প্রবেশগম্যতা সেটিংস

Tag

investigative Journalism

125 posts

সেপ্টেম্বরে গ্লোবাল কনফারেন্সে বিদায় নিচ্ছেন ডেভিড কাপলান

প্রতিষ্ঠার পর থেকে এক দশক ধরে জিআইজেএনকে নেতৃত্ব দিয়েছেন ডেভিড কাপলান। অসংখ্য পুরস্কারজয়ী এবং এক সময়ের দুর্ধর্ষ অনুসন্ধানী সাংবাদিক কাপলান, ছোট একটি জোট থেকে জিআইজেএনকে পরিণত করেছেন একটি বৈশ্বিক সংগঠনে। দীর্ঘ ও সফল এই যাত্রা শেষে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন; বলেছেন, চলে যাচ্ছেন সেপ্টেম্বরে।

জিআইজেসি২৩ এর জন্য কোনো সেশনের আইডিয়া থাকলে পাঠিয়ে দিন!

জিআইজেএন-এর দ্বিবার্ষিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনে পুরো বিশ্বের অনুসন্ধানী সাংবাদিকেরা অংশ নেন তাঁদের দক্ষতা-অভিজ্ঞতার ঝুলি নিয়ে। ২০২৩ সালে সুইডেনে অনুষ্ঠিতব্য সম্মেলনটিতেও তার ব্যতিক্রম হবে না। থাকবে অনুসন্ধানী সাংবাদিকতার নানা দিক ও বিষয় নিয়ে প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সেশন। আপনিও যদি কোনো বিষয়ে এমন সেশন আয়োজনের তাগিদ বোধ করেন, তাহলে জানাতে পারেন এখানে। আমাদের সম্মেলন পর্ষদ সেগুলো বিবেচনা করবে৷

২০২৩ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের জন্য ফেলোশিপ ঘোষণা

আসছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে উন্নয়নশীল ও পরিবর্তনশীল দেশের প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী থেকে আসা সাংবাদিকদের জন্য ১৫০ টিরও বেশি ফেলোশিপের সুযোগ রেখেছে জিআইজেএন। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই ফেলোশিপ পেতে আপনাকে বোঝাতে হবে যে জিআইজেসি২৩-তে পাওয়া প্রশিক্ষণ আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন। আবেদন করুন এখনই।

পরামর্শ ও টুল

রাফায়েল সোয়ারিস যেভাবে রিওতে পুলিশি হত্যাকাণ্ড অনুসন্ধান করেন

ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশি সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে রিপোর্টিং করেন রাফায়েল সোয়ারিস। এজন্য তিনি নানা উৎস ঘেঁটে তৈরি করেছেন নিজস্ব ডেটাবেস, খতিয়ে দেখেছেন ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট। এরপর মাঠপর্যায়ে রিপোর্টিংয়ের মাধ্যমে সেই সব ডেটা ও তথ্যগুলো গেঁথেছেন এক সুতোয়। সোয়ারিসের এই পুলিশি হত্যাকাণ্ড নিয়ে রিপোর্টগুলো জিতেছে কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। পড়ুন, তিনি কীভাবে কাজগুলো করেছেন।

রিসোর্স

জিআইজেএন বুকশেল্ফ: ২০২২ সালে আপনার পাঠ্যতালিকায় রাখার মতো অনুসন্ধানী বই

অনুসন্ধানী সাংবাদিকতার জগত নিয়ে ২০২২ সালে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি উল্লেখ করার মতো বই। যেগুলো তুলে এনেছে বিস্তৃত পরিসরের বিষয়াবলী। ছদ্মবেশে দুর্নীতি উন্মোচন থেকে শুরু করে বৈশ্বিক অভিবাসনের গোপন জগত অনুসন্ধান, কোভিড-১৯ মহামারিকে ঘিরে ফাঁকফোকরে ভরা ক্রয়চুক্তি খতিয়ে দেখা, কিংবা শিরদাঁড়া শীতল করে দেওয়ার মতো রাষ্ট্রীয় নজরদারির চিত্র— অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে এবছরের সেরা কিছু বইয়ের তালিকা দেখে নিন এখানে।

সংবাদ ও বিশ্লেষণ

দূর সমুদ্র নিয়ে বহু বছরের প্রতিবেদন যেভাবে বদলে গেল পডকাস্টে: ইয়ান আরবিনার পরামর্শ

পৃথিবীর তিনভাগের দুইভাগ জুড়েই আছে সাগর-মহাসাগর। বিস্তীর্ণ এই জলরাশির বুকে সংঘটিত মানব পাচার, আধুনিক দাসত্ব, চোরাচালান, জলদস্যুতা, পরিবেশগত অপরাধের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে অনুসন্ধানী সংবাদমাধ্যম, দ্য আউট ল ওশান প্রজেক্ট। সম্প্রতি তারা এ সংক্রান্ত বেশ কয়েক বছরের অনুসন্ধানকে রূপ দিয়েছে সাত পর্বের পডকাস্ট সিরিজে। পড়ুন, কেন তারা বিষয় হিসেবে সমুদ্রে অনুসন্ধানকে বেছে নিয়েছে এবং কীভাবে এই পডকাস্টটি বানিয়েছে।

পরামর্শ ও টুল

সাংবাদিকদের জীবনকে সহজ করবে যে ৫টি অনলাইন সার্চ টুল

অনলাইনে গবেষণা ও তথ্য খোঁজার কাজটি সময়সাপেক্ষ। প্রায়ই কোনো বিষয়ে তথ্য খুঁজতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নজর রাখতে হয় বা সার্চের জন্য কেমন কিওয়ার্ড ব্যবহার করবেন– তা নিয়ে অনেক চিন্তাভাবনা করতে হয়। ইন্টারনেটে গবেষণা সংক্রান্ত এসব কাজে সাহায্যের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে দারুন ৫টি টুল তৈরি করেছেন সার্চ বিশেষজ্ঞ ও লেখক তারা ক্যালিশেইন। এই লেখায় তিনি ব্যাখা করেছেন টুলগুলোর কর্মপদ্ধতি।

A,Stressed,Person,Feeling,Unhappy,Sitting,With,His,Laptop,In

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

অনুসন্ধানী সাংবাদিকতায় মানসিক চাপ যেভাবে সামলাবেন

অনুসন্ধানী সাংবাদিকতায় ঝুঁকি অনেক। আছে হামলা-হয়রানির শিকার হওয়ার ভয়। একইসঙ্গে এসব ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সাংবাদিকদের ওপর মানসিক চাপও তৈরি করে। সেসব চাপ কীভাবে মোকাবিলা করা যায়— তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন প্যান্ডোরা পেপার্স অনুসন্ধানে অংশ নেওয়া কেনিয়ান সাংবাদিক জন-অ্যালান নামু।

সংবাদ ও বিশ্লেষণ

২০২২ ডিগ ফেস্টিভাল অ্যাওয়ার্ড: তথ্যচিত্রে উঠে আসা গোপন বাহিনী, গুপ্ত হত্যা ও স্বৈরশাসকের পতন

২০২২ সালের ডিগ ফেস্টিভ্যালে যেসব তথ্যচিত্র বিজয়ী হয়েছে তাদের বেশিরভাগেরই উপজীব্য ছিল প্রভাবশালীদের গল্প ও রুদ্ধদ্বারের আড়ালে ঘটে যাওয়া ঘটনা। ভাড়াটে সৈনিকদের প্রতিষ্ঠান রাশিয়ার ওয়াগনার গ্রুপ নিয়ে এক ঘন্টার ফরাসি তথ্যচিত্র এবং অভ্যুত্থানের মুখে তিউনিসিয়ার প্রেসিডেন্টের শেষ উন্মত্ত ফোন কল নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য।

রিসোর্স

টুইটার স্ক্রিনশটের সত্যমিথ্যা যাচাইয়ের সহজ উপায়

টুইটারে কোনো টুইটের স্ক্রিনশট শেয়ার করা তথ্য প্রচারের একটি পরিচিত পন্থা। কিন্তু অনেক সময়ই মিথ্যা তথ্য প্রচারের লক্ষ্যে তৈরি করা নকল টুইটের স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে, চট করে যেগুলোর সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ে। এই লেখায় পড়ুন: কীভাবে এসব নকল স্ক্রিনশট তৈরি হয় এবং সেগুলোর সত্যতা যাচাইয়ের কিছু সহজ উপায়।