প্রবেশগম্যতা সেটিংস

Illustration: Marcelle Luow for GIJN

রিসোর্স

» গাইড

বিষয়

ভূমিকা: আরব উপসাগরীয় অঞ্চলে অভিবাসন নিয়ে রিপোর্টিংয়ের জিআইজেএন গাইড

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

ভূমিকা

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) নামে পরিচিত রাজনৈতিক ও অর্থনৈতিক জোটের মধ্যপ্রাচ্যভিত্তিক ছয়টি দেশ : সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং ওমানে ২৩ মিলিয়নের বেশি অভিবাসী শ্রমিক কাজ করছেন। এই শ্রমিকেরা সাধারণত ব্যাপক নিপীড়নের শিকার হন, যার মূলে রয়েছে কাফালা স্পন্সরশিপ (এই আইনি কাঠামোর মাধ্যমেই অভিবাসী শ্রমিক ও তাদের নিয়োগকর্তার মধ্যে সম্পর্ক নির্ধারণ হয়) নামের একটি আইনি ব্যবস্থা। দুর্ভাগ্যজনক হলেও এর কারণেই চুক্তিভঙ্গ, বিপজ্জনক কর্মপরিবেশ এবং অসাধু পাচারকারী ও নিয়োগকর্তাদের শিকার হওয়ার সুযোগ তৈরি হয়। স্থানীয় হোক বা আন্তর্জাতিককোনো ধরনের গণমাধ্যমই এই অঞ্চলে মানব পাচার ও বলপূর্বক শ্রম নিয়োজনের বিষয়টি খুব একটা কাভার করে না। এর পেছনে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা উদ্বেগ এবং আটক বা দেশত্যাগের হুমকির মতো কারণ কাজ করে। 

এমন বাস্তবতায় মাইগ্র্যান্টস-রাইটস ডট অর্গ-এর সহযোগিতায় এবং চলমান কোভিড-১৯ মহামারির পটভূমিতে সাংবাদিকতার উত্তম চর্চা, দরকারি টুল ও দেশভিত্তিক রিসোর্স সমৃদ্ধ এই বহুভাষিক গাইড হালনাগাদ করেছে জিআইজেএন। 

ইলাস্ট্রেশন করেছেন মার্সেল লো, প্রজেক্ট ম্যানেজার ছিলেন মাজদোলিন হাসান, সম্পাদনা করেছেন রিড রিচার্ডসন। 

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

পরামর্শ ও টুল মানবপাচার

মানব পাচার অনুসন্ধানে নিরাপদ থাকার সেরা চর্চা

বিশ্বজুড়ে প্রায়ই মানব পাচারের সঙ্গে জড়িত থাকে বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী। ফলে এ নিয়ে অনুসন্ধানের কাজটি বেশ ঝুঁকিপূর্ণও বটে। মানব পাচার নিয়ে কাজের সময় সাংবাদিকেরা কীভাবে নিজেদের ও সোর্সদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে পারেন তা নিয়ে উপকারী কিছু পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ দুই সাংবাদিক অ্যানি কেলি ও ইয়ান আরবিনা।

সংবাদ ও বিশ্লেষণ সাক্ষাৎকার

গুপ্তচরবৃত্তি, মিথ্যা ও ‘ডার্টি ওয়াটার’: অস্ট্রিয়ার নতুন অনুসন্ধানী দলের সঙ্গে আলাপচারিতা

অস্ট্রিয়ার রেডিও সম্প্রচার খাতের উদ্যোক্তা ফ্লোরিয়ান নোভাক “গুরুত্বপূর্ণ সাংবাদিকতাকে নতুনভাবে গড়ে তোলার” লক্ষ্য নিয়ে ইয়েৎস্ট প্রতিষ্ঠা করেন। এর শুরুর লক্ষ্য ছিল তুলনামূলকভাবে ছোট, কিন্তু স্থানীয় বাজারের তুলনায় উচ্চাভিলাষী উদ্যোগ। প্রতি মাসে ১৭ দশমিক ৫০ ইউরো (২০ মার্কিন ডলার) করে দিবেন এমন ৫ হাজার সদস্য সংগ্রহ করা।

অনুসন্ধান পদ্ধতি

সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক উন্মোচন : জার্মানির নারী উগ্র ডানপন্থী গোষ্ঠীর অন্তরালের গল্প

কখনও কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলানো থেকে একটি অনুসন্ধানের সূত্রপাত হয় । এক্ষেত্রে যেমন হয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তরুণীরা যেখানে—সাধারণত সোনালী চুল এবং নীল চোখের—চুল বেনী করার নিয়মাবলী, ফ্যাশনবিষয়ক অনুপ্রেরণা এবং চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের ছবি পোস্ট করে।

সংবাদ ও বিশ্লেষণ

প্যাট্রিক র‍্যাডেন কিফের নতুন বই ‘লন্ডন ফলিং’ থেকে সাংবাদিকদের জন্য চারটি শিক্ষা

প্যাট্রিক র‍্যাডেন কিফে যখন কোনো গল্পের খোঁজ পান, তখন তিনি সেটির পেছনে লেগে থাকেন, সহজে ছেড়ে দেন না। একের পর এক মানুষের সঙ্গে কথা বলেন। ততক্ষণ বলতে থাকেন, যতক্ষণ না কথা বলার মতো আর কেউ অবশিষ্ট থাকে। তিনি দাবি যাচাই করার জন্য নথিপত্র ও প্রমাণ খোঁজেন। গল্পের কাঠামো তৈরিতে প্রচুর সময় দেন।