প্রবেশগম্যতা সেটিংস

Tag

investigative Journalism

125 posts

কেস স্টাডি

কল্যাণ তহবিলের টাকা নিয়ে নয়ছয় যেভাবে উন্মোচিত হলো এক পুরস্কারজয়ী অনুসন্ধানে 

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে দারিদ্রের হার সবচেয়ে বেশি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জনকল্যান তহবিলে টাকা দেওয়া হলেও দুর্নীতি ও অনিয়মের কারণে তা সুবিধাবঞ্চিত মানুষদের কাছে পৌঁছায়নি। এ নিয়ে তিন বছর ধরে অনুসন্ধান চালিয়ে এই আর্থিক কেলেঙ্কারি উন্মোচন করেছেন আনা উলফ। জিতেছেন গোল্ডস্মিথ পুরস্কার। পড়ুন, তাঁর এই অনুসন্ধানের নেপথ্যের গল্প।

পদ্ধতি পরামর্শ ও টুল

অনুসন্ধানী সাংবাদিকতার ইম্প্যাক্ট বা প্রভাব বাড়াতে যা করবেন

একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেই সাংবাদিকদের কাজ শেষ হয়ে যায় না। সেটি যেন জনপরিসরে প্রভাব তৈরি করতে পারে, ইতিবাচক পরিবর্তন আনতে পারে–সেদিকে নজর দেওয়াও জরুরি। জিআইজেএনের সাম্প্রতিক একটি ওয়েবিনারে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কৌশল-পরামর্শ ও টুল নিয়ে আলোচনা করেছেন অভিজ্ঞ সাংবাদিকেরা।

পরামর্শ ও টুল সুরক্ষা ও নিরাপত্তা

ইন্টারনেট শাটডাউন ও অনলাইন সেন্সরশিপ মোকাবিলায় সর্বশেষ সংযোজন

সম্প্রতি ডিজিটাল প্রাইভেসি ও ইন্টারনেট স্বাধীনতা পরিস্থিতি নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাব। স্বৈরশাসিত দেশের ভেতরে বা বাইরে থেকে যারা সাংবাদিকতা করছেন, তাদের জন্য প্রাইভেসি সমাধান ও টিকে থাকার কৌশল নিয়ে আলোচনা করেন ওয়েবিনারটির বিশেষজ্ঞ প্যানেল।

পরামর্শ ও টুল

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মনিটরিংয়ের নতুন অনুসন্ধানী টুল

ডিজিটাল যুগে বিভিন্ন বিষয়ে অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পোস্ট। সেদিকে নিয়মিত নজর রাখা ও বিশ্লেষণের জন্য জাঙ্কিপিডিয়া নামে নতুন একটি টুল তৈরি করেছে অ্যালগরিদমিক ট্রান্সপারেন্সি ইনস্টিটিউট। পড়ুন এটি কীভাবে কাজ করে এবং কীভাবে এটিকে আপনার অনুসন্ধানে ব্যবহার করতে পারেন।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

ভ্রমণ ভোগান্তি: সীমান্ত পেরোতে অনুসন্ধানী সাংবাদিকদের যত বাধা পাড়ি দিতে হয় 

দুর্নীতি, আর্থিক অপরাধ ও অবৈধ বাণিজ্য ক্রমেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। তাই এসব ঘটনা উন্মোচনের জন্য অনুসন্ধানও হতে হয় বিশ্বজোড়া। তবে অনুসন্ধানী সাংবাদিকেরা এই কাজের জন্য এক দেশ থেকে অন্য দেশে যেতে নানান সমস্যার সম্মুখীন হন। এই বাধাগুলো যেমন অপ্রত্যাশিত, তেমনি স্বল্প আলোচিত। পড়ুন, তেমন কিছু অভিজ্ঞতার গল্প এবং এসব ভোগান্তি এড়ানোর কিছু পরামর্শ।

সংবাদ ও বিশ্লেষণ

‘আমরা মাত্র শুরু করছি’: অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে ডেভিড কাপলান

২০১২ সালে জিআইজেএন-এর পূর্ণকালীন নির্বাহী পরিচালক নির্বাচিত হন ডেভিড কাপলান। সেসময় সংগঠনটির ছিল মাত্র শ’খানেক অনুসারী। এরপরের ১০ বছরে, তাঁর নেতৃত্বে এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে ৯০টি দেশের ২৪৪টি সংস্য সংগঠনে। ওয়ান-ইফরাকে দেওয়া এই সাক্ষাৎকারে কাপলান কথা বলেছেন অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে।

কেস স্টাডি

সিরিয়া থেকে ইউরোপে ফসফেট পাচার অনুসন্ধান

সিরিয়ায় যুদ্ধের বিস্তার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে দেশটির সরকার, সরকারপন্থী সশস্ত্র বাহিনীর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়ার ফসফেট জায়গা করে নিয়েছে ইউরোপের বাজারে। পড়ুন, কীভাবে ওপেন সোর্স অনুসন্ধান ও জাহাজ ট্র্যাকিংয়ের মাধ্যমে তা উন্মোচন করেছেন সাংবাদিকেরা।

পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে প্রতিবেদন করবেন যেভাবে

বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে রিপোর্ট করার সময় প্রায়ই কিছু সাধারণ ভুলত্রুটি করে থাকেন সাংবাদিকেরা। সেসব এড়ানোর জন্য তাদের জানতে হবে বিজ্ঞানের প্রামাণিক তথ্য সংগ্রহ ও সেটি খতিয়ে দেখার চলমান প্রক্রিয়া সম্পর্কে। পড়ুন, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে প্রতিবেদন তৈরির চারটি উপকারী পরামর্শ।

রিসোর্স

প্রাকৃতিক দুর্যোগের পর যে ১০টি অনুসন্ধানী প্রশ্ন জিজ্ঞেস করতে হবে

বন্যা, ভূমিকম্প, সুনামী বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়গুলোর পর সাংবাদিকরা বেশ কিছু বিষয় নিয়ে অনুসন্ধান করতে পারেন। কারণ অনেক সময় এসব বিপর্যয়ের পেছনে প্রাকৃতিক কারণের চেয়েও মূখ্য হয়ে ওঠে মনুষ্যসৃষ্ট নানা পদক্ষেপ ও অনিয়ম-অবহেলা। পড়ুন, প্রাকৃতিক দুর্যোগের পর অনুসন্ধানী সাংবাদিকেরা যে ১০টি প্রশ্ন ধরে অনুসন্ধান করতে পারেন।

কেস স্টাডি পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

প্রশ্নোত্তর: ওসিসিআরপির চেক প্রতিবেদক পাভলা হলকোভা 

সংঘবদ্ধ অপরাধ, সরকারী দুর্নীতি নিয়ে অনুসন্ধান করার কারণে প্রায়ই হুমকির মুখে পড়েন চেক রিপাবলিকের অনুসন্ধানী সাংবাদিক পাভলা হলকোভা। তা সত্ত্বেও তিনি চালিয়ে গেছেন এসব অনুসন্ধান। এবং জিতেছেন অসংখ্য পুরস্কার। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন তাঁর অনুপ্রেরণা, চ্যালেঞ্জ, ও শিক্ষার কথা। পাশাপাশি নতুন অনুসন্ধানী সাংবাদিকদের জন্যও দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।