প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

•

বিষয়

সাংবাদিকতায় যুক্ত বাংলাদেশি শিক্ষার্থীদের আইজে উইকে অংশ নেওয়ার সুযোগ

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, যারা সাংবাদিকতার সঙ্গেও যুক্ত—তাদের জন্য আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতা সপ্তাহে (আইজে উইক) অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) উদ্যোগে নির্বাচিত ১২ জন বাংলাদেশি শিক্ষার্থীর নিবন্ধন ফি বহন করবে ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। আবেদন করুন এই লিংকে।

এবারের আইজে উইক অনুষ্ঠিত হবে ২৬ থেকে ৩০ অক্টোবর ২০২৬। পাঁচ দিনের এই  অনলাইন আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, সম্পাদক, ডেটা বিশেষজ্ঞ ও অনুসন্ধানী সাংবাদিকতার পেশাজীবীরা অংশ নেবেন।

৬৫ দেশের ১৩০-এর বেশি বক্তা

আইজে উইকে ৬৫টি দেশের ১৩০ জনের বেশি বক্তা অংশ নেবেন। পাঁচ দিনের আয়োজনে ১৩টি বিষয়ভিত্তিক বিভাগে ৫০টির বেশি প্যানেল, কর্মশালা ও নেটওয়ার্কিং সেশন থাকবে।

অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন পদ্ধতি ও কৌশল, ডেটা সাংবাদিকতা, প্রতিবেদন তৈরির দক্ষতা এবং পেশাগত উন্নয়নসহ সাংবাদিকতার নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসব সেশনে আলোচনা হবে।

শিক্ষার্থী সাংবাদিকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিক ও বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে পেশাগত যোগাযোগ তৈরিরও সুযোগ থাকছে।

অভিজ্ঞ সম্পাদকের সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ পরামর্শ 

আইজে উইকে থাকছে একাধিক এডিটরস ক্লিনিক। এসব সেশনে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ সম্পাদকের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।

আপনার ‘স্টোরি আইডিয়া’ নিয়ে আলোচনা, প্রতিবেদন বা স্টোরি পিচের ওপর মতামত নেওয়া কিংবা সাংবাদিকতার পেশা নিয়ে পরামর্শ—বিভিন্ন বিষয়ে এসব ক্লিনিকে সহযোগিতা পাওয়া যাবে।

আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির সুযোগ

বিভিন্ন নেটওয়ার্কিং সেশনে অংশ নিয়ে অংশগ্রহণকারীরা একই ধরনের কাজ করা সাংবাদিকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এসব সেশন সাংবাদিকতার নির্দিষ্ট বিষয় অথবা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে আয়োজন করা হবে।

বাংলাদেশের শিক্ষার্থী সাংবাদিকদের জন্য এই ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্কিং ভবিষ্যতে যৌথ অনুসন্ধান, পেশাগত যোগাযোগ ও নতুন সাংবাদিকতা প্রকল্পের সুযোগ তৈরিতে সহায়ক হতে পারে।

আর্থিক সহায়তার গুরুত্বপূর্ণ তথ্য

কারা আবেদন করতে পারবেন?
বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা।

কতজন সহায়তা পাবেন?
১২ জন নির্বাচিত আবেদনকারী।

কী ধরনের সহায়তা?
নির্বাচিত শিক্ষার্থীদের নিবন্ধন ফি বহন করা হবে। আইজে উইকে অংশগ্রহণের আগে বাংলাদেশে দুদিনের একটি আবাসিক কর্মশালাতে (রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ) অংশ নিতে হবে। এ ছাড়া সম্মেলন পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে হবে।

আইজে উইকের পূর্ণাঙ্গ কর্মসূচি

IJ Week-এর পূর্ণাঙ্গ কর্মসূচি দেখুন

আইজে উইক সম্পর্কিত বিস্তারিত তথ্য ও টিকিট

GIJN-এর IJ Week ইভেন্ট পেজ

আবেদনের লিংক: https://docs.google.com/forms/d/1h7KFXmKGUfG30qbV5e-FW8jenDN4v46J8fhP_afUV2Q/edit?ts=6aa3cd2a

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

আইজে উইক-২০২৬

অনুসন্ধানী সাংবাদিকতা সপ্তাহের (আইজে উইক) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ—থাকছে ১৩০-এর বেশি বক্তা, ৫০টির বেশি প্যানেল

আইজে উইকের বিভিন্ন সেশনে নেতৃত্ব দেবেন ৬৫টি দেশের ১৩০-এর বেশি বক্তা। যাদের মধ্যে রয়েছেন খ্যাতিমান সাংবাদিক, ডেটা বিশেষজ্ঞ ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। ১৩টি বিষয়ভিত্তিক বিভাগে আয়োজিত হবে ৫০টির বেশি প্যানেল, কর্মশালা ও নেটওয়ার্কিং সেশন। অনুসন্ধানি সাংবাদিকতার এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ২৬ থেকে ৩০ অক্টোবর।

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে?