প্রবেশগম্যতা সেটিংস

Photo: Pixabay / NjoyHarmony

লেখাপত্র

নারী সাংবাদিকদের জন্য নতুন রিসোর্স

English

ছবি: পিক্সাবে/এনজয় হারমনি

নারী অনুসন্ধানী সাংবাদিকরা গোটা বিশ্বেই বড় বড় খবর জন্ম দিচ্ছেন। কিন্তু এখনো অনুসন্ধানী সাংবাদিকতায় নারীদের সংখ্যা কম। বিশেষ করে পুরুষ সহকর্মীদের তুলনায়।

আমরা পরিসংখ্যান দেখেছি, টুইটার থ্রেড পড়েছি এবং আমাদের বৈশ্বিক সম্মেলনে আসা অনেক নারীর সাথে কথা বলে জেনেছি: নারী সাংবাদিকরা বার্তাকক্ষের ভেতরে বা বাইরে যে ধরণের বাধার মুখে পড়েন তা অনেক সময় জেন্ডার-ভিত্তিক, আর তাদের সমস্যাগুলোকে সমাধান করার মত নেটওয়ার্কের সংখ্যা বা সম্পদের পরিমাণও অপর্যাপ্ত।

কিন্তু নারী অনুসন্ধানী সাংবাদিকদের জন্য রিসোর্স পেইজ তৈরি করতে গিয়ে, অসংখ্য নেটওয়ার্ক এবং রিসোর্সের সন্ধান পেয়ে, আমরা রীতিমত অবাক হয়েছি। আমাদের সংকলন করা এই রিসোর্স মূলত নারী সাংবাদিকদের জন্য। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট নারী সাংবাদিকরাও এখান থেকে উপকৃত হবেন।

#মিটু আন্দোলনের প্রভাবে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে এখন নারীদের প্রতি সহিংসতা, হয়রানি এবং বৈষম্যের দিকে গভীর মনোযোগের সাথে নজর দিতে শুরু করেছে। এর হাত ধরে যুক্তরাজ্য, ব্রাজিল, ক্যামেরুন, ফ্রান্স এবং জাপানসহ অনেক দেশেই নারী সাংবাদিকদের সংগঠন ও নেটওয়ার্ক আত্মপ্রকাশ করেছে। এটি বেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা বৈশ্বিক রিসোর্সের এই বিশদ তালিকা প্রকাশ করছি। আমাদের আশা, ওয়াচডগ সাংবাদিকতা চালিয়ে যেতে, বিশ্বের নারী অনুসন্ধানী সাংবাদিকদের যে ধরণের সহায়তা প্রয়োজন, তা খুঁজে পেতে সাহায্য করবে এই রিসোর্স।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ একবার দরজা খুললেই আমার সামনে একটা সুযোগ আসে: ঝুঁকিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে রিকার্দো কালদেরন

যারা নিজেদের জীবন বাজি রেখে আপনাকে তথ্য দেন, তাদের প্রতি আপনার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হলো বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। আর প্রায়ই দেখা যায়, নীরব থাকার চেয়ে তথ্যটি প্রকাশ করাই বরং সেই তথ্যদাতাদের অধিক সুরক্ষা দেয়।