প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

আমাদের যাত্রা হলো শুরু

English

জিআইজেএনের নতুন আঞ্চলিক ভাষা উদ্যোগ জিআইজেএন বাংলা যাত্রা শুরু করেছে। এটি পরিচালিত হচ্ছে আমাদের সদস্য সংগঠন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর সাথে অংশীদারিত্বে। এখানে আমরা প্রতিদিন শেয়ার করবো অনুসন্ধানী সাংবাদিকতার সেরা টিপস ও টুলস্, সাড়া জাগানো অনুসন্ধানী প্রতিবেদন, অনুদান ও ফেলোশিপ, ডেটা সেট এবং আরও অনেক কিছু।  আর এই সব কিছু পেতে : :

জিআইজেএন বাংলা ফলো করুন ফেসবুকে; জিআইজেএন বাংলা ফলো করুন টুইটারে; সার্চ করুন জিআইজেএন এবং এমআরডিআই টিপ শীট ও রিপোর্টিং গাইড বাংলাতে।

এটি  আটটি ভাষায় আমাদের  যে ফিড রয়েছে তার একটি অংশ।  অন্য চ্যানেলগুলো হলো: জিআইজেএন, জিআইজএন আফ্রিকা,  জিআইজেএন আরবি,  জিআইজেএন চীনা, জিআইজেএন ফ্রেঞ্চ, জিআইজেএন পর্তুগীজ, জিআইজেএন রাশিয়ান এবং  জিআইজেএন স্প্যানিশ।

“জিআইজেএন-এর সাথে এই অংশীদারিত্বের লক্ষ্য হচ্ছে বাংলায় অনুসন্ধানী সাংবাদিকতার মান উন্নয়ন।” –  বলেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। “আমরা চাই  সামাজিক মাধ্যম ব্যবহার করে সাংবাদিকতার সবচে উন্নত ধারা, নতুন টুলস, কৌশল, সুযোগ এবং রিসোর্সের সাথে বিশ্বের বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পরিচয় করিয়ে দিতে। আমাদের বিশ্বাস এই উদ্যোগ সাংবাদিকতার মান বাড়াবে এবং সাংবাদিকদের ক্রস বর্ডার কোলাবরেশনে উৎসাহিত করবে।”

মিরাজ আহমেদ চৌধুরী, জিআইজেএন-এর বাংলা সম্পাদক। এর পাশাপাশি তিনি গণমাধ্যম উন্নয়ন সংস্থা এমআরডিআইয়ের  হেড অব প্রোগ্রাম অ্যান্ড কমিউনিকেশনস্ হিসেবে কাজ করছেন। সাংবাদিকতায় তার রয়েছে ১৪ বছরের অভিজ্ঞতা, যার বড় অংশই টেলিভিশনে। তার কাজের প্রধান ক্ষেত্র ব্যবসা ও অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী রাজনৈতিক দলের লবিং এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং নিয়ে তার কয়েকটি আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে। মিরাজকে পাবেন এখানে।

জিআইজেএন বাংলা ফিডের যাত্রা শুরুর ঘোষণা (ভিডিও)

.

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

পদ্ধতি

রিপোর্টারের নোটবুক: যারা নিজেকে আড়ালে রাখতে চান, তাদের খুঁজে বের করার কৌশল শিখুন

আপনার কাছে হয়তো কারও পুরোনো ফোন নম্বর, একটি নাম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোনো পোস্টের পেছনে থাকা একটি মুখের ছবি আছে। এই ধরনের বিচ্ছিন্ন সূত্র একত্র করে কোনো ব্যক্তির বিস্তারিত তথ্যভান্ডার তৈরি করতে হলে একটি সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করতে হয়।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ কূটনীতিক, কেউ বহুরূপী, কেউ বা শিকারি মানসিকতার : বার্তাকক্ষে থাকা অনুসন্ধানী সাংবাদিকদের ব্যক্তিত্ব বুঝবেন যেভাবে

অনুসন্ধানী সাংবাদিকেরা একটু অদ্ভুত প্রকৃতির হন। একদিকে নিজেকে নায়ক ভাবার প্রবণতা, অন্যদিকে অযোগ্য মনে করার অদ্ভুত এক দ্বন্দ্বে ভুগতে থাকেন। এক মুহূর্তে মনে হয়, আমরা বুঝি পৃথিবীটাই বদলে দিতে যাচ্ছি। পরক্ষণেই ভালো একটি প্রতিবেদন লিখতে পারছি না বলে যন্ত্রণায় ভুগতে থাকি।

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।