প্রবেশগম্যতা সেটিংস

Topic

সংবাদ ও বিশ্লেষণ

145 posts

সংবাদ ও বিশ্লেষণ

সংবাদ লেখা হয়, কিন্তু ক্ষত রয়ে যায়: সংঘাত-সহিংসতা নিয়ে কাজ করা সাংবাদিকরা নীরবে ভোগেন মানসিক স্বাস্থ্য সংকটে

২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকটের শুরুর দিনগুলোতে, ফ্রিল্যান্স সাংবাদিক রেদওয়ান আহমেদ একদল শরণার্থীর জানাজায় অংশ নেন। যারা মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় বঙ্গোপসাগরে ডুবে মারা যায়। নিহতদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। দাফনের সময় তিনি এমন এক ব্যক্তির সঙ্গে কথা বলেন, মিয়ানমারের সহিংসতায় এক ছেলেকে হারানোর পর যার পরিবারের বাকি সদস্যরাও গভীর সমুদ্রে বিলীন হয়ে গেছেন।

সংবাদ ও বিশ্লেষণ সাক্ষাৎকার

গুপ্তচরবৃত্তি, মিথ্যা ও ‘ডার্টি ওয়াটার’: অস্ট্রিয়ার নতুন অনুসন্ধানী দলের সঙ্গে আলাপচারিতা

অস্ট্রিয়ার রেডিও সম্প্রচার খাতের উদ্যোক্তা ফ্লোরিয়ান নোভাক “গুরুত্বপূর্ণ সাংবাদিকতাকে নতুনভাবে গড়ে তোলার” লক্ষ্য নিয়ে ইয়েৎস্ট প্রতিষ্ঠা করেন। এর শুরুর লক্ষ্য ছিল তুলনামূলকভাবে ছোট, কিন্তু স্থানীয় বাজারের তুলনায় উচ্চাভিলাষী উদ্যোগ। প্রতি মাসে ১৭ দশমিক ৫০ ইউরো (২০ মার্কিন ডলার) করে দিবেন এমন ৫ হাজার সদস্য সংগ্রহ করা।

সংবাদ ও বিশ্লেষণ

প্যাট্রিক র‍্যাডেন কিফের নতুন বই ‘লন্ডন ফলিং’ থেকে সাংবাদিকদের জন্য চারটি শিক্ষা

প্যাট্রিক র‍্যাডেন কিফে যখন কোনো গল্পের খোঁজ পান, তখন তিনি সেটির পেছনে লেগে থাকেন, সহজে ছেড়ে দেন না। একের পর এক মানুষের সঙ্গে কথা বলেন। ততক্ষণ বলতে থাকেন, যতক্ষণ না কথা বলার মতো আর কেউ অবশিষ্ট থাকে। তিনি দাবি যাচাই করার জন্য নথিপত্র ও প্রমাণ খোঁজেন। গল্পের কাঠামো তৈরিতে প্রচুর সময় দেন।  

সংবাদ ও বিশ্লেষণ

বছরে অর্থপাচার হয় প্রায় ৫ ট্রিলিয়ন ডলার, সাংবাদিকরা যেভাবে প্রতিরোধ গড়তে পারে

অর্থপাচারের একদিকে আইনজীবী, প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থা, আর অন্যদিকে অর্থপাচারকারী। এদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। অর্থ পাচারকারীদের নিয়ন্ত্রণে আনতে যেকোনো চেষ্টা করা হলে, সঙ্গে সঙ্গেই তারা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে।

সংবাদ ও বিশ্লেষণ

ইরানের স্কুলে বোমা হামলা, যুক্তরাষ্ট্র কেন স্যাটেলাইট ছবিতে গণমাধ্যমের প্রবেশ সীমিত করেছিল

মার্কিন সরকারের অনুরোধে প্ল্যানেট ল্যাবস মধ্যপ্রাচ্যের সমস্ত স্যাটেলাইট চিত্র গোপন রাখছে।  অন্যদিকে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক তদন্তে বেরিয়ে এসেছে ইরানের মিনাব শহরের একটি স্কুলে টমাহক হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।]

সংবাদ ও বিশ্লেষণ

কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সাংবাদিকতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্য বলা: কার্লোস দাদার সাক্ষাৎকার

আমরা অর্থ-সম্পদ ছাড়াই সাংবাদিকতা করছি, কারণ স্বৈরাচারী শাসক সব আর্থিক পথ বন্ধ করে দিয়েছে। অথচ আমাদের কাছে চাওয়া হচ্ছে বিশাল প্রভাব সৃষ্টিকারী কাজ। যেহেতু পারছি না, তাই আমাদের বদলে এমন কাউকে আনতে চাওয়া হচ্ছে, যাদের কনটেন্ট ক্রিয়েটর ডাকা হয়।

অনুসন্ধান পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’: অস্কারজয়ী এই তথ্যচিত্র দেখে শিখতে পারেন  ছদ্মবেশী সাংবাদিকতা ও গোপনে তথ্য সংগ্রহের কৌশল

এটা আমি—পাশা তালানকিন। এই মুহূর্তে আমি একদমই জানি না, নিজের জন্য কত বড় ঝামেলা ডেকে আনতে যাচ্ছি।
এভাবেই শুরু হয় অসাধারণ গল্পটি। তিনি রাশিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ একজন শিক্ষক। যিনি পরে হয়ে ওঠেন একজন হুইসেলব্লোয়ার। তিনি ঝুঁকি নিয়ে রুশ স্কুলগুলোর সামরিকীকরণের চিত্র, ক্যামেরাবন্দি করে গোপনে বাইরে পাঠান।

জেন্ডার সংবাদ ও বিশ্লেষণ

পুরুষতান্ত্রিক ধারণা প্রচার কিংবা ইচ্ছাকৃত নারী হত্যা: নারীবিদ্বেষ ও নারী নিপীড়নের ঘটনা অনুসন্ধানে বাধা যেখানে

ব্যক্তিগতভাবে পরিচিত একজনের মাধ্যমেই অনুসন্ধানী প্রতিবেদক গ্যাব্রিয়েলা কেলার প্রথম সূত্রের সন্ধান পান। পরিচয় করিয়ে দেওয়ার পর সেই নারী জানান, তার সাবেক সঙ্গী একজন শীর্ষ পর্যায়ের ফুটবলার। যার কাছ থেকে তিনি চরম নিপীড়ণের শিকার হয়েছেন। ওই নারীর বর্ণনা অনুসারে, সম্পর্ক ভেঙে যাওয়ার পরও ওই ফুটবলার তাকে অনুসরণ করে বিরক্ত করতো।

সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

২০২৫ সালের বিশ্ব সেরা ১০ অনুসন্ধানী পডকাস্ট তালিকায় আছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে অনুসন্ধান

বর্ণনাধর্মী অনুসন্ধানী পডকাস্টগুলো এমনভাবে দর্শককে আকৃষ্ট করে, যা অন্য অনেক মাধ্যমের পক্ষে অনুকরণ করাটা কঠিন। যেখানে আপনি ছয়, সাত ঘণ্টা ধরে একটি নির্দিষ্ট বিষয় বা প্রসঙ্গে ডুবে থাকতে পারেন। উপস্থাপক প্রায়ই আপনাকে অনুসন্ধানের যাত্রাপথে নিয়ে যান—সাফল্য, ব্যর্থতা, তারা কী পেয়েছেন এবং কী পাননি। এখানে থাকে সংযোগসূত্র, গল্পের অলিগলি।

সংবাদ ও বিশ্লেষণ

ইন্টারনেট বন্ধ : তারপরও কীভাবে ইরানের বিক্ষোভ দমনে শত শত নিহতের তথ্য নিশ্চিত করলেন বিবিসির বিশেষজ্ঞরা

তথ্যশূন্য পরিস্থিতিতে ওপেন সোর্স কৌশল ব্যবহারকারী সাংবাদিকদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অল্প কিছু ছবির মধ্য থেকে নির্ভরযোগ্য তথ্য বের করে আনাই তখন বড় চ্যালেঞ্জ। অনুসন্ধানে তেহরানের একটি  মর্গ থেকে ফাঁস হওয়া ছবির ভিত্তিতে শতাধিক ব্যক্তির নিহত হওয়ার সম্ভাব্য তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ ও বিশ্লেষণ

পাকিস্তানের অভিজ্ঞতায় চাপের মুখে অনুসন্ধানী সাংবাদিকতা করার যত কৌশল 

যৌথ সাংবাদিকতার ধারণাটি এখনও নতুন, তবে এটি কোনো একজন সাংবাদিকের ওপর ঝুঁকি কমাতে বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। এর ফলে দলের কোনো সদস্য হয়রানি বা আইনি মারপ্যাঁচে পড়লেও অনুসন্ধান থেমে থাকে না। সাংবাদিক চিমার মতে: “সাংবাদিকতায় ‘একা লড়াই’ করার ধারণাটি এখন বদলানো দরকার; বড় কোনো পরিবর্তন আনতে হলে দলগত প্রচেষ্টার বিকল্প নেই।”

সংবাদ ও বিশ্লেষণ

হুইসেলব্লোয়ারদের সুরক্ষা দিতে ব্যর্থ শরণার্থী ব্যবস্থা, তবে কি চুপ থাকা মানেই নিরাপদে থাকা? 

মানবিক সহায়তা ব্যবস্থাগুলো যদি হুইসেলব্লোয়ার ও সাংবাদিকদের সহযোগী হিসেবে না দেখে বোঝা হিসেবে দেখতে থাকে, তাহলে মানবপাচারের মতো অপরাধ আড়ালেই বাড়তে থাকবে। নীরবতাই জয়ী হবে —শরণার্থীরা ন্যায়বিচার চায় না বলে নয়, বরং মুখ খোলার মূল্য এত বেশি যে তা বহন করা কঠিন।

সংবাদ ও বিশ্লেষণ

মিশন-ভিত্তিক বা অলাভজনক প্রতিষ্ঠান কীভাবে চালাবেন: ডক্টরস উইদাউট বর্ডার্সের কাছ থেকে বার্তাকক্ষ যা শিখতে পারে

বার্তাকক্ষে মেধাবী রিপোর্টাররা প্রায়ই ব্যবস্থাপনা বিষয়ক পদে উন্নীত হন, কিন্তু ওই দায়িত্ব সামলাতে ভিন্ন ধরনের যে দক্ষতা লাগে তা আয়ত্বে তাদের প্রস্তুতি কম থাকে। তাই যারা নেতৃত্বের দায়িত্বে রয়েছেন, তাদের জন্য পরামর্শ হলো— যা জানেন না তা স্বীকার করুন।”

সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

বিক্ষোভে প্রাণঘাতী গুলির নির্দেশ, অবরুদ্ধ বম জনগোষ্ঠী, বিপদে দ্বীপটির আবাসস্থল: ২০২৫ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধানী প্রতিবেদন

২০২৫ সালে বাংলাদেশ ও বাংলাদেশ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সরকার ও ক্ষমতাশালীদের জবাবদিহির উদ্দেশে বেশ কিছু ভালো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে বাংলাদেশি সাংবাদিকদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। তারা পতিত সরকারের সময়ের পাশাপাশি বর্তমান সময়ে বিভিন্ন খাতের অনিয়ম নিয়ে প্রতিবেদন করেছেন।

সংবাদ ও বিশ্লেষণ

অনুসন্ধানী সাংবাদিকতার অ্যাসাইনমেন্টে যুক্ত হওয়ার আগে ফিক্সারদের যা জানা উচিত

ফিক্সাররা সাক্ষাৎকারের ব্যবস্থা করেন, প্রবেশাধিকার নিশ্চিত করেন, অনুবাদ করেন, পথনির্দেশনা দেন এবং অনেক সময় সাংবাদিকদের সুরক্ষাও নিশ্চিত করেন। তাদের এই গুরুত্ব সত্ত্বেও, অনেক ফিক্সার চুক্তি, ন্যায্য পারিশ্রমিক বা নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছাড়াই কাজ করেন।

সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

জিআইজেএন রিসোর্স সেন্টার: ২০২৫ সালের সেরা গাইড ও টিপশিট

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য প্রাসঙ্গিক নানা পরামর্শ ও নির্দেশনা রয়েছে এই রিসোর্স সেন্টারে । বর্তমানে এর আর্কাইভে ১৪টি ভাষায় ২ হাজারের বেশি টিপশিট ও গাইড থেকে শুরু করে প্রশিক্ষণমূলক ভিডিও রয়েছে। আমাদের বাছাই করা এই বছরের সেরা গাইড ও টিপশিটগুলো এখানে তুলে ধরা হলো।

সংবাদ ও বিশ্লেষণ

ব্রাজিলের ফ্যাক্ট-চেক প্রকল্পের নতুন উদ্যোগ: ভুল তথ্য শনাক্তে লেবেল নয়, গুরুত্ব পাবে উৎস ও কৌশল

ব্রাজিলে যৌথভাবে পরিচালিত ফ্যাক্ট-চেক উদ্যোগ কমপ্রোভা। এটি এখন আর “মিথ্যা,” “বিভ্রান্তিকর,” “ব্যঙ্গাত্মক” বা “প্রমাণিত”—এই ধরনের  শব্দ বা লেবেলগুলো ব্যবহার করছে না। বরং ভুয়া তথ্য মোকাবিলায় তারা আরও কার্যকর ও বড় পরিসরে কাজ করছে।  

সংবাদ ও বিশ্লেষণ

ছিল না অফিস-কর্মীবাহিনী, তারপরও যেভাবে সফল স্থানীয় অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘মিল মিডিয়া’

“তখন আমি একটি পোস্ট লিখেছিলাম। যেখানে বোঝানোর চেষ্টা করি, এটা একটা নতুন ধরনের পত্রিকা হবে। যা ছিল দুঃসাহসী দাবি। কারণ তখন কেবল একজন মানুষ ছিল, কোনো অফিস ছিল না, কোনো কর্মীবাহিনী ছিল না, এমনকি কোনো ফ্রিল্যান্সারও ছিল না।”

সংবাদ ও বিশ্লেষণ

আসাদের পতনের ছয় মাস পর সিরিয়ার ভেতরের অবস্থা অনুসন্ধান

“নতুন” সিরিয়ায় ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন মাতার, কারকাউটলি ও ওসিয়াস। তারা আলোচনা করেন কীভাবে নতুন শাসকগোষ্ঠী স্বচ্ছতা ও তথ্যপ্রাপ্তির ওপর সীমাবদ্ধতা আরোপ করছে। গত ছয় মাসে—যখন সবকিছু পাল্টে গেছে—সিরিয়ায় তাদের কাজের ধরন কীভাবে বদলে গেছে।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকীয় সংকটে গণমাধ্যমে অস্থিরতা থাকবে, তবে এর মধ্যেই এগোতে হবে

সম্পাদনাগত ভুল বা ভুল সিদ্ধান্ত নেওয়ার ঘটনা একেবারে অস্বাভাবিক নয়—সংবাদমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলো প্রায়ই এসব ভুল সংশোধন করে। এমনকি প্রতিবেদন প্রত্যাহার করতেও বাধ্য হয়, যদি তা সংবাদের নৈতিক মানদণ্ড পূরণ না করে।

সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

জিআইজেএন রিসোর্স সেন্টারের ২০২৪ সালের সেরা গাইড ও টিপশিট

অনুসন্ধানী সাংবাদিকতার শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় সাংবাদিকদের। তথ্য সংগ্রহ, অংশীদারত্বমূলক কাজ, প্রকল্পের অর্থ যোগান , পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কিংবা জ্বালানী বিষয়ক প্রতিবেদন তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য, অনুসন্ধান প্রক্রিয়ার রসদ পেতে বেশ কিছু গাইড প্রকাশ করেছে জিআইজেএন। দেখুন এই প্রতিবেদন।

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

জিআইজেএনের ২০২৪ সালের সেরা অনুসন্ধানী টুল

কৌতূহল, সাহস ও অংশিদারত্ব বছরজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে এগিয়ে নিয়েছে। এই সাংবাদিকতাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে দারুন কিছু টুল। একনজরে দেখে নিন চলতি বছরের সাড়া জাগানো অনুসন্ধানে ব্যবহৃত টুল ছিল কোনগুলো।

সংবাদ ও বিশ্লেষণ

২০২৪ ডাবল এক্সপোজার ফেস্টিভ্যাল: সংবাদমাধ্যমে গুরুত্ব না পাওয়া কিংবা অন্যায্যতার মতো ইস্যু নিয়ে অনুসন্ধান

জিআইজেএন সদস্য ও অলাভজনক অনুসন্ধানী বার্তাসংস্থা 100Reporters আয়োজিত চার দিনের ২০২৪ ডাবল এক্সপোজার চলচ্চিত্র উৎসব ও সিম্পোজিয়ামে (৭-১০ নভেম্বর) ২৩টি পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শিত হয়ে গেল। দেখে নিন কী কী বিষয় নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন নির্মাতারা।

সংবাদ ও বিশ্লেষণ

মেক্সিকো থেকে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল থেকে ফিলিপাইন : জিআইজেএনের অনুসন্ধানী বইয়ের তাকে

ঐতিহাসিক ভুলভ্রান্তি, করপোরেট লুকোছাপা আর অসদাদচরণ – যা লুকিয়ে রাখাই ক্ষমতাবানদের কাজ তার উদ্ঘাটন নিয়ে লেখা বই এবার জায়গা পেয়েছে জিআইজেএনের বইয়ের তাকে।

আইনি সুরক্ষা ও জরুরি সহায়তা সংবাদ ও বিশ্লেষণ

হয়রানিমূলক মামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে বার্তাকক্ষের পাশে দাঁড়াচ্ছে রিপোর্টার্স শিল্ড

অনেকটা শূন্য থেকেই গত বছর যাত্রা শুরু করা রিপোর্টার্স শিল্ড বিশ্বেজুড়ে সংবাদমাধ্যমগুলোর পাশে আর্থিক ও অন্যান্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। অলাভজনক সংস্থাটি স্ট্র্যাটেজিক ল-স্যুটস অ্যাগেইনস্ট পাবলিক পার্টিসিপেশন—সংক্ষেপে স্ল্যাপের (জনস্বার্থ বিরোধী কৌশলগত মামলা) বিপরীতে আর্থিক ও প্রয়োজনীয় সমর্থন দিয়ে থাকে। স্ল্যাপ মূলত অনুসন্ধানী প্রতিবেদন তৈরিকে নিরুৎসাহিত আর অনুসন্ধানী বার্তাকক্ষকে ধ্বংসের হাতিয়ার হিসেবে প্রয়োগ করা হয় ।

IJF24 Reframing Visual Journalism AI Deepfake

পদ্ধতি পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

ডিপফেকের যুগে ভিজ্যুয়াল সাংবাদিকতা: সত্য যাচাই ও আস্থা অর্জন

ভিজ্যুয়াল সাংবাদিকতা এখন তিনটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি। এগুলো হলো সিন্থেটিক কনটেন্টের “উত্তাল সমুদ্রে” মৌলিক বিষয়বস্তু শনাক্ত; জনগণের আস্থা ধরে রাখা; এবং “প্রকৃত ছবি” দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা।

environmental spill ocean liquid natural gas terminal

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

কীভাবে খুঁজবেন, পরিবেশের ক্ষতির পেছনে কে বা কারা জড়িত?

পরিবেশ সম্পর্কিত যে কোন অবৈধ কাজের সঙ্গে অনেক বেশি আর্থিক সংশ্লেষ থাকে। আর তা উন্মোচনের জন্য নিবিড়ভাবে জানতে হয় বিভিন্ন অঞ্চল, আর সেখানকার আইন কানুন, গতিবিধি পর্যবেক্ষণ করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানের। এ ধরনের প্রতিবেদন তৈরিতে কিছু কৌশল সাংবাদিকদের সাহায্য করতে পারে।

AI fact checking 2024 elections

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাচ্ছে জেনারেটিভ এআই, বৈশ্বিক দক্ষিণে প্রভাব কম

নির্বাচনকে কেন্দ্র করে এআই ব্যবহার করে ভুয়া তথ্যের প্রচার যেমন চলছে, তেমনি সত্যতা যাচাইয়ের কাজও করছে এআই। কিন্তু পশ্চিমের বাইরের দেশগুলোয় তথ্য যাচাইয়ে এআই খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। আছে নানা সীমাবদ্ধতা।