প্রবেশগম্যতা সেটিংস

Topic

পরামর্শ ও টুল

162 posts

পরামর্শ ও টুল

ফুটবল ও কাতার বিশ্বকাপ অনুসন্ধানের টিপস 

বিশ্বকাপ ফুটবল কাভার করতে কাতার যাচ্ছেন? জেনে রাখুন, সেখানে আপনার জন্য অপেক্ষা করছে অনেক অনুসন্ধানী স্টোরি। জিআইজেএনের এক ওয়েবিনারে তিন বিশেষজ্ঞ সাংবাদিক ও হুইসেলব্লোয়ার বলেছেন, কাতারে গিয়ে হোক বা নিজ দেশে – ফুটবল নিয়ে অনুসন্ধানের সময় নজর রাখুন শ্রম ও যৌন নিপীড়ন, স্বৈরশাসকদের “স্পোর্টসওয়াশিং”, অর্থ পাচার, দুর্নীতি ও স্টেডিয়ামের নিরাপত্তার মত বিষয়ের দিকে। পড়ুন, তাদের দেয়া পরামর্শগুলো।

রিসোর্স গাইড গাইড

আন্ডারকভার রিপোর্টিং গাইড

বিশ্বজুড়ে দারুন দারুন সব প্রভাবশালী সাংবাদিকতার জন্ম দিয়েছে আন্ডারকভার (ছদ্মবেশ) অনুসন্ধান। যেসব দেশে সরকারি নথি প্রকাশের স্বচ্ছতা বিষয়ে কোনো বিধিমালা বা সোর্সের সুরক্ষায় কঠোর আইন নেই– সেখানে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় উন্মোচনের জন্য অনেক সময় ছদ্মবেশ ধারণই শেষ উপায় হয়ে দাড়ায়। কিন্তু এ ধরনের সাংবাদিকতায় ঝুঁকি আছে; আর আছে একটি কঠোর নৈতিক মানদণ্ড, যা ছদ্মবেশ ধারণের সময়, বা তার আগে ও পরে, মেনে চলতে হয়। ছদ্মবেশ সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিকদের পরামর্শ এবং দুর্দান্ত কিছু কেস স্টাডি পাবেন জিআইজেএন-এর এই গাইডে।

পদ্ধতি পরামর্শ ও টুল

প্রশ্নোত্তর: রাশিয়া-ইউক্রেন সীমান্ত জুড়ে টিকটকের আধেয় অনুসন্ধান

রাশিয়া-ইউক্রেন সীমান্তে মাত্র আশি কিলোমিটার দূরত্বে, দুটি শহরের অবস্থান। রাশিয়া অংশে যে শহরটি, তার নাম বেলগোরোদ; আর ইউক্রেন অংশে পড়েছে, খারকিভ। তখন যুদ্ধ চলছে। খারকিভের ব্যবহারকারীরা প্রতিদিনই দেখছেন, যুদ্ধের ভয়াবহতার ভিডিওতে ভেসে যাচ্ছে টিকটক। কিন্তু, সেই একই টিকটকে রুশ শহরটির অধিবাসীরা যুদ্ধের ভয়াবহতার ভিডিও দেখতে পাচ্ছেন না। তাদের স্ক্রিনে ভেসে আসছে নিছক “ফানি” ভিডিওগুলো। টিকটকের অ্যালগরিদম নিয়ে এক অনুসন্ধানে এমনটাই দেখতে পেয়েছে নরওয়ের এনআরকে। তারা গল্পটিকেও তুলে ধরেছে টিকটকের ছাঁচে। 

রিসোর্স টিপশীট

হেঙ্ক ফন এসের পরামর্শ: অনুসন্ধানী সাংবাদিকতায় গুগল সার্চের সর্বোচ্চ ব্যবহার যেভাবে করবেন

একটা সময় ছিল যখন কিছু অপারেটর ব্যবহারের মাধ্যমে সার্চকে সংকুচিত করে, গুগল থেকে দারুন ফলাফল পাওয়া যেত। কিন্তু অনলাইন গবেষণা বিশেষজ্ঞ হেঙ্ক ফন এস বলছেন, এখন আর শুধু অপারেটর দিয়ে কাজ হয় না। অনেক সময় গুগল অ্যালগরিদম, সুনির্দিষ্ট কিওয়ার্ডের পরিবর্তে তার সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে জনপ্রিয় টার্ম ধরে সার্চ করে এবং ফলাফল দেখায়। জিআইজেএনের ওয়েবিনারে, তিনি বেশ কিছু কৌশল ব্যবহারের পরামর্শ দিয়েছেন, যাতে করে গুগলকে আপনার কথা শুনতে বাধ্য করা যায়।

Fabrice Arfi online masterclass

পদ্ধতি পরামর্শ ও টুল

অনুসন্ধানী মাস্টারক্লাস: মিডিয়াপার্টের ফ্যাব্রিস আরফির পরামর্শ

প্রভাবশালী ফরাসি গণমাধ্যম মিডিয়াপার্টের অনুসন্ধানী দলের সহ-পরিচালক হিসেবে ফ্যাব্রিস আরফি গত এক দশকেরও বেশি সময় ধরে বেশ কিছু সাড়া জাগানো প্রতিবেদনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাঁর প্রতিষ্ঠান, ধনী ও ক্ষমতাবানদের দুর্নীতি ও অপরাধ খুঁজে বের করার জন্য সুপরিচিত। জিআইজেএনের এক মাস্টারক্লাসে, সম্প্রতি আরফি অনুসন্ধানী সাংবাদিকদের জন্য শক্তিশালী প্রতিবেদন তৈরির কয়েকটি পরামর্শ দিয়েছেন। এই লেখায় থাকছে, সেসব পরামর্শের সার-সংক্ষেপ।

কেস স্টাডি পরামর্শ ও টুল

শত কোটি ডলারের জালিয়াতি যেভাবে উন্মোচন করল ফাইনান্সিয়াল টাইমস 

একটি সুপ্রতিষ্ঠিত কর্পোরেট প্রতিষ্ঠান, কিন্তু জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত; আবার আপনার অনুসন্ধানকে থামিয়ে দিতে তাদের হাতে আছে আইনজীবী, বেসরকারি গোয়েন্দা, হ্যাকার, এমনকি বিদেশি গুপ্তচর বাহিনী লেলিয়ে দেওয়ার ক্ষমতাও। কখনো ভেবেছেন, এমন একটি প্রতিষ্ঠানকে কীভাবে সামাল দেবেন? সেটিই বলছেন, ফাইনান্সিয়াল টাইমসের অনুসন্ধানী সাংবাদিক ড্যান ম্যাকক্রাম, যিনি এক জার্মান প্রতিষ্ঠানের শত কোটি ডলারের জালিয়াতি উন্মোচন করেছেন। 

রিসোর্স টিপশীট

কোডিং দক্ষতা ছাড়াই বিনামূল্যে ব্যবহারযোগ্য ডেটা এক্সট্রাকশন টুল

অনুসন্ধানের জন্য দরকারি ডেটা পেয়ে যাওয়ার পর সাংবাদিকেরা প্রায়ই দ্বিতীয় আরেকটি সমস্যায় পড়েন: সেই ডেটাকে সিলেক্ট করে, তুলে নিয়ে, কীভাবে স্প্রেডশিটে ফেলবেন – যেন ইচ্ছেমত ব্যবহার করা যায়। জিআইজেএন টুলবক্সের এই পর্বে পাবেন এমনই কিছু ডেটা এক্সট্রাকশন টুলের খোঁজ, যেগুলো দিয়ে রিপোর্টারেরা নথি থেকে ডেটা স্ক্র্যাপিং করতে পারেন সহজে ও বিনামূল্যে।

পদ্ধতি পরামর্শ ও টুল

ইয়েমেনের যুদ্ধাপরাধ উন্মোচন থেকে বিশ্বের যা শেখার আছে

ইয়েমেনে দীর্ঘ প্রায় আট বছর ধরে চলা যুদ্ধকে বিশ্বের সবচেয়ে শোচনীয় মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। সংঘাতময় পরিস্থিতির পাশাপাশি নানাবিধ নিষেধাজ্ঞার কারণে সেখানে মাঠপর্যায়ে রিপোর্টিং হয়ে উঠেছে কঠিন কাজ। ফলে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের মতো ঘটনা খতিয়ে দেখার জন্য অনুসন্ধানী সাংবাদিকেরা ব্যবহার করেছেন নানা ওপেন সোর্স অনুসন্ধানী কৌশল। যার মধ্যে আছে প্লেনস্পটিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ভিডিও বিশ্লেষণ, ছায়া দেখে সময় নির্ধারণ, ডেটাবেজ তৈরি… এমন আরও অনেক উদ্ভাবনী কৌশল।

পদ্ধতি পরামর্শ ও টুল

স্যাটেলাইট ব্যবহার করে মুরল্যান্ডের আগুন উন্মোচন

যুক্তরাজ্যের একটি চিরহরিৎ বনে প্রতি বছর ইচ্ছে করে আগুন ধরিয়ে দেওয়া হয় গ্রাউস পাখি শিকার ত্বরাণ্বিত করতে। সরকার এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও আগুনের সংখ্যা কমেনি। পরবর্তীতে এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়: ইচ্ছে করেই কিছু ফাঁক রাখা হয়েছে নিয়ন্ত্রক নীতিমালায়। যে কারণে এই নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি কার্যকরী হয় না। পড়ুন, কিভাবে বেশ কয়েকটি জায়গার স্যাটেলাইট ডেটা ব্যবহার করে পরিচালিত হয়েছে এই অনুসন্ধান।

রিসোর্স

পরিবেশগত অনুসন্ধানের জন্য রিমোট সেন্সিং ও ডেটা টুল

পরিবেশগত বিষয় নিয়ে অনুসন্ধানের জন্য এখন অনলাইনে পাওয়া যায় বেশ কিছু ডেটাবেস ও টুল। জিআইজেএন টুলবক্সের এই সংস্করণে এমনই কিছু বৈশ্বিক ডেটাবেস ও রিমোট সেন্সিং টুলের সন্ধান পাবেন, যেগুলো স্থানীয় অনেক পরিবেশগত ঝুঁকি অনুসন্ধানের সময়ও সাংবাদিকেরা ব্যবহার করতে পারেন। 

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

ক্রিপ্টোকারেন্সি অনুসন্ধানের টিপস

বিশ্বজুড়ে বিকল্প আর্থিক লেনদেনের নতুন মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে ক্রিপ্টোকারেন্সি। ডিজিটাল এই অর্থ লেনদেন ব্যবস্থার একটি বড় অংশজুড়ে আছে নানাবিধ অবৈধ কর্মকাণ্ড। সাইবার অপরাধ থেকে শুরু করে মুদ্রাপাচার, এমনকি মাদক পাচারের জন্য ক্রিপ্টোকারেন্সিকে বেছে নিচ্ছে সংঘবদ্ধ অপরাধী চক্র। ক্রিপ্টোকারেন্সি নিয়ে এমন অনুসন্ধানে আগ্রহী হলে পড়ুন এই পরামর্শগুলো। এটি এই জগতে ঢোকার প্রাথমিক গাইড হিসেবে কাজ করবে।

রিসোর্স

ডিজিটাল ফরেনসিক কৌশল নিয়ে বেলিংক্যাটের লোগান উইলিয়ামসের ১০ পরামর্শ

সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন উন্মুক্ত ডেটাবেজ থেকে পাওয়া ছবি-ভিডিও-তথ্য দিয়ে নানা অনুসন্ধান পরিচালনার জন্য সুখ্যাতি কুড়িয়েছে বেলিংক্যাট। এই কাজে তাদের অন্যতম হাতিয়ার ডিজিটাল ফরেনসিক। যার মাধ্যমে তারা কোনো ছবি-ভিডিও-র সত্যতা, যথার্থতা নিশ্চিত করেন; অন্যান্য সূত্র-প্রমাণাদির সঙ্গে সেগুলো মিলিয়ে দেখেন। এই সাক্ষাৎকারে সেসব কাজের নেপথ্যের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন বেলিংক্যাটের লোগান উইলিয়ামস।

পরামর্শ ও টুল সুরক্ষা ও নিরাপত্তা

সোর্সের সুরক্ষা শুরু হয় আপনার স্মার্টফোনের কন্টাক্ট তালিকা থেকে 

মোবাইল ফোন প্রচলনের আগে সোর্সের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত সব তথ্যই থাকত অফলাইনে। হয়তো রিপোর্টারের নোটবুকে। কিন্তু এখনকার এই স্মার্টফোনের যুগে এসব অনেক তথ্যই থাকছে অনলাইনে। ক্লাউড স্টোরেজে। যেখানে অসাবধানী হলে সংবেদনশীল তথ্য, গোপনীয় সূত্রের নাম-পরিচয়; ইত্যাদি অনেক কিছুই জেনে ফেলতে পারে অন্য কেউ। তাই সোর্সের সুরক্ষার স্বার্থে স্মার্টফোনের কন্টাক্ট তালিকা সুরক্ষিত রাখা একান্ত জরুরি। জেনে নিন, সেটি কিভাবে করবেন।

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

#মিটু থেকে আন্ডারকভার: নারী অনুসন্ধানী সাংবাদিকদের জন্য টিপস

#মিটু থেকে শুরু করে নারীদের না-বলা হাজারো গল্প নিয়ে যারা অনুসন্ধান করতে চান, তাদের জন্য অভিজ্ঞতায় ভরা পরামর্শ নিয়ে হাজির হয়েছিলেন বিশ্বের তিন প্রান্তের তিন নারী সাংবাদিক। জিআইজেনের সেই ওয়েবিনারে তারা কথা বলেছেন, সমসাময়িক বেশ কিছু অনুসন্ধান নিয়ে, যা এই প্রজন্মের নারী সাংবাদিকদের জন্যে শিক্ষণীয় হতে পারে।

রিসোর্স গাইড অধ্যায়

যুদ্ধাপরাধ অনুসন্ধানের ১৫টি পরামর্শ 

এক সময় চলমান সংঘাত নিয়ে কোনো অনিয়মের অভিযোগ জানানো দুঃসাহসী কাজ হিসেবে বিবেচিত হতো। তবে ওপেন-সোর্স রিপোর্টিং কৌশলের কল্যাণে এখন যুদ্ধাপরাধের ঘটনা ঘটলে তা সঙ্গে সঙ্গেই রিপোর্ট করতে পারেন সাংবাদিকেরা। ঠিক যেমনটি করা হয়েছে লিবিয়া ও সিরিয়ায় সংঘটিত যুদ্ধাপরাধ উন্মোচনের ক্ষেত্রে। এই লেখায় পড়ুন যুদ্ধাপরাধ নিয়ে অনুসন্ধানের তেমন কিছু কৌশল ও টুলের কথা।

পরামর্শ ও টুল

জিআইজেএন টুলবক্স: গোপন অর্থ লেনদেন ও আর্থিক স্বার্থের সংঘাত অনুসন্ধান

জিআইজেএন টুলবক্সে স্বাগতম। এখানে আমরা অনুসন্ধানী সাংবাদিকদের জন্য সর্বশেষ টুল ও কৌশল খুঁজে বের করি। এই সংস্করণে থাকছে তিনটি নতুন অথবা পরিবর্ধিত টুলের পরিচিতি, যেগুলো আর্থিক গোপনীয়তা এবং দুর্নীতি বা অপরাধ থেকে অর্জিত গোপন সম্পদ অনুসন্ধানে ব্যবহৃত হয়।

রিসোর্স গাইড অধ্যায়

মিথেন গ্যাসের উৎস অনুসন্ধানের গাইড – যা জলবায়ু পরিবর্তন মোকাবিলার মূল চাবিকাঠি

পরিবেশ বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার দ্রুততম পথ হলো মিথেন নিঃসরণ হ্রাস করা। মিথেন নিয়ে অনুসন্ধান করার ক্ষেত্রে জিআইজেএনের এই গাইডটি এমনভাবে সাজানো হয়েছে, যেন তা অনুসন্ধানী রিপোর্টারদের মিথেন নিঃসরণের সুনির্দিষ্ট উৎস চিহ্নিত করতে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশকে জবাবদিহির আওতায় আনতে সহায়তা করে।

রিসোর্স গাইড

আরব উপসাগরীয় অঞ্চলে অভিবাসন নিয়ে রিপোর্টিং: একটি সংশোধিত ও বর্ধিত জিআইজেএন গাইড

ইলাস্ট্রেশন: জিআইজেএন-এর জন্য মার্সেল লো এই  হালনাগাদকৃত ও বর্ধিত গাইডটি লেখা হয়েছে মাইগ্র্যান্টস-রাইটস ডট অর্গ-এর সহযোগিতায়। ইলাস্ট্রেশন করেছেন মার্সেল লো, প্রজেক্ট ম্যানেজার ছিলেন মাজদোলিন হাসান, সম্পাদনা করেছেন রিড রিচার্ডসন। 

GIJC21, Investigative Stories to Replicate Around the World

পরামর্শ ও টুল

বিশ্বজুড়ে অনুকরণীয় অনুসন্ধানী প্রতিবেদন

অসাধারণ অনুসন্ধানী প্রতিবেদনের বিষয় যে সবসময় মৌলিক হতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই। কারণ দুর্নীতি, অবৈধ কার্যকলাপ ও ক্ষমতার অপব্যবহারের মত বিষয়গুলোর বৈশিষ্ট্য বিশ্বের প্রায় সবখানেই একরকম। তাই এক দেশে যে অনুসন্ধান হয়েছে, সেটি আপনার দেশেও অনুকরণ করতে পারেন অনায়াসে। এখানে তেমন কয়েকটি অনুসন্ধানী আইডিয়া পাবেন।

পরামর্শ ও টুল

ইকারাস ফ্লাইটস: উড়োজাহাজ ট্র্যাকিংয়ের নতুন শক্তিশালী টুল 

চোরাচালান, অর্থ পাচার, সরবরাহ চেইন; ইত্যাদি নানা বিষয়ে অনুসন্ধানের জন্য প্রয়োজন হয়ে পড়ে বিমান শনাক্ত ও ট্র্যাকিংয়ের টুল। আকাশপথের এমন অবৈধ কর্মকাণ্ড উদঘাটনের জন্য সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী উচ্চমানসম্পন্ন টুল তৈরি করেছে সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ (C4ADS)। নাম: ইকারাস ফ্লাইটস। পড়ুন, এখানে কী সুবিধা পাবেন এবং এটি কীভাবে কাজ করে।

পরামর্শ ও টুল

আরও প্রভাবশালী রিপোর্ট তৈরির ৭টি উত্তম চর্চা

অনুসন্ধানী প্রতিবেদন তৈরিই হয় প্রভাব তৈরি বা পরিবর্তনের আশায়। এশিয়া/প্যাসিফিক অঞ্চলের প্রভাব তৈরি করা প্রতিবেদনগুলোর সঙ্গে জড়িত অনুসন্ধানী সাংবাদিকেরা দ্বাদশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে (#জিআইজেসি২১) বলেছেন: কীভাবে গল্পগুলো আকর্ষণীয়ভাবে বলা যায়, যা প্রভাবও তৈরি করবে। 

পরামর্শ ও টুল

সাংবাদিকদের জন্য এডউই প্লেনেলের ৫টি পরামর্শ

সংবাদমাধ্যম সমাজের কোন চাহিদা পূরণ করে, বিনিময়ে এর কী পাওয়া উচিত, সমাজের সঙ্গে সাংবাদিকতার সম্পর্ক কী; ইত্যাদি মৌলিক বিষয় নিয়ে দারুণ কিছু অন্তর্দৃষ্টি হাজির করেছেন ফ্রান্সের স্বাধীন সংবাদমাধ্যম, মিডিয়াপার্টের সহপ্রতিষ্ঠাতা এডউই প্লেনেল। দ্বাদশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনের পর তাঁর এই সাক্ষাৎকার নিয়েছেন জিআইজেএন-এর ফরাসি ভাষা সম্পাদক মার্থে হুবিও।

রিসোর্স গাইড

ভিডিও ইউনিট গঠন করবেন যেভাবে: ছোট প্রতিষ্ঠানের জন্য জিআইজেএন গাইড

বলা হয়, এখন ভিডিওর যুগ। মানুষ যতটা না লেখা পড়ে, তার চেয়ে অনেক বেশি ভিডিও দেখে সময় ব্যয় করে। তাই দেশে দেশে ছোট-বড় সব ধরনের গণমাধ্যমই ভিডিও ইউনিট গঠন করছে। মুশকিল হলো, বেশি টাকা খরচ করে দল গঠন করার পর অনেককে সেটি বন্ধও করে দিতে হয়েছে। তাই ভিডিও ইউনিট গড়তে হয় কম খরচে, সম্ভাব্য আয়ের কথা ভেবে। এই গাইড আপনাকে জানাবে, সেটি কীভাবে করবেন।

China muslim camps story KillingDetail

পরামর্শ ও টুল

ড্রোন ও স্যাটেলাইট ছবি ব্যবহার করে আকাশ থেকে মিথ্যা উন্মোচন

২০২০ সালে বাজফিড নিউজের সাংবাদিকেরা যে প্রতিবেদনটির জন্য পুলিৎজার জিতেছিলেন, তার প্রায় পুরোটাজুড়ে ছিল স্যাটেলাইট ছবির ব্যবহার। ব্রাজিলে স্যাটেলাইট ছবি দিয়ে উন্মোচন করা হয়েছে: আমাজনের আগুন ও বন ধ্বংসের পেছনে সত্যিই দায়ী কারা। নাইজেরিয়ায় একটি অদৃশ্য কমিউনিটির কথা সবার সামনে তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে ড্রোন। আকাশ থেকে দেখার এই আধুনিক প্রযুক্তি ক্রমেই হয়ে উঠছে অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম হাতিয়ার। জিআইজেসি২১-এর একটি সেশনে এই অভিজ্ঞ সাংবাদিকেরা জানিয়েছেন: আকাশ থেকে সত্য উন্মোচনের পরামর্শ-কৌশল।

রিসোর্স গাইড

গাইড: অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য যাচাই করবেন যেভাবে

একটি স্টোরিকে ‍বুলেটপ্রুফ করতে চাইলে শুধু তথ্য সঠিক রাখাই যথেষ্ট নয়, মান নিয়ন্ত্রণের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু থেকেই একটি পুঙ্খানুপুঙ্খ পদ্ধতি অবলম্বন করতে হয়। অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য যাচাইয়ের এই গাইডে তিনটি চেকপয়েন্ট সংবলিত এমনই একটি পদ্ধতি বর্ণনা করা হয়েছে।

পরামর্শ ও টুল

জলবায়ু সংকট অনুসন্ধানের জন্য কয়েকটি পরামর্শ

গ্লাসগোতে এ সপ্তাহে শুরু হয়েছে জাতিসংঘের ২০২১ জলবায়ু সম্মেলন (কপ ২৬) । তারই পটভূমিতে জিআইজেসি২১-এর এই সেশনে জলবায়ু ইস্যুতে আরও ইন-ডেপথ অনুসন্ধান করার জন্য সাংবাদিকদের পরামর্শ এবং টুলের হদিস দিয়েছেন বক্তারা। জোর দিয়েছেন আন্তসীমান্ত সহযোগিতামূলক অনুসন্ধানী প্রকল্প গড়ে তোলার গুরুত্বের দিকে।

পরামর্শ ও টুল

পুরাকীর্তি পাচার অনুসন্ধান

সৌন্দর্য এবং সামাজিক গুরুত্বের কারণে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বাজারে প্রাচীন ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা পুরাকীর্তির ব্যাপক চাহিদা রয়েছে। নিম্ন আয়ের দেশ থেকে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ সামগ্রী সরিয়ে নিয়ে সেগুলোকে সাবেক ঔপনিবেশিক শক্তির কাছে হস্তান্তর করতে উৎসাহিত করে এই বাজার। আর এভাবে ‍জাতীয় ঐতিহ্য রূপ নেয় ব্যক্তিগত পণ্যে। একটি মূল্যবান পুরাকীর্তি বা চিত্রকর্ম কিভাবে এক দেশ থেকে আরেক দেশে যায়, কারা সেটি কেনে এবং কোথায় বিক্রি হয় – এসব নিয়ে অনুসন্ধানে আপনাকে সাহায্য করবে এই গাইড।