প্রবেশগম্যতা সেটিংস

Topic

সংবাদ ও বিশ্লেষণ

142 posts

রিসোর্স

জিআইজেএন বুকশেল্ফ: ২০২২ সালে আপনার পাঠ্যতালিকায় রাখার মতো অনুসন্ধানী বই

অনুসন্ধানী সাংবাদিকতার জগত নিয়ে ২০২২ সালে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি উল্লেখ করার মতো বই। যেগুলো তুলে এনেছে বিস্তৃত পরিসরের বিষয়াবলী। ছদ্মবেশে দুর্নীতি উন্মোচন থেকে শুরু করে বৈশ্বিক অভিবাসনের গোপন জগত অনুসন্ধান, কোভিড-১৯ মহামারিকে ঘিরে ফাঁকফোকরে ভরা ক্রয়চুক্তি খতিয়ে দেখা, কিংবা শিরদাঁড়া শীতল করে দেওয়ার মতো রাষ্ট্রীয় নজরদারির চিত্র— অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে এবছরের সেরা কিছু বইয়ের তালিকা দেখে নিন এখানে।

সংবাদ ও বিশ্লেষণ

দূর সমুদ্র নিয়ে বহু বছরের প্রতিবেদন যেভাবে বদলে গেল পডকাস্টে: ইয়ান আরবিনার পরামর্শ

পৃথিবীর তিনভাগের দুইভাগ জুড়েই আছে সাগর-মহাসাগর। বিস্তীর্ণ এই জলরাশির বুকে সংঘটিত মানব পাচার, আধুনিক দাসত্ব, চোরাচালান, জলদস্যুতা, পরিবেশগত অপরাধের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে অনুসন্ধানী সংবাদমাধ্যম, দ্য আউট ল ওশান প্রজেক্ট। সম্প্রতি তারা এ সংক্রান্ত বেশ কয়েক বছরের অনুসন্ধানকে রূপ দিয়েছে সাত পর্বের পডকাস্ট সিরিজে। পড়ুন, কেন তারা বিষয় হিসেবে সমুদ্রে অনুসন্ধানকে বেছে নিয়েছে এবং কীভাবে এই পডকাস্টটি বানিয়েছে।

কেস স্টাডি পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে সিরিয়া থেকে খবর সংগ্রহ

কখনো ভেবে দেখেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি আশ্রয়শিবিরের মানুষ কীভাবে দিনযাপন করেন? কীভাবে চোখের সামনে তারা নিহত হতে দেখেছেন কাছের মানুষজনদের? পুরো বিশ্বের মানুষ যেন তাদের জায়গায় নিজেকে বসিয়ে এই অভিজ্ঞতাগুলোর ভাগীদার হতে পারে— সেই লক্ষ্যে কাজ করছে ফ্রন্টলাইন ইন ফোকাস। পড়ুন, কীভাবে তারা সিরিয়ার সংঘাতপূর্ণ অঞ্চলের এসব গল্প তুলে ধরতে ব্যবহার করছে ভার্চুয়াল ও অগমেন্টেট রিয়েলিটির মতো আধুনিক প্রযুক্তি।

সংবাদ ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনুসন্ধানে ফরেনসিক পদ্ধতির ব্যবহার

মানবাধিকার, গবেষণা, স্থাপত্য বিষয়ক কলাকৌশল ও অনুসন্ধানী সাংবাদিকতার অভিনব সমন্বয় ঘটায় লন্ডন-ভিত্তিক গবেষণা সংস্থা, ফরেনসিক আর্কিটেকচার। ডিজিটাল ফরেনসিক পদ্ধতির ব্যবহার করে কীভাবে তারা মধ্যপ্রাচ্যে সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নিয়ে অনুসন্ধান করেছে— তার বর্ণনা পাবেন এই লেখায়। এই কাজে তারা মানবাধিকার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ-জ্ঞানের সঙ্গে গবেষণা, স্থাপত্যবিদ্যায় দক্ষতা ও অনুসন্ধানী শক্তির মিশেল ঘটিয়েছে।

সংবাদ ও বিশ্লেষণ

২০২২ ডাবল এক্সপোজার ফেস্টিভাল: চলচ্চিত্রে “গণতন্ত্রের মৃত্যু” যে ক্রমবর্ধমান ঝুঁকির কথা বলে

যুক্তরাষ্ট্রের ডাবল এক্সপোজার (ডিএক্স) চলচ্চিত্র উৎসবের বার্ষিক আয়োজনে তথ্যচিত্র প্রদর্শনী ও প্যানেল আলোচনার মূল বিষয় ছিল গণতন্ত্রের প্রতি হুমকি নিয়ে নির্মিত অনুসন্ধানী তথ্যচিত্রগুলো। কয়েকটি চলচ্চিত্র এমন সব ঘটনার সাক্ষ্যপ্রমাণ হাজির করেছে, যা যেকোনো গণতান্ত্রিক পরিবেশেই কল্পনাতীত। এগুলোর মাধ্যমে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে।

A,Stressed,Person,Feeling,Unhappy,Sitting,With,His,Laptop,In

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

অনুসন্ধানী সাংবাদিকতায় মানসিক চাপ যেভাবে সামলাবেন

অনুসন্ধানী সাংবাদিকতায় ঝুঁকি অনেক। আছে হামলা-হয়রানির শিকার হওয়ার ভয়। একইসঙ্গে এসব ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সাংবাদিকদের ওপর মানসিক চাপও তৈরি করে। সেসব চাপ কীভাবে মোকাবিলা করা যায়— তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন প্যান্ডোরা পেপার্স অনুসন্ধানে অংশ নেওয়া কেনিয়ান সাংবাদিক জন-অ্যালান নামু।

সংবাদ ও বিশ্লেষণ

২০২২ ডিগ ফেস্টিভাল অ্যাওয়ার্ড: তথ্যচিত্রে উঠে আসা গোপন বাহিনী, গুপ্ত হত্যা ও স্বৈরশাসকের পতন

২০২২ সালের ডিগ ফেস্টিভ্যালে যেসব তথ্যচিত্র বিজয়ী হয়েছে তাদের বেশিরভাগেরই উপজীব্য ছিল প্রভাবশালীদের গল্প ও রুদ্ধদ্বারের আড়ালে ঘটে যাওয়া ঘটনা। ভাড়াটে সৈনিকদের প্রতিষ্ঠান রাশিয়ার ওয়াগনার গ্রুপ নিয়ে এক ঘন্টার ফরাসি তথ্যচিত্র এবং অভ্যুত্থানের মুখে তিউনিসিয়ার প্রেসিডেন্টের শেষ উন্মত্ত ফোন কল নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য।

সংবাদ ও বিশ্লেষণ

অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে ২০২২ সালের যে পাঁচটি চলচ্চিত্র অবশ্যই দেখবেন

অনুসন্ধানী সাংবাদিকতা বরাবরই চলচ্চিত্র ও তথ্যচিত্রের জগতকে অনুপ্রেরণা যুগিয়ে আসছে। ২০২২ সালে যেসব সিনেমা ও তথ্যচিত্র বেরিয়েছে তাদের মধ্যে অনেকগুলোই অনুসন্ধানী সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকদের নিয়ে। এই লেখায় এমন পাঁচটি চলচ্চিত্রের খবর থাকছে। 

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

প্রশ্নোত্তর: একজন প্রতিবেদক যেভাবে মার্কিন সামরিক বাহিনীর বার্ন পিট কেলেঙ্কারি উন্মোচন করলেন

ইরাক ও আফগানিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে কীভাবে খোলা জায়গায় বর্জ্য পোড়ানো হতো এবং এ থেকে মার্কিন সেনাসদস্যরা কীভাবে স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন— তা নিয়ে দীর্ঘদিন ধরে নিরলসভাবে রিপোর্টিং করে গেছেন কেলি কেনেডি। এই রিপোর্টিংয়ের প্রভাবে, এমন স্বাস্থ্যঝুঁকির মুখে পড়া সেনা সদস্যদের স্বাস্থ্যসেবা ও সুবিধা নিশ্চিতের জন্য সম্প্রতি একটি আইন পাশ হয়েছে মার্কিন সিনেটে। নেপথ্যের গল্পগুলো পড়ুন কেনেডির সাক্ষাৎকারে।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

শিক্ষার্থী অনুসন্ধানী সাংবাদিকদের যত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়

গোটা বিশ্বে বড় বড় সব অনুসন্ধানের জন্ম দিচ্ছেন শিক্ষার্থী সাংবাদিকেরা। প্রায় ক্ষেত্রেই খোদ বিশ্ববিদ্যালয়ই হয়ে উঠছে তাদের অনুসন্ধানের বিষয়বস্তু, আর তারা জবাবদিহি করছেন সেই প্রতিষ্ঠানকে যেখানে তারা পড়াশোনা করছেন। এই কাজ করতে গিয়ে প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় শিক্ষার্থী সাংবাদিকদের। পড়ুন, তেমন কিছু বাধা, আর সেগুলো উৎরে যাওয়ার গল্প।

সংবাদ ও বিশ্লেষণ সংবাদমাধ্যমের স্বাধীনতা

‘হাতে কলম তোলাটাই ছিল, বৈপ্লবিক’: ভারতের প্রান্তিক, গ্রামীণ নারীদের গল্প বলা

মীরা জাতভ ভারতের পুরস্কারজয়ী তৃণমূল নারীবাদী সংবাদমাধ্যম, খবর লহরিয়ার সহ-প্রতিষ্ঠাতা। ভারতে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও বর্ণপ্রথা নিয়ে সাহসী অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তিনি প্রশংসিত হয়েছেন৷ এখানে থাকছে লন্ডনে সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের গ্রীষ্মকালীন অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনে তাঁর দেয়া বক্তৃতাটি। পড়ুন, আপনি অনুপ্রাণিত হবেন, সন্দেহাতীত।

পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

ভালো অনুসন্ধানী প্রতিবেদন লেখার ৯টি কৌশল

বেশ বড় একটা অনুসন্ধান করলেন, কিন্তু লিখতে বসে দেখছেন ঠিক কোথায় থেকে শুরু করবেন তা মাথায় আসছে না। এতে করে অনেক সময় সঠিক অ্যাঙ্গেল খুঁজে পেতে এবং লেখা শেষ করতে বেশি সময় লেগে যায়। এই লেখায় একজন অনুসন্ধানী সাংবাদিক এবং তার সম্পাদক, দুজনে মিলে ৯টি পরামর্শ দিয়েছেন যা আপনাকে একটি ভালো অনুসন্ধানী প্রতিবেদন লিখতে সাহায্য করবে। অবশ্যই পড়ুন।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

ফসলের মাঠ থেকে খাবার টেবিল: বিশ্বজুড়ে সাংবাদিকেরা খাদ্য নিয়ে অনুসন্ধান করছেন যেভাবে 

খাবার, এখন আর নিছক রেসিপি বা নান্দনিক রেস্তোরাঁ নিয়ে সাংস্কৃতিক প্রতিবেদনের বিষয়বস্তু নয়। ফসলের মাঠ থেকে বড় বড় কোম্পানির কারখানা পেরিয়ে একটি খাবার কীভাবে আমাদের পাতে উঠছে – তা হয়ে উঠেছে অনুসন্ধানী সাংবাদিকদের আগ্রহের বিষয়। কারণ, এই সরবরাহ চেইনটি সুবিশাল এবং এর পরতে পরতে জড়িয়ে আছে পরিবেশ দূষণ, শ্রম নিপীড়ন এবং রাজনৈতিক ও কর্পোরেট প্রভাবের মত বিষয়। পড়ুন, বিশ্বজুড়ে খাদ্য-ব্যবস্থা নিয়ে সাংবাদিকেরা অনুসন্ধান করছেন কী করে।

NYT screenshot of secret Pentagon records on airstrike civilian casualties

পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

বিমান হামলায় বেসামরিক মৃত্যু যেভাবে উন্মোচন করল নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার-জয়ী সিরিজ 

মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অনেক বেসামরিক মানুষ মারা যান। এ ধরনের ঘটনায় আগে সরকারি ভাষ্যটাকেই বিশ্বাস করা হতো। কিন্তু নিউ ইয়র্ক টাইমস তাদের পুলিৎজার-জয়ী অনুসন্ধানে বের করেছে, অনেক ক্ষেত্রে সামরিক কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তের কারণে এসব হামলা হয়েছে এবং বেসামরিক মানুষ মারা গেছে। এখানে অনুসন্ধানী দলের দুই জন বলছেন, এমন মৃত্যুর পেছনে সামরিক ভুল তারা প্রমাণ করেছেন কী করে।

সংবাদ ও বিশ্লেষণ

খবরের খোঁজে বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত পাড়ি

দারিয়েন গ্যাপ। ৫০০০ বর্গ কিলোমিটার আয়তনের এক গহীন, দুর্গম ও জনমানবহীন বন। কলম্বিয়া ও পানামা সীমান্তের এই অঞ্চল নিয়ন্ত্রণ করে সশস্ত্র অপরাধী গোষ্ঠী ও গেরিলাদের দল। এখান দিয়েই প্রতি বছর হাজার হাজার অভিবাসী পায়ে হেঁটে পাড়ি জমান, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে। তাদের অনেকেই শিকার হন ডাকাতির, কেউ প্রাণ হারান, তাদের মরদেহ পড়ে থাকে যাত্রাপথ জুড়ে। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকা এই বিপদ সংকুল সীমান্তপথ সম্প্রতি আলোচনায় এসেছে তিন স্বাধীন সাংবাদিকের অনুসন্ধানের কল্যাণে। পড়ুন, তাদের সেই দুর্গম যাত্রার শ্বাসরুদ্ধকর গল্প। 

সংবাদ ও বিশ্লেষণ সংবাদমাধ্যমের স্বাধীনতা

স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের প্রধান অস্ত্র ডিজিটাল হামলা

ডিজিটালাইজেশনের ফলে স্বাধীন সংবাদমাধ্যমগুলো এখন আরও বেশি পাঠক-দর্শকের কাছে পৌঁছাতে পারে। কিন্তু একই সঙ্গে এটি অনেক চ্যালেঞ্জ ও দূর্বলতাও তৈরি করেছে এসব স্বাধীন সংবাদমাধ্যমের জন্য। কারণ প্রায়ই তাদের কণ্ঠরোধের জন্য প্রয়োগ করা হয় নানাবিধ ডিজিটাল হামলার কৌশল। অনেক ক্ষেত্রেই যেসব হামলার নেতৃত্বে থাকে বিভিন্ন দেশের সরকার। সংবাদমাধ্যম সংশ্লিষ্ট ডিজিটাল পরিবেশ নিয়ে এমন কিছু উদ্বেগজনক প্রবণতার কথা উঠে এসেছে এই লেখায়।

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

ক্রিপ্টোকারেন্সি অনুসন্ধানের টিপস

বিশ্বজুড়ে বিকল্প আর্থিক লেনদেনের নতুন মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে ক্রিপ্টোকারেন্সি। ডিজিটাল এই অর্থ লেনদেন ব্যবস্থার একটি বড় অংশজুড়ে আছে নানাবিধ অবৈধ কর্মকাণ্ড। সাইবার অপরাধ থেকে শুরু করে মুদ্রাপাচার, এমনকি মাদক পাচারের জন্য ক্রিপ্টোকারেন্সিকে বেছে নিচ্ছে সংঘবদ্ধ অপরাধী চক্র। ক্রিপ্টোকারেন্সি নিয়ে এমন অনুসন্ধানে আগ্রহী হলে পড়ুন এই পরামর্শগুলো। এটি এই জগতে ঢোকার প্রাথমিক গাইড হিসেবে কাজ করবে।

টেকসইতা সংবাদ ও বিশ্লেষণ

‘আমরা আজন্ম ডিজিটাল’: মালয়েশিয়াকিনির সাফল্য নিয়ে প্রেমেশ চন্দ্রন

মালয়েশিয়ার বেশিরভাগ গণমাধ্যম যখন সরকারের নিয়ন্ত্রণাধীন, তখন স্বাধীন সংবাদ প্রতিষ্ঠান হিসেবে আবির্ভাব ঘটে মালয়েশিয়াকিনির। অল্প সময়ের মধ্যে তারা হয়ে ওঠে জনপ্রিয়, আস্থাভাজন এবং ব্যবসা-সফল। গ্রাহকদের দেয়া টাকার ওপর ভিত্তি করে তারা গড়ে তোলে একটি স্বাধীন ব্যবসায়িক মডেল। এই যাত্রার নেপথ্যে ছিলেন প্রেমেশ চন্দ্রন। তিনি মালয়েশিয়াকিনির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, যিনি সম্প্রতি প্রতিষ্ঠানটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন তরুণদের হাতে।

সংবাদ ও বিশ্লেষণ সংবাদমাধ্যমের স্বাধীনতা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: সাংবাদিকতা যখন ক্রমবর্ধমান ডিজিটাল ও শারীরিক হুমকির শিকার

গণতন্ত্রের মতো গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতিও পৌঁছেছে এই শতকের সবচেয়ে শোচনীয় অবস্থায়, আর সাংবাদিকদের ওপর হামলা এবং নজরদারিও ঠেকেছে সর্বোচ্চ পর্যায়ে। গত ৩রা মে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় এসব দমনমূলক পরিস্থিতির কথাই উঠে এসেছে বেশি করে। তবে এতো কিছুর মধ্যেও হাল না ছেড়ে সাহসীকতার সঙ্গে রিপোর্টিং চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন সাংবাদিকরা।

সংবাদ ও বিশ্লেষণ

আফ্রিকার দক্ষিণাঞ্চলে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য গোটা বিশ্ব ক্রমেই কঠিন হয়ে উঠছে। আফ্রিকার দক্ষিণের দেশগুলোতে তাদের যে কতটা চড়াই-উৎরাই পোরোতে হয়, জীবনের ঝুঁকি, হুমকি-হামলা সামাল দিতে হয় – তা কতজনই বা জানেন। কিন্তু প্রতিটি বাধা তারা জয় করার চেষ্টা করছেন — কখনো নিজেদের মধ্যে জোট গড়ে, কখনো অর্থের নতুন উৎস বের করে এবং সর্বোপরি সাহস না হারিয়ে। এখানে তাদের সেই গল্প উঠে এসেছে।  

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

#মিটু থেকে আন্ডারকভার: নারী অনুসন্ধানী সাংবাদিকদের জন্য টিপস

#মিটু থেকে শুরু করে নারীদের না-বলা হাজারো গল্প নিয়ে যারা অনুসন্ধান করতে চান, তাদের জন্য অভিজ্ঞতায় ভরা পরামর্শ নিয়ে হাজির হয়েছিলেন বিশ্বের তিন প্রান্তের তিন নারী সাংবাদিক। জিআইজেনের সেই ওয়েবিনারে তারা কথা বলেছেন, সমসাময়িক বেশ কিছু অনুসন্ধান নিয়ে, যা এই প্রজন্মের নারী সাংবাদিকদের জন্যে শিক্ষণীয় হতে পারে।

সংবাদ ও বিশ্লেষণ

যা দেখবেন: অস্কারের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র

২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা তথ্যচিত্রের (পূর্ণদৈর্ঘ্য) মনোনয়নে উঠে এসেছে: মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সাংস্কৃতিক ইতিহাসের একটি বিস্মৃত মাইলফলক, মানবপাচারের কারণে উদ্বাস্তুদের দীর্ঘমেয়াদী মানসিক যন্ত্রণা, যুগান্তকারী একটি অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের গভীরে দৃষ্টিপাতসহ বিস্তৃত, বৈশ্বিক বিষয়াবলী। দেখে নিন একনজরে।

সংবাদ ও বিশ্লেষণ

হামলা ও নিপীড়নের শিকার সাংবাদিকদের থেকে যা শেখার আছে

অনলাইনে হয়রানি, নজরদারি, আইনি মামলা, শারিরীক আক্রমণ, এমনকি হত্যাকাণ্ড; বিশ্বজুড়ে সাংবাদিকরা এমন নানা উপায়ে হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি জিআইজেএন-এর এক ওয়েবিনারে এসব ঝুঁকির উৎস এবং তা কমানোর উপায়-কৌশল আলোচনা করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। এখানে পড়ুন তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শ।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

“সেলফি” প্রচারণার ক্রমবর্ধমান হুমকি নিয়ে অনুসন্ধান

গত বছর, সোশ্যাল মিডিয়ায় ছড়াতে দেখা যায় কিছু “সেলফি” ভিডিও, যেগুলোতে চীনের উইঘুর জনগোষ্ঠীর মানুষদের গণহারে আটক করার কথা অস্বীকার করা হয়। বিস্তারিত অনুসন্ধানে দেখা যায়: এগুলো আসলে রাষ্ট্রীয় প্রভাবে পরিচালিত, সমন্বিত মিথ্যা প্রচারণা। এই লেখায় অনুসন্ধানটির নেপথ্যের গল্প বলেছেন সাংবাদিকেরা। এবং দিয়েছেন এ ধরনের অনুসন্ধানের জন্য কিছু উপকারী পরামর্শ।

রিসোর্স গাইড অধ্যায়

ইউক্রেনের ঘটনাপ্রবাহ অনুসরণে সাহায্য করবে যেসব রিসোর্স

রাশিয়া ও ইউক্রেন এখন গোটা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কিন্তু অপপ্রচার আর মিথ্যা প্রচারণার স্রোতে, অন্য দেশের সংবাদ মাধ্যমের জন্য এই সংঘাত নিয়ে সঠিক তথ্য খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে গেছে। এই লেখা আপনাকে অপপ্রচারের ফাঁদ এড়াতে সাহায্য করবে এবং এমন কিছু সূত্রের সন্ধান দেবে যেখান থেকে আপনি চলমান ঘটনাবলী সম্পর্কে তাৎক্ষণিক এবং সঠিক তথ্য পাবেন।

রিসোর্স গাইড অধ্যায়

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের নেপথ্যে থাকা মিথ্যা প্রচারণার গভীরে 

ভিয়েতনাম, এবং পরবর্তীতে ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালিত হয়েছে মিথ্যা দাবির ভিত্তিতে। সম্প্রতি রাশিয়াও কি ইউক্রেনে সর্বাত্মক সামরিক হামলার জন্য একই কৌশল ব্যবহার করেছে? বিষয়টি নিয়ে আলোচনার জন্য শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা, সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক জেইন লিটভেনেঙ্কোর, যিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন মিথ্যা তথ্য ও ডানপন্থী উগ্রবাদ নিয়ে।

সংবাদ ও বিশ্লেষণ

তিউনিসিয়ার একনায়কের শেষ, উন্মত্ত ফোনকল উন্মোচিত হলো যেভাবে

আরব বসন্তের আগে, ২৩ বছর ধরে তিউনিসিয়ার ক্ষমতায় ছিলেন বেন আলী। কিন্তু ২০১১ সালে বিপ্লব শুরুর পর এক ঝটকায় কিভাবে তিনি সব ক্ষমতা হারিয়েছিলেন এবং কতটা নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন– তা জানা গেছে তাঁর ক্ষমতার শেষ মুহূর্তের কিছু ফাঁস হয়ে যাওয়া ফোনকলের সুবাদে। এখানে পড়ুন, তথ্যচিত্রটি নির্মানের পেছনের গল্প এবং এ ধরনের ফাঁস হওয়া ফোনকল নিয়ে কাজের পরামর্শ।

রিসোর্স

বিশ্বব্যাপী মিসইনফরমেশন অনুসন্ধান থেকে গৃহীত শিক্ষা

একটা সময় সাংবাদিকদের শুধু সত্য প্রকাশ করলেই চলত। কিন্তু এখন, অনেক কিছু কেন মিথ্যা— সেটি জানানোও সাংবাদিকদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের রমরমার মধ্যে, কেন তথ্য যাচাইয়ের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিৎ, সেসবের উপায়-কৌশল ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এএফপির ডিজিটাল ভেরিফিকেশন সম্পাদক গেইল ফো।