প্রবেশগম্যতা সেটিংস

ছবি: জিআইজেএন অ্যাকাডেমি

গ্লোবাল একাডেমি

লেখাপত্র

জিআইজেএন একাডেমির যাত্রা শুরু: অনুসন্ধানী সাংবাদিক-সাংবাদিকতার জন্য কেন জরুরি

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতা একাডেমি, জিআইজেএন একাডেমির  যাত্রা শুরু হয়েছে। এটি একটি অনন্য প্ল্যাটফর্ম—যা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরির মাধ্যমে বিশ্বজুড়ে সাংবাদিক সম্প্রদায়কে সংযুক্ত, প্রসারিত ও সহায়তা করার জন্য নিবেদিত। এই উদ্যোগটি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা নতুন প্রজন্মের প্রতিবেদক, কর্মরত অনুসন্ধানী সাংবাদিক, শিক্ষাবিদ, সাংবাদিকতার প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের জন্য একটি সমন্বিত স্থান তৈরি করবে।

বিশ্বজুড়ে গণতন্ত্রের ওপর হুমকি, জলবায়ু সংকট, নির্বাসিত সংবাদমাধ্যম, এবং অনলাইনে বিভ্রান্তিকর তথ্যের ব্যাপক বিস্তারের মতো চ্যালেঞ্জিং সময়ে, জিআইজেএন একাডেমির লক্ষ্য আমাদের প্রচেষ্টাকে আরও বেগবান করা। এর মূল উদ্দেশ্য এমন ধরনের অবকাঠামো গড়ে তোলা যা অনুসন্ধানী সাংবাদিকদের সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে সহায়তা করে। অত্যাধুনিক টুলস, কৌশল এবং সংযোগ স্থাপনের মাধ্যমে এটি সাংবাদিকদের সেই দক্ষতা, সম্পদ এবং যোগাযোগ তৈরিতে সাহায্য করবে যা ক্ষমতার অপব্যবহার রুখতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজন।

মাস্টারক্লাস ভিডিও, প্রশিক্ষণ কর্মসূচি (সশরীরে বা অনলাইনে), ওয়েবিনার বা মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে জিআইজেএন একাডেমি সাংবাদিকদের তাদের পেশাজীবনের প্রতিটি ধাপে অনুসন্ধানী দক্ষতা শক্তিশালী করতে, সহকর্মীদের সঙ্গে সংযুক্ত হতে, নতুনত্ব আনতে এবং জ্ঞানের পরিসর বাড়াতে সহায়তা করবে। অনুসন্ধানী সাংবাদিকতার প্রাথমিক ধারণা, অনলাইন প্রতারণা, স্যাটেলাইট চিত্র, সহযোগিতা, দুর্নীতির কৌশল, খাদ্য নিরাপত্তাহীনতা, প্রযুক্তি ও এআই, পরিবেশগত অপরাধ, ফাঁস হওয়া তথ্য এবং ডেটা সাংবাদিকতা— এই বিষয়গুলো বর্তমান কোর্সগুলোতে রয়েছে।

এটি কেবলই শুরু। আগামী মাস এবং বছরগুলোতে জিআইজেএন নতুন প্রশিক্ষণ, মাস্টারক্লাস ভিডিও, শিক্ষাবিদদের জন্য বিশেষ রিসোর্স এবং মেন্টরশিপ বা দিকনির্দেশনার সুযোগ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় এবং সাংবাদিকতা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে বিভিন্ন ভাষায় অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে কাজ করব। বিশেষ করে যারা দমনমূলক শাসনব্যবস্থা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কাজ করেন, জিআইজেএন তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া অব্যাহত রাখবে; কারণ সেখানে ঝুঁকি যেমন সবচেয়ে বেশি, প্রয়োজনীয়তাও তেমনি সবচেয়ে তীব্র।

জিআইজেএন একাডেমি অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সুনির্দিষ্ট এবং একটি পূর্ণাঙ্গ পাঠ্যক্রমের চাহিদা মেটাতে সাহায্য করবে। সেই সঙ্গে নিচের বিষয়গুলোর ওপর ভিত্তি করে এই ধরনের রিসোর্স বা সম্পদের সহজলভ্যতা বৃদ্ধি করবে:

  • জ্ঞানের পরিসর বৃদ্ধি:জিআইজেএন তার বিশেষজ্ঞদের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এমন কিছু প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করবে, যা কেবল এই গ্লোবাল একাডেমিকেই পরিচালিত করবে না, বরং বিশ্বের যেকোনো প্রান্তের সাংবাদিকতা বিভাগ এবং প্রশিক্ষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে। এটি সাংবাদিকতার উৎকর্ষের ক্ষেত্রে বিশ্বব্যাপী সামঞ্জস্য বজায় রাখতে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ পাঠ্যক্রম তৈরি করবে, যা সহজেই সর্বত্র অনুসরণ করা সম্ভব। এই উদ্যোগের অংশ হিসেবে, জিআইজেএন ‘গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স’-এ উপস্থাপিত বিভিন্ন একাডেমিক গবেষণাপত্রও প্রকাশ করছে। এ ছাড়াও, জিআইজেএন একাডেমিতে বিশ্বের শীর্ষস্থানীয় অনুসন্ধানী সাংবাদিক এবং বিশেষজ্ঞদের কৌশল ও টুলস সম্বলিত ছোট ভিডিও মাস্টারক্লাস সিরিজ অন্তর্ভুক্ত থাকবে, যা বিভিন্ন বিষয়ের ওপর গভীর অনুসন্ধান চালিয়ে নিতে সহায়তা করবে।
  • প্রশিক্ষণ: জিআইজেএন একাডেমির অংশগ্রহণকারীরা সময়োপযোগী বিষয়গুলোর ওপর সিঙ্ক্রোনাস বা অ্যাসিঙ্ক্রোনাস কোর্সে অংশ নেবেন (প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে যেগুলো নিয়মিত পর্যালোচনা করা হবে), যার মধ্যে রয়েছে ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল হুমকি, যুদ্ধাপরাধ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি। কোর্সগুলোর ইন্টারঅ্যাকটিভ ধরন অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা বাড়ায় এবং একই লক্ষ্য নিয়ে কাজ করা ব্যক্তি, মেন্টর ও ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করে।
  • মেন্টরশিপ: অভিজ্ঞ সাংবাদিকদের সঙ্গে নতুন প্রতিবেদকদের যুক্ত করা হবে, যাদের ক্যারিয়ারে দিকনির্দেশনা প্রয়োজন—এবং তারা গবেষণা ও প্রতিবেদনের সেরা অনুশীলনগুলো ভাগ করে নেবেন।
  • কমিউনিটি তৈরি: প্রশিক্ষণ কার্যক্রম এবং জিআইজেএনের মাধ্যমে অংশগ্রহণকারীদের একে অপরের সঙ্গে সংযুক্ত করা হবে, যা তাদের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে এবং দেশ ও অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতার সুযোগ বাড়াবে।

জিআইজেএন একাডেমি শুধু বিশ্বজুড়ে সাংবাদিকদের এমন অনুসন্ধানী টুলস ও কৌশল দিয়ে সক্ষম করে তুলবে যেগুলো তারা অন্য কোথাও সহজে পায় না; এটি সাংবাদিক, শিক্ষাবিদ, প্রশিক্ষক এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের মধ্যে নতুন সহযোগিতার বন্ধনও তৈরি করবে। এর মাধ্যমে সাংবাদিকতা সম্প্রদায় আরও শক্তিশালী হবে এবং বিশ্বজুড়ে নাগরিকদের সেবায় আরও বেশি স্বচ্ছতা ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরি হবে।

সব ধরনের বিনামূল্যের সম্পদের পাশাপাশি, জিআইজেএন এখন নির্দিষ্ট চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ডিজাইন করার জন্য সংস্থাটিকে নিয়োগ করার সুযোগও দেবে। একই সঙ্গে, অর্থের বিনিময়ে চাহিদাভিত্তিক ক্লাসের একটি সিরিজও থাকবে, যা আমাদের দল ও প্রশিক্ষকদের টেকসইভাবে সহায়তা করতে এবং বিশ্বজুড়ে বিনামূল্যে উচ্চমানের অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণের সুযোগ অব্যাহত রাখতে সাহায্য করবে।

জিআইজেএন একাডেমিতে আপনাকে স্বাগতম! আমরা আপনাকে বর্তমান মাস্টারক্লাস ভিডিও এবং প্রশিক্ষণ কর্মসূচিগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি এই উদ্যোগকে সমর্থন করতে আগ্রহী হন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করতে চান, তাহলে academy@gijn.org ঠিকানায় ইমেইল করুন।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

অনুসন্ধান পদ্ধতি

সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক উন্মোচন : জার্মানির নারী উগ্র ডানপন্থী গোষ্ঠীর অন্তরালের গল্প

কখনও কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলানো থেকে একটি অনুসন্ধানের সূত্রপাত হয় । এক্ষেত্রে যেমন হয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তরুণীরা যেখানে—সাধারণত সোনালী চুল এবং নীল চোখের—চুল বেনী করার নিয়মাবলী, ফ্যাশনবিষয়ক অনুপ্রেরণা এবং চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের ছবি পোস্ট করে।

সংবাদ ও বিশ্লেষণ

প্যাট্রিক র‍্যাডেন কিফের নতুন বই ‘লন্ডন ফলিং’ থেকে সাংবাদিকদের জন্য চারটি শিক্ষা

প্যাট্রিক র‍্যাডেন কিফে যখন কোনো গল্পের খোঁজ পান, তখন তিনি সেটির পেছনে লেগে থাকেন, সহজে ছেড়ে দেন না। একের পর এক মানুষের সঙ্গে কথা বলেন। ততক্ষণ বলতে থাকেন, যতক্ষণ না কথা বলার মতো আর কেউ অবশিষ্ট থাকে। তিনি দাবি যাচাই করার জন্য নথিপত্র ও প্রমাণ খোঁজেন। গল্পের কাঠামো তৈরিতে প্রচুর সময় দেন।  

জলবায়ু

জলবায়ু অভিযোজন সম্পর্কিত ১০টি মিথ: সাংবাদিকদের যে বিষয়গুলো জানা জরুরি

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি যদি ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তবে অভিযোজনের অনেক সীমাবদ্ধতা বা সীমা অতিক্রম হয়ে যাবে। এর সমাধানগুলো আরও ব্যয়বহুল, কম কার্যকর অথবা একেবারেই অসম্ভব হয়ে পড়বে।

অনুসন্ধান পদ্ধতি

যৌথ অনুসন্ধান—ভেস্তে যেতে পারে সামান্য একটি ইমেলের ভাষার কারণে এবং আরও যেসব শিক্ষা নেওয়া যেতে পারে

সম্প্রতি একটি অনুসন্ধানের মাঝপথে একজন অংশীদার প্রায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন সহকর্মীর পাঠানো ইমেইলের অতিরিক্ত আনুষ্ঠানিক ও “ব্যবসায়িক ধাঁচের” ভাষা তাকে বিরক্ত করে। সেই সময় অন্য একজন অংশীদার হস্তক্ষেপ না করলে তিনি প্রকল্প থেকে সরে যেতেন।