে একজন অংশীদার প্রায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন সহকর্মীর পাঠানো ইমেইলের অতিরিক্ত আনুষ্ঠানিক ও “ব্যবসায়িক ধাঁচের” ভাষা তাকে বিরক্ত করে। সেই সময় অন্য একজন অংশীদার হস্তক্ষেপ না করলে তিনি প্রকল্প থেকে সরে যেতেন।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

ভিডিও তথ্যের শক্তিশালী উৎস, রিপোর্টিংয়ের জন্য পথচারীদের থেকে পাওয়া ভিডিও যাচাই করবেন যেভাবে

আধুনিক সাংবাদিকতায় তথ্য-প্রমাণের অন্যতম শক্তিশালী একটি মাধ্যম হয়ে উঠেছে ভিডিও, যেখানে আবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই প্রমাণ জাল ও কারসাজি করার কাজগুলো আরও সহজ করে দিয়েছে। এই নতুন বাস্তবতায় সাংবাদিকদের অবশ্যই ভিজ্যুয়াল ইনভেস্টিগেটর হয়ে উঠতে হবে।

রিসোর্স গাইড

এআই’র দ্বিচারিতা: অপব্যবহার ও ভুয়া তথ্যের ঝুঁকি নাকি বার্তাকক্ষ ও রিপোর্টারদের জন্য শক্তিশালী হাতিয়ার

সাংবাদিকদের এখন থেকেই কিছু মৌলিক প্রশ্ন করা শুরু করতে হবে: এআই ব্যবহার করার সময় আপনি যে তথ্যগুলো নিয়ে কাজ করছেন, সেগুলো কোথায় থাকছে? সেই তথ্যগুলো আসলে আসছে কোথা থেকে? এই প্রযুক্তিটি কীভাবে তৈরি করা হয়েছে? আর এই টুলের পেছনে থাকা অ্যালগরিদমগুলোই বা কী?

অনুসন্ধান পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’: অস্কারজয়ী এই তথ্যচিত্র দেখে শিখতে পারেন  ছদ্মবেশী সাংবাদিকতা ও গোপনে তথ্য সংগ্রহের কৌশল

এটা আমি—পাশা তালানকিন। এই মুহূর্তে আমি একদমই জানি না, নিজের জন্য কত বড় ঝামেলা ডেকে আনতে যাচ্ছি।
এভাবেই শুরু হয় অসাধারণ গল্পটি। তিনি রাশিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ একজন শিক্ষক। যিনি পরে হয়ে ওঠেন একজন হুইসেলব্লোয়ার। তিনি ঝুঁকি নিয়ে রুশ স্কুলগুলোর সামরিকীকরণের চিত্র, ক্যামেরাবন্দি করে গোপনে বাইরে পাঠান।

অনুসন্ধান পদ্ধতি জিআইজেসি২৫

স্যাটেলাইটের ছবি ব্যবহার করে যুদ্ধাপরাধ অনুসন্ধান করবেন যেভাবে

ভূস্থানিক গোয়েন্দা তথ্য সাংবাদিকদের জন্য তুলনামূলকভাবে নতুন একটি ক্ষেত্র। অতীতে স্যাটেলাইট মূলত রাষ্ট্রগুলোই নিয়ন্ত্রণ করত। তবে বাণিজ্যিক স্যাটেলাইট বৃদ্ধির ফলে প্রতিবেদনের ধরন বদলে গেছে। এখন সাংবাদিকরা এমন সব সংঘাতের ছবি আকাশপথ থেকে দেখতে পারেন, যা আগে কঠিন বা প্রায় অসম্ভব ছিল।

অনুসন্ধান পদ্ধতি

আসাদের পতনের পর সিরিয়ার চুরি যাওয়া শিশুদের নিয়ে অনুসন্ধান ও ঘটনা উন্মোচন

আসাদ সরকারের বিরুদ্ধে ওঠা হতবাক করার মতো অভিযোগগুলোর একটি ছিল—সরকারী কর্মকর্তারা রাজনৈতিক বন্দিদের আটকের পাশাপাশি অপহরণ করেছিলেন তাদের শত শত শিশুসন্তানদেরও। শত শত সিরীয় শিশু অপহরণের ন্যাক্বারজনক এই কাজের সঙ্গে জড়িত ছিল সে দেশে কর্মরত শিশু দাতব্য সংস্থাগুলোও।

অনুসন্ধান পদ্ধতি জিআইজেসি২৫

সমুদ্র পথে জোরপূর্বক শ্রম এবং মানবপাচারের ঘটনা অনুসন্ধান করবেন যেভাবে

মানব পাচার অনুসন্ধানের সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি হলো জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) ডেটার মাধ্যমে তাদের গতিবিধি অনুসরণ করা। ভিএইচএফ রেডিওর মাধ্যমে সম্প্রচারিত এই রিয়েল-টাইম তথ্যে জাহাজের অবস্থান, গন্তব্যের দিক ও গতি সংক্রান্ত তথ্য থাকে।

রিসোর্স গাইড

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য নির্বাচনী গাইড: প্রার্থীদের নিয়ে অনুসন্ধান

প্রার্থী কি অবৈধভাবে অর্জিত সম্পদ লুকিয়ে রাখছেন?  তারা কি তাদের জীবনবৃত্তান্ত সমৃদ্ধ করার জন্য একাডেমিক কাজ নকল করেছেন? তাদের দাতারা কি এমন সব গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছেন, যারা বিদ্বেষ ও ঘৃণা ছড়ায়? দলের কোনো উপদেষ্টা কি নিষিদ্ধ কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখেন, কিংবা বিদেশি সরকারের গোপন ভাড়াটিয়া?

রিসোর্স গাইড

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য নির্বাচন গাইড: ভোটের জন্য প্রস্তুতি

ভোট গ্রহণের মাসখানেক (বা এমনকি বছরখানেক) আগে থেকেই নির্বাচন বিটের সাংবাদিকদের উচিত বিদেশি প্রভাব বিস্তারের ঘটনা, জনসাধারনের ধারণাকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করা (ডার্ক পিআর), ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, ভুয়া ভাষণ তৈরি (ডিপফেক), ভোটার দমন আইন, কৃত্রিম জনসমর্থন , জিরো-ক্লিক নজরদারি, এবং রাষ্ট্রীয় মদদে চালানো মিথ্যা তথ্য ছড়ানোর মতো বিষয়গুলো খতিয়ে দেখা।

রিসোর্স গাইড

নির্বাচন অনুসন্ধান গাইড: সাংবাদিকদের জন্য নতুন কিছু অনুসন্ধানী টুল

রিপোর্টারদের মধ্যে যারা পরবর্তী নির্বাচন কভার করবেন, নতুন কৌশল হিসেবে তাদের কিন্তু পুরানো বদ্ধমূল ধারণাগুলোকে ভেঙ্গে ফেলতে হবে: রাজনীতিবিদ ও তাদের মিত্ররা মিলে ভোটারদের ধোকা দেওয়া কিংবা সমালোচকদের মুখ বন্ধ করিয়ে দেওয়ার মতো বিষয়গুলোকে মোটেও খাটো করে দেখা যাবে না।

রিসোর্স গাইড

রিপোর্টারদের জন্য গাইড: এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করবেন যেভাবে

এআই শনাক্তকরণের সাতটি ধাপ ও পদ্ধতি হলো- শরীরের গঠনগত ত্রুটি, পদার্থবিজ্ঞানের নিয়ম লঙ্ঘন, প্রযুক্তিগত ছাপ, কণ্ঠস্বরের অস্বাভাবিকতা, বিষয়বস্তুর সম্পর্কিত যৌক্তিকতা, আচরণের ধরণ, এবং  অন্তর্জ্ঞান বা ‘গাট ফিলিং’। এগুলো রিপোর্টারদের জন্য একটি পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে কাজ করে, যা স্বল্প সময়ের মধ্যে কনটেন্টের সত্যতা যাচাই করতে সাহায্য করে।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

বার্তাকক্ষে এআই চ্যাটবট: যেভাবে নিজেদের রিপোর্ট ব্যবহার করে বাড়ানো যায় পাঠকের আস্থা

সোশ্যাল মিডিয়া এখন আর গণমাধ্যমে প্রকাশিত খবরকে পাঠকের কাছে পৌঁছে দিতে খুব একটা অগ্রাধিকার দিচ্ছে না, তাহলে আপনি কীভাবে আপনার পাঠকের সঙ্গে যুক্ত থাকবেন? কীভাবে টেকসই ট্রাফিক বজায় রাখবেন এবং পাঠককে আপনার কনটেন্টের সঙ্গে সম্পৃক্ত রাখবেন?

রিসোর্স গাইড

বিদেশি লবিং অনুসন্ধানে আগ্রহী সাংবাদিকদের জন্য জিআইজেএন নির্দেশিকা

লবিংয়ের পেছনে সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যয় করছেন কোটি কোটি টাকা। কারা করছেন এই কাজ। সাংবাদিকদের জন্য এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিদেশি লবিংয়ের বিষয়ে অনুসন্ধানে সহায়তা করতে কিছু ফ্রি অনলাইন টুলস রয়েছে। যদিও এগুলোর কিছু সীমাবদ্ধতা আছে, তবুও সঠিকভাবে ব্যবহার করলে এসব ডকুমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সম্ভব।

অনুসন্ধান পদ্ধতি

পডকাস্টে অনুসন্ধানী সাংবাদিকতা, শুরু করার আগে নিন ৬ পরামর্শ

পডকাস্ট অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বেশ উপযোগী। কারণ এই মাধ্যমটি ব্যবহার করে দীর্ঘ সময় নিয়ে জটিল কাহিনীর গভীরে প্রবেশের সুযোগ থাকে। তাছাড়া গল্পটি কত বড় বা কতটা সময় নিচ্ছে—সে সব নিয়ে খুব বেশি সীমাবদ্ধতা থাকে না।

রিসোর্স গাইড অধ্যায়

যুদ্ধাপরাধ অনুসন্ধান: অস্ত্র ব্যবসা

এই গাইডের উদ্দেশ্য হলো অনুসন্ধানী সাংবাদিকদের এমন সব কৌশল ও পরামর্শ প্রদান করা, যাতে তাঁরা অস্ত্র লেনদেনের ঘটনাগুলো অনুসন্ধানে সক্ষম হন— বিশেষ করে যে সব অস্ত্র দিয়ে যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটাতে পারে।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

পাসপোর্ট থেকে অফশোর দুর্নীতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা এখন আরও সহজ

অফশোর কোম্পানি ও ট্রাস্টের মালিকানা অনুসন্ধানে কাজ করা অনুসন্ধানী সাংবাদিকদের জন্য পাসপোর্ট অনেক সময়ই কাজ করে ধাঁধার টুকরো হিসেবে। গোপন সম্পদের মালিকানা অনুসন্ধানে এটি প্রায়ই হারানো সংযোগ বা ‘মিসিং লিংক’ হয়ে ওঠে।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

বায়ু দূষণের পেছনে থাকে দুর্নীতি, অনুসন্ধানে তথ্য দেবে ওপেন সোর্স টুলস

দূষণকারী প্রতিষ্ঠানগুলো নিয়মের ফাঁক-ফোকরকে কাজে লাগায়। এখানে তাই অনুসন্ধানী সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরাই পরিবেশ বিষয়ক দুর্নীতির তথ্যগুলো উন্মোচন করেন। আর এ কাজে তাদের সহায়তা করতে পারে ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) টুলস।

অনুসন্ধান পদ্ধতি জলবায়ু

নতুন দৃষ্টিকোণ থেকে তেল ও গ্যাস বিষয়ক রিপোর্টিং — পারমাণবিক বর্জ্য

সাংবাদিক জাস্টিন নোবেলের এই অনুসন্ধানী প্রতিবেদন দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর শিল্পখাত তেল-গ্যাস, সরকারের ও একাধিক সহযোগী সংস্থার সমর্থনে কীভাবে পানি, বায়ু, ভূমি, মাটি ও কৃষিপণ্যসহ, নিজেদের কর্মী ও আশপাশের সাধারণ মানুষের ফুসফুস, রক্ত, আর হাড় পর্যন্ত দূষণ পৌঁছে দিচ্ছে।

অনুসন্ধান পদ্ধতি গবেষণা

প্লেনস্পটার এবং পরিবহন পর্যবেক্ষকদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আপনার অনুসন্ধানে যেভাবে সহায়তা করতে পারে

বিচিত্র সব বিষয় নিয়ে শখ আছে মানুষের। কেউ পাখি দেখেন, কেউ বা সাপ। আবার কারও নেশা উড়োজাহাজ, জাহাজসহ নানা যানবাহনের দিকে। তাঁরা শুধু এগুলোর খোঁজখবর নিয়েই বসে থাকেন না। রীতিমতো আলোচনা করেন সামাজিক মাধ্যমে। আপনার অনুসন্ধানে এদের কাজে লাগাতে পারেন আপনি। পড়ুন এই প্রতিবেদনে।

অনুসন্ধান পদ্ধতি

যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সাথে নিয়ে টিবিআইজে যেভাবে ‘সাইলেন্সড স্টোরিজ’ উন্মোচন করেছে 

আমাদের চারপাশে দুর্নীতিসহ নানা কেলেঙ্কারির খবর চাপা পড়ে যায়। আসলে এসব খবর ধামাচাপা দিতে সংবাদমাধ্যমগুলোকে চাপ দেয় অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। টিবিআইজে কীভাবে সাংসদদের সঙ্গে জোটে বেঁধে চুপ করিয়ে দেওয়া প্রতিবেদনগুলো প্রকাশ করেছিল পড়ুন এই প্রতিবেদনে।

অনুসন্ধান পদ্ধতি ডেটা সাংবাদিকতা

ইউরোপীয় সীমান্তে অজ্ঞাতনামা অভিবাসীদের গণকবর নথিভুক্ত করা 

ভ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর আশায় কত তরুণই না দেশ ছাড়েন প্রতিনিয়ত। তাঁদের অনেকেই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেন না। প্রাণ হারিয়ে অজ্ঞাতনামা হিসেবে কবরস্ত হন। দেখুন সাংবাদিকদের একটি দল ১০ বছর ধরে কীভাবে খুঁজে বের করেছেন সহস্রাধিক বেনামী কবর।

অনুসন্ধান পদ্ধতি জেন্ডার

ডেটা ব্যবহার করে কাঠামোগত লিঙ্গভিত্তিক সহিংসতা উন্মোচন—১০টি ধাপ

জেন্ডার সহিংসতা নিয়ে অনুসন্ধানে ডেটার ব্যবহার কীভাবে করবেন? জেনে নিন এই প্রতিবেদনে।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

টিকটকে ভুল তথ্য: ডকুমেন্টেড কীভাবে বিভিন্ন ভাষার শত শত ভিডিও যাচাই করেছে 

শুধুমাত্র সঠিক তথ্যের অভাবে কত অভিবাসীই না প্রতারিত হন। অভিবাসন প্রত্যাশী মানুষ কখনও কখনও টিকটকের তথ্যের ওপর ভর করে ঘরবাড়ি ছেড়ে অজানা গন্তব্যে পাড়ি জমায়। কোন অ্যাকাউন্টগুলো এসব অপতথ্য ছড়ায়? কীভাবে পাওয়া যাবে তাদের হদিস? অনুসন্ধান পদ্ধতিই বা কি – জানতে পড়ুন এই প্রতিবেদনটি।

রিসোর্স গাইড অধ্যায়

অনুসন্ধানী সাংবাদিকতা: ফ্যাক্ট চেকিং

“তথ্য সংগ্রহের জন্য বইপত্র পড়া, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেয়া কিংবা চিন্তা প্রক্রিয়াতে ছোট কোনো বিচ্যুতি থেকে যেতে পারে। হয়তো সামান্য কোনো ত্রুটি, মামুলি ভুল বোঝাবুঝি বা লেখার ভুল…যদি ছোট কোনো ভুলও হয় এবং বাকি সূত্রগুলো মজবুত থাকে, তাহলে গল্পটা টিকে যেতে পারে। তবুও, অস্বস্তি থেকে যায়। মনোযোগী পাঠক তখন গোটা প্রতিবেদন ঘিরে সন্দেহ করতে শুরু করে।”  

রিসোর্স গাইড অধ্যায়

অনুসন্ধানী সাংবাদিকতা: অর্থের উৎস অনুসরণ

টাকা-পয়সা কোথা থেকে কোথায় যাচ্ছে—অর্থের এই গতিপথ অনুসরণ কিন্তু মোটেও সহজ কাজ নয়, বরং জটিল। তবে অর্থের বৈশ্বিক প্রবাহ অনুসরণের মাধ্যমে সাংবাদিক হিসেবে আপনি ব্যক্তি ও প্রতিষ্ঠানের গোপন সম্পদ ও  জটিল আর্থিক পরিকল্পনা—যেমন অর্থপাচার ও ঘুষ লেনদেনের মতো দুর্নীতিগুলো তুলে ধরতে পারেন। আর এ ধরনের দুর্নীতি ও অপরাধ করে কার কার পকেট ভারি হচ্ছে, খুঁজে বের করতে পারেন তাদেরও। অর্থের গতিপথ অনুসরণ করছেন মানে আপনি মূলত বিভিন্ন লোকের নাম খুঁজছেন। তাই আপনি আপনার অনুসন্ধানে যত […]

অনুসন্ধান পদ্ধতি শিক্ষাদান ও প্রশিক্ষণ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অনুসন্ধানী সাংবাদিকতার ‘হাব’ যেভাবে একটি প্রজন্মের রিপোর্টারদের তৈরি করেছে

মেক্সিকো সীমান্তে কর্মরত সাংবাদিকদের জন্য তাঁদের পেশাটা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। কেন্দ্রে যাঁরা সাংবাদিকতা করেন, তাঁদের সঙ্গে দূরত্ব তো ছিলই, ছিল সার্বক্ষণিকি নিরাপত্তাহীনতাও। সাংবাদিকেরা একজোট হয়ে এই দূরত্ব ঘুঁচিয়ে আনতে গড়ে তোলেন একটি সংগঠন। প্রয়োজনীয়ল প্রশিক্ষণ শেষে হাজারো প্রতিকূলতার মধ্যেও তাঁরা অনুসন্ধান করে তুলে আনেন বেশ কিছু প্রতিবেদন।