প্রবেশগম্যতা সেটিংস

Tag

investigative Journalism

156 posts

প্রতিবেদন প্রকাশ

রয়টার্স ইনস্টিটিউটের ডিজিটাল নিউজ রিপোর্ট: সামাজিক মাধ্যম-ভিডিও নির্মাতা-এআই চ্যাটবটের উত্থান, অন্যদিকে সংবাদ মাধ্যমের প্রতি মানুষের আগ্রহ ও আস্থার পতন

প্রতিবেদনে উঠে এসেছে  সংবাদমাধ্যমের অস্থির পরিবেশের তথ্য। একই সঙ্গে সংবাদ ঘিরে ক্রমশ আগ্রহ হারাচ্ছে সাধারণ মানুষ। গণমাধ্যমের সততা ও নির্ভুলতার প্রতিও আস্থা কমছে। তবে পাঠকেরা এখনো সংবাদের নিরপেক্ষতা ও স্বাধীনতাকে মৌলিক মূল্যবোধ হিসেবেই উল্লেখ করছেন। তারা মনে করেন, এটি সমাজের জন্য অপরিহার্য।

সংবাদ ও বিশ্লেষণ সাক্ষাৎকার

গুপ্তচরবৃত্তি, মিথ্যা ও ‘ডার্টি ওয়াটার’: অস্ট্রিয়ার নতুন অনুসন্ধানী দলের সঙ্গে আলাপচারিতা

অস্ট্রিয়ার রেডিও সম্প্রচার খাতের উদ্যোক্তা ফ্লোরিয়ান নোভাক “গুরুত্বপূর্ণ সাংবাদিকতাকে নতুনভাবে গড়ে তোলার” লক্ষ্য নিয়ে ইয়েৎস্ট প্রতিষ্ঠা করেন। এর শুরুর লক্ষ্য ছিল তুলনামূলকভাবে ছোট, কিন্তু স্থানীয় বাজারের তুলনায় উচ্চাভিলাষী উদ্যোগ। প্রতি মাসে ১৭ দশমিক ৫০ ইউরো (২০ মার্কিন ডলার) করে দিবেন এমন ৫ হাজার সদস্য সংগ্রহ করা।

অনুসন্ধান পদ্ধতি

সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক উন্মোচন : জার্মানির নারী উগ্র ডানপন্থী গোষ্ঠীর অন্তরালের গল্প

কখনও কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলানো থেকে একটি অনুসন্ধানের সূত্রপাত হয় । এক্ষেত্রে যেমন হয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তরুণীরা যেখানে—সাধারণত সোনালী চুল এবং নীল চোখের—চুল বেনী করার নিয়মাবলী, ফ্যাশনবিষয়ক অনুপ্রেরণা এবং চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের ছবি পোস্ট করে।

সংবাদ ও বিশ্লেষণ

প্যাট্রিক র‍্যাডেন কিফের নতুন বই ‘লন্ডন ফলিং’ থেকে সাংবাদিকদের জন্য চারটি শিক্ষা

প্যাট্রিক র‍্যাডেন কিফে যখন কোনো গল্পের খোঁজ পান, তখন তিনি সেটির পেছনে লেগে থাকেন, সহজে ছেড়ে দেন না। একের পর এক মানুষের সঙ্গে কথা বলেন। ততক্ষণ বলতে থাকেন, যতক্ষণ না কথা বলার মতো আর কেউ অবশিষ্ট থাকে। তিনি দাবি যাচাই করার জন্য নথিপত্র ও প্রমাণ খোঁজেন। গল্পের কাঠামো তৈরিতে প্রচুর সময় দেন।  

অনুসন্ধান পদ্ধতি

যৌথ অনুসন্ধান—ভেস্তে যেতে পারে সামান্য একটি ইমেলের ভাষার কারণে এবং আরও যেসব শিক্ষা নেওয়া যেতে পারে

সম্প্রতি একটি অনুসন্ধানের মাঝপথে একজন অংশীদার প্রায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন সহকর্মীর পাঠানো ইমেইলের অতিরিক্ত আনুষ্ঠানিক ও “ব্যবসায়িক ধাঁচের” ভাষা তাকে বিরক্ত করে। সেই সময় অন্য একজন অংশীদার হস্তক্ষেপ না করলে তিনি প্রকল্প থেকে সরে যেতেন।

অনুসন্ধানী সাংবাদিকতার গোড়ার কথা

লুকানো ঘটনা অনুসন্ধানের জন্য সাংবাদিকদের ‘টাইমলাইন’ বানানো কেন প্রয়োজন, কীভাবে বানাবেন 

টাইমলাইন তৈরি করা খুবই সহজ একটি প্রক্রিয়া। এটি প্রিন্ট গবেষণা, দীর্ঘ ফিচার লেখা, কিংবা প্রামাণ্যচিত্র বা অনুসন্ধানী চলচ্চিত্র নির্মাণ—সব ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। তবে এটি কার্যকর করতে হলে আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে এবং নিয়মিত তথ্য যোগ করতে হবে।

রিসোর্স গাইড

বিদেশি লবিং অনুসন্ধানে আগ্রহী সাংবাদিকদের জন্য জিআইজেএন নির্দেশিকা

লবিংয়ের পেছনে সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যয় করছেন কোটি কোটি টাকা। কারা করছেন এই কাজ। সাংবাদিকদের জন্য এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিদেশি লবিংয়ের বিষয়ে অনুসন্ধানে সহায়তা করতে কিছু ফ্রি অনলাইন টুলস রয়েছে। যদিও এগুলোর কিছু সীমাবদ্ধতা আছে, তবুও সঠিকভাবে ব্যবহার করলে এসব ডকুমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সম্ভব।

যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতে জড়িত অপরাধীদের নিয়ে অনুসন্ধানের উত্তম চর্চা 

যুদ্ধ, দাঙ্গা বা সংঘাতের সময় প্রায়ই যেসব মানবাধিকার লঙ্ঘন বা অপরাধ সংঘটিত হয়— সেগুলো নিয়ে অনুসন্ধানের কাজটি সহজ নয়। তবে বিভিন্ন ওপেন সোর্স টুল ও ডেটাবেস ব্যবহার করে সাংবাদিকেরা উন্মোচন করতে পারেন গুরুতর সব বিষয়। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করা সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়ে সেসব কৌশলের কথা তুলে ধরেছেন জিআইজেএনের রিপোর্টার রোয়ান ফিলিপ।

পদ্ধতি

স্বল্প সময়ে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি সম্পর্কে ব্যাকগ্রাউন্ড তথ্য অনুসন্ধানের টিপস

অনুসন্ধানী কাজকে প্রায়ই ম্যারাথনের সঙ্গে তুলনা করা হয়। তবে অনুসন্ধানী সাংবাদিকদেরও কখনো কখনো দৌড়াতে হয় গতির সঙ্গে পাল্লা দিয়ে। কখনো কখনো তাদেরও খুব অল্প সময়ের মধ্যে কোনো ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হতে পারে। ওপেন সোর্স অনুসন্ধান এবং অন্যান্য প্রথাগত রিপোর্টিং কৌশল ব্যবহার করে কীভাবে কাজটি করা যায়— তা নিয়ে কার্যকরী কিছু পরামর্শ পড়ুন এখানে।

পদ্ধতি

যে ৮টি উপায়ে বিনা খরচে একাডেমিক গবেষণা পেতে পারেন সাংবাদিকেরা 

বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধানের সময় সাংবাদিকদের প্রায়ই খোঁজ করতে হয় সে সংক্রান্ত বিভিন্ন গবেষণাপত্র। কিন্তু অনেক জার্নালে পেওয়ালের বাধ্যবাধকতা থাকে, যেগুলোর সাবস্ক্রিপশন কেনা ব্যয়বহুল হতে পারে বার্তাকক্ষ ও ব্যক্তি-সাংবাদিকদের জন্য। কীভাবে বিনামূল্যে বিভিন্ন গবেষণাপত্রে প্রবেশাধিকার পেতে পারেন— তা নিয়ে আটটি উপকারী পরামর্শ পাবেন এখানে।