প্রবেশগম্যতা সেটিংস

Tag

পরামর্শ ও কৌশল

15 posts

কোভিড-১৯: বিশেষজ্ঞ চোখে অনুসন্ধানী অ্যাঙ্গেল

করোনাভাইরাস এই দশকের সবচেয়ে বড় স্টোরি। কিন্তু মহামারির আড়ালে লুকিয়ে থাকা অন্যায়, অনিয়ম, বৈষম্য বা দুর্নীতির খবরগুলোকে কি আমরা ঠিকমত তুলে আনতে পারছি? যদি লুকোনো সেই সত্যটাকে তুলে আনতে চান আপনার অনুসন্ধান দিয়ে, তাহলে কোন কোন দিকে নজর দেবেন? কী নিয়ে রিপোর্ট করবেন? সম্ভাব্য অ্যাঙ্গেলই-বা কী হবে? উত্তর জানতে পড়ুন, স্বনামধন্য ১৩ সাংবাদিকের পরামর্শ।

করোনাভাইরাস

পরামর্শ ও টুল

নতুন করোনাভাইরাস: খবর সংগ্রহ, রিপোর্ট তৈরি ও প্রকাশে যত রকম সতর্কতা দরকার

করোনভাইরাস নিয়ে প্রকৃত তথ্যের চেয়ে আতঙ্কই ছড়াচ্ছে বেশি। আছে ভুয়া তথ্যের ছড়াছড়িও। এই পরিস্থিতিতে সাংবাদিকদের পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা। কিভাবে আতঙ্ক না ছড়িয়ে দায়িত্বশীলতার সাথে মানুষের কাছে সঠিক খবরটি পৌঁছে দেবেন সাংবাদিকরা? কোথায় পাবেন প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য-রিসোর্স? নিজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের জন্য কী পদক্ষেপ নেবেন? দেখে নিন এই রিসোর্স গাইড থেকে।

তেল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদ নিয়ে অনুসন্ধান করবেন? দেখুন, বিশেষজ্ঞরা কী বলছেন

তেল-গ্যাস ও খনিজ কোম্পানিগুলো বছরে শত শত কোটি ডলার আয় করে। এত টাকার কারবার যেখানে, দুর্নীতি সেখানে অনিবার্য বলা চলে। তার সাথে, মানুষের জীবনযাত্রা ও পরিবেশের ওপর খনির বিরূপ প্রভাব তো আছেই। তাই গোটা বিশ্বেই এটি হয়ে উঠেছে অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম বিষয়। কিন্তু অনুসন্ধানের জন্য তথ্য পাবেন কোথায়, আর বিষয়ের গভীরেইবা যাবেন কীভাবে? পড়ুন, বিশেষজ্ঞদের পরামর্শ।

প্রতিবেদনের শুরুতেই পাঠককে বেঁধে ফেলার উপায়

বড় একটা অনুসন্ধান শেষ করেছেন। এখন বসেছেন লিখতে। কিন্তু ভেবে পাচ্ছেন না, শুরু করবেন কিভাবে। এই মুশকিলে পড়তে হয় কম বেশি সবাইকে। আপনার জন্য রইলো দীর্ঘ প্রতিবেদন বা ফিচার শুরুর সাতটি দারুন কৌশল (উদাহরণসহ)। লিখেছেন পল ব্রাডশ।

ডেটা সাংবাদিকতা শুরু করার ১২টি সহজ টিপস

”বেশিরভাগ ক্ষেত্রেই, ডেটা সাংবাদিকতায় অনেক অনেক ডেটা এবং খুবই কম সাংবাদিকতা থাকে। কিন্তু আমরা কাজটি করি গল্প বলার জন্য। যদি ডেটার মধ্যে কোনো গল্প না থাকে, তাহলে সেটি বলারও দরকার নেই। ডেটা থেকে গল্পগুলো খুঁজে বের করুন এবং সেগুলো এক এক করে বলুন” – ডেটা সাংবাদিকতা শুরু করার জন্য এমন ১২টি বিশেষজ্ঞ পরামর্শ পাবেন এখানে।