প্রবেশগম্যতা সেটিংস

Tag

investigative Journalism

125 posts

পরামর্শ ও টুল

টিপস: জবাবদিহিমূলক সাক্ষাৎকার আদায় করবেন যেভাবে 

অনুসন্ধানী রিপোর্টে বরাবরই বৈরী সাক্ষাৎকারের মুখোমুখি হতে হয়। একজন অপরাধী বা অভিযুক্ত যদি সাক্ষাৎকার দিতে রাজি না হন, অথবা রাজি হলেও যদি আপনার প্রশ্নকে পাশ কাটিয়ে যেতে চান, তখন কী করবেন? এখানে চারজন বিশেষজ্ঞ সাংবাদিক তুলে ধরেছেন, জবাবদিহিমূলক সাক্ষাৎকারে কোন কোন কৌশল অবলম্বন করে তাঁরা সফল হয়েছেন।

কেস স্টাডি পরামর্শ ও টুল

৯ ওয়াচডগ রিপোর্টার ও ভুল থেকে তাঁদের শিক্ষা

আপনার কী এমন কখনো হয়েছে, অনুসন্ধান করতে গিয়ে এমন কোনো ভুল করে বসেছেন যার কারণে গোটা রিপোর্টটিই ভেস্তে গেছে। যদি এমন হয়ে থাকে, তাহলে জেনে রাখুন, বড় বড় অনুসন্ধানী রিপোর্টারেরাও প্রায়ই এমন ভুল করে থাকেন। সাংবাদিক হিসেবে তখন একটাই কাজ করার থাকে, সেই ভুল থেকে শিক্ষা নেওয়া, এবং ফের একই ভুল না করা। এই লেখায় পাবেন, ভুল থেকে ৯ জন অনুসন্ধানী সাংবাদিক যা যা শিখেছেন। 

পরামর্শ ও টুল

ফুটবল ও কাতার বিশ্বকাপ অনুসন্ধানের টিপস 

বিশ্বকাপ ফুটবল কাভার করতে কাতার যাচ্ছেন? জেনে রাখুন, সেখানে আপনার জন্য অপেক্ষা করছে অনেক অনুসন্ধানী স্টোরি। জিআইজেএনের এক ওয়েবিনারে তিন বিশেষজ্ঞ সাংবাদিক ও হুইসেলব্লোয়ার বলেছেন, কাতারে গিয়ে হোক বা নিজ দেশে – ফুটবল নিয়ে অনুসন্ধানের সময় নজর রাখুন শ্রম ও যৌন নিপীড়ন, স্বৈরশাসকদের “স্পোর্টসওয়াশিং”, অর্থ পাচার, দুর্নীতি ও স্টেডিয়ামের নিরাপত্তার মত বিষয়ের দিকে। পড়ুন, তাদের দেয়া পরামর্শগুলো।

রিসোর্স টিপশীট

হেঙ্ক ফন এসের পরামর্শ: অনুসন্ধানী সাংবাদিকতায় গুগল সার্চের সর্বোচ্চ ব্যবহার যেভাবে করবেন

একটা সময় ছিল যখন কিছু অপারেটর ব্যবহারের মাধ্যমে সার্চকে সংকুচিত করে, গুগল থেকে দারুন ফলাফল পাওয়া যেত। কিন্তু অনলাইন গবেষণা বিশেষজ্ঞ হেঙ্ক ফন এস বলছেন, এখন আর শুধু অপারেটর দিয়ে কাজ হয় না। অনেক সময় গুগল অ্যালগরিদম, সুনির্দিষ্ট কিওয়ার্ডের পরিবর্তে তার সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে জনপ্রিয় টার্ম ধরে সার্চ করে এবং ফলাফল দেখায়। জিআইজেএনের ওয়েবিনারে, তিনি বেশ কিছু কৌশল ব্যবহারের পরামর্শ দিয়েছেন, যাতে করে গুগলকে আপনার কথা শুনতে বাধ্য করা যায়।

Fabrice Arfi online masterclass

পদ্ধতি পরামর্শ ও টুল

অনুসন্ধানী মাস্টারক্লাস: মিডিয়াপার্টের ফ্যাব্রিস আরফির পরামর্শ

প্রভাবশালী ফরাসি গণমাধ্যম মিডিয়াপার্টের অনুসন্ধানী দলের সহ-পরিচালক হিসেবে ফ্যাব্রিস আরফি গত এক দশকেরও বেশি সময় ধরে বেশ কিছু সাড়া জাগানো প্রতিবেদনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাঁর প্রতিষ্ঠান, ধনী ও ক্ষমতাবানদের দুর্নীতি ও অপরাধ খুঁজে বের করার জন্য সুপরিচিত। জিআইজেএনের এক মাস্টারক্লাসে, সম্প্রতি আরফি অনুসন্ধানী সাংবাদিকদের জন্য শক্তিশালী প্রতিবেদন তৈরির কয়েকটি পরামর্শ দিয়েছেন। এই লেখায় থাকছে, সেসব পরামর্শের সার-সংক্ষেপ।

পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

ভালো অনুসন্ধানী প্রতিবেদন লেখার ৯টি কৌশল

বেশ বড় একটা অনুসন্ধান করলেন, কিন্তু লিখতে বসে দেখছেন ঠিক কোথায় থেকে শুরু করবেন তা মাথায় আসছে না। এতে করে অনেক সময় সঠিক অ্যাঙ্গেল খুঁজে পেতে এবং লেখা শেষ করতে বেশি সময় লেগে যায়। এই লেখায় একজন অনুসন্ধানী সাংবাদিক এবং তার সম্পাদক, দুজনে মিলে ৯টি পরামর্শ দিয়েছেন যা আপনাকে একটি ভালো অনুসন্ধানী প্রতিবেদন লিখতে সাহায্য করবে। অবশ্যই পড়ুন।

রিসোর্স টিপশীট

কোডিং দক্ষতা ছাড়াই বিনামূল্যে ব্যবহারযোগ্য ডেটা এক্সট্রাকশন টুল

অনুসন্ধানের জন্য দরকারি ডেটা পেয়ে যাওয়ার পর সাংবাদিকেরা প্রায়ই দ্বিতীয় আরেকটি সমস্যায় পড়েন: সেই ডেটাকে সিলেক্ট করে, তুলে নিয়ে, কীভাবে স্প্রেডশিটে ফেলবেন – যেন ইচ্ছেমত ব্যবহার করা যায়। জিআইজেএন টুলবক্সের এই পর্বে পাবেন এমনই কিছু ডেটা এক্সট্রাকশন টুলের খোঁজ, যেগুলো দিয়ে রিপোর্টারেরা নথি থেকে ডেটা স্ক্র্যাপিং করতে পারেন সহজে ও বিনামূল্যে।

পদ্ধতি পরামর্শ ও টুল

ইয়েমেনের যুদ্ধাপরাধ উন্মোচন থেকে বিশ্বের যা শেখার আছে

ইয়েমেনে দীর্ঘ প্রায় আট বছর ধরে চলা যুদ্ধকে বিশ্বের সবচেয়ে শোচনীয় মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। সংঘাতময় পরিস্থিতির পাশাপাশি নানাবিধ নিষেধাজ্ঞার কারণে সেখানে মাঠপর্যায়ে রিপোর্টিং হয়ে উঠেছে কঠিন কাজ। ফলে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের মতো ঘটনা খতিয়ে দেখার জন্য অনুসন্ধানী সাংবাদিকেরা ব্যবহার করেছেন নানা ওপেন সোর্স অনুসন্ধানী কৌশল। যার মধ্যে আছে প্লেনস্পটিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ভিডিও বিশ্লেষণ, ছায়া দেখে সময় নির্ধারণ, ডেটাবেজ তৈরি… এমন আরও অনেক উদ্ভাবনী কৌশল।

NYT screenshot of secret Pentagon records on airstrike civilian casualties

পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

বিমান হামলায় বেসামরিক মৃত্যু যেভাবে উন্মোচন করল নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার-জয়ী সিরিজ 

মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অনেক বেসামরিক মানুষ মারা যান। এ ধরনের ঘটনায় আগে সরকারি ভাষ্যটাকেই বিশ্বাস করা হতো। কিন্তু নিউ ইয়র্ক টাইমস তাদের পুলিৎজার-জয়ী অনুসন্ধানে বের করেছে, অনেক ক্ষেত্রে সামরিক কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তের কারণে এসব হামলা হয়েছে এবং বেসামরিক মানুষ মারা গেছে। এখানে অনুসন্ধানী দলের দুই জন বলছেন, এমন মৃত্যুর পেছনে সামরিক ভুল তারা প্রমাণ করেছেন কী করে।

পদ্ধতি

ভেনেজুয়েলায় অবৈধ খনির নেটওয়ার্ক যেভাবে উন্মোচিত হলো

অ্যামাজন বনের যে অংশটি ভেনেজুয়েলায় পড়েছে, সেটি রীতিমত গহীন। এলাকাটি নিয়ন্ত্রণ করে সশস্ত্র অপরাধীরা, আর সবার চোখের আড়ালে সেখানকার হাজার হাজার খনি থেকে অবৈধভাবে সোনা তুলে তারা সেটি অন্য দেশে পাচার করেন। এজন্য তারা বনের ভেতরে রীতিমত বিমান ওঠানামার রানওয়েও তৈরি করেছেন। সম্প্রতি দুটি দেশের সাংবাদিকেরা অবৈধ খননের এই সত্যিকারের স্বরূপ উন্মোচন করেছেন। আর প্রথাগত মাঠ-রিপোর্টিংয়ের পাশাপাশি এই কাজে তাদের সাহায্য করেছে স্যাটেলাইট ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা। পড়ুন, বাকিটা।