প্রবেশগম্যতা সেটিংস

Illustration: Marcelle Luow for GIJN

রিসোর্স

» গাইড
•

বিষয়

ভূমিকা: আরব উপসাগরীয় অঞ্চলে অভিবাসন নিয়ে রিপোর্টিংয়ের জিআইজেএন গাইড

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

ভূমিকা

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) নামে পরিচিত রাজনৈতিক ও অর্থনৈতিক জোটের মধ্যপ্রাচ্যভিত্তিক ছয়টি দেশ : সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং ওমানে ২৩ মিলিয়নের বেশি অভিবাসী শ্রমিক কাজ করছেন। এই শ্রমিকেরা সাধারণত ব্যাপক নিপীড়নের শিকার হন, যার মূলে রয়েছে কাফালা স্পন্সরশিপ (এই আইনি কাঠামোর মাধ্যমেই অভিবাসী শ্রমিক ও তাদের নিয়োগকর্তার মধ্যে সম্পর্ক নির্ধারণ হয়) নামের একটি আইনি ব্যবস্থা। দুর্ভাগ্যজনক হলেও এর কারণেই চুক্তিভঙ্গ, বিপজ্জনক কর্মপরিবেশ এবং অসাধু পাচারকারী ও নিয়োগকর্তাদের শিকার হওয়ার সুযোগ তৈরি হয়। স্থানীয় হোক বা আন্তর্জাতিক—কোনো ধরনের গণমাধ্যমই এই অঞ্চলে মানব পাচার ও বলপূর্বক শ্রম নিয়োজনের বিষয়টি খুব একটা কাভার করে না। এর পেছনে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা উদ্বেগ এবং আটক বা দেশত্যাগের হুমকির মতো কারণ কাজ করে। 

এমন বাস্তবতায় মাইগ্র্যান্টস-রাইটস ডট অর্গ-এর সহযোগিতায় এবং চলমান কোভিড-১৯ মহামারির পটভূমিতে সাংবাদিকতার উত্তম চর্চা, দরকারি টুল ও দেশভিত্তিক রিসোর্স সমৃদ্ধ এই বহুভাষিক গাইড হালনাগাদ করেছে জিআইজেএন। 

ইলাস্ট্রেশন করেছেন মার্সেল লো, প্রজেক্ট ম্যানেজার ছিলেন মাজদোলিন হাসান, সম্পাদনা করেছেন রিড রিচার্ডসন। 

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

পরামর্শ ও টুল মানবপাচার

মানব পাচার অনুসন্ধানে নিরাপদ থাকার সেরা চর্চা

বিশ্বজুড়ে প্রায়ই মানব পাচারের সঙ্গে জড়িত থাকে বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী। ফলে এ নিয়ে অনুসন্ধানের কাজটি বেশ ঝুঁকিপূর্ণও বটে। মানব পাচার নিয়ে কাজের সময় সাংবাদিকেরা কীভাবে নিজেদের ও সোর্সদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে পারেন তা নিয়ে উপকারী কিছু পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ দুই সাংবাদিক অ্যানি কেলি ও ইয়ান আরবিনা।

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।