প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

জিআইজেসি২৩ এর জন্য কোনো সেশনের আইডিয়া থাকলে পাঠিয়ে দিন!

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

English

নোট: আইডিয়া পাঠানোর সময় শেষ হয়ে গেছে। ডেডলাইন ছিল ১০ জানুয়ারি, ২০২৩।

আসছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২৬শে সেপ্টেম্বর, সুইডেনের গোথেনবার্গে বিশ্বমানের সুইডিশ এক্সিবিশন অ্যান্ড কংগ্রেস সেন্টারে। সম্মেলনের সহ-আয়োজক গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক, লিনিয়াস ইউনিভার্সিটির ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট এবং সুইডেনের অনুসন্ধানী সাংবাদিকদের জাতীয় সমিতি ফরেনিংগেন গ্রাভান্দে জার্নালিস্টার।

অনুসন্ধানী সাংবাদিকদের সেরা সম্মেলন আয়োজনের লক্ষ্যে জিআইজেসি২৩ এখন সেশনগুলোর জন্য ভালো আইডিয়া খুঁজছে। দারুণ কোনো আইডিয়া থাকলে, প্রস্তাব করতে পারেন আপনিও। ১০ই জানুয়ারী, ২০২৩ এর মধ্যে নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের সম্মেলন পর্ষদ সেগুলো বিবেচনা করবে৷

যে বিষয়গুলো মনে রাখতে হবে:

জিআইজেসি এক ধরনের প্রশিক্ষণ সম্মেলন, যেখানে শতভাগ নজর থাকে অনুসন্ধানী কৌশল ও পরামর্শে। আমরা চাই সম্মেলনের অধিবেশনগুলো যেন দক্ষতা-ভিত্তিক হয়, যেন সারা বিশ্বের সাংবাদিকেরা নতুন জ্ঞান ও অনুসন্ধান কৌশল জেনে বাড়ি ফিরতে পারেন।

এখানে আমরা যা চাই না, তা হলো: আপনার আগের স্টোরিগুলো কতটা দারুণ ছিল, তা নিয়ে কোনো “লড়াইয়ের গল্প” নয়। নয় কোনো নীতি-বিষয়ক আলোচনা। আর জেন্ডার ও ভৌগলিক অবস্থানের প্রেক্ষিতে সেশনগুলো হতে হবে ভারসাম্যপূর্ণ।

আমাদের সেশনগুলো মূলত তিন ধরনের হয়:

  • প্যানেল (সাধারণত তিনজন বক্তা ও একজন মডারেটর)
  • কর্মশালা (সাধারণত এক বা দুইজন প্রশিক্ষক ছোট ছোট সেশন পরিচালনা করেন)
  • নেটওয়ার্কিং সেশন (ভাষা, অঞ্চল বা বিষয় ভিত্তিক অনানুষ্ঠানিক বৈঠক)

অতীতের সফল সেশনের কিছু উদাহরণ পাবেন জিআইজেসি১৩ , জিআইজেসি১৫, জিআইজেসি১৭ এবং জিআইজেসি২১ এর অনুষ্ঠানসূচিতে।

আমরা আশা করি, জিআইজেসি২৩ হবে অনুসন্ধানী সাংবাদিকদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ । এই সম্মেলনকে চমৎকারভাবে তুলে ধরতে এবং স্মরণীয় আয়োজনে রূপ দিতে এখানে আপনারও অবদান রাখার সুযোগ আছে। সহায়তার হাত বাড়ানোর জন্য আপনাকে আগাম ধন্যবাদ, আর দেখা হবে গোথেনবার্গে!

নোট: সম্মেলনের ভাষা হবে ইংরেজি। তাই সম্ভাব্য বক্তাদেরও ইংরেজি ভাষা বলা ও অনুধাবনে স্বচ্ছন্দ হতে হবে। আপনার পরামর্শ বা আইডিয়াগুলোও লিখুন ইংরেজিতে।

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ একবার দরজা খুললেই আমার সামনে একটা সুযোগ আসে: ঝুঁকিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে রিকার্দো কালদেরন

যারা নিজেদের জীবন বাজি রেখে আপনাকে তথ্য দেন, তাদের প্রতি আপনার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হলো বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। আর প্রায়ই দেখা যায়, নীরব থাকার চেয়ে তথ্যটি প্রকাশ করাই বরং সেই তথ্যদাতাদের অধিক সুরক্ষা দেয়।