পদ্ধতি
একটি ‘কান্নার সীমান্ত’: চীনের শিনজিয়াং বন্দী শিবিরের ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেওয়া হলো যেভাবে
সাক্ষাৎকার নেওয়ার সময় আমি শুরুতেই সাক্ষীদের জানিয়ে দিতাম, যদি কোনো প্রশ্নে তারা অস্বস্তি বোধ করেন, তাহলে সেটি এড়িয়ে যেতে পারেন। তখন আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো বা বিরতি নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সাক্ষাৎকারে আমরা চেষ্টা করতাম ভুক্তভোগীদের ট্রমাকে পুনরায় উসকে না দিতে।