প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

জিআইজেসি২৩ গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ডের আবেদন গ্রহণ শুরু

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ড-এর জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। উন্নয়নশীল বা উদীয়মান দেশগুলোতে হুমকি, নিপীড়ন বা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে থেকেও যে অনুসন্ধানী সাংবাদিকতা করা হয়, তার সম্মানে এই অভিনব পুরস্কারটি প্রদান করে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক।

এ বছর, পুরস্কার দেওয়া হবে দুটি বিভাগে: ছোট ও মাঝারি প্রতিষ্ঠান (যেখানে ফ্রিল্যান্সসহ কর্মী সংখ্যা সর্বোচ্চ ২০ জন বা তার কম) এবং বড় প্রতিষ্ঠান (যেখানে কর্মী ২০–এর বেশি)। শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত সাংবাদিকেরা পাবেন সম্মাননা স্মারক, ২৫০০ মার্কিন ডলার, এবং সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠেয় ২০২৩ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত শত শত সহকর্মীর সামনে এই পুরস্কার গ্রহণের সুযোগ।

অনেক বেশি আবেদনের কারণে, আমরা আপনাদের রিপোর্টের অনলাইন লিংক পাঠানোর অনুরোধ জানাচ্ছি। কাজটির যদি কোনো উন্মুক্ত লিংক না থাকে, তাহলে আপনি সেটি গুগল ড্রাইভ বা ড্রপবক্সে আপলোড করুন, এবং সেই লিংকটি এই ঠিকানায় শেয়ার করুন: shininglightaward@gijn.org। কোনো সমস্যায় পড়লে, আমাদের ইমেইল করুন। আপনার রিপোর্ট যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় হয়, তাহলে প্রিন্ট বা অনলাইন স্টোরির সঙ্গে অবশ্যই ইংরেজিতে লেখা একটি বিস্তারিত সারাংশ জুড়ে দিতে হবে। প্রতিবেদনটি ব্রডকাস্ট হলে সঙ্গে স্ক্রিপ্টের ইংরেজি প্রতিলিপি যুক্ত করতে হবে।

এই পুরস্কারটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০১৯ সালে জমা পড়েছিল ২৯১টি আবেদন। সেগুলোর গুনগত মান ছিল অসাধারণ। ১২টি চূড়ান্ত প্রতিবেদনের মধ্য থেকে বিচারকেরা নির্বাচন করবেন তিনটি পুরস্কার এবং দুইটি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩।

পুরস্কারটি সম্পর্কে বিস্তারিত ও আগের বিজয়ীদের সম্পর্কে জানতে এবং অনলাইনে আবেদন জমা দিতে ক্লিক করুন এখানে।

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ একবার দরজা খুললেই আমার সামনে একটা সুযোগ আসে: ঝুঁকিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে রিকার্দো কালদেরন

যারা নিজেদের জীবন বাজি রেখে আপনাকে তথ্য দেন, তাদের প্রতি আপনার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হলো বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। আর প্রায়ই দেখা যায়, নীরব থাকার চেয়ে তথ্যটি প্রকাশ করাই বরং সেই তথ্যদাতাদের অধিক সুরক্ষা দেয়।