প্রবেশগম্যতা সেটিংস

Tag

অনুসন্ধান

46 posts

পরামর্শ ও টুল

আমার প্রিয় অনুসন্ধানী টুল: ফ্যাবিওলা তোরেস

ফ্যাবিওলা তোরেস। পেরুর এই অনুসন্ধানী সাংবাদিক কাজ করেছেন ইমপ্ল্যান্ট ফাইলস, পানামা পেপার্সসহ বেশকিছু সাড়াজাগানো অনুসন্ধানে। তিনি অনুসন্ধানী গণমাধ্যম ওহোপুবলিকোর অন্যতম প্রতিষ্ঠাতা। এখন গড়ে তুলেছেন স্বাস্থ্যখাতের ভুয়া খবর যাচাইয়ের নেটওয়ার্ক স্যালুদ কন লুপা। তাঁর আগ্রহের জায়গাও মূলত স্বাস্থ্য ও ডেটা। সাংবাদিকতার বহুমাত্রিক কাজের জন্য তাঁর পছন্দের কিছু টুল আছে। সেগুলোর কথাই বলেছেন, “আমার প্রিয় টুল” সিরিজে।

অপারেশন কার ওয়াশ: যে অনুসন্ধান বদলে দিয়েছে লাতিন আমেরিকার সাংবাদিকতা

বলা হয়, লাভা হাতো কেলেঙ্কারি বিশ্বের সবচে বড় দুর্নীতির ঘটনা। এটি উন্মোচন করেছেন সাংবাদিকরাই। জোটবদ্ধ এই অনুসন্ধানে বেরিয়ে আসে অন্তত ১০জন সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, মন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার নাম, যারা কোটি কোটি ডলার ঘুষ নিয়েছেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবাদিকরা লাতিন আমেরিকা অঞ্চলে অনুসন্ধানী সাংবাদিকতার চেহারাই শুধু পাল্টে দেননি; ভবিষ্যতে আরো অনেক আন্তঃসীমান্ত রিপোর্টিং প্রকল্পের ভিতও রচনা করেছেন।

ডিজিটাল নিরাপত্তা: যস্মিন দেশে যদাচার!

আপনি যদি ডিজিটাল নিরাপত্তার উপর কোনো কর্মশালায় কখনো অংশগ্রহণ করে থাকেন তাহলে নিশ্চয়ই জেনেছেন – কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড বানাতে হয়, কীভাবে একটা ফোল্ডার বা এক্সটারনাল হার্ড ড্রাইভকে এনক্রিপ্ট করতে হয়, এবং কীভাবে আপনার অনলাইন মেসেজিং সার্ভিসগুলোকে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের আওতায় আনতে হয়। সবই দরকারি, কিন্তু নিরাপত্তার জন্য সবসময় যথেষ্ট নয়। আপনার দরকার, নিজের পরিবেশ-পরিস্থিতির সাথে খাপ খায় এমন টুল বা চর্চা বাছাই করতে শেখা।

আফ্রিকার লুটেরা শাসক ও তাদের “মানি ম্যান” 

এই শাসকরা ক্ষমতায় এসেছেন প্রভাব খাটিয়ে, ভোট কারচুপি করে এবং কখনো কখনো সন্ত্রাস বা ভয় দেখিয়ে। আর্থিক হিসাবনিকাশ তারা অতটা বোঝেন না। একারণে তাদেরকে নানারকম সহযোগী পুষতে হয়। এদের মধ্যে কেউ ব্যাংকার, কেউ আইনজীবী বা হিসাবরক্ষক। তারাই টাকা কামানো বা খাটানোর ব্যবস্থা করে দেন রাজনীতিবিদদের। এই অনুসন্ধানে আমরা খুঁজে বের করতে চেয়েছি শাসকগোষ্ঠীর অনুগত যত সেইসব “মানি ম্যান” বা সম্পদ ব্যবস্থাপকদের।

দীর্ঘ অনুসন্ধানে মনোযোগ ধরে রাখার ৬টি উপায়

কোনো কোনো সময় আপনি এমন অনুসন্ধানের মুখোমুখি হবেন, যা পদে পদে আপনাকে ভোগাবে। মাসের পর মাস গেলেও মনে হবে, কাজ ততটা এগুচ্ছে না। এই পরিস্থিতিতে অনেকেই হতাশ হয়ে হাল ছেড়ে দেন। পুলিৎজার পুরষ্কারের জন্য মনোনীত ”হার্টব্রোকেন” শিরোনামের অনুসন্ধানটি করতে গিয়ে একই সমস্যায় পড়েছিল মার্কিন পত্রিকা টাম্পা বে টাইমস। শত প্রতিকূলতার মধ্যেও তারা নিজেদের কীভাবে ধরে রেখেছিল – এখানে তা-ই তুলে ধরেছেন তাদের প্রতিবেদক নিল বেদি।

অনলাইনে ব্যক্তির খোঁজ: পল মায়ার্সের যত পরামর্শ

অনলাইন অনুসন্ধানের গুরু বলে ধরা হয় বিবিসির পল মায়ার্সকে। জিআইজেএনের অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনগুলোতে তার সেশন দারুন জনপ্রিয়। অনলাইন ঘেঁটে মানুষ সম্পর্কে তথ্য খুঁজে বের করার নানান কৌশল আর টুলের কথা জানতে সবাই সেখানে ভিড় জমান। সম্প্রতি তাকে নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করি আমরা। পড়ুন, সেখানে তিনি কী বলেছেন।

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জঙ্গি অর্থায়ন ট্র্যাকিং করবেন যেভাবে

টাকা লেনদেনের আনুষ্ঠানিক পথগুলো নজরদারির কারণে বন্ধ হয়ে পড়ায়, এখন অবৈধ অর্থ বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়নের সম্ভাব্য ক্ষেত্র হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি। কিন্তু অনেকেরই জানা নেই কীভাবে অনুসন্ধান করতে হয়, ভার্চুয়াল মুদ্রার এই অচেনা জগতে। এই প্রতিবেদনে, অনুসন্ধানের সেই পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে ধাপে ধাপে।

লাল গাড়ী, কমলা ঝুড়ি আর সাদা ম্যাগনোলিয়া ফুল: ছবির সূত্র ধরে যেভাবে জানা গেল কোথায় লুকিয়ে আছে অপরাধী

৩৫ বছর বয়সী দাগী আসামী শাহীন গাইয়েবি নেদারল্যান্ডের একজন “মোস্ট ওয়ান্টেড” অপরাধী। অনেক দিন ধরেই তিনি রীতিমত ইঁদুর-বেড়াল খেলায় মেতে উঠেছিলেন ডাচ পুলিশের সাথে। জেল থেকে পালিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এখানে সেখানে। আর ক’দিন পরপরই পুলিশকে উস্কানি দিয়ে ছবি পোস্ট করছিলেন সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে। এই চোর-পুলিশ খেলায় শেষ পর্যন্ত বাদ সাধেন বেলিংক্যাটের সাংবাদিকরা। টুইটারে ৬০ জনের বেশি মানুষের সহায়তা নিয়ে তারা বের করে ফেলেন পলাতক এই আসামীর অবস্থান। জেনে নিন তাকে খুঁজে বের করার অনবদ্য সেই কাহিনী।

কেস স্টাডি

অনুসন্ধানী সাংবাদিকতায় জরিপ: যে খবর এড়িয়ে যাওয়া কঠিন

কখনো কখনো ছোট ছোট স্থানীয় সংবাদপত্র এমন সব বড় খবরের জন্ম দেয়, যা হেভিওয়েট জাতীয় পত্রিকাগুলোতে খুঁজে পাওয়া যায় না। রাজধানী ঢাকা থেকে প্রায় দুইশ কিলোমিটার দূরে, যশোরের গ্রামের কাগজের ঘটনাও ঠিক একই রকম।

টিন্ডারের প্রতারক: যে অনুসন্ধানের সবকিছুতেই স্মার্টফোন

‘টিন্ডারের প্রতারক’ শিরোনামের প্রতিবেদনটি যারাই খুলেছেন সবাই বাধ্য হয়েছেন শেষপর্যন্ত পড়তে। এখানে ঘটনা ও তার অনুসন্ধান এগিয়েছে মোবাইল ফোনকে ঘিরে। প্রতিবেদনটি উপস্থাপনও করা হয়েছে, মোবাইল ফোনে পড়ার মত করে। অনুসন্ধানী প্রতিবেদনকে উপস্থাপনের প্রথাগত ধারণাই পাল্টে দেবে টিন্ডারের প্রতারক।