প্রবেশগম্যতা সেটিংস

রিসোর্স

বিষয়

কোথায় পাবেন বিশেষজ্ঞ?

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

English

অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে আমাদের প্রায়শই বিশেষজ্ঞ মতামত জানার দরকার হয়। কখনো কখনো কোনো টেকনিক্যাল বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেতেও ওই বিষয়ের এক্সপার্টের দ্বারস্থ হতে হয়। নিজ দেশে যেসব বিশেষজ্ঞ আছেন তাদের তালিকা কমবেশি সব গণমাধ্যমই সংরক্ষণ করে। কিন্তু সাংবাদিকতা এখন আর নিছক দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। অনেক বিষয় আছে, যা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গেলে আপনার হয়তো সেই বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের মতামত দরকার হতে পারে। কিন্তু আপনি কোথায় পাবেন তাদের? যোগাযোগই-বা করবেন কীভাবে?

এই প্রয়োজন মেটাতে জিআইজিএন কয়েকটি সার্ভিসের খোঁজ দিচ্ছে।

গ্লোবাল এক্সপার্ট

ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অব সিভিলাইজেশন এই ডাটাবেজ তৈরি করেছে। এখানে আপনি বিষয় বিশেষজ্ঞ, বিশ্লেষক, প্রাক্তন সরকারি বা বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সংবাদমাধ্যম বিশেষজ্ঞের খোঁজ পেতে পারেন। রয়েছে সার্চ অপশন – প্রয়োজন অনুযায়ী আপনি কোনো নির্দিষ্ট ভাষার, নির্দিষ্ট অঞ্চলের, নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ খুঁজে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনি যা জানতে চান।

( আরো জানতে ভিজিট করুন http://www.theglobalexperts.org/?ref=producthunt)

ডাইভার্স সোর্সেস

এখানে আপনি বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক বিশেষজ্ঞের সন্ধান পেতে পারেন। সার্চ অপশন রয়েছে, যা ব্যবহার করে আপনি পৌঁছতে পারেন আপনার পছন্দের বিশেষজ্ঞের কাছে। (আরো জানতে ভিজিট করুন https://diversesources.org/)

আপনার প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ খুঁজে পেতে আপনি আরো কিছু ওয়েবসাইট ভিজিট করতে পারেন

এক্সপার্টিজ ফাইন্ডার

একজন প্রাক্তন সাংবাদিক এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটি নির্মাণ করেছেন। এখানে যে বিশেষজ্ঞরা আছেন তারা সবাই ইউএস বা কানাডার বিভিন্ন অ্যাক্রিডেটেড বিশ্বাবিদ্যালয়ের সঙ্গে জড়িত।

(আরো জানতে ভিজিট করুন https://expertisefinder.com/)

শিসোর্স

প্রায় ১ হাজার ১০০ মহিলা এক্সপার্টের একটি লিস্ট রয়েছে এই ডাটাবেজে। নাম, কি-ওয়ার্ড বা বিষয় উল্লেখ করে সার্চ করে আপনি প্রয়োজন মোতাবেক বিশেষজ্ঞ খুঁজে পেতে পারেন।

(আরো জানতে ভিজিট করুন http://www.womensmediacenter.com/shesource/)

হেল্প আ রিপোর্টার আউট

আপনি এখানে আপনার প্রতিবেদনের একটি সারমর্ম তুলে ধরে আপনার প্রয়োজন ও ডেডলাইন জানিয়ে মেইল করতে পারেন। প্রতিষ্ঠানটি তাদের রেজিস্টার ঘেঁটে আপনার প্রয়োজন মেটাতে পারে, এমন কাউকে আপনার সঙ্গে সংযোগ ঘটিয়ে দেবে।

(আরো জানতে ভিজিট করুন https://www.helpareporter.com/)

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

বণ্টন ও প্রচার

প্রতিবেদনের প্রভাব গণমাধ্যমের ওপর পাঠকের আস্থা বাড়িয়ে দেয়: প্রভাব তৈরির সেই কৌশল বলেছেন ‘ইমপ্যাক্ট জার্নালিজম গাইডের’ দুই লেখক 

অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন সংবাদমাধ্যমই এখন ‘ইমপ্যাক্ট স্ট্র্যাটেজি’ বা ‘প্রভাব তৈরির কৌশল’ বাস্তবায়ন শুরু করেছে। কিন্তু তারা কীভাবে আরও ভালো করতে পারে, এর লক্ষ্য কী হওয়া উচিত? অনুসন্ধানী সংবাদমাধ্যম ডিসক্লোজ এবং স্বাধীন সংবাদমাধ্যম রেমবোবিন ‘দ্য গাইড টু ইমপ্যাক্ট জার্নালিজম’ প্রকাশ করেছে। এখানে আছে আন্তর্জাতিক অঙ্গনে ইমপ্যাক্ট জার্নালিজমের সেরা কিছু অনুশীলন।

পরামর্শ ও টুল

ব্যর্থতা অনুসন্ধানে ‘পজিটিভ ডেভিয়েন্ট’ কী, ব্যবহার কীভাবে করবেন, সংবাদের প্রভাব বাড়াতে এর ভূমিকা কতটা

এসব পক্ষকে জবাবদিহির আওতায় আনার একটি কার্যকর পদ্ধতি হলো অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে স্পষ্ট পার্থক্য দেখানো বা জোরালোভাবে বিপরীত চিত্রগুলো (পজিটিভ ডেভিয়েন্ট) বা ওই সম্পর্কিত ইতিবাচক ব্যতিক্রমী ঘটনাগুলো সংবাদে তুলে ধরা। অর্থাৎ, একই ধরনের সম্পদ থাকা সত্ত্বেও অন্য যে সব প্রতিষ্ঠান এসব সমস্যা এড়াতে সক্ষম হয়েছে, তাদের নীতি ও ফলাফলগুলো পাশাপাশি তুলে ধরা।

ডেটাবেস পরামর্শ ও টুল

আলেফ প্রো টিউটোরিয়াল: ওসিসিআরপির নাম তো শুনেছেন, এবার জানুন এর অনুসন্ধানী ডেটা প্লাটফর্ম থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার উপায়

বিপুল ডেটার মধ্যে লুকিয়ে আছে হাজারো গল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে বের করতে প্রয়োজন বিপুল পরিমাণ ডেটা এবং সেগুলো বিশ্লেষণ করার সক্ষমতা। এসব তথ্য এমনভাবে সহজলভ্য করে তোলা দরকার যেন ডেটা বিশ্লেষণে বিশেষজ্ঞ না হলেও সাংবাদিক ও অনুসন্ধানকারীরা তা ব্যবহার করতে পারেন। আলেফ প্রো ঠিক এই কাজটি করে। 

সাক্ষাৎকার সাংবাদিককে ১০ প্রশ্ন

পুরস্কারজয়ী মিগেল মনে করেন প্রভাবশালী প্রতিবেদনের জন্য দরকার সাংবাদিকের স্বাধীনতা, তাই চাকরি ছেড়ে শুরু করেন ফ্রিল্যান্স সাংবাদিকতা

মিগেল কারভালহো যে টুলগুলোকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন, তা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত নয়। বরং সেগুলো হচ্ছে কাগজের নথিতে সাজানো তাক, বহু ব্যবহারে জীর্ণ নোটবুক, হাজারো ঘণ্টার পড়াশোনা, আর মুখোমুখি বসে করা আলোচনা। বর্তমান সময়ে সাংবাদিকতাকে যখন ক্রমেই গতির ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে, তখন এই পুরস্কারজয়ী পর্তুগিজ অনুসন্ধানী সাংবাদিক এখনো আস্থা রাখেন ধৈর্যের ওপরই।