প্রবেশগম্যতা সেটিংস

Tag

জিআইজেএন বাংলা

109 posts

সংবাদ ও বিশ্লেষণ

মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের যেভাবে খুঁজে বের করলেন ওপেন সোর্স বিশেষজ্ঞরা

মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের খুঁজে বের করতে গিয়ে বেলিংক্যাটের ওপেন সোর্স অনুসন্ধানী সাংবাদিকরা শত শত ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। কাজটি আপাত দৃষ্টিতে কঠিন মনে হতে পারে। কিন্তু বেলিংক্যাটের জিয়ানকার্লো ফিওরেলা বলেছেন, “আপনি যদি শুধু লিংক কপি করতে জানেন, কন্ট্রোল-সি ও কন্ট্রোল-ভি-এর ব্যবহার জানেন; এবং সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন যে, কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেগুলো খোঁজার জন্য মানুষ কী ধরনের শব্দ ও বাক্য ব্যবহার করে; তাহলে আপনিও এই কাজ করতে পারবেন।”

সম্পাদকের বাছাই: ২০২০ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধান

করোনাভাইরাসের বছরে অনুসন্ধানী সাংবাদিকতা করা সহজ ছিল না। তারপরও সাংবাদিকদের নিরন্তর প্রচেষ্টা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে দুর্নীতিবাজ ব্যক্তিদের, করদাতাদের অর্থ বাঁচিয়েছে এবং জবাবদিহির আওতায় এনেছে করপোরেশন ও ক্ষমতাবানদের। ২০২০ সালে বাংলায় ও বাংলাভাষী অঞ্চল নিয়ে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তেমন কিছু প্রতিবেদন আমরা তুলে এনেছি এখানে।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে ফরাসি ভাষার সেরা অনুসন্ধান

আইভরি কোস্ট থেকে সুইজারল্যান্ড, ফ্রান্স থেকে তিউনিসিয়া; এমন নানা দেশে প্রাতিষ্ঠানিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের চিত্র উঠে এসেছে, ফরাসি ভাষায় ২০২০ সালের বাছাই করা সেরা অনুসন্ধানে। এসব প্রতিবেদনের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে: আফ্রিকা ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার পুরনো যোগসূত্র; যা সেই উপনিবেশের সময় থেকে টিকে আছে। পড়ুন: জিআইজেএনের বাছাই করা সেরা ফরাসি ভাষার প্রতিবেদনের খবর।

সংবাদ ও বিশ্লেষণ

বৈরুত কাঁপানো বিস্ফোরণের গভীরে গিয়েছে যে তিনটি অনুসন্ধান

একটি অনুসন্ধান ছিল একক প্রচেষ্টার, একটিতে যুক্ত ছিল চার জনের একটি অনুসন্ধানী দল, আরেকটি অনুসন্ধানে অংশ নিয়েছিলেন তিনটি মহাদেশের ২০ জনেরও বেশি সাংবাদিক। সবাই অনুসন্ধান করেছেন গত আগস্টে বৈরুত বন্দরে ঘটে যাওয়া সেই শক্তিশালী বিস্ফোরণ নিয়ে। যেগুলো থেকে উন্মোচিত হয়েছে: কিভাবে এই বিস্ফোরণটি ঘটেছে, এবং কেন অ্যামোনিয়াম নাইট্রেটর মতো প্রাণঘাতী সামগ্রী, এতো লম্বা সময় ধরে বন্দরে আটকে ছিল। পড়ুন, এই তিনটি সাড়া জাগানো অনুসন্ধানের পেছনের গল্প।

কী দেখবেন: ডিগ পুরস্কারের জন্য মনোনীত অনুসন্ধানী তথ্যচিত্র

সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করা সৈনিকদের জীবন, নামিবিয়ার রাজনীতিবিদের ঘুষ কেলেঙ্কারি, ভারতের একটি কুখ্যাত হাইওয়ে, হংকংয়ের নাগরিক অধিকার; ইত্যাদি নানা বিষয় নিয়ে নির্মিত হয়েছে সাড়াজাগানো সব অনুসন্ধানী তথ্যচিত্র। এগুলোর মধ্য থেকে এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে দেওয়া হবে ডিগ পুরস্কার। দেখে নিন: কোন তথ্যচিত্রগুলো পেয়েছে চূড়ান্ত মনোনয়ন।

সংবাদ ও বিশ্লেষণ

জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকদের সরব হওয়া যে কারণে জরুরি

“এবারের গ্রীষ্মে, বাংলাদেশের এক-চতুর্থাংশ পানিতে ডুবে ছিল। সপ্তাহব্যাপী বৃষ্টির কারণে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বড় একটি অংশে বন্যা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সম্পদের স্বল্পতার জন্য যুদ্ধ ও দ্বন্দ্বও ক্রমশ বাড়ছে। হত্যা বাড়ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। আগামী বছর এগুলো আরো তীব্র হবে।“

যেসব টুল দিয়ে নিখোঁজের খোঁজ করেন মার্সেলা তুরাতি

মেক্সিকোর স্বাধীন সাংবাদিক মার্সেলা তুরাতি দীর্ঘদিন ধরে কাজ করছেন নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের নিয়ে। এমনই এক অনুসন্ধানে, তিনি ও তাঁর দল উন্মোচন করেছেন পুরো মেক্সিকোজুড়ে ছড়িয়ে থাকা দুই হাজার গুপ্তকবরের নেটওয়ার্ক। এ ধরনের অনুসন্ধানে তিনি কোন টুলগুলো ব্যবহার করেন? জানতে চাইলে, পড়ুন “প্রিয় টুল” সিরিজের এই পর্ব।

পরামর্শ ও টুল

যেভাবে প্রমাণ করেছি ফেসবুকে সবচেয়ে বড় ব্ল্যাক লাইভস ম্যাটার পেইজটি ভুয়া ছিল

ব্ল্যাক লাইভস ম্যাটার – আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা একটি সামাজিক আন্দোলন। তাদের-ই সবচেয়ে বড় ফেসবুক পেইজ চালাতেন কি-না একজন শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ান। এই ভদ্রলোক আন্দোলনের সমর্থকদের কাছে নানা সামগ্রী বিক্রি করেছেন; এমনকি আন্দোলনকারীদের নাম ভাঙ্গিয়ে চাঁদাও তুলেছেন। কিন্তু সেই প্রতারণা ঠিকই ধরে ফেলেছেন সাংবাদিক ডনি ও’সুলিভান ও তাঁর সহকর্মীরা। জেনে নিন কিভাবে।

নজরদারির ক্রমবর্ধমান হুমকির সাথে যেভাবে মানিয়ে নিচ্ছেন সাংবাদিকরা

অনলাইনে সাংবাদিকদের ওপর নজরদারি, হুমকি, এবং নিয়ন্ত্রণ আগেও ছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কোভিডের কারণে রিপোর্টিংয়ে ডিজিটাল যোগাযোগ পদ্ধতির ব্যবহার বেড়ে যাওয়ায় এই ঝুঁকি আরো বেড়েছে। এখানে কয়েকটি উদাহরণ আছে, যেখান থেকে বোঝা যাবে নজরদারির প্রযুক্তি এখন কতটা অভিনব। আর জানা যাবে, এমন পরিস্থিতি থেকে সাংবাদিকরা নিজেদের কিভাবে নিরাপদ রাখবেন।

করোনাভাইরাসের টিকা নিয়ে রিপোর্টিংয়ে কাজে আসবে যে ৫টি টিপস্

এখন চারিদিকে শুধু করেনাভাইরাসের টিকার খবর। কেউ প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ করেছে, কেউ তৃতীয় পর্যায়ে আছে। সবাই বলছে তাদের পরীক্ষা সফল। আর এমন খবরে সংবাদ মাধ্যমও সয়লাব হয়ে গেছে। আপনিও নানারকম টিকা তৈরির খবর বা গবেষণা প্রতিবেদনের ফাঁদে পা দিচ্ছেন না তো? জেনে নিন, সঠিকভাবে কোভিড টিকার খবর জানানোর ৫টি টিপস্।