প্রবেশগম্যতা সেটিংস

Tag

gijn

69 posts

দেউলিয়া হওয়া একটি কানাডীয় পত্রিকাকে যেভাবে বাঁচালো সাংবাদিকদের সমবায়

মালিকপক্ষ দেউলিয়া হয়ে যাওয়ায় বন্ধই হতে বসেছিল কানাডার ফরাসী ভাষার ছয়টি সংবাদপত্র। কিন্তু একটি সমবায় গঠনের মাধ্যমে এবং পাঠকের বিপুল সমর্থনে শেষপর্যন্ত প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছেন সেখানকার সাংবাদিকরা। এখন বিশ্বজুড়ে অন্যান্য বাণিজ্যিক মিডিয়াগুলো যেখানে বিপর্যয়ের মুখে পড়েছে, সেখানে বরং আরো উন্নতি করছে এই সংবাদপত্রগুলো। পড়ুন তাদের এই অভিনব ঘুরে দাঁড়ানোর কাহিনী।

সদস্য প্রোফাইল

মুক্ত সাংবাদিকতার তিউনিসিয় মডেল ইনকিফাদা

তারা কোনো সরকারি বা বেসরকারি কোম্পানির বিজ্ঞাপন নেন না। দেশি-বিদেশী দাতাদেরও খুব একটা পরোয়া করেন না। বিজ্ঞাপণ ও অনুদানের কথা ভাবতে হয় না বলে, তারা সাংবাদিকতাও করতে পারেন কোনোরকম চাপের কাছে নতি স্বীকার না করেই। তাহলে আয় কোথা থেকে আসে ইনকিফাদার? কেমন তাদের মুক্ত সাংবাদিকতার মডেল? যদি জানতে চান আপনাকে অবশ্যই পড়তে হবে, এই লেখা।

ভাইরাসের বছরে টিকে থাকতে যেমন পরিকল্পনা দরকার ছোট ও স্বাধীন গণমাধ্যমের

মহামারির স্থায়িত্ব যত বাড়বে, নগদ টাকার ঘাটতিও ততই তীব্র হতে থাকবে। কিভাবে আপনি এই অর্থ ব্যবস্থাপনা করবেন এবং আপনার কর্মীদের পাশে দাঁড়াবেন; এটিই দীর্ঘমেয়াদে ঠিক করে দেবে আপনার সংবাদ প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে কিনা। এই দুইয়ের মধ্যে কিভাবে ভারসাম্য রাখবেন? জানাচ্ছেন রস সেটলস, সাংবাদিকতার বিজনেস মডেল তৈরিতে যার খ্যাতি বিশ্বজোড়া।

কোভিড-১৯: বিশেষজ্ঞ চোখে অনুসন্ধানী অ্যাঙ্গেল

করোনাভাইরাস এই দশকের সবচেয়ে বড় স্টোরি। কিন্তু মহামারির আড়ালে লুকিয়ে থাকা অন্যায়, অনিয়ম, বৈষম্য বা দুর্নীতির খবরগুলোকে কি আমরা ঠিকমত তুলে আনতে পারছি? যদি লুকোনো সেই সত্যটাকে তুলে আনতে চান আপনার অনুসন্ধান দিয়ে, তাহলে কোন কোন দিকে নজর দেবেন? কী নিয়ে রিপোর্ট করবেন? সম্ভাব্য অ্যাঙ্গেলই-বা কী হবে? উত্তর জানতে পড়ুন, স্বনামধন্য ১৩ সাংবাদিকের পরামর্শ।

গোপনে আলাপ, আড়ালে নথি বিনিময় এবং সহজে তথ্য সাজাতে যেসব টুল পছন্দ করেন রন নিক্সন 

সাড়া জাগানো অনুসন্ধানগুলোতে কিভাবে গবেষণা, ডেটা বিশ্লেষণ ও নিরাপদ উপায়ে যোগাযোগ করেছেন অ্যাসোসিয়েট প্রেসের অনুসন্ধানী সাংবাদিক রন নিক্সন? কিভাবে প্রতিনিয়ত তিনি ব্যবহার করেন তথ্য অধিকার আইন ও নানা রকমের আর্কাইভ? “প্রিয় অনুসন্ধানী টুল” সিরিজে তিনি এসব নিয়েই কথা বলেছেন জিআইজেএনের সঙ্গে।

আলবার্তো দোনাদিও: যে অনুসন্ধানী সাংবাদিকের নাম শোনেনি এই প্রজন্ম

আলবার্তো দোনাদিও। কলম্বিয়ায় তথ্য অধিকার আইন প্রয়োগের জনক বলতে পারেন তাকে। ল্যাটিন আমেরিকায় যারা অনুসন্ধানী সাংবাদিকতাকে পথ দেখিয়েছেন, তিনি তাদেরও একজন বটে। তারপরও রয়ে গেছেন সবার চোখের আড়ালে। তরুণ সংবাদ-কর্মী হুয়ান সেরানো এক বইয়ে তুলে এনেছেন এই অনুসন্ধানী সাংবাদিকের গল্প। পড়ুন তাঁর এই সাক্ষাৎকারে।

কোভিড ১৯:  ঝুঁকিতে থাকা সংবাদকর্মীর সুরক্ষা ও বার্তাকক্ষের দায়িত্ব

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর উদ্বেগজনক পরিস্থিতিতে অভূতপূর্ব সব পদক্ষেপ নিতে হচ্ছে সাংবাদিকদের। বর্তমান এই পরিস্থিতিতে কিভাবে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখবেন? কী ধরনের সুরক্ষা ব্যবস্থা নেবেন? বার্তাকক্ষের কর্তাব্যক্তি ও ব্যবস্থাপকদের পক্ষ থেকে কেমন পদক্ষেপ নেওয়া দরকার? এধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে লেখাটিতে।

কোভিড-১৯ নিয়ে যেসব প্রশ্নের উত্তর চাইতে হবে অনুসন্ধানী সাংবাদিকদের

চীন থেকে শুরু হয়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। উদ্বেগ-সংশয় ও অনিশ্চয়তা ঘেরা এই পরিস্থিতিতে আপনি কি শুধু সংক্রমণের সংখ্যা গুনবেন, নাকি সত্যিকারের প্রশ্ন তুলবেন, যার উত্তর জানা উচিৎ জনসাধারণের। কোভিড-১৯ নিয়ে অনুসন্ধানী সাংবাদিকদের ভূমিকা কেমন হওয়া দরকার – বলছেন, স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ সাংবাদিক থমাস আব্রাহাম।

করোনাভাইরাস

পরামর্শ ও টুল

নতুন করোনাভাইরাস: খবর সংগ্রহ, রিপোর্ট তৈরি ও প্রকাশে যত রকম সতর্কতা দরকার

করোনভাইরাস নিয়ে প্রকৃত তথ্যের চেয়ে আতঙ্কই ছড়াচ্ছে বেশি। আছে ভুয়া তথ্যের ছড়াছড়িও। এই পরিস্থিতিতে সাংবাদিকদের পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা। কিভাবে আতঙ্ক না ছড়িয়ে দায়িত্বশীলতার সাথে মানুষের কাছে সঠিক খবরটি পৌঁছে দেবেন সাংবাদিকরা? কোথায় পাবেন প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য-রিসোর্স? নিজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের জন্য কী পদক্ষেপ নেবেন? দেখে নিন এই রিসোর্স গাইড থেকে।

২০২০ সালে কেমন হবে অনুসন্ধানী সাংবাদিকতার চেহারা?

২০২০ সালে কেমন দাঁড়াবে অনুসন্ধানী সাংবাদিকতার চেহারা? জিআইজেএন থেকে আমরা এই প্রশ্ন রেখেছি সাংবাদিকতা জগতের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে। জানতে চেয়েছি – অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতায় নতুন কী আসবে, চ্যালেঞ্জগুলো কোথায়, আর নতুন কোন কোন কৌশল বা দক্ষতা নিয়ে আমাদের ভাবতে হবে। পড়ুন তাঁদের জবাব।