প্রবেশগম্যতা সেটিংস

Topic

পরামর্শ ও টুল

162 posts

রিসোর্স

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অপরাধ অনুসন্ধান

সংঘবদ্ধ অপরাধের একটি বড় ধারা হলো পরিবেশগত অপরাধ। জাতিসংঘ সংস্থা ইউএনইপির হিসেবে, এর সঙ্গে জড়িয়ে আছে ২৫৮ বিলিয়ন ডলারের বাণিজ্য, যা প্রতি বছর ৫ থেকে ৭ শতাংশ হারে বাড়ছে। অস্ত্র ও মাদক চোরাচালান থেকে শুরু করে মুদ্রা পাচার পর্যন্ত নানা ধরনের অপরাধ গোষ্ঠী এর সঙ্গে জড়িয়ে পড়ছে। একারণে পরিবেশগত অপরাধ, এখন অনুসন্ধানী সাংবাদিকতারও বড় ক্ষেত্র হয়ে উঠেছে। অনুসন্ধানে আগ্রহী হলে, এই গাইড আপনাকে সাহায্য করবে। 

রিসোর্স

বৈষম্য উন্মোচনে আগ্রহী সাংবাদিকদের জন্য পরামর্শ

ধনীর সঙ্গে দরিদ্রের, প্রভাবশালীর সঙ্গে প্রান্তিকের যে বিপুল বৈষম্য আছে, সে সংক্রান্ত ডেটা পাওয়া সহজ নয়। এগুলো অত্যন্ত সূক্ষ্ম, দুষ্প্রাপ্য, অথবা লুকিয়ে থাকে ‘জিনি সহগের’ জটিল মারপ্যাঁচে। ফলে বিশ্বজুড়ে বৈষম্যের ক্রমবর্ধমান সংকট ব্যাখ্যা করতে গিয়ে সাংবাদিকদের খুঁজতে হচ্ছে নতুন সব উপায়। এই লেখায় পাবেন তেমনই কিছু উপায়-কৌশল এবং সেগুলো ভালোভাবে কাজে লাগানোর পরামর্শ।

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য মামলা ও আইনি ঝুঁকি এড়ানোর গাইড

গোটা বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে মামলা। মিথ্যা সংবাদ দমন ও প্রাইভেসি রক্ষার নামে দেশে দেশে মত প্রকাশ ও বাক স্বাধীনতা পরিপন্থী আইন হচ্ছে। বাড়ছে মিথ্যা মামলা, আইনি হয়রানি, আটক ও গ্রেপ্তারের ঘটনা। এমন একটি বাস্তবতাকে সামনে রেখে মিডিয়া ডিফেন্সের সহযোগিতায় সাংবাদিকদের জন্য এই গাইড তৈরি করেছে জিআইজেএন। 

পরামর্শ ও টুল

তথ্য অধিকার আইন দিয়ে যেভাবে ২৭ বছরের পেনশন ডেটা উন্মোচন করলেন ব্রাজিলের সাংবাদিকেরা

ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের পেনশন ও অবসর ভাতা বাবদ কত টাকা খরচ হয়, তা অনেক দিন ধরে ছিল চোখের আড়ালে। কিন্তু তথ্য অধিকার আইন প্রয়োগ করে সেসব ডেটা সামনে এনেছে জিআইজেএন-এর সদস্য সংগঠন, ফিকে সাবেন্দো। এবং উন্মোচিত হওয়া এসব ডেটা ব্যবহার করে সাংবাদিকরা তৈরি করছেন একের পর এক প্রতিবেদন। পড়ুন, কিভাবে হলো এই পুরো কাজটি।

পরামর্শ ও টুল

রিপোর্টাররা যেসব অনুসন্ধানী টুল পছন্দ করেন

দুর্লভ সোর্স ও ডেটা পাওয়ার অনলাইন টুল অনেকই আছে। কিন্তু জিআইজেএন-এর রিপোর্টার রোয়ান ফিলিপ এক বছর ধরে বিশ্বের নামকরা অনেক অনুসন্ধানী সাংবাদিকদের সঙ্গে কথা বলে এমন কিছু টুলের সন্ধান দিয়েছেন, যেগুলোর কথা সাংবাদিকেরা বারবার উল্লেখ করেছেন। এবং যেগুলো ব্যবহারের জন্য খুব বেশি ডিজিটাল দক্ষতারও প্রয়োজন হয় না।

রিসোর্স

স্মার্টফোনে ছবি যাচাইয়ের চারটি সহজ পদ্ধতি

অনলাইনে প্রায়ই দেখা যায়: অনেক আগের কোনো ঘটনার ছবি নতুন করে ছড়িয়ে পড়ে সাম্প্রতিক কোনো ঘটনার কথা বলে। কারসাজি করা এসব ভুয়া ছবি প্রায়ই ছড়ানো হয় রাজনৈতিক অ্যাজেন্ডা সামনে রেখে। আশার কথা: এসব বিভ্রান্তিকর ও ভুয়া ছবি যাচাই করার সহজ কিছু টুল ও কৌশল আছে। কাজটি আপনি করতে পারবেন স্মার্টফোন দিয়েই। এই লেখায় জেনে নিন এমন চারটি টুল ব্যবহারের কৌশল।

পরামর্শ ও টুল

সাংবাদিকদের কেন আর্কাইভ ব্যবস্থা দরকার 

একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে গিয়ে প্রায়ই সব তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় উপাদান গুছিয়ে রাখতে হিমশিম খান সাংবাদিকেরা। কিন্তু বিষয়টিতে একটু সময় ও অর্থ ব্যয় করতে হলেও এর গুরুত্ব ও উপযোগিতা অনেক। এই লেখায় নিউ ইয়র্কভিত্তিক আর্কাইভিস্ট, তালয়া কুপার ব্যাখ্যা করেছেন: কীভাবে সাংবাদিকেরা তাঁদের কাজগুলো গুছিয়ে রাখতে পারেন আর্কাইভের মাধ্যমে। অ্যানালগ ও ডিজিটাল; দুই ক্ষেত্রেই।

পরামর্শ ও টুল

জলবায়ু স্টোরিটেলিং: নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম থেকে যা শেখার আছে 

হোমপেজে একটিমাত্র লেখা। তাতে ফাঁকা রাখা জায়গাগুলোতে আপনার এলাকা অনুযায়ী তথ্য বসাবেন। তারপর নিজে থেকে তৈরি হয়ে যাবে আপনার এলাকার ওপর আলাদা স্টোরি, এমনকি অ্যানিমেশনও। এভাবে নরওয়ের পাঠকেরা তাঁদের নিজ শহরে আগামী ৮০ বছরে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়বে, তার একটি ধারণাও পেতে পারেন। এই অভিনব স্টোরিটেলিং জন্ম দিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম, এনআরকে। বাকিটা পড়ুন এই প্রতিবেদনে।

পরামর্শ ও টুল

মোজো অনুসন্ধানীদের জন্য মোড় বদলে দেওয়া দুটি মাইক্রোফোন

মোজোদের হাতে একটি ভালো মাইক্রোফোন থাকা অত্যন্ত জরুরী। কারণ, শক্তিশালী ভিডিও স্টোরির জন্য ডাইনামিক অডিও মারাত্মক দরকারী। কেউ কেউ বলেন, অডিও আসলে ছবির চেয়েও গুরুত্বপূর্ণ। মোবাইল সাংবাদিকতার গুরু ইভো বুরাম অবশ্য এই কথা পুরোপুরি বিশ্বাস করেন না। কিন্তু তাঁর মতে, “স্মার্টফোনে ফোর-কে ভিডিও তোলার সঙ্গে যখন উঁচু মানের অডিওর মেলবন্ধন ঘটে, তখনই আসল খেলা হয়।” আর এখানে তিনি খেলার মোড় ঘোরানো এমন কয়েকটি অডিও কিটের কথা তুলে ধরেছেন।

পরামর্শ ও টুল

বিট রিপোর্টারদের জন্য পরামর্শ: দিনের কাজের পাশাপাশি অনুসন্ধান করতে পারেন যেভাবে

বিট রিপোর্টার মানেই কাজের চাপ। প্রতিদিন রিপোর্ট দেয়া, খোঁজ খবর রাখা, ইভেন্ট – এত কিছু করতে গিয়ে অনেকেই অনুসন্ধান করার আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিট রিপোর্টাররাই আসলে বড় বড় অনুসন্ধানের ওপর দাঁড়িয়ে থাকেন। প্রশ্ন হলো, বিট রিপোর্টার হয়ে, এত চাপ সামাল দিয়ে, সেই সব বড় বড় সেই স্টোরি কীভাবে এগিয়ে নেবেন। এই লেখায় কয়েকজন বিট রিপোর্টার, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।

পরামর্শ ও টুল

রিপোর্টারের গাইড: সংঘবদ্ধ অপরাধীদের অর্থ লেনদেন অনুসন্ধান করবেন যেভাবে

সংঘবদ্ধ অপরাধীদের অবৈধ টাকা বিদেশে পাচার, গোপন রাখা ও বিনিয়োগের সুযোগ করে দিতে গড়ে উঠেছে এক বৈশ্বিক সার্ভিস ইন্ডাস্ট্রি। এখানে আছে, ব্যাংক, আইনজীবী, একাউন্টেন্ট, কোম্পানি এজেন্ট, এবং আরও অনেক রকমের ব্যক্তি ও প্রতিষ্ঠান। অপরাধীদের অর্থকে অনুসরণ করতে চাইলে, আপনাকে জানতে হবে এই ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে এবং তথ্য কোথায় পাবেন। সেটাই জানা যাবে, এই রিপোর্টার্স গাইডে।

পরামর্শ ও টুল

ডিজিটাল আর্কাইভ সংরক্ষণে এখনই যে ৬টি পদক্ষেপ নিতে পারে প্রতিটি বার্তাকক্ষ

সংবাদকে বলা হয় ইতিহাসের প্রথম খসড়া। কিন্তু কারিগরীসহ নানা কারনে সাইট থেকে অনেক খবর মুছে বা হারিয়ে যায়। যেমন: ১৯৯৬ থেকে ২০১৯ সালের মধ্যে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হওয়া আর্টিকেলের ২৩ লাখ হাইপারলিংকের সিকিভাগেই এখন আর প্রবেশ করা যায় না। সবার ক্ষেত্রেই কমবেশি এমন হচ্ছে। এর ফলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এসব ভাষ্য থেকে ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত হচ্ছে। তাই আর্কাইভ সঠিকভাবে সংরক্ষণ করা গণমাধ্যমের একটি বড় দায়িত্ব। জেনে নিন, সেটি যথাযথভাবে সংরক্ষণের ৬টি পরামর্শ।

পরামর্শ ও টুল

গৃহহীনদের নিঃসঙ্গ মৃত্যুর ডেটা যেভাবে খুঁজে বের করেছিলেন সাংবাদিকেরা

২০১৭ সালের শীতে ব্রিটিশ সাংবাদিক মেইভ ম্যাকক্লিনাহানের চোখ আটকে যায় এক টুইটার পোস্টে। তাতে, নি:সঙ্গ এক গৃহহীন ব্যক্তির নির্মম মৃত্যুর খবর। আরেকটু খোঁজ করতেই বেরিয়ে এলো এমন ঘটনা ঘটছে হরহামেশা, এবং গোটা যুক্তরাজ্যজুড়ে। তারপরের গল্পটা ১৮ মাস ধরে চলা এক অনুসন্ধানের, যা কিনা একে একে ৮০০ গৃহহীনের নিঃসঙ্গ মৃত্যুকে সামনে নিয়ে আসে, এবং বদলে দেয় এ নিয়ে এতদিন ধরে জেনে আসা সরকারি ভাষ্যটাকেই। এই লেখায় চমকপ্রদ সেই অনুসন্ধানের পেছনের গল্প।

রিসোর্স টিপশীট

আপনার পরবর্তী অনুসন্ধানে ওয়েব্যাক মেশিন ব্যবহার করবেন যেভাবে

অনুসন্ধানী সাংবাদিকদের অন্যতম প্রিয় টুল হয়ে উঠছে ইন্টারনেট আর্কাইভের ওয়েব্যাক মেশিন; যা ধরে রেখেছে কোটি কোটি ওয়েবসাইট ও তাদের বিবর্তনের ইতিহাস। অনেকটা টাইম মেশিনে চেপে ইন্টারনেটের অতীত ঘুরে আসার মত ব্যাপার। জেনে নিন সাংবাদিকদের জন্য কেন আর্কাইভটি এত দরকারি, আর আপনার অনুসন্ধানে একে কিভাবে ব্যবহার করবেন।

রিসোর্স টিপশীট

অনলাইন অ্যাডভান্সড সার্চ

২০২১ সালের মে মাসে, জিআইজেএন অনলাইন অনুসন্ধানে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞ পল মায়ার্সের সঙ্গে দুটি ওয়েবিনার আয়োজন করে। মায়ার্স, কাজ করেন বিবিসি-তে। জিআইজেএনের সম্মেলনগুলোতে তিনি সবচেয়ে জনপ্রিয় বক্তা। মানুষের সম্পর্কে তথ্য খোঁজার জন্য সেরা টুল এবং কৌশল সম্পর্কে কিছু  টিপস শেয়ার করেছেন তিনি। নীচে দেখুন সেই টিপশীট। এটি এপ্রিল ২০২১ এ আপডেট করা হয়েছে। দয়া করে […]

রিসোর্স

আমার প্রিয় টুল: ইলি গুকেরের সঙ্গে উগ্র ডানপন্থী গ্রুপ ট্র্যাকিং

ফরাসি এক দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে সিরিয়ার উগ্র ডানপন্থী খ্রিস্টান মিলিশিয়াদের সংশ্লিষ্টতা উন্মোচন করেছিলেন ইলি গুকের। তিনি ওপেন সোর্স অনুসন্ধানে পারদর্শী; জিওলোকেশন, অর্থাৎ কোনো কিছুর ভৌগোলিক অবস্থান খুঁজে বের করায় আগ্রহী এবং লো-টেক টুলে কাজ করে অভ্যস্ত। পড়ুন, কোন কোন টুল দিয়ে উগ্র ডানপন্থীদের ট্র্যাক করেন ইলি।

কেস স্টাডি পরামর্শ ও টুল

নাভালনিকে বিষপ্রয়োগে জড়িত গুপ্তচরদের যেভাবে উন্মোচন করেছেন সাংবাদিকরা

গুপ্তচররা যে ভালো নজরদারি এড়াতে পারেন, তা সবারই জানা। তবে সাংবাদিকদের তীক্ষ্ণ দৃষ্টি ও অনুসন্ধানী মনোভাব যে এসব ছদ্মবেশী রাষ্ট্রীয় গুপ্তচরকেও সনাক্ত করে ফেলতে পারে, তার আদর্শ সাম্প্রতিক উদাহরণ: আলেক্সি নাভালনির বিষকাণ্ড। রাশিয়ার বিরোধীদলীয় এই নেতাকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার সঙ্গে যে দেশটির গোয়েন্দা সংস্থা জড়িত, তা সাংবাদিকরা বের করে ফেলেছেন অভিনব সব অনুসন্ধানী কৌশল ব্যবহার করে। যা কখনো কখনো তুলেছে কিছু নৈতিকতার প্রশ্নও।

পরামর্শ ও টুল

জিআইজেএন বুকশেলফ: ২০২১ সালে পড়ার মতো অনুসন্ধানী সাংবাদিকতার এক ডজন বই

অনুসন্ধানী সাংবাদিকতা এমনিতেই পরিশ্রমের কাজ। সাথে নানা রকম টেনশন। আর কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়া মগজটাকে বিশ্রাম দিতে আমরা অনেকেই আশ্রয় নিই বই পড়ায়। ভাবছেন কী পড়বেন? জিআইজেএন বুকশেলফ থেকে এখানে অনুসন্ধানী সাংবাদিকতার এক ডজন বইয়ের একটি তালিকা দেয়া হলো, যা ২০২১ সালজুড়ে আপনার বই পড়ার অভ্যাসকে চাঙ্গা রাখবে। 

পরামর্শ ও টুল

ভূ-সাংবাদিক গুস্তাভো ফালেইরোসের প্রিয় অনুসন্ধানী টুল

পরিবেশ নিয়ে অনুসন্ধানের জন্য গোটা বিশ্বেই বিখ্যাত গুস্তাভো ফালেইরোস। ব্রাজিলের এই সাংবাদিক এখন পুলিৎজার সেন্টারের রেইনফরেস্ট ইনভেস্টিগেশন নেটওয়ার্ক (আরআইএন)-এর নেতৃত্ব দিচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে জিতেছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কারও। পড়ুন, পরিবেশ ও জিও-অনুসন্ধানে তিনি কোন সব টুল বেশি ব্যবহার করেন।

পরামর্শ ও টুল

স্মার্টফোনে ভালো ছবি কিভাবে তুলবেন

অনেকেই স্মার্টফোনে ভালো ছবি তোলার জন্য নানা রকম অ্যাপ ব্যবহার করেন। কিন্তু আপনি কী জানেন, স্মার্টফোনের সঙ্গে থাকা সাধারণ ক্যামেরা অ্যাপটি দিয়েই কত কিছু করা সম্ভব? এই লেখায় মোজো গুরু ইভো বুরাম, মোবাইল ক্যামেরার সেই অপশনগুলোর কথা বলছেন, যা দিয়ে রীতিমত পেশাদারি মানের ছবি তোলা যায়, এবং সহজেই।

পরামর্শ ও টুল

কোভিড-১৯ টিকা ক্রয়ের চুক্তি নিয়ে অনুসন্ধান করবেন যেভাবে

কোভিড টিকার বেচাকেনায় স্বচ্ছতার অভাব, উদ্বেগের একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও চুক্তিপত্র প্রকাশ করা হলেও সেখানে টিকার দাম, সরবরাহের শর্ত, মেধাসত্ত্ব – এমন গুরুত্বপূর্ণ সব বিষয় গোপন রাখা হচ্ছে। তারপরও সাংবাদিকরা অনেক টিকা বেচাকেনায় অস্বচ্ছতা তুলে আনছেন, বের করছেন চুক্তি ঘেঁটে তথ্য খুঁজে বের করার নতুন নতুন কৌশল। পড়ুন, হয়তো আপনারও কাজে আসবে।

পরামর্শ ও টুল

অনলাইনে অনুসন্ধানের জন্য দৃশ্যের মতো করে ভাবা কেন জরুরী 

ভিজ্যুয়াল থিংকিং হলো ছবি বা দৃশ্যের মতো করে ভাবা। মনে মনে একের পর এক দৃশ্য সাজিয়ে একেকটি শব্দ বা বিষয়কে বুঝতে চেষ্টা করা। অনলাইন রিসার্চের গুরু হেঙ্ক ফন এস মনে করেন, অনলাইন গবেষণায় ভালো ফলাফল পেতে দৃশ্যের মত করে ভাবতে হয়। আপনি যা খুঁজবেন তাকে সুনির্দষ্ট করা, অপ্রয়োজনীয় বিষয় বাদ দেয়া, কোন শব্দের পর কোন শব্দ থাকতে পারে তা আগাম অনুমান করে সার্চ প্রশ্ন তৈরি করা – এভাবে সার্চটিকে ছোট করে এনে কাঙ্খিত বিষয়টিতে খুঁজে বের করে আনা যায়।

পরামর্শ ও টুল

প্রিয় টুল ২০২০: সেরা সাংবাদিকরা যেসব টুল নিয়মিত ব্যবহার করেন

এবছর, জিআইজেএন-এর ‘আমার প্রিয় টুল’ সিরিজের জন্য, আমরা বিশ্বের অন্যতম সেরা ১২ সাংবাদিককে জিজ্ঞাসা করেছিলাম, তারা নিজেদের অনুসন্ধানে কোন টুলগুলো ব্যবহার করেন। যার মধ্যে ছিল অনলাইনে সুরক্ষিত যোগাযোগের উপায় থেকে শুরু করে ডেটা সাংবাদিকতা ও নানাবিধ তথ্যভাণ্ডারের খোঁজ। পড়ুন, ২০২০ সালের এমন সেরা কিছু টুলের খবর।

পদ্ধতি পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

যৌন নির্যাতন ও নিপীড়ন নিয়ে অনুসন্ধান 

যৌন নির্যাতন নিয়ে অনুসন্ধান করছেন? ভুক্তভোগীকে শুরুতেই বুঝিয়ে বলুন কিভাবে এই অনুসন্ধানটি করতে যাচ্ছেন, তার সাথে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন, সাংবাদিকসুলভ সন্দেহ নিয়ে তাঁর এবং সবার দেয়া তথ্য ও অভিযোগ যাচাই করুন, পুরুষ বলে কোনো সাক্ষ্য এড়িয়ে যাবেন না, কঠিন হলেও প্রমাণ খুঁজুন, প্রতিবেদন প্রকাশের পরও ভুক্তভোগীর পাশে থাকুন। জিআইজেএন ওয়েবিনারে এমন পরামর্শই দিয়েছেন, এই বিষয় নিয়ে পারদর্শী চার জন সাংবাদিক। পড়ুন, বিস্তারিত।

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

স্বাস্থ্য সেবা নিয়ে অনুসন্ধানের জন্য ১০টি বিশেষজ্ঞ পরামর্শ

কোভিড-১৯ হয়ে উঠেছে আমাদের সময়ের সবচেয়ে বড় স্টোরি। প্রতিদিন নতুন নতুন গবেষণা, টিকার পরীক্ষা, কেনাকাটা, সংক্রমনের বিস্তার – কত খবর! এই খবর যোগানোর চাপ সামাল দিতে গিয়ে অন্য বিটের সাংবাদিকরাও হয়েছেন স্বাস্থ্য সেবা রিপোর্টার। কিন্তু বিষয়টি নিয়ে রিপোর্টিং নতুন-পুরনো সবার জন্যই চ্যালেঞ্জিং। এখানে জানা ও বোঝার ব্যাপার অনেক, ভুলের ফাঁদে পা দেয়ার ঝুঁকিও বেশি। তাই রইলো ১০টি টিপস যা আপনাকে জানাবে – ভুলের ঝুঁকি এড়িয়ে জেনে ও বুঝে কিভাবে স্বাস্হ্য সেবা নিয়ে অনুসন্ধান করবেন।

রিসোর্স

মার্কিন নির্বাচন কাভার করবেন? সাংবাদিকদের জন্য দরকারি সব রিসোর্স এখানে পাবেন

English আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন মার্কিন জনগণ। একই সঙ্গে বেছে নেবেন সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য, আর হাজারো স্থানীয় জনপ্রতিনিধি। ভুল হবে না, যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র এবারের মতো পরিস্থিতি আগে কখনোই দেখেনি। এবার শঙ্কা আছে ভোটারদের ভয় দেখাতে কিংবা মেইল-ইন-ব্যালট পদ্ধতিতে বাধা দিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হতে পারে সশস্ত্র পর্যবেক্ষক; […]

রিসোর্স গাইড

নিখোঁজের খোঁজে: গুম, অপহরণ ও হারানো মানুষ নিয়ে অনুসন্ধানের গাইড

English এই বিশ্বে প্রতিবছর লাখ লাখ মানুষ নিখোঁজ হয়ে যান। ইন্টারন্যাশনাল কমিশন অন মিসিং পিপল বলছে, এসব ঘটনার বেশির ভাগের সঙ্গেই জড়িয়ে আছে সংঘবদ্ধ অপরাধী চক্র; বিশেষ করে মাদক পাচারকারীরা।  এ ছাড়া বন্য প্রাণী চোরাচালান, মানব পাচার, প্রাকৃতিক সম্পদ চুরি—এমন আরও অনেক অপরাধী চক্র মানুষের এভাবে হারিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখছে। এমন অপরাধ ঠেকাতে […]

পরামর্শ ও টুল

যেভাবে প্রমাণ করেছি ফেসবুকে সবচেয়ে বড় ব্ল্যাক লাইভস ম্যাটার পেইজটি ভুয়া ছিল

ব্ল্যাক লাইভস ম্যাটার – আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা একটি সামাজিক আন্দোলন। তাদের-ই সবচেয়ে বড় ফেসবুক পেইজ চালাতেন কি-না একজন শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ান। এই ভদ্রলোক আন্দোলনের সমর্থকদের কাছে নানা সামগ্রী বিক্রি করেছেন; এমনকি আন্দোলনকারীদের নাম ভাঙ্গিয়ে চাঁদাও তুলেছেন। কিন্তু সেই প্রতারণা ঠিকই ধরে ফেলেছেন সাংবাদিক ডনি ও’সুলিভান ও তাঁর সহকর্মীরা। জেনে নিন কিভাবে।