প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স: এবছর অনলাইনে, পরের বছর সিডনিতে

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

২০২১ সালে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। কিন্তু তার বদলে, আগামী ১-৫ নভেম্বর, এটি আয়োজিত হবে অনলাইনে। 

সশরীরে সম্মেলনে অংশ নিতে অপেক্ষা করতে হবে ২০২২ সাল পর্যন্ত। ঐ বছর ১৪-১৮ অক্টোবর, সিডনিতেই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কজুডিথ নিলসন ইনস্টিটিউট ফর জার্নালিজম অ্যান্ড আইডিয়াজ

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে জিআইজেএন ও জেএনআই বুঝতে পেরেছে, এ বছরও আন্তর্জাতিক পরিসরে ভ্রমন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসবে না, টিকা প্রদানও এতো বিস্তৃত হবে না। ফলে অনেক দেশ থেকেই সাংবাদিকরা অংশ নিতে পারবেন না।  

এবছরের নভেম্বরে, #জিআইজেসি২১ অনুষ্ঠিত হবে অনলাইনে। কিন্তু ২০২২ সালে #জিআইজেসি২২ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। যোগ দিন আমাদের সাথে!

বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতায় প্রভাবশালী ভূমিকা রাখে এই বৈশ্বিক সম্মেলন। এখানে নিজ নিজ ক্ষেত্রের সেরা সাংবাদিকরা বিভিন্ন প্যানেল ও, কর্মশালার মাধ্যমে অনুসন্ধানের আধুনিক সব কৌশল, ডেটা বিশ্লেষণ, অনলাইনে গবেষণা, আন্তসীমান্ত সহযোগিতা এবং আরো অনেক বিষয় হাতেকলমে তুলে ধরেন। জিআইজেএনের এসব সম্মেলন থেকে প্রশিক্ষণ পেয়েছেন আট হাজারেরও বেশি সাংবাদিক। এখান থেকে গড়ে উঠেছে অনেক অনুসন্ধানী দল ও অলাভজনক নিউজরুম; জন্ম নিয়েছে বড় বড় সব প্রতিবেদন। 

সর্বশেষ সম্মেলন, জিআইজেসি১৯, অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে, জার্মানির হামবুর্গে। সেখানে ১৩১টি দেশ থেকে অংশ নিয়েছিলেন ১,৭৫০ জন সাংবাদিক। 

এবছরের অনলাইন সম্মেলনে (#জিআইজেসি২১) থাকবে বিভিন্ন আঞ্চলিক প্রোগ্রাম, হাতেকলমে শেখার ওয়ার্কশপ, বিভিন্ন ভাষায় সেগুলোর অনুবাদ, এবং ব্যাপক নেটওয়ার্কিংয়ের সুযোগ। উন্নয়নশীল ও উত্তরণশীল দেশগুলোর সাংবাদিকরা যেন এই ভার্চুয়াল ইভেন্টে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে শীগগিরই ফেলোশিপের ঘোষণা দিতে যাচ্ছে জিআইজেএন। 

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য  সহ-আয়োজক হিসেবে জেএনআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। তাদের আয়োজনে সিডনিতে এমন কর্মসূচিও থাকবে যাতে সাংবাদিকরা সশরীরে ও সরাসরি উপস্থিত থাকতে পারবেন।

অনলাইন ও সিডনি; দুই সম্মেলনের সাম্প্রতিক খবরাখবর পেতে আমাদের ফলো করুন টুইটারে (@gijn@JN_Institute) এবং সাবস্ক্রাইব করুন জিআইজেএন বুলেটিন

সম্মেলনের জন্য অনুদান দিতে বা স্পন্সর হতে আগ্রহী? তাহলে যোগাযোগ করুন এখানে: hello@gijn.org

২০০৩ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের সঙ্গে এখন যুক্ত আছে ৮২টি দেশের ২১১টি অলাভজনক সংগঠন। তারা কাজ করছে বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা বাড়াতে ও শক্তিশালী করতে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় সিডনি-ভিত্তিক জুডিথ নিলসন ইনস্টিটিউট। তাদের লক্ষ্য হল: অস্ট্রেলিয়াসহ গোটা বিশ্বে মানসম্পন্ন সাংবাদিকতা ও স্টোরিটেলিংয়ে সমর্থন যোগানো।

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

পরামর্শ ও টুল

ব্যর্থতা অনুসন্ধানে ‘পজিটিভ ডেভিয়েন্ট’ কী, ব্যবহার কীভাবে করবেন, সংবাদের প্রভাব বাড়াতে এর ভূমিকা কতটা

এসব পক্ষকে জবাবদিহির আওতায় আনার একটি কার্যকর পদ্ধতি হলো অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে স্পষ্ট পার্থক্য দেখানো বা জোরালোভাবে বিপরীত চিত্রগুলো (পজিটিভ ডেভিয়েন্ট) বা ওই সম্পর্কিত ইতিবাচক ব্যতিক্রমী ঘটনাগুলো সংবাদে তুলে ধরা। অর্থাৎ, একই ধরনের সম্পদ থাকা সত্ত্বেও অন্য যে সব প্রতিষ্ঠান এসব সমস্যা এড়াতে সক্ষম হয়েছে, তাদের নীতি ও ফলাফলগুলো পাশাপাশি তুলে ধরা।

ডেটাবেস পরামর্শ ও টুল

আলেফ প্রো টিউটোরিয়াল: ওসিসিআরপির নাম তো শুনেছেন, এবার জানুন এর অনুসন্ধানী ডেটা প্লাটফর্ম থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার উপায়

বিপুল ডেটার মধ্যে লুকিয়ে আছে হাজারো গল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে বের করতে প্রয়োজন বিপুল পরিমাণ ডেটা এবং সেগুলো বিশ্লেষণ করার সক্ষমতা। এসব তথ্য এমনভাবে সহজলভ্য করে তোলা দরকার যেন ডেটা বিশ্লেষণে বিশেষজ্ঞ না হলেও সাংবাদিক ও অনুসন্ধানকারীরা তা ব্যবহার করতে পারেন। আলেফ প্রো ঠিক এই কাজটি করে। 

সাক্ষাৎকার সাংবাদিককে ১০ প্রশ্ন

পুরস্কারজয়ী মিগেল মনে করেন প্রভাবশালী প্রতিবেদনের জন্য দরকার সাংবাদিকের স্বাধীনতা, তাই চাকরি ছেড়ে শুরু করেন ফ্রিল্যান্স সাংবাদিকতা

মিগেল কারভালহো যে টুলগুলোকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন, তা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত নয়। বরং সেগুলো হচ্ছে কাগজের নথিতে সাজানো তাক, বহু ব্যবহারে জীর্ণ নোটবুক, হাজারো ঘণ্টার পড়াশোনা, আর মুখোমুখি বসে করা আলোচনা। বর্তমান সময়ে সাংবাদিকতাকে যখন ক্রমেই গতির ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে, তখন এই পুরস্কারজয়ী পর্তুগিজ অনুসন্ধানী সাংবাদিক এখনো আস্থা রাখেন ধৈর্যের ওপরই।

ডেটা সাংবাদিকতা

ডেটা স্টোরিটেলারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ: যেভাবে ভিজ্যুয়ালাইজেশনে একে অন্যকে সহায়তা করছে

বার্তাকক্ষ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে—তারা ডেটা রিপোর্টিং বা ডেটা ভিজ্যুয়ালাইজেশনের কাজ করতেন। পরস্পরের মতামত বিনিময়, প্রশ্ন করা, কিংবা কাজ করতে গিয়ে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন—এমন সহকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার মতো কোনো নিদিষ্ট প্লাটফর্ম তাদের ছিল না। সাদামাঠা সেই আলাপ থেকেই শুরু।