প্রবেশগম্যতা সেটিংস

Topic

সংবাদ ও বিশ্লেষণ

142 posts

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

অলিম্পিক নিয়ে ৮টি অনুসন্ধান

২০২২ সালের অলিম্পিক গেমস শেষ হয়েছে। কিন্তু তাই বলে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া উৎসব নিয়ে অনুসন্ধানের সুযোগ কি শেষ হয়ে গেছে? মোটেও তা নয়। এখানে আটটি উদাহরণ পাবেন, যা শুধু অলিম্পিক নয়, খেলাধুলার যে কোনো বড় আসর নিয়েই অনুসন্ধানে আগ্রহী করে তুলবে আপনাকে।

সংবাদ ও বিশ্লেষণ

বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতার উত্থান

অনুসন্ধানী রিপোর্টিংয়ে বিজ্ঞান সাংবাদিকতা এবং বৈজ্ঞানিক টুলের ব্যবহার দিন দিন বাড়ছে। এমনকি সন্দেহজনক বৈজ্ঞানিক ফলাফল নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রেও সাংবাদিকরা এসব টুল কাজে লাগাচ্ছেন। এই লেখায় সেসবের উদাহরণ, ব্যবহারের পদ্ধতি-কৌশল ও টুলের খবর জানাচ্ছেন আর্থ জার্নালিজম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক জেমস ফান।

সংবাদ ও বিশ্লেষণ

আইডা বি. ওয়েলস: অনুসন্ধানী সাংবাদিকতার যে অগ্রদূত, এখন… বার্বি!

অনুসন্ধানী সাংবাদিকতা আর বার্বিদের জগত, সচরাচর এক সুতোয় মেলে না। কিন্তু আমেরিকার সুবিশাল খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল সর্বশেষ যে পুতুলটি বাজারে ছেড়েছে, সেটি খোদ আইডা বি. ওয়েলসের, যাকে কিনা নিউইয়র্ক টাইমস “দেশটির অন্যতম প্রভাবশালী সাংবাদিক” হিসেবে স্বীকৃতি দিয়েছে। পড়ুন, প্রথাভাঙ্গা এই সাহসী সাংবাদিকের জীবন ও কর্মের গল্প, আর কেন তাঁর বার্বি পুতুল বাজারে নিয়ে এলো ম্যাটেল।

রিসোর্স

পরিবেশ সাংবাদিকেরা নাসার নতুন ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইট ব্যবহার করবেন যেভাবে

গত সেপ্টেম্বরে, ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে নাসা। প্রায় তিন মাস ধরে ঝাঁকুনি খেয়ে এবং স্থিতিশীল হয়ে, এটি নিয়মিতভাবে ছবি পাঠাতে শুরু করেছে। জেনে নিন, পরিবেশ রিপোর্টিংয়ে এসব ছবি আপনি কীভাবে কাজে লাগাবেন।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে চীন ও তাইওয়ানের সেরা অনুসন্ধান

রিপোর্টারস উইদাউট বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে চীনের অবস্থান ছিল ১৭৭তম। ফলে বোঝাই যায়, চীনা সাংবাদিকদের কেমন দমনমূলক পরিবেশের মধ্যে কাজ করতে হয়। এরপরও, ২০২১ সালে দেখা গেছে বেশ কিছু সাহসী অনুসন্ধান, যেগুলো এই অঞ্চলের অনুসন্ধানী সাংবাদিকদের আত্মনিবেদনের চিত্র তুলে ধরে। এখানে থাকছে চীন ও তাইওয়ানের এমন ৮টি প্রতিবেদন।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে পাকিস্তানের সেরা অনুসন্ধান

সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকদের ওপর হামলা ও স্বচ্ছতার নিম্নগামী প্রবণতা পাকিস্তানের গণমাধ্যম পরিবেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। কিন্তু, তা সত্ত্বেও হাতের নাগালে থাকা সব রিসোর্স দিয়েই অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন সাংবাদিকেরা। জুতোর শুকতলি ক্ষয় করা রিপোর্টিংয়ের পাশাপাশি, তথ্য – এমনকি কখনো কখনো ডেটা – পেতে স্থানীয় জনগোষ্ঠীর শরণাপন্ন হচ্ছেন। এসবের মাধ্যমে ২০২১ সালে সাংবাদিকেরা তলিয়ে দেখেছেন ধর্ষণের পরিসংখ্যান, পুলিশি বর্বরতার অভিযোগ, মানব পাচার… ইত্যাদি নানা বিষয়।

বাংলাদেশের সেরা অনুসন্ধান

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধান

অনেক প্রতিবন্ধকতার সত্ত্বেও গত ১ বছরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মুদ্রা পাচার, অনিয়ম ও প্রাতিষ্ঠানিক অবহেলার মত ঘটনা উন্মোচনের চেষ্টা করে গেছেন অনুসন্ধানী সাংবাদিকরা। বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান বিষয় ছিল, যথারীতি দুর্নীতি। কিন্তু ২০২১ সালের সেরা স্টোরি বাছাই করতে গিয়ে শুধু অনুসন্ধানের গভীরতা বা কৌশল নয়; বিষয়বস্তুর নতুনত্ব, প্রভাব এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগের মতো বিষয়কেও আমরা আমলে নিয়েছি।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে ভারতের সেরা অনুসন্ধান

ভারতে মূলধারার গণমাধ্যমগুলোর বেশিরভাগই যেখানে সরকারী দলের চাপের কাছে নতি স্বীকার করেছে, সেখানে দেশটিতে অনুসন্ধানী সাংবাদিকতায় নেতৃত্ব দিয়ে গেছে কিছু নতুন স্বাধীন ডিজিটাল মিডিয়া। জিআইজেএনের হিন্দি সম্পাদক দীপক তিওয়ারি ২০২১ সালের সেরা অনুসন্ধানী প্রতিবেদনের যে তালিকা করেছেন, তাতে এমনটাই স্পষ্ট হয়েছে। এক নজরে দেখে নিন, কোভিড মৃত্যুর পরিসংখ্যান থেকে শুরু করে পেগাসাস প্রজেক্ট পর্যন্ত দেশটিতে হওয়া সেরা অনুসন্ধানগুলো।

সংবাদ ও বিশ্লেষণ

মানব পাচার ও জোরপূর্বক শ্রম নিয়ে সাংবাদিকতার টিপস

দাসপ্রথা নিছক অতীতে ঘটে যাওয়া কোনো বিষয় নয়। দাসত্ব, জোরপূর্বক শ্রম ও মানব পাচার এখন শুধু চর্চাই হচ্ছে না, এটি খুব লাভজনক অপরাধও বটে। সাংবাদিকদের অনুসন্ধানের জন্যও এটি হয়ে উঠেছে একটি গুরুতর বিষয়। জিআইজেসি২১-এর একটি সেশনে এই বিষয়টি নিয়েই আলোচনা করেছেন পুরস্কারজয়ী সাংবাদিক ও বিশেষজ্ঞরা। যেখানে উঠে এসেছে এ সংক্রান্ত কাজের কেস স্টাডি ও পরামর্শ।

সংবাদ ও বিশ্লেষণ

নোবেলজয়ী মুরাতভ: অনুসন্ধানী সাংবাদিক হোন, একটি উন্নততর বিশ্বের জন্য লড়ুন

গত ১৫ বছরে রাশিয়ার স্বাধীন গণমাধ্যম নোভায়া গেজেটার ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন, কিন্তু তাঁরা হাল ছাড়েননি। চালিয়ে গেছেন অনুসন্ধান, চরম প্রতিকূলতার মধ্যেও ক্ষমতাকে করে গেছেন জবাবদিহি। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে শান্তিতে নোবেল পদক জিতেছেন পত্রিকাটির প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ। জিআইজেএনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একটাই পরামর্শ জোর দিয়ে বলেছেন: যেকোনো বাধায় সবচেয়ে জরুরি হলো সাংবাদিকদের মধ্যে সংহতি। পড়ুন, তাঁর অনুপ্রেরণাদায়ী সাক্ষাৎকার।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে ফরাসি ভাষার সেরা অনুসন্ধান

ফরাসি-ভাষী অনুসন্ধানী সাংবাদিকতা জগতের জন্য ২০২১ সালটি ছিল বড় অগ্রগতির বছর। গত ১২ মাসজুড়ে ফরাসি ভাষায় প্রকাশিত শীর্ষ ১২টি অনুসন্ধান বেছে নেওয়ার জন্য আমরা খেয়াল করেছি: কী ধরনের প্রযুক্তি ব্যবহার হয়েছে, সমাজে প্রতিবেদনটির কেমন প্রভাব পড়েছে, কেমন ঝুঁকি নেওয়া হয়েছে, এবং ভূতাত্ত্বিক বৈচিত্র্য। আলজেরিয়া থেকে কানাডা, এবং কোমোরোস থেকে বেলজিয়াম পর্যন্ত; এই অনুসন্ধানের সঙ্গে যুক্ত সাংবাদিকেরা নিশ্চিতভাবেই অনেক সাহস ও দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছেন।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে লাতিন আমেরিকার সেরা অনুসন্ধান

লাতিন আমেরিকার সংবাদমাধ্যমগুলোর ওপর নানা দমনপীড়ন সত্ত্বেও, চুপ থাকেননি অনুসন্ধানী সাংবাদিকেরা। ২০২১ সালে দেখা গেছে নির্ভীক সাংবাদিকতার বেশ কিছু উদাহরণ। সেখান থেকে আমরা বাছাই করেছি এই অঞ্চলে স্প্যানিশ ভাষায় প্রকাশিত এমনই কিছু সেরা অনুসন্ধানী প্রতিবেদন। এটি করতে গিয়ে আমরা প্রাধান্য দিয়েছি সেসব প্রতিবেদনকে, যেখানে সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, উদ্ভাবনী অনুসন্ধানী পদ্ধতি ও টুল ব্যবহার করা হয়েছে, এবং যেগুলো নতুন পাঠক-দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে।

সংবাদ ও বিশ্লেষণ

কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা: উঠতি অনুসন্ধানী সাংবাদিকদের জন্য পরামর্শ

অনুসন্ধানী সাংবাদিক হিসেবে চাকরি জোগাড় করা কখনোই সহজ ছিল না। সাম্প্রতিক সময়ে তা আরও কঠিন হয়ে উঠেছে। তবে অনেক বাধা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, অনেক তরুন-তরুনী এই পেশায় আসতে আগ্রহী। কিন্তু কিভাবে জায়গা করে নেবেন অনুসন্ধানী সাংবাদিকতার এই কঠিন জগতে? কোনগুলি হবে সফলতার চাবিকাঠি? উত্তর দিয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ছয় তরুন রিপোর্টার।

সংবাদ ও বিশ্লেষণ

কপ২৬ থেকে সরাসরি: জলবায়ু পরিবর্তন কাভারেজে যেসব চ্যালেঞ্জ রয়ে গেছে

“জলবায়ু পরিবর্তন এই শতকের সবচেয়ে বড় স্টোরি হতে যাচ্ছে। একশ বছর পর মানুষ জিজ্ঞাসা করবে, ‘এই ইস্যু কাভারের জন্য আপনারা কী করেছেন?’”- জিআইজেসি২১-এর একটি সেশনে প্রশ্ন রেখেছেন আর্থ জার্নালিজম নেটওয়ার্কের প্রধান নির্বাহী জেমস ফান। জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ২৬) থেকে সরাসরি আয়োজিত এই সেশনে অভিজ্ঞ সাংবাদিকেরা আলোচনা করেছেন জলবায়ু পরিবর্তন কাভারেজের চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ও সম্ভাব্য কাজের জায়গা নিয়ে।

সংবাদ ও বিশ্লেষণ

পেগাসাস প্রজেক্ট থেকে শিক্ষা: শিকারি স্পাইওয়্যার নিয়ে রিপোর্ট করবেন যেভাবে

বিশ্বজুড়ে সাইবার নজরদারি ক্রমেই বাড়ছে। নিজের অজান্তেই হাতে থাকা ফোনটি হয়ে যাচ্ছে নজরদারির যন্ত্র। এমন তথ্যই বেরিয়ে এসেছে পেগাসাস প্রজেক্টের মাধ্যমে। ১৬টি সংবাদমাধ্যমের ৮০ জন সাংবাদিক ৬ মাস ধরে অনুসন্ধান চালিয়ে বের করেছেন: কিভাবে পেগাসাস স্পাইওয়্যার হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা। এই লেখায় পাবেন এই অনুসন্ধানের পেছনের গল্প এবং এ ধরনের নজরদারি নিয়ে রিপোর্টিংয়ের পরামর্শ।

সংবাদ ও বিশ্লেষণ

মহামারি-পরবর্তী সময়ের জন্য ৫ ধরনের ডেটাভিত্তিক স্টোরির আইডিয়া

ডেটা সাংবাদিকতায় নবজোয়ার এনেছে কোভিড মহামারি। নানান আঙ্গিকে মহামারির পরিস্থিতি ও প্রভাব তুলে এনেছেন ডেটা সাংবাদিকরা। তবে শুধু এটুকুই নয়, রিপোর্টিংয়ের কাজে ডেটার ব্যবহার করা যায় আরও নানাভাবে। মহামারির শেষপর্যায়ে এসে সাংবাদিকরা ডেটা দিয়ে করতে পারেন আরও অনেক অনুসন্ধান। খুঁজতে পারেন অনেক প্রশ্নের উত্তর। তেমনই কিছু ডেটা-ভিত্তিক প্রতিবেদনের ধারণা পাবেন এই লেখায়।

সংবাদ ও বিশ্লেষণ

গরিবদের ফতুর করা হাসপাতালের স্বরূপ উন্মোচন করতে গিয়ে ৫০,০০০ নথি পড়েছেন যিনি

গিয়াকোমো বোলোনিয়া। একটি অনুসন্ধান করতে গিয়ে ঘর ভাড়া নিয়েছিলেন আদালতের পাশে। দিনের পর দিন বসে থেকে পড়েছেন মামলার ৫০ হাজার নথি। সবকটিই একটি হাসপাতালকে নিয়ে। সেই নথির সূত্র ধরে তিনি উন্মোচন করেন হাসপাতালটির অনৈতিক ব্যবসা পদ্ধতি, যার জের ধরে পথে বসেছেন অনেক গরিব চিকিৎসাপ্রার্থী। এই অনুসন্ধানের কথা শুনুন বোলোনিয়ার মুখ থেকেই।

সংবাদ ও বিশ্লেষণ

স্ল্যাপের বিরুদ্ধে লড়াই: মামলার আপদ যেভাবে ঠেকাচ্ছেন সাংবাদিকেরা

ক্ষমতাধর ব্যক্তি-কোম্পানির দুর্নীতি-অনিয়ম নিয়ে রিপোর্ট করতে গিয়ে প্রায়ই অনেক অন্যায্য ও মিথ্যা মামলার মুখে পড়তে হয় সাংবাদিকদের। বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে এমন মামলা দিয়ে হয়রানির প্রবণতা। উল্টোদিকে এর বিরুদ্ধে লড়াইও থেমে নেই। এই লেখায় পড়ুন: কিভাবে সাংবাদিকরা এসব মামলার হুমকিতে দমে না গিয়ে বরং সেগুলো মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ ও বিশ্লেষণ

নারী সাংবাদিকদের ভাষ্যে ভারতের কোভিড-১৯ মহামারির গল্প

কোভিড-১৯ মহামারি বিশেষভাবে নারীদের জন্য তৈরি করেছে বাড়তি কিছু চ্যালেঞ্জ। মূলত সেগুলো আলোচনার লক্ষ্যেই যাত্রা শুরু হয়েছিল একটি অনলাইন মত-বিনিময় সিরিজের। কিন্তু গ্যাদার সিস্টার্সের এই প্রকল্পটির মাধ্যমে পরবর্তীতে আলোচনা হয় ভারতের বিভিন্ন রাজ্যের নারী ও নারী সাংবাদিকদের বাস্তব পরিস্থিতি, চ্যালেঞ্জ-সম্ভাবনার কথা। পড়ুন, কিভাবে ভারতের নারী সাংবাদিকরা দেখেছেন এই মহামারি পরিস্থিতিকে।

সংবাদ ও বিশ্লেষণ

এশিয়ায় ডিজিটাল যৌন অপরাধের ব্যাপকতা উন্মোচন করেছে যে জোটবদ্ধ অনুসন্ধান

আমরা এখন অনলাইনে ডেট করছি, একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছি এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ছবি ও ভিডিও শেয়ার করছি। আর এভাবে অনেকেই নিজেদের উন্মুক্ত করে দিচ্ছি অনলাইন যৌন অপরাধের জগতে। এর বেশি শিকার হচ্ছেন নারীরা। কাউকে অন্তরঙ্গ ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে, সম্মতি না নিয়েই কারও ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে অনলাইনে। আর এশিয়াজুড়ে এই ডিজিটাল যৌন অপরাধের মাত্রা ক্রমেই বাড়ছে। সম্প্রতি পাঁচটি দেশের সাংবাদিকেরা এমন অপরাধের স্বরূপ উন্মোচন করেছেন এক জোটবদ্ধ অনুসন্ধানে। পড়ুন, কীভাবে।

সংবাদ ও বিশ্লেষণ

বিশেষজ্ঞ পরামর্শ: সুইজারল্যান্ডের খনিজ কাঁচামাল ব্যবসা নিয়ে অনুসন্ধান

গোপন ব্যাংকিংয়ের পাশাপাশি সুইজারল্যান্ড এখন হয়ে উঠেছে তেল-গ্যাস-খনিজের মতো কাঁচামাল কেনাবেচার স্বর্গ। পর্যাপ্ত নজরদারি ও জবাবদিহির ব্যবস্থা না থাকায়, এই ব্যবসায় মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে পরিবেশ বিপর্যয় পর্যন্ত নানা রকম কেলেঙ্কারির ঘটনা দেখা যায়। বিষয়টি নিয়ে অনুসন্ধান কঠিন। কিন্তু সাংবাদিকেরাও নিত্যনতুন পদ্ধতি বের করছেন এসব কাঁচামাল ট্রেডিং কোম্পানির সন্দেহজনক কর্মকাণ্ড উন্মোচনের জন্য। এই লেখায় তেমন কিছু কৌশলের কথা বলেছেন অভিজ্ঞ দুই সাংবাদিক।

সংবাদ ও বিশ্লেষণ

বিজ্ঞাপন যেভাবে মিডিয়া দখলের অস্ত্র হলো ভারতে

ভারতের সংবাদপত্রগুলোর মূল্য খুবই কম। যে কারণে তাদের গ্রাহক ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু এভাবে কম খরচে পত্রিকা সরবরাহ করতে গিয়ে তারা অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ছে সরকারি-বেসরকারি নানাবিধ বিজ্ঞাপনের ওপর। যেগুলো এখন হয়ে দাঁড়িয়েছে মিডিয়া নিয়ন্ত্রণের অন্যতম অস্ত্র। পড়ুন, কিভাবে বিজ্ঞাপনের ওপর নির্ভরশীলতা তৈরির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারতের সংবাদপত্রগুলো। এবং কিভাবে এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য।

NYPD CCTV camera surveillance

সংবাদ ও বিশ্লেষণ

নিউ ইয়র্কে যেভাবে পুলিশ সার্ভেইল্যান্স ক্যামেরার মানচিত্র তৈরি করলেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী

ক্রাউডসোর্সড অনুসন্ধানের অর্থ হচ্ছে: অসংখ্য মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ করে কোনো বড় প্রশ্নের জবাব খোঁজা। সাম্প্রতিক সময়ে এই ধারার অনুসন্ধানে সবচেয়ে বড় নজির গড়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কয়েক হাজার স্বেচ্ছাসেবীকে কাজে লাগিয়ে, তারা নিউ ইয়র্ক নগরীর ১৫ হাজারের বেশি সার্ভেইল্যান্স ক্যামেরা শনাক্ত করেছে। পুলিশের যে নজরদারি ব্যক্তিগোপনীয়তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। পড়ুন, কীভাবে এই ক্রাউডসোর্সড অনুসন্ধান করেছে অ্যামনেস্টি।

সংবাদ ও বিশ্লেষণ

ভারতে মহামারিতে মৃত্যুর সত্যিকারের চিত্র যেভাবে উন্মোচন করেছেন স্থানীয় সাংবাদিকেরা

প্রথম সারির জাতীয় পত্রিকা ও টিভিগুলো যখন নীরব, তখন ভারতের স্থানীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের রিপোর্টাররা কোভিডে মৃত্যুর সত্যিকারের চিত্র তুলে ধরছেন।  হাসপাতাল, মর্গ, শ্মশান ইত্যাদি নানা জায়গা থেকে তথ্য নিয়ে তাঁরা সৃজনশীলভাবে বলার চেষ্টা করেছেন: কীভাবে রাজ্য সরকার কোভিডের ভয়াবহতাকে হালকাভাবে নিয়েছে। তাদের প্রতিবেদনগুলো প্রধানত আঞ্চলিক পর্যায়ের পাঠকদের জন্য তৈরি করা হলেও দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদ ও বিশ্লেষণ

রিপোর্টিংয়ে অডিওর ব্যবহার বাড়াতে উৎসাহিত করবে যে ৯টি টিপস 

ভাবছেন, মানুষের কাছে অডিওর আবেদন কমে গেছে? মোটেই তা নয়। বরং, পডকাস্ট ও সোশ্যাল নেটওয়ার্কের কল্যাণে এর বিস্তার আবার বাড়তে শুরু করেছে। এর ফলে ছোট-বড় সব ধরনের নিউজরুমের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। কীভাবে শামিল হবেন এই স্রোতে? যদি জানতে চান, পড়ুন এই ৯টি পরামর্শ; যা হয়তো সংবাদ পরিবেশন, বিতরণ ও উপস্থাপনায় আপনার চিন্তাকেই বদলে দেবে।

সংবাদ ও বিশ্লেষণ

ভূগোলের ডিপফেইক: যেভাবে ভুয়া স্যাটেলাইট ছবি ধরে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা 

এত দিন যাঁরা চোখ বন্ধ করে স্যাটেলাইট ছবিকে সত্য বলে ধরে নিয়েছেন, তাঁদের জন্য খারাপ খবর। এখন স্যাটেলাইট ছবিও “ফেইক” হচ্ছে। এবং প্রায় নিখুঁতভাবে একটি জায়গায় অন্য জায়গার ছবি, এমনকি নতুন শহরও বসিয়ে নিচ্ছেন। সম্প্রতি কয়েকজন গবেষক এসব ভুয়া স্যাটেলাইট ছবি শনাক্তের কৌশল বের করেছেন। পড়ুন, কীভাবে।

সংবাদ ও বিশ্লেষণ

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক: পরিবেশ সাংবাদিকতায় প্রশিক্ষণ ও অর্থ জোগাচ্ছে যারা

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক মূলত গণমাধ্যম উন্নয়ন সংস্থা, ইন্টারনিউজের একটি প্রকল্প। তাদের উদ্দেশ্য ছিল, উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের সহায়তা করা, যেন তাঁরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে যথাযথ রিপোর্ট করতে পারেন। এই নেটওয়ার্ক অনুসন্ধানী সাংবাদিকদের প্রধানত চারভাবে সহায়তা দেয়: তহবিল, প্রশিক্ষণ, রিসোর্স ও মেন্টরশিপ। এই বিষয় নিয়ে সাংবাদিকতার সম্পাদকীয় এবং আর্থিক মডেলও তৈরি করেছে তারা। পড়ুন, তাদের সম্পর্কে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ আপনাকে বা আপনার সোর্সকে অনুসরণ করলে কী করবেন

আপনি কি সাংবাদিক? কখনো মনে হয়েছে কেউ আপনাকে অনুসরণ করছে? ইদানীং শুধু সরকারি নয়, বেসরকারি গোয়েন্দাদেরও সাংবাদিকদের ওপর নজরদারিতে লাগানো হচ্ছে। এই লেখায় সেই গোয়েন্দারাই বলছেন, কেউ পিছু লাগলে আপনাকে কী করতে হবে!