প্রবেশগম্যতা সেটিংস

রিসোর্স

ঘুষের বিনিময়ে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

English

পড়াশোনার উন্নত মানের জন্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বেশ সুনাম আছে। সেরা শিক্ষক, গবেষণার সুযোগসহ নানা কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। এসব বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে ধনী পরিবারের সন্তান বা ক্রীড়াবিদ ভর্তি করানোর খবর আগেও কমবেশি এসেছে। কিন্তু এবারের ঘটনা মার্কিন উচ্চ শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় ধরণের প্রশ্ন জন্ম দিয়েছে।

এই ঘটনার অভিযোগপত্রে কর্মকর্তারা বলেছেন, “ডিপার্টমেন্ট অব জাস্টিস, কলেজ ভর্তি নিয়ে দুর্নীতির যত মামলা করেছে এটি তার মধ্যে সবচে বড়।” মার্কিন তদন্ত সংস্থা এফবিআই, এর নাম দিয়েছে “অপারশেন ভার্সিটি ব্লু।” আইনজীবীরা তদন্তটি করেছেন কালোবাজারি আইনকে সামনে রেখে। তারা বলছেন, অন্তত ৫০ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা পরীক্ষা এড়িয়ে ছাত্র-ছাত্রী  ভর্তি করাতে প্রতারণার আশ্রয় নিয়েছেন অথবা কোচদেরকে ঘুষ দিয়ে শিক্ষার্থীদের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। আর দুর্নীতির এমন অভিযোগের কেন্দ্রে রয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি বেসরকারি এজেন্সি এবং একটি অলাভজনক প্রতিষ্ঠান।

যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে তারা টার্গেট করেছেন তার মধ্যে রয়েছে জর্জটাউন, স্ট্যানফোর্ড, ইউসিএলএ, টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং ইয়েল। বিশ্ববিদ্যালয়গুলোর নাম না উঠলেও, এই মামলায় অভিযুক্ত হয়েছেন লোরি লাফলিন ও ফেলিসিটি হাফম্যানের মত তারকা অভিনেত্রীসহ ডজনখানেক অভিভাবক, শীর্ষ বিশ্ববিদ্যালয়ের নয় জন ক্রীড়া-প্রশিক্ষক এবং ভর্তি পরীক্ষার সাথে জড়িত তিন জন ব্যবস্থাপক।

আইনজীবীরা বলছেন, আরো কয়েকজনের নাম অভিযোগ তালিকায় উঠতে পারে।

এই মামলায় বেশ কিছু অপরাধে অভিযোগ গঠন হয়েছে। তাদের মধ্যে প্রধান অভিযোগপত্রটি পড়ার জন্য দারুন: (নিচের ছবিতে ক্লিক করে ২৩ পাতার পুরো ডকুমেন্টটি পড়ুন)

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ একবার দরজা খুললেই আমার সামনে একটা সুযোগ আসে: ঝুঁকিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে রিকার্দো কালদেরন

যারা নিজেদের জীবন বাজি রেখে আপনাকে তথ্য দেন, তাদের প্রতি আপনার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হলো বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। আর প্রায়ই দেখা যায়, নীরব থাকার চেয়ে তথ্যটি প্রকাশ করাই বরং সেই তথ্যদাতাদের অধিক সুরক্ষা দেয়।