প্রবেশগম্যতা সেটিংস

Topic

সংবাদ ও বিশ্লেষণ

142 posts

সংবাদ ও বিশ্লেষণ

গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন করলে অর্থনীতির ক্ষতি হয়

গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা-র গুরুত্ব সম্পর্কে সবাই জানেন। কিন্তু জানেন কি, এর প্রভাব আছে অর্থনীতির বিকাশেও? গবেষণা বলছে, গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত — যেমন সাংবাদিকদের কারাবন্দী করা, বাড়িতে হানা দেওয়া, ছাপাখানা বন্ধ করে দেওয়া, বা ভয় দেখানোর জন্য মানহানির মামলা করা — অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

সংবাদ ও বিশ্লেষণ

প্রথাগত গণমাধ্যমের ডিজিটাল রূপান্তর: এশিয়ার অভিজ্ঞতা থেকে যা শেখার আছে

প্রথাগত গণমাধ্যমের জন্য ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়াটি বেশ কঠিন। এতে লম্বা সময় লাগে। কর্মক্ষেত্রের সংস্কৃতি, সাংবাদিকতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি, আয়ের উৎসে বৈচিত্র্য আনাসহ প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হয় মনোভাবগত পরিবর্তন। প্রথাগত সংবাদমাধ্যমের ডিজিটাল রূপান্তর ঘটাতে আগ্রহী- এমন যে কারো জন্য অনেক উপকারী হবে পরামর্শগুলো। মূলত এশিয়ার প্রেক্ষাপটে বলা হলেও, এগুলো আসলে গোটা বিশ্বের সংবাদমাধ্যমের জন্যই প্রাসঙ্গিক।

সংবাদ ও বিশ্লেষণ

চীনা “গুগল ম্যাপ” ঘেঁটে জিনজিয়াংয়ের বন্দীশিবির অনুসন্ধান

জিনজিয়াং প্রদেশের আকার ক্যালিফোর্নিয়ার প্রায় চারগুণ। এত বিশাল জায়গাজুড়ে রিপোর্টিং করার বাড়তি চ্যালেঞ্জ আছে। পাশাপাশি আছে আটক হওয়ার সার্বক্ষণিক ভয়। সব মিলিয়ে, জিনজিয়াংয়ের বন্দীশিবির নিয়ে মাঠপর্যায়ে রিপোর্টিং করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে মাসখানেকের মধ্যেই আমরা এমন এক কৌশল বের করি, যা দিয়ে অনুসন্ধানের কাজটি সম্ভব বলে মনে হতে থাকে।

সংবাদ ও বিশ্লেষণ

ট্র্যাজেডির শিকার, সাক্ষী ও বেঁচে ফেরাদের সাক্ষাৎকার নেবেন যেভাবে

সাংবাদিকতার প্রধানতম একটি নিয়ম যেমন তথ্য যাচাই করা; তেমনি মর্মান্তিক ঘটনার শিকার বা সাক্ষীদের সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে ততোধিক গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে: ভিকটিমকে নতুন করে ভিকটিম না বানানো। মানবিকতা ও সংবেদনশীলতার সাথে পীড়িতদের সাক্ষাৎকার নেওয়ার ১৫টি পরামর্শ এখানে তুলে ধরেছেন মেক্সিকোর অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক মার্সেলা তুরাতি, যিনি তার সাংবাদিকতা জীবনই পার করে দিয়েছেন গুম, খুন, আর লুকোনো কবরের অনুসন্ধানে।

সংবাদ ও বিশ্লেষণ

বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা কেন্দ্রের বৈশ্বিক উত্থান 

বিশ্ববিদ্যালয়ে কী শুধু তাত্ত্বিক জ্ঞানচর্চাই হবে নাকি সেসব জ্ঞান হাতেকলমে চর্চা করে দেখার সুযোগও পাওয়া যাবে? কেমন হতো, যদি দুটিই পাওয়া যেত একসঙ্গে! তেমনটিই হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগে। বিশ্ববিদ্যালয়-ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতার কেন্দ্রগুলো, রিপোর্টিংয়ের নানা কলা-কৌশল শেখানোর পাশাপাশি সেগুলো বাস্তবে চর্চা করারও সুযোগ করে দিচ্ছে। পড়ুন এই মডেলটির অসীম সম্ভাবনা ও চ্যালেঞ্জের গল্প।

সংবাদ ও বিশ্লেষণ

অনলাইন হয়রানি ও অপপ্রচার সামাল দিতে সাংবাদিকরা যেভাবে তৈরি হবেন

অনলাইনে এখন সত্যের বস্তুনিষ্ঠতা হামলার সম্মুখীন, একইভাবে সাংবাদিকরাও। হুমকি, ডক্সিং, হ্যাকিং, প্রাইভেসি লঙ্ঘন, ব্যক্তিগত ছবির বিদ্বেষপূর্ণ বিকৃতি – এসব বিষয় নিয়ে প্রতিনিয়ত ভাবতে হচ্ছে রিপোর্টারদের, যা আগে অনেক দূরের ব্যাপার বলে মনে হতো। এধরনের হামলার কারণে রিপোর্টাররা সত্যিকারের জীবন-মরণ সঙ্কটে পড়ে যেতে পারেন। এতে মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত হতে পারে, এমনকি তারা পেশা ছাড়তেও বাধ্য হতে পারেন। বদলে যাওয়া সময়ে, এই লেখাটি নিজের ডিজিটাল নিরাপত্তা নিয়ে নিতুন করে ভাবতে সাহায্য করবে আপনাকে। 

সংবাদ ও বিশ্লেষণ

সাংবাদিকতায় অর্থ সাহায্যের যত সমস্যা

সাংবাদিকতায় অর্থ সাহায্য নিয়ে আছে অনেক সমালোচনা। নিম্নআয়ের দেশগুলিতে এটি ধ্বংস করছে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ। তবে কিছু ইতিবাচক পদক্ষেপ ও নীতিমালা গ্রহণ করতে পারলে উন্নয়ন সংস্থার অর্থায়ন হয়ে উঠতে পারে গণমাধ্যম উন্নয়নের টুল। যেখানে সাংবাদিকতা, দাতাগোষ্ঠী ও পাঠক-দর্শক; জয় হবে সবারই।

সংবাদ ও বিশ্লেষণ

ফোনে নজরদারির লাগামহীন উত্থান

গ্রাহকদের ফোনে আড়িপাতার জন্য অনেক বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশ্বজুড়ে। মোবাইল নেটওয়ার্কের এসএস৭ সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিকে কাজে লাগিয়ে এইসব প্রতিষ্ঠান গ্রাহকদের কথা, বার্তা এবং আরো নানান তথ্য সংগ্রহ এবং বিক্রি করতে পারছে। আগে প্রতিষ্ঠানগুলোর গ্রাহক ছিল মূলত সরকারগুলো। আর এখন তা ব্যক্তির কাছেও বিক্রি হচ্ছে। সমস্যা হলো, ফরেনসিক বিশ্লেষণেও এই নজরদারি ধরা পড়ছে না। ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম, সম্প্রতি এক অনুসন্ধানে এমন চিত্র তুলে এনেছে। বিষয়টি কেন উদ্বেগজনক, জানতে পড়ুন এই বিশ্লেষণ।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে আরব বিশ্বের সেরা অনুসন্ধান

জিআইজেএন আরবির বাছাই করা এই প্রতিবেদনগুলো নিছক আকর্ষণীয় রিপোর্টের একটি তালিকা নয়। ২০২০ সালের সেরা অনুসন্ধান বেছে নিতে গিয়ে বিচার করা হয়েছে তাদের গুরুত্ব, অনুসন্ধানী টুল ও কৌশল ব্যবহারে অভিনবত্ব, এবং সামাজিক জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে তাদের অঙ্গীকার কতটা দৃঢ়।

সংবাদ ও বিশ্লেষণ

মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের যেভাবে খুঁজে বের করলেন ওপেন সোর্স বিশেষজ্ঞরা

মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের খুঁজে বের করতে গিয়ে বেলিংক্যাটের ওপেন সোর্স অনুসন্ধানী সাংবাদিকরা শত শত ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। কাজটি আপাত দৃষ্টিতে কঠিন মনে হতে পারে। কিন্তু বেলিংক্যাটের জিয়ানকার্লো ফিওরেলা বলেছেন, “আপনি যদি শুধু লিংক কপি করতে জানেন, কন্ট্রোল-সি ও কন্ট্রোল-ভি-এর ব্যবহার জানেন; এবং সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন যে, কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেগুলো খোঁজার জন্য মানুষ কী ধরনের শব্দ ও বাক্য ব্যবহার করে; তাহলে আপনিও এই কাজ করতে পারবেন।”

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে রাশিয়া ও ইউক্রেনের সেরা অনুসন্ধান

রুশ ও ইউক্রেনিয় ভাষায় সেরা অনুসন্ধানের বাৎসরিক পর্যালোচনা করতে গিয়ে আমরা সেসব প্রতিবেদন বাছাই করেছি, যেগুলো এই অঞ্চলের কাঠামোগত সামাজিক সমস্যার দিকে আলো ফেলেছে। এই প্রতিবেদনগুলো অনুপ্রেরণা হতে পারে গোটা বিশ্বের সাংবাদিকদের জন্য। হতে পারে, উদ্ভাবনী সব অনুসন্ধানী কৌশল ও টুল ব্যবহারের উৎকৃষ্ট উদাহরণও।

সংবাদ ও বিশ্লেষণ

কী দেখবেন: ফিল্মস ফর ট্রান্সপারেন্সির ৫টি দুর্নীতি বিরোধী তথ্যচিত্র

দুর্নীতি বিরোধী এই তথ্যচিত্রগুলোর কোনোটি হয়ে উঠেছে, অনুসন্ধানী সাংবাদিকতার নিদর্শন, আবার কোনোটি তুলে ধরেছে দুর্নীতি উন্মোচন করতে গিয়ে অনুসন্ধানী সাংবাদিকদের কঠিন যাত্রাকে। সন্দেহ নেই, এদের প্রতিটিই আপনাকে মুগ্ধ করবে।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: চীন ও তাইওয়ান থেকে ২০২০ সালের সেরা অনুসন্ধান

তীব্র রাষ্ট্রীয় সেন্সরশিপের মধ্যেও থেমে নেই চীনের অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা। বরং এবছর কোভিড-১৯ মহামারি যেন আরো দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে সেখানকার সাংবাদিকদের। উহানে প্রথম করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে সেখানে দেখা গেছে এ সংক্রান্ত দারুন কিছু অনুসন্ধান। এছাড়াও ঘরোয়া সহিংসতা, শ্রম অধিকার লঙ্ঘন ও ভুয়া সংবাদের বিস্তারসহ নানা বিষয় উঠে এসেছে জিআইজেএন-এর চীনা ভাষা সম্পাদকের বাছাই করা সেরা কিছু অনুসন্ধানে।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে ফরাসি ভাষার সেরা অনুসন্ধান

আইভরি কোস্ট থেকে সুইজারল্যান্ড, ফ্রান্স থেকে তিউনিসিয়া; এমন নানা দেশে প্রাতিষ্ঠানিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের চিত্র উঠে এসেছে, ফরাসি ভাষায় ২০২০ সালের বাছাই করা সেরা অনুসন্ধানে। এসব প্রতিবেদনের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে: আফ্রিকা ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার পুরনো যোগসূত্র; যা সেই উপনিবেশের সময় থেকে টিকে আছে। পড়ুন: জিআইজেএনের বাছাই করা সেরা ফরাসি ভাষার প্রতিবেদনের খবর।

সংবাদ ও বিশ্লেষণ

বৈরুত কাঁপানো বিস্ফোরণের গভীরে গিয়েছে যে তিনটি অনুসন্ধান

একটি অনুসন্ধান ছিল একক প্রচেষ্টার, একটিতে যুক্ত ছিল চার জনের একটি অনুসন্ধানী দল, আরেকটি অনুসন্ধানে অংশ নিয়েছিলেন তিনটি মহাদেশের ২০ জনেরও বেশি সাংবাদিক। সবাই অনুসন্ধান করেছেন গত আগস্টে বৈরুত বন্দরে ঘটে যাওয়া সেই শক্তিশালী বিস্ফোরণ নিয়ে। যেগুলো থেকে উন্মোচিত হয়েছে: কিভাবে এই বিস্ফোরণটি ঘটেছে, এবং কেন অ্যামোনিয়াম নাইট্রেটর মতো প্রাণঘাতী সামগ্রী, এতো লম্বা সময় ধরে বন্দরে আটকে ছিল। পড়ুন, এই তিনটি সাড়া জাগানো অনুসন্ধানের পেছনের গল্প।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে লাতিন আমেরিকার সেরা অনুসন্ধান 

২০২০ সালে লাতিন আমেরিকান সংবাদমাধ্যমে স্প্যানিশ ভাষায় প্রকাশিত কিছু সেরা অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে ব্যবহার করা হয়েছে সৃজনশীল ও উদ্ভাবনী সব পদ্ধতি। পডকাস্ট থেকে শুরু করে কমিকস ও তথ্যচিত্র – বিভিন্ন ফরম্যাটের এই প্রতিবেদনগুলো দেখে বোঝাই যায়, এই অঞ্চলের অনুসন্ধানী সাংবাদিকতা কতটা বৈচিত্র্যপূর্ণ। জিআইজেএন-এর স্প্যানিশ ভাষা সম্পাদকের বাছাই করা এমন কিছু প্রতিবেদনের কথা থাকছে, এই লেখায়।

পদ্ধতি পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

যৌন নির্যাতন ও নিপীড়ন নিয়ে অনুসন্ধান 

যৌন নির্যাতন নিয়ে অনুসন্ধান করছেন? ভুক্তভোগীকে শুরুতেই বুঝিয়ে বলুন কিভাবে এই অনুসন্ধানটি করতে যাচ্ছেন, তার সাথে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন, সাংবাদিকসুলভ সন্দেহ নিয়ে তাঁর এবং সবার দেয়া তথ্য ও অভিযোগ যাচাই করুন, পুরুষ বলে কোনো সাক্ষ্য এড়িয়ে যাবেন না, কঠিন হলেও প্রমাণ খুঁজুন, প্রতিবেদন প্রকাশের পরও ভুক্তভোগীর পাশে থাকুন। জিআইজেএন ওয়েবিনারে এমন পরামর্শই দিয়েছেন, এই বিষয় নিয়ে পারদর্শী চার জন সাংবাদিক। পড়ুন, বিস্তারিত।

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

স্বাস্থ্য সেবা নিয়ে অনুসন্ধানের জন্য ১০টি বিশেষজ্ঞ পরামর্শ

কোভিড-১৯ হয়ে উঠেছে আমাদের সময়ের সবচেয়ে বড় স্টোরি। প্রতিদিন নতুন নতুন গবেষণা, টিকার পরীক্ষা, কেনাকাটা, সংক্রমনের বিস্তার – কত খবর! এই খবর যোগানোর চাপ সামাল দিতে গিয়ে অন্য বিটের সাংবাদিকরাও হয়েছেন স্বাস্থ্য সেবা রিপোর্টার। কিন্তু বিষয়টি নিয়ে রিপোর্টিং নতুন-পুরনো সবার জন্যই চ্যালেঞ্জিং। এখানে জানা ও বোঝার ব্যাপার অনেক, ভুলের ফাঁদে পা দেয়ার ঝুঁকিও বেশি। তাই রইলো ১০টি টিপস যা আপনাকে জানাবে – ভুলের ঝুঁকি এড়িয়ে জেনে ও বুঝে কিভাবে স্বাস্হ্য সেবা নিয়ে অনুসন্ধান করবেন।

সংবাদ ও বিশ্লেষণ

পেরুতে সীসার বিষক্রিয়া যেভাবে উন্মোচিত হলো কমিক সিরিজে

মানুষের ওপর ভারি ধাতুর বিষক্রিয়ার যে মারাত্মক প্রভাব, তা তুলে ধরতে অভিনব পথ বেছে নিয়েছে পেরুর অনুসন্ধানী নিউজরুম ও জিআইজেএন-এর সদস্য সংগঠন কনভোকা। মাধ্যমটি হলো, কমিকস। এই সিরিজের সাম্প্রতিক পর্বগুলোতে, রক্তে অতিমাত্রায় সীসার কারণে ক্ষতিগ্রস্ত মানুষ এবং কোভিড-১৯ মহামারিতে তাদের করুন অবস্থার গল্প বলতে ইন্টারঅ্যাকটিভ ছবি ব্যবহার করেছে কনভোকা।

সংবাদ ও বিশ্লেষণ

আফ্রিকার ইবোলা যৌন নিপীড়ন কেলেঙ্কারি উন্মোচিত হলো যেভাবে

মনে করা হয়, আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কর্মীরা বিশ্বজুড়ে শুধু মানবিক সহায়তা প্রদানের কাজেই নিয়োজিত থাকেন। কিন্তু বাস্তবে তারাও জড়িয়ে পড়েন নানান অপরাধে, এমনকি যৌন নিপীড়ন কেলেঙ্কারিতেও। দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে, কঙ্গোর ইবোলা-কবলিত এলাকার তেমন চিত্রই তুলে ধরেছে দ্য নিউ হিউম্যানিটারিয়ান। এই লেখায় পাবেন সেই অনুসন্ধানের পেছনের গল্প।

সংবাদ ও বিশ্লেষণ

পুলিশের অসদাচরণ অনুসন্ধানের ১০টি টিপস

পুলিশকে বিবেচনা করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে। সাধারণ জনগণকে তাদের নিরাপত্তা দেওয়ার কথা। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে প্রায়ই পুলিশের বিরুদ্ধে ওঠে অসদাচরণের অভিযোগ। সাংবাদিকরা কিভাবে এ নিয়ে করতে পারেন অনুসন্ধান? সংগ্রহ করতে পারেন প্রমাণাদি? পড়ুন, অভিজ্ঞ সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ।

সংবাদ ও বিশ্লেষণ

রুয়ান্ডায় গণহত্যা, ফ্রান্সে আত্মগোপন ও পিছে লেগে থাকা এক সাংবাদিক

রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যার অন্যতম কারিগর ও মানবতাবিরোধী অপরাধের আসামী, অ্যালোয়েস নিউইরাগাবো। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে লুকিয়ে ছিলেন সবার চোখে ধুলো দিয়ে। কেউ কেউ বলছিল, তিনি মারা গেছেন। কিন্তু পেছনে লেগে ছিলেন থিও এঙ্গেলবার্ট। আদালতের নথি ঘেঁটে, সরকারি তথ্য বের করে, আর দিনের পর দিন রাস্তা ও বাড়ীর ছাদে বসে থেকে – প্রায় আট মাসের চেষ্টায় তাকে খুঁজে বের করেন এই অনুসন্ধানী সাংবাদিক।

সংবাদ ও বিশ্লেষণ

সুইডিশ প্রধানমন্ত্রী পালমে হত্যা রহস্যের সমাধান যেভাবে হলো

একদিকে পুলিশ ও বিচারবিভাগ, আরেকদিকে একা এক ফ্রিল্যান্স সাংবাদিক। দুই পক্ষই দীর্ঘদিন ধরে তদন্ত করেছে সুইডেনের সাবেক প্রধানমন্ত্রীর হত্যা রহস্য সমাধানের জন্য। কিন্তু সাংবাদিকের অনুসন্ধান শেষ পর্যন্ত পুলিশের তিন দশকের তদন্তকে হারিয়ে দেয়। পড়ুন, কী ছিল এই সাফল্যের পেছনে এবং কিভাবে করা হয়েছে এই অনুসন্ধান।

সংবাদ ও বিশ্লেষণ

জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকদের সরব হওয়া যে কারণে জরুরি

“এবারের গ্রীষ্মে, বাংলাদেশের এক-চতুর্থাংশ পানিতে ডুবে ছিল। সপ্তাহব্যাপী বৃষ্টির কারণে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বড় একটি অংশে বন্যা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সম্পদের স্বল্পতার জন্য যুদ্ধ ও দ্বন্দ্বও ক্রমশ বাড়ছে। হত্যা বাড়ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। আগামী বছর এগুলো আরো তীব্র হবে।“

সংবাদ ও বিশ্লেষণ

ডিজিটাল হুইসেলব্লোয়িং প্লাটফর্মের উত্থান — এবং এটি যেভাবে কাজ করে

গত দশকে প্রকাশিত সবচে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন হুইসেলব্লোয়াররা। তাদের ফাঁস করে দেওয়া তথ্যের ভিত্তিতে হয়েছে বড় বড় সব বৈশ্বিক অনুসন্ধান। বিশ্বজুড়ে হুইসেলব্লোয়িংয়ের চর্চা নতুন রূপ পেয়েছে নানা রকম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। কিভাবে কাজ করে এসব ডিজিটাল হুইসেলব্লোয়িং প্ল্যাটফর্ম? জেনে নিন এখান থেকে।

সংবাদ ও বিশ্লেষণ

ছবিতে যেভাবে কোভিড-১৯ মহামারিকে ধারণ করছেন বিশ্বের সেরা ফটোগ্রাফাররা

কোভিড-১৯ অভাবনীয় এক পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে ফটো সাংবাদিকদের। নিজের সুরক্ষা, মানুষের কাছে যেতে না পারা – এমন সব সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে তবুও তারা ছবি তুলে গেছেন। মহামারিকে ছবিতে ধারণ করেছেন অভিনব কৌশল ও পদ্ধতি অবলম্বন করে। এখানে তেমন কিছু ছবি ও তাঁর পেছনের গল্প তুলে ধরেছেন রোয়ান ফিলিপ।

সংবাদ ও বিশ্লেষণ

অনুসন্ধানই বাঁচিয়ে রাখে থামিয়ে দেওয়া সাংবাদিকদের অসমাপ্ত কাজ

দুর্নীতি, পরিবেশগত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় নিয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রায়ই ক্ষমতাবানদের বাধার মুখে পড়েন সাংবাদিকরা। অনেক ক্ষেত্রেই তাদের চুপ করিয়ে দেওয়া হয়। স্থানীয় সাংবাদিকদের সেসব অসমাপ্ত কাজ শেষ করার জন্য জোটবদ্ধ হয়েছেন ১৫টি দেশের সাংবাদিকরা। চলুন জেনে নেয়া যাক, ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে একসাথে তিন মহাদেশে তারা কিভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

সংবাদ ও বিশ্লেষণ

নারীবাদী অনুসন্ধানে যেভাবে উঠে এলো গর্ভপাত বিরোধী মিথ্যাচার

নারী অধিকার নিয়ে আন্তর্জাতিক এই অনুসন্ধানী প্রকল্পের প্রায় সব কাজই করেছেন নারীরা। ছদ্মবেশে তারা তুলে এনেছেন কিভাবে বিশ্বের ১৮টি দেশে পরিচালিত ইমার্জেন্সি প্রেগনেন্সি সেন্টারে ভুয়া স্বাস্থ্য তথ্য দেওয়া হচ্ছে নারীদের। এবং কিভাবে এই সেন্টারগুলোর সংযোগ আছে যুক্তরাষ্ট্রের একটি গর্ভপাতবিরোধী গ্রুপের সাথে। পড়ুন এই নারীবাদী অনুসন্ধানের নেপথ্য গল্প।