প্রবেশগম্যতা সেটিংস

34 posts Clear filters ×

রিসোর্স গাইড

অনুসন্ধানী সাংবাদিকতা: ডেটা জার্নালিজম

ডেটা জার্নালিজম শুধু চার্ট ও ইনফোগ্রাফিক তৈরি করার বিষয় নয়। কিংবা স্প্রেডশিটে থাকা কাঠামোবদ্ধ ডেটা নিয়ে কাজ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। ডেটা ব্যবহার করে লুকিয়ে থাকা বিষয়গুলো উন্মোচন করা এবং গভীর প্রভাব ফেলা যায় এমন প্রতিবেদন তৈরি করাই ডেটা জার্নালিজমের মূল লক্ষ্য।

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য ক্রিপ্টোকারেন্সি অনুসন্ধান গাইড

দুর্নীতির অর্থদেশের বাইরে পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তা ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান ও ধনীদের বিপুল পরিমাণ অর্থ রাজনীতিবিদদের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হিসেবেও ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বেড়েছে। অন্যদিকে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংঘটিত অপরাধের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। এফবিআই-এর তথ্য অনুযায়ী, এই ধরনের অপরাধের কারণে কেবল যুক্তরাষ্ট্রেই প্রতি বছর শত শত মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে।

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য গাইড: এআই নিয়ে জবাবদিহিমূলক প্রতিবেদন তৈরির কৌশল

বাস্তব জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখাও সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এআই প্রযুক্তি প্রত্যাশা অনুযায়ী কাজ না করলে বা এতে কোনো ত্রুটি দেখা দিলে, অ্যালগরিদম বা জেনারেটিভ এআই অ্যাপের মতো স্বয়ংক্রিয় ব্যবস্থার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল মানুষ ক্ষতির শিকার হতে পারেন।

রিসোর্স গাইড

খাদ্য নিরাপত্তাহীনতা অনুসন্ধান গাইড ও ক্ষুধা নিয়ে প্রতিবেদন তৈরির কিছু পরামর্শ

খাদ্য সংকটের মূলে রয়েছে সশস্ত্র সংঘাত ও চরম আবহাওয়া। তাছাড়া সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাজের ওপর আরোপিত বিধিনিষেধও ক্ষুধার প্রকৃত চিত্র সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে আরেকটি বাধা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করা ও তথ্য তুলে আনতে সাংবাদিকদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে।  

রিসোর্স গাইড

এআই’র দ্বিচারিতা: অপব্যবহার ও ভুয়া তথ্যের ঝুঁকি নাকি বার্তাকক্ষ ও রিপোর্টারদের জন্য শক্তিশালী হাতিয়ার

সাংবাদিকদের এখন থেকেই কিছু মৌলিক প্রশ্ন করা শুরু করতে হবে: এআই ব্যবহার করার সময় আপনি যে তথ্যগুলো নিয়ে কাজ করছেন, সেগুলো কোথায় থাকছে? সেই তথ্যগুলো আসলে আসছে কোথা থেকে? এই প্রযুক্তিটি কীভাবে তৈরি করা হয়েছে? আর এই টুলের পেছনে থাকা অ্যালগরিদমগুলোই বা কী?

রিসোর্স গাইড

কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে অপতথ্য অনুসন্ধান করবেন যেভাবে

বিভ্রান্তিকর ও প্রভাবিত করার মতো কনটেন্টের পরিমাণ এত বেশি বেড়েছে যে সাংবাদিকদের কাজের পরিবেশই বদলে গেছে। এখন নিউজরুমকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়—সবকিছুর প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়, আর ভুল কিছুর প্রতিক্রিয়া দিলে তা উল্টো আরও ছড়িয়ে পড়তে পারে।

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য নির্বাচনী গাইড: রাজনৈতিক বার্তা ও অপতথ্য অনুসন্ধান 

একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কখন বুঝবেন ভোট নিয়ে ‘ডার্টি ট্রিকস’ বা নোংরা কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে। এই গাইডে নোংরা বা অপ কৌশল বিষয়ে কিছু সতর্ক সংকেত তুলে ধরা হয়েছে। যখনই এগুলো দেখবেন তখন অনুসন্ধান শুরু করবেন। খুঁজে বের করবেন এর উৎস এবং এর পেছনে কারা জড়িত। অপতথ্য ও রাজনৈতিক বার্তা শনাক্ত করতে এখানে বেশ কিছু টুলসের কথাও উল্লেখ করা হয়েছে।

রিসোর্স গাইড

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য নির্বাচনী গাইড: প্রার্থীদের নিয়ে অনুসন্ধান

প্রার্থী কি অবৈধভাবে অর্জিত সম্পদ লুকিয়ে রাখছেন?  তারা কি তাদের জীবনবৃত্তান্ত সমৃদ্ধ করার জন্য একাডেমিক কাজ নকল করেছেন? তাদের দাতারা কি এমন সব গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছেন, যারা বিদ্বেষ ও ঘৃণা ছড়ায়? দলের কোনো উপদেষ্টা কি নিষিদ্ধ কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখেন, কিংবা বিদেশি সরকারের গোপন ভাড়াটিয়া?

রিসোর্স গাইড

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য নির্বাচন গাইড: ভোটের জন্য প্রস্তুতি

ভোট গ্রহণের মাসখানেক (বা এমনকি বছরখানেক) আগে থেকেই নির্বাচন বিটের সাংবাদিকদের উচিত বিদেশি প্রভাব বিস্তারের ঘটনা, জনসাধারনের ধারণাকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করা (ডার্ক পিআর), ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, ভুয়া ভাষণ তৈরি (ডিপফেক), ভোটার দমন আইন, কৃত্রিম জনসমর্থন , জিরো-ক্লিক নজরদারি, এবং রাষ্ট্রীয় মদদে চালানো মিথ্যা তথ্য ছড়ানোর মতো বিষয়গুলো খতিয়ে দেখা।

রিসোর্স গাইড

নির্বাচন অনুসন্ধান গাইড: সাংবাদিকদের জন্য নতুন কিছু অনুসন্ধানী টুল

রিপোর্টারদের মধ্যে যারা পরবর্তী নির্বাচন কভার করবেন, নতুন কৌশল হিসেবে তাদের কিন্তু পুরানো বদ্ধমূল ধারণাগুলোকে ভেঙ্গে ফেলতে হবে: রাজনীতিবিদ ও তাদের মিত্ররা মিলে ভোটারদের ধোকা দেওয়া কিংবা সমালোচকদের মুখ বন্ধ করিয়ে দেওয়ার মতো বিষয়গুলোকে মোটেও খাটো করে দেখা যাবে না।

রিসোর্স গাইড

রিপোর্টারদের জন্য গাইড: এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করবেন যেভাবে

এআই শনাক্তকরণের সাতটি ধাপ ও পদ্ধতি হলো- শরীরের গঠনগত ত্রুটি, পদার্থবিজ্ঞানের নিয়ম লঙ্ঘন, প্রযুক্তিগত ছাপ, কণ্ঠস্বরের অস্বাভাবিকতা, বিষয়বস্তুর সম্পর্কিত যৌক্তিকতা, আচরণের ধরণ, এবং  অন্তর্জ্ঞান বা ‘গাট ফিলিং’। এগুলো রিপোর্টারদের জন্য একটি পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে কাজ করে, যা স্বল্প সময়ের মধ্যে কনটেন্টের সত্যতা যাচাই করতে সাহায্য করে।

রিসোর্স গাইড

সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম অনুসন্ধান গাইড

অ্যালগরিদম-নিয়ন্ত্রিত নিউজফিডের কারণে একদিকে বিশ্বজুড়ে রাষ্ট্র ও সরকারগুলোর স্থিতিশীলতা ঘিরে হুমকি তৈরি হচ্ছে, অন্যদিকে মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। আমাদের সম্পর্কগুলো ভেঙে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম শুধু জটিলই নয়, এগুলো তৈরির নেপেথ্যে থাকা কোম্পানিগুলোও তাদের কাজের পদ্ধতি প্রকাশ করে না।

রিসোর্স গাইড

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য নির্বাচনী গাইড: শুরু করবেন যেভাবে

প্রচলিত রাজনৈতিক সংবাদ প্রকাশ এবং অতিরিক্ত ব্যবহৃত হর্স-রেস অ্যাপ্রোচ নির্বাচনী হুমকি চিহ্নিত করা বা তা পরিমাপ করার জন্য যথেষ্ট নয়। এর পরিবর্তে স্বাধীন মিডিয়া ও ওয়াচডগ সাংবাদিকদের উচিৎ বেশি ঝুঁকিপূর্ণ নির্বাচন ঘিরে গভীর অনুসন্ধান চালানো। এজন্য প্রয়োজন সাহস, পরিকল্পনা, পারস্পারিক সহায়তা, সাহসী মানব সূত্র এবং নতুন ও উদ্ভাবনী টুলস।

রিসোর্স গাইড

দক্ষিণ এশিয়ায় ভূমি বিরোধ অনুসন্ধান কীভাবে করবেন, সহায়তা করবে এই গাইড

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জমির স্বল্পতা থাকায় স্বাভাবিকভাবেই ভূমি ও প্রাকৃতিক সম্পদের মালিকানা ও ব্যবহার নিয়ে স্থানীয় জনগণ, ব্যবসায়িক গোষ্ঠী, রাজনীতিবিদ ও প্রশাসনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক জনগোষ্ঠী। আদালতগুলোতে মামলা জট লেগে থাকে। আটকে যায় অসংখ্য বিনিয়োগ। এমনকি মানুষও খুন হয়। সম্পদ নষ্ট হয়।

রিসোর্স গাইড

বিদেশি লবিং অনুসন্ধানে আগ্রহী সাংবাদিকদের জন্য জিআইজেএন নির্দেশিকা

লবিংয়ের পেছনে সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যয় করছেন কোটি কোটি টাকা। কারা করছেন এই কাজ। সাংবাদিকদের জন্য এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিদেশি লবিংয়ের বিষয়ে অনুসন্ধানে সহায়তা করতে কিছু ফ্রি অনলাইন টুলস রয়েছে। যদিও এগুলোর কিছু সীমাবদ্ধতা আছে, তবুও সঠিকভাবে ব্যবহার করলে এসব ডকুমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সম্ভব।

গাইড ডেটা সাংবাদিকতা

সংবাদে দুর্বোধ্য সংখ্যায় বিভ্রান্ত পাঠক, করণীয় জানালেন ডেটা বিশেষজ্ঞরা

অনুসন্ধানী ডেটা সাংবাদিকও মাঝে মধ্যে সংখ্যার ফাঁদে পড়ে যান। তাই কেবল তথ্যগত ত্রুটি বা ভুল হিসাব এড়ালেই সাংবাদিক হিসেবে কাজ শেষ হয়ে যায় না। বরং সংখ্যাগুলোকে এমনভাবে তুলে ধরুন, পাঠক যেন সহজে বুঝতে পারে

রিসোর্স গাইড

তীব্র দাবদাহ নিয়ে অনুসন্ধানের জন্য জিআইজেএনের নির্দেশিকা

২০২৩ সালকে ধরা হচ্ছিল উষ্ণতম বছর। কিন্তু এ বছর তাপপ্রবাহের যে ধারা তাতে ধারণা করা যায়, ২০২৪ পেছনে ফেলবে আগের বছরকে। তীব্র তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব বলতে গেলে সবক্ষেত্রেই অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে সাংবাদিকেরাও তীব্র তাপপ্রবাহ নিয়ে নানাদিক থেকে প্রতিবেদন করতে পারেন। জিআইজেএনের নির্দেশিকাটি এ কাজে আপনাদের সহায়তা করতে পারে।

গাইড পরামর্শ ও টুল

প্রতিবন্ধীদের নিয়ে অনুসন্ধানের রিপোর্টিং গাইড: সংক্ষিপ্ত সংস্করণ

জাতিসংঘের মতে, প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছেন বৃহত্তম বিভক্ত সংখ্যালঘু জনগোষ্ঠী। কার্যত প্রতিটি রিপোর্টিং বীটেই প্রতিবন্ধী বিষয়ক দৃষ্টিকোণ থেকে আলোচনা বা কাজ করার সুযোগ রয়েছে।

রিসোর্স গাইড

নাগরিক অনুসন্ধান গাইড

কৌতূহল মানুষকে অনুসন্ধানে ধাবিত করে, আর কৌতূহলের ওপর কারও একচেটিয়া মালিকানা নেই। নাগরিকদের যে কেউ অনুসন্ধান করতে পারেন, করেনও। জিআইজেএন এমন অসাধারণ কিছু অনুসন্ধানের উদাহরণ দিয়েছে এখানে। জিআইজেএনের এই গাইডটির লক্ষ্য যাঁরা সাংবাদিকতায় যুক্ত নন তাঁরা যেন আরও ভালোভাবে অনুসন্ধান করতে পারেন সেই সহযোগিতা করা। অনুসন্ধানী সাংবাদিকেরা কি কৌশল অনুসরণ করে থাকেন তার আলোচনা এই […]

রিসোর্স গাইড গাইড

আন্ডারকভার রিপোর্টিং গাইড

বিশ্বজুড়ে দারুন দারুন সব প্রভাবশালী সাংবাদিকতার জন্ম দিয়েছে আন্ডারকভার (ছদ্মবেশ) অনুসন্ধান। যেসব দেশে সরকারি নথি প্রকাশের স্বচ্ছতা বিষয়ে কোনো বিধিমালা বা সোর্সের সুরক্ষায় কঠোর আইন নেই– সেখানে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় উন্মোচনের জন্য অনেক সময় ছদ্মবেশ ধারণই শেষ উপায় হয়ে দাড়ায়। কিন্তু এ ধরনের সাংবাদিকতায় ঝুঁকি আছে; আর আছে একটি কঠোর নৈতিক মানদণ্ড, যা ছদ্মবেশ ধারণের সময়, বা তার আগে ও পরে, মেনে চলতে হয়। ছদ্মবেশ সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিকদের পরামর্শ এবং দুর্দান্ত কিছু কেস স্টাডি পাবেন জিআইজেএন-এর এই গাইডে।

রিসোর্স গাইড

আরব উপসাগরীয় অঞ্চলে অভিবাসন নিয়ে রিপোর্টিং: একটি সংশোধিত ও বর্ধিত জিআইজেএন গাইড

ইলাস্ট্রেশন: জিআইজেএন-এর জন্য মার্সেল লো এই  হালনাগাদকৃত ও বর্ধিত গাইডটি লেখা হয়েছে মাইগ্র্যান্টস-রাইটস ডট অর্গ-এর সহযোগিতায়। ইলাস্ট্রেশন করেছেন মার্সেল লো, প্রজেক্ট ম্যানেজার ছিলেন মাজদোলিন হাসান, সম্পাদনা করেছেন রিড রিচার্ডসন। 

রিসোর্স গাইড

ভিডিও ইউনিট গঠন করবেন যেভাবে: ছোট প্রতিষ্ঠানের জন্য জিআইজেএন গাইড

বলা হয়, এখন ভিডিওর যুগ। মানুষ যতটা না লেখা পড়ে, তার চেয়ে অনেক বেশি ভিডিও দেখে সময় ব্যয় করে। তাই দেশে দেশে ছোট-বড় সব ধরনের গণমাধ্যমই ভিডিও ইউনিট গঠন করছে। মুশকিল হলো, বেশি টাকা খরচ করে দল গঠন করার পর অনেককে সেটি বন্ধও করে দিতে হয়েছে। তাই ভিডিও ইউনিট গড়তে হয় কম খরচে, সম্ভাব্য আয়ের কথা ভেবে। এই গাইড আপনাকে জানাবে, সেটি কীভাবে করবেন।

রিসোর্স গাইড

গাইড: অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য যাচাই করবেন যেভাবে

একটি স্টোরিকে ‍বুলেটপ্রুফ করতে চাইলে শুধু তথ্য সঠিক রাখাই যথেষ্ট নয়, মান নিয়ন্ত্রণের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু থেকেই একটি পুঙ্খানুপুঙ্খ পদ্ধতি অবলম্বন করতে হয়। অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য যাচাইয়ের এই গাইডে তিনটি চেকপয়েন্ট সংবলিত এমনই একটি পদ্ধতি বর্ণনা করা হয়েছে।

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য মামলা ও আইনি ঝুঁকি এড়ানোর গাইড

গোটা বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে মামলা। মিথ্যা সংবাদ দমন ও প্রাইভেসি রক্ষার নামে দেশে দেশে মত প্রকাশ ও বাক স্বাধীনতা পরিপন্থী আইন হচ্ছে। বাড়ছে মিথ্যা মামলা, আইনি হয়রানি, আটক ও গ্রেপ্তারের ঘটনা। এমন একটি বাস্তবতাকে সামনে রেখে মিডিয়া ডিফেন্সের সহযোগিতায় সাংবাদিকদের জন্য এই গাইড তৈরি করেছে জিআইজেএন। 

রিসোর্স গাইড

নিখোঁজের খোঁজে: গুম, অপহরণ ও হারানো মানুষ নিয়ে অনুসন্ধানের গাইড

English এই বিশ্বে প্রতিবছর লাখ লাখ মানুষ নিখোঁজ হয়ে যান। ইন্টারন্যাশনাল কমিশন অন মিসিং পিপল বলছে, এসব ঘটনার বেশির ভাগের সঙ্গেই জড়িয়ে আছে সংঘবদ্ধ অপরাধী চক্র; বিশেষ করে মাদক পাচারকারীরা।  এ ছাড়া বন্য প্রাণী চোরাচালান, মানব পাচার, প্রাকৃতিক সম্পদ চুরি—এমন আরও অনেক অপরাধী চক্র মানুষের এভাবে হারিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখছে। এমন অপরাধ ঠেকাতে […]

রিসোর্স গাইড

জলবায়ু সংকট: অনুসন্ধানী সাংবাদিকদের জন্য আইডিয়া

English জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বের জন্যই বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। সে কথা মাথায় রেখেই এই রিসোর্স পেজ তৈরি করেছে জিআইজেএন। এর উদ্দেশ্য হলো, বিষয়টি নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার নতুন নতুন ধারণা সাংবাদিকদের সামনে তুলে ধরা, যেন তাঁরা বেশি করে রিপোর্ট করতে পারেন। এই রিসোর্স পেজে তিনটি ভাগ। প্রথম ভাগে, আমরা তুলে ধরেছি গুরুত্বপূর্ণ কিছু প্রবন্ধ। তাতে […]

Back to top ↑