প্রবেশগম্যতা সেটিংস

Topic

পরামর্শ ও টুল

169 posts

রিসোর্স টিপশীট

বৈজ্ঞানিক গবেষণালব্ধ ফল জার্নালে প্রকাশ হওয়া মানেই কী তা নির্ভুল, তথ্য যাচাইয়ে সাংবাদিকদের জন্য ১০ পরামর্শ

বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুসন্ধানের সম্ভাবনাময় সূত্র হতে পারে। অথচ পিয়ার রিভিউ বা বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনার সময় প্রতিটি পরীক্ষা পুনরায় করা কিংবা প্রতিটি তথ্য যাচাই করা হয় না। তাই গবেষণায় পদ্ধতিগত ত্রুটি বা অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। আবার কখনও কখনও তথ্য বিকৃত বা বানোয়াটও হতে পারে।

পরামর্শ ও টুল

ব্যর্থতা অনুসন্ধানে ‘পজিটিভ ডেভিয়েন্ট’ কী, ব্যবহার কীভাবে করবেন, সংবাদের প্রভাব বাড়াতে এর ভূমিকা কতটা

এসব পক্ষকে জবাবদিহির আওতায় আনার একটি কার্যকর পদ্ধতি হলো অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে স্পষ্ট পার্থক্য দেখানো বা জোরালোভাবে বিপরীত চিত্রগুলো (পজিটিভ ডেভিয়েন্ট) বা ওই সম্পর্কিত ইতিবাচক ব্যতিক্রমী ঘটনাগুলো সংবাদে তুলে ধরা। অর্থাৎ, একই ধরনের সম্পদ থাকা সত্ত্বেও অন্য যে সব প্রতিষ্ঠান এসব সমস্যা এড়াতে সক্ষম হয়েছে, তাদের নীতি ও ফলাফলগুলো পাশাপাশি তুলে ধরা।

ডেটাবেস পরামর্শ ও টুল

আলেফ প্রো টিউটোরিয়াল: ওসিসিআরপির নাম তো শুনেছেন, এবার জানুন এর অনুসন্ধানী ডেটা প্লাটফর্ম থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার উপায়

বিপুল ডেটার মধ্যে লুকিয়ে আছে হাজারো গল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে বের করতে প্রয়োজন বিপুল পরিমাণ ডেটা এবং সেগুলো বিশ্লেষণ করার সক্ষমতা। এসব তথ্য এমনভাবে সহজলভ্য করে তোলা দরকার যেন ডেটা বিশ্লেষণে বিশেষজ্ঞ না হলেও সাংবাদিক ও অনুসন্ধানকারীরা তা ব্যবহার করতে পারেন। আলেফ প্রো ঠিক এই কাজটি করে। 

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য ক্রিপ্টোকারেন্সি অনুসন্ধান গাইড

দুর্নীতির অর্থদেশের বাইরে পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তা ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান ও ধনীদের বিপুল পরিমাণ অর্থ রাজনীতিবিদদের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হিসেবেও ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বেড়েছে। অন্যদিকে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংঘটিত অপরাধের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। এফবিআই-এর তথ্য অনুযায়ী, এই ধরনের অপরাধের কারণে কেবল যুক্তরাষ্ট্রেই প্রতি বছর শত শত মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে।

পরামর্শ ও টুল

অনুসন্ধানী পডকাস্ট সম্পাদনা করবেন কীভাবে- বিশেষজ্ঞরা দিয়েছেন সেই পরামর্শ

যেসব ঘটনা লিখিত প্রতিবেদনের জন্য ‘পুরোনো’ বা ‘সময়োত্তীর্ণ’ বলে মনে হতে পারে, সেগুলো পডকাস্টের জন্য বরং বাড়তি সুবিধা। প্রচলিত অনুসন্ধানী প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হলেও, অতীতের কোনো ঘটনা বা একটি ঘটনার শুরু নিয়ে করা অনুসন্ধানগুলো পডকাস্টের জন্য বেশ উপযোগী।

পরামর্শ ও টুল

কীটনাশকের সঙ্গে ক্যানসারের সম্পর্ক নিয়ে অনুসন্ধান করতে ইচ্ছুক সাংবাদিকদের জন্য কিছু পরামর্শ

রোগ এবং কীটনাশকের সংস্পর্শের মধ্যে বৈজ্ঞানিকভাবে সরাসরি সম্পর্ক প্রমাণ করা কঠিন হলেও, স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে চারপাশের শক্তিশালী প্রমাণ পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। পশ্চিমের অনেক দেশে এ বিষয়ে অনুসন্ধান করার জন্য অনলাইনে প্রচুর তথ্য পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই এসব তথ্য পেতে সরকারি নথি চেয়ে আনুষ্ঠানিক আবেদন করারও প্রয়োজন হয় না।

রিসোর্স গাইড

খাদ্য নিরাপত্তাহীনতা অনুসন্ধান গাইড ও ক্ষুধা নিয়ে প্রতিবেদন তৈরির কিছু পরামর্শ

খাদ্য সংকটের মূলে রয়েছে সশস্ত্র সংঘাত ও চরম আবহাওয়া। তাছাড়া সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাজের ওপর আরোপিত বিধিনিষেধও ক্ষুধার প্রকৃত চিত্র সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে আরেকটি বাধা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করা ও তথ্য তুলে আনতে সাংবাদিকদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে।  

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

ভিডিও তথ্যের শক্তিশালী উৎস, রিপোর্টিংয়ের জন্য পথচারীদের থেকে পাওয়া ভিডিও যাচাই করবেন যেভাবে

আধুনিক সাংবাদিকতায় তথ্য-প্রমাণের অন্যতম শক্তিশালী একটি মাধ্যম হয়ে উঠেছে ভিডিও, যেখানে আবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই প্রমাণ জাল ও কারসাজি করার কাজগুলো আরও সহজ করে দিয়েছে। এই নতুন বাস্তবতায় সাংবাদিকদের অবশ্যই ভিজ্যুয়াল ইনভেস্টিগেটর হয়ে উঠতে হবে।

পরামর্শ ও টুল

কীভাবে অনুসন্ধান করবেন ইউটিউবে কারা ডানপন্থী ঘরানার ইনফ্লুয়েন্সার ও পডকাস্টার

ডানপন্থী ঘরানার ইনফ্লুয়েন্সার ও পডকাস্টারা মূলত তরুণ পুরুষদের লক্ষ্য করে কাজ করে। এভাবে ধীরে ধীরে উগ্র ডানপন্থীদের ক্ষোভ ও অভিযোগগুলোকে নীতিনির্ধারণে প্রভাব ফেলতেও তারা সাহায্য করছে।তারা বিপুলসংখ্যক দর্শক ও শ্রোতাদের আকর্ষণ করেছে। এরা বিজ্ঞাপন থেকেও প্রচুর পরিমাণে আয় করছে।

রিসোর্স গাইড

এআই’র দ্বিচারিতা: অপব্যবহার ও ভুয়া তথ্যের ঝুঁকি নাকি বার্তাকক্ষ ও রিপোর্টারদের জন্য শক্তিশালী হাতিয়ার

সাংবাদিকদের এখন থেকেই কিছু মৌলিক প্রশ্ন করা শুরু করতে হবে: এআই ব্যবহার করার সময় আপনি যে তথ্যগুলো নিয়ে কাজ করছেন, সেগুলো কোথায় থাকছে? সেই তথ্যগুলো আসলে আসছে কোথা থেকে? এই প্রযুক্তিটি কীভাবে তৈরি করা হয়েছে? আর এই টুলের পেছনে থাকা অ্যালগরিদমগুলোই বা কী?

পরামর্শ ও টুল

জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবেদন করার জন্য বিষয় বাছাই করবেন যেভাবে

আমাদের এমন আরও সাংবাদিক প্রয়োজন যারা রোজকার প্রতিবেদনে জলবায়ু বিষয়টি যুক্ত করবেন। আমাদের আরও বেশি স্থানীয় রিপোর্টার প্রয়োজন যারা জলবায়ু পরিবর্তনের দৃষ্টিভঙ্গি থেকে সংবাদ সংগ্রহ করবেন। আরও বেশি অর্থনীতি, খেলাধুলা এবং ফ্যাশন সাংবাদিক প্রয়োজন, কারণ জলবায়ু পরিবর্তন কেবল বৈষম্যই বাড়িয়ে তোলে।

পরামর্শ ও টুল

‘গল্পটি যখন আপনার’: ব্যক্তিগত ঘটনা অনুসন্ধানের চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়

প্রায়ই ধরে নেওয়া হয়, কোনো সাংবাদিক যখন প্রতিবেদন তৈরির সময় ব্যক্তিগত পর্যায় থেকে নিবিড়ভাবে যুক্ত থাকেন, তখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সেই সম্পর্ক পক্ষপাত তৈরি করতে পারে এবং নিরপেক্ষতাকে বিকৃত বা প্রশ্নবিদ্ধ করতে পারে।

পরামর্শ ও টুল সম্পাদকের বাছাই

জিআইজেএন: ২০২৫ সালের সেরা অনুসন্ধানী টুল

আমরা এমন একটি বছর নিয়ে কথা বলছি—যখন বিশ্বজুড়ে লুটেরা শাসনব্যবস্থা (চৌর্যতন্ত্র) আর স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা, দুটোই বেড়েছে। অনুসন্ধানী সাংবাদিকরা এ সময় সহযোগিতা, সাহস, প্রথাগত রিপোর্টিং এবং নতুন ও কার্যকর ডিজিটাল টুল ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনতে কাজ করেছেন।

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য নির্বাচনী গাইড: রাজনৈতিক বার্তা ও অপতথ্য অনুসন্ধান 

একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কখন বুঝবেন ভোট নিয়ে ‘ডার্টি ট্রিকস’ বা নোংরা কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে। এই গাইডে নোংরা বা অপ কৌশল বিষয়ে কিছু সতর্ক সংকেত তুলে ধরা হয়েছে। যখনই এগুলো দেখবেন তখন অনুসন্ধান শুরু করবেন। খুঁজে বের করবেন এর উৎস এবং এর পেছনে কারা জড়িত। অপতথ্য ও রাজনৈতিক বার্তা শনাক্ত করতে এখানে বেশ কিছু টুলসের কথাও উল্লেখ করা হয়েছে।

রিসোর্স গাইড

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য নির্বাচনী গাইড: প্রার্থীদের নিয়ে অনুসন্ধান

প্রার্থী কি অবৈধভাবে অর্জিত সম্পদ লুকিয়ে রাখছেন?  তারা কি তাদের জীবনবৃত্তান্ত সমৃদ্ধ করার জন্য একাডেমিক কাজ নকল করেছেন? তাদের দাতারা কি এমন সব গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছেন, যারা বিদ্বেষ ও ঘৃণা ছড়ায়? দলের কোনো উপদেষ্টা কি নিষিদ্ধ কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখেন, কিংবা বিদেশি সরকারের গোপন ভাড়াটিয়া?

পরামর্শ ও টুল

জাতিগত ও ধর্মীয় সংঘাত নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনে দায়িত্বশীলতা ও নৈতিকতা বিষয়ক পরামর্শ

ভারত, নাইজেরিয়া, ইরাক এবং বাংলাদেশের রোহিঙ্গা সংকট বিষয়ক প্রতিবেদনগুলোকে উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। বিশ্বের যেকোনো অঞ্চলের সংঘাত বা উত্তেজনা নিয়ে প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিক ও সম্পাদকরা  এই উদাহরণ সামনে রেখে  নির্দিষ্ট নীতি অনুসরন ও চর্চা করতে পারেন। এর মধ্যে কিছু নীতি দীর্ঘদিনের চর্চা কিংবা সাধারণ জ্ঞানের অংশ।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

বার্তাকক্ষে এআই চ্যাটবট: যেভাবে নিজেদের রিপোর্ট ব্যবহার করে বাড়ানো যায় পাঠকের আস্থা

সোশ্যাল মিডিয়া এখন আর গণমাধ্যমে প্রকাশিত খবরকে পাঠকের কাছে পৌঁছে দিতে খুব একটা অগ্রাধিকার দিচ্ছে না, তাহলে আপনি কীভাবে আপনার পাঠকের সঙ্গে যুক্ত থাকবেন? কীভাবে টেকসই ট্রাফিক বজায় রাখবেন এবং পাঠককে আপনার কনটেন্টের সঙ্গে সম্পৃক্ত রাখবেন?

পরামর্শ ও টুল

তথ্যের জন্য নির্ধারিত ফি ২৮০০ ডলার, সাংবাদিক যেভাবে কমিয়ে মাত্র ২৯ ডলার দিয়েছিলেন

শ্যারন লুরি ২ হাজার ৮২২ ডলারের প্রস্তাবিত ফোয়া ফি নামিয়ে আনেন ১৩০ ডলারে—এবং তাতেও সন্তুষ্ট না থেকে শেষ পর্যন্ত তা কমিয়ে আনেন মাত্র ২৯ ডলারে। অন্য এক ক্ষেত্রে তিনি ৯০০ ডলারের প্রস্তাবিত ফি শূণ্যে নামিয়ে আনেন।

রিসোর্স গাইড

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য নির্বাচনী গাইড: শুরু করবেন যেভাবে

প্রচলিত রাজনৈতিক সংবাদ প্রকাশ এবং অতিরিক্ত ব্যবহৃত হর্স-রেস অ্যাপ্রোচ নির্বাচনী হুমকি চিহ্নিত করা বা তা পরিমাপ করার জন্য যথেষ্ট নয়। এর পরিবর্তে স্বাধীন মিডিয়া ও ওয়াচডগ সাংবাদিকদের উচিৎ বেশি ঝুঁকিপূর্ণ নির্বাচন ঘিরে গভীর অনুসন্ধান চালানো। এজন্য প্রয়োজন সাহস, পরিকল্পনা, পারস্পারিক সহায়তা, সাহসী মানব সূত্র এবং নতুন ও উদ্ভাবনী টুলস।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

পাসপোর্ট থেকে অফশোর দুর্নীতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা এখন আরও সহজ

অফশোর কোম্পানি ও ট্রাস্টের মালিকানা অনুসন্ধানে কাজ করা অনুসন্ধানী সাংবাদিকদের জন্য পাসপোর্ট অনেক সময়ই কাজ করে ধাঁধার টুকরো হিসেবে। গোপন সম্পদের মালিকানা অনুসন্ধানে এটি প্রায়ই হারানো সংযোগ বা ‘মিসিং লিংক’ হয়ে ওঠে।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

বায়ু দূষণের পেছনে থাকে দুর্নীতি, অনুসন্ধানে তথ্য দেবে ওপেন সোর্স টুলস

দূষণকারী প্রতিষ্ঠানগুলো নিয়মের ফাঁক-ফোকরকে কাজে লাগায়। এখানে তাই অনুসন্ধানী সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরাই পরিবেশ বিষয়ক দুর্নীতির তথ্যগুলো উন্মোচন করেন। আর এ কাজে তাদের সহায়তা করতে পারে ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) টুলস।

পরামর্শ ও টুল

অনলাইনে অপতথ্য ঠেকাবে এই পাঁচ ওপেনসোর্স ডিজিটাল টুল

ব্রাজিলের ইনস্টিটিউট ফর দ্য ডেভেলপমেন্ট অব জার্নালিজম—সংক্ষেপে প্রোজর। অপতথ্য ছড়ানো প্রতিরোধে চালু করেছে ইনোভেশন ফান্ড টু কমব্যাট ডিসইনফরমেশন (কোডেসইনফো)-এর দ্বিতীয় ধাপ। এ পর্যায়ে গুরুত্ব দেওয়া হয়েছে অনলাইনে ছড়ানো অপতথ্য মোকাবিলায় ওপেন সোর্স ডিজিটাল টুলের ওপর।

পরামর্শ ও টুল

কর্পোরেট দুর্নীতির যোগসূত্র খুঁজতে পারেন এই টুল দিয়ে

নিয়ম ভাঙার কারণে ছোট ছোট কোম্পানিগুলো জরিমানা দিচ্ছে। অথচ সাংবাদিকরা বুঝতে পারেন না যে, এই কোম্পানিগুলো হয়তো কোনো বড় করপোরেশন বা কোটিপতির মালিকানাধীন।

ডেটা সাংবাদিকতা পরামর্শ ও টুল

নিকার২০২৫ সম্মেলনে আলোচিত আধুনিক, সময় সাশ্রয়ী ও বিনামূল্যের চারটি অনুসন্ধানী ডেটা টুল

যাঁরা অনুসন্ধানী সাংবাদিকতা করে থাকেন এই প্রতিবেদনে তাঁদের জন্য থাকছে চারটি ডেটা টুলের সন্ধান। ধরুন, বেশ বড়সড় একটা অডিও ফাইল হাতে এসেছে, গোটাটা শোনারসময় করে উঠতে পারছেন না। সারাংশটা চাই, তাই তো? দেখুন এই প্রতিবেদনে এমন কিছুর সন্ধান মেলে কিনা।

পরামর্শ ও টুল

কীভাবে যেকোনো রিপোর্টারই এখন পৃথিবীর যেকোনো জায়গার মানসম্পন্ন ও বিনামূল্যের স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেন

অনুসন্ধানী সাংবাদিকতায় স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ এখন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মজার ব্যাপার হলো এই ইমেজ বেশিরভাগক্ষেত্রে পাওয়া যায় বিনামূল্যে। স্যাটেলাইট ইমেজের উৎসগুলো কি, কীভাবে ব্যবহার করবেন দেখে নিন এই প্রতিবেদনে।

পরামর্শ ও টুল সুরক্ষা ও নিরাপত্তা

কেউ কি আপনাকে অনুসরণ করছে? নজরদারির শিকার সাংবাদিকদের জন্য পরামর্শ 

আপনাকে কি কেউ অনুসরণ করছে? মনে করে দেখুন তো সাম্প্রতিক কোনো প্রতিবেদনের কারণে কারও চক্ষুশূল হয়েছেন কি না? শুধু ফোনে আড়ি পেতেই কিন্তু ওরা ক্ষান্ত হয়না। আপনার পিছু নেয়। নজরদারিতে পড়েছেন কিনা জানতে পড়ুন এই প্রতিবেদনটি।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

টিকটকে ভুল তথ্য: ডকুমেন্টেড কীভাবে বিভিন্ন ভাষার শত শত ভিডিও যাচাই করেছে 

শুধুমাত্র সঠিক তথ্যের অভাবে কত অভিবাসীই না প্রতারিত হন। অভিবাসন প্রত্যাশী মানুষ কখনও কখনও টিকটকের তথ্যের ওপর ভর করে ঘরবাড়ি ছেড়ে অজানা গন্তব্যে পাড়ি জমায়। কোন অ্যাকাউন্টগুলো এসব অপতথ্য ছড়ায়? কীভাবে পাওয়া যাবে তাদের হদিস? অনুসন্ধান পদ্ধতিই বা কি – জানতে পড়ুন এই প্রতিবেদনটি।

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

জিআইজেএনের ২০২৪ সালের সেরা অনুসন্ধানী টুল

কৌতূহল, সাহস ও অংশিদারত্ব বছরজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে এগিয়ে নিয়েছে। এই সাংবাদিকতাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে দারুন কিছু টুল। একনজরে দেখে নিন চলতি বছরের সাড়া জাগানো অনুসন্ধানে ব্যবহৃত টুল ছিল কোনগুলো।