প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের জন্য নিবন্ধন শুরু

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন

২০২১ সালের গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের জন্য নিবন্ধন শুরু হয়েছে। আগামী ১-৫ নভেম্বর আমাদের সঙ্গে যোগ দিন, পুরোপুরি অনলাইনে হতে যাওয়া জিআইজেসি সম্মেলনে। এবারো থাকছে অনুসন্ধানী সাংবাদিকদের একটি অসাধারণ লাইনআপ। সময়সূচি হবে আন্তর্জাতিক, বিশ্বের একেকটি অঞ্চলের সঙ্গে মিল রেখে। মঙ্গলবার হবে আমেরিকার জন্য; ২ নভেম্বর, বুধবার ইউরোপ/আফ্রিকা/মধ্যপ্রাচ্যে; আর বৃহস্পতিবার এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। সম্মেলনে থাকছে বিশেষজ্ঞ প্যানেল, হাতেকলমে শেখার কর্মশালা এবং একাধিক নেটওয়ার্কিং সেশন যা গোটা বিশ্বের সঙ্গে আপনার সংযোগ ঘটিয়ে দেবে।

#GIJC21আর্লি বার্ড (আগাম) টিকিট এখন বিক্রি হচ্ছে ১০০ মার্কিন ডলারে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এর পর নিবন্ধন করলে টিকিট নিতে হবে ১২৫ ডলারে। এই সাধারণ নিবন্ধন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। তবে শিক্ষার্থীরা ৫০ মার্কিন ডলারে যোগ দিতে পারবেন।

আমরা উন্নয়নশীল এবং উত্তরণশীল দেশের সাংবাদিকদের জন্য ফ্রি অংশগ্রহনের ব্যবস্থা রেখেছি একটি ফেলোশিপের অধীনে। তবে জিআইজেসি ফেলোশিপের জন্য আবেদনের সময় ১৭ আগস্ট শেষ হয়েছে।

বৃহস্পতিবার, অর্থ্যাৎ নভেম্বরে ৪ তারিখে, সম্মেলনের এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় দিনে সহ-আয়োজক হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার জুডিথ নিলসন ইনস্টিটিউট (জেএনআই)। অনুষ্ঠানসূচির অংশ হিসেবে এই দিনে সিডনি কনভেনশন সেন্টারে একটি ইভেন্টের পরিকল্পনা করেছে জেএনআই, যেখানে অস্ট্রেলীয়রা সশরীরে যোগ দিতে পারবে। তবে এই অনুষ্ঠানও বিশ্বের অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা অনলাইনে দেখতে পাবেন। আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকেন, তাহলে সেই অনুষ্ঠান এবং অনলাইন কনফারেন্স – দুটোর জন্যই নিবন্ধন করতে পারেন।

#জিআইজেসি২১-এ অনুসন্ধানের কৌশল নিয়ে ৬৫টি সেশন থাকবে (অনলাইন অনুসন্ধান, তথ্য সাংবাদিকতা, উপগ্রহ চিত্র, সীমান্তবর্তী প্রকল্প, ভিডিও ফরেনসিক, পডকাস্ট, ডকুমেন্টারি) এবং তাতে অংশ নেবেন সেরা অনুসন্ধানী সাংবাদিকরা। এই সেশনগুলো হবে ইস্যুভিত্তিক (জলবায়ু পরিবর্তন, দুর্নীতি, সংগঠিত অপরাধ, স্বাস্থ্য ও চিকিৎসা, আদিবাসী সমস্যা, নির্বাচন, নারী)। এছাড়া থাকবে ওয়ার্কশপ (বার্নআউট, ফ্লাইট ট্র্যাকিং, তহবিল সংগ্রহ, সর্বশেষ নিরাপত্তা টিপস) এবং আরো অনেক কিছু।

যদি জানতে চান, কেন সাংবাদিকরা আমাদের সম্মেলনগুলোকে “অনুসন্ধানের বিশ্ব প্রদর্শনী” বলে, তাহলে নিবন্ধন করুন। আরো তথ্য প্রয়োজন? gijc21@gijn.org এ আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ একবার দরজা খুললেই আমার সামনে একটা সুযোগ আসে: ঝুঁকিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে রিকার্দো কালদেরন

যারা নিজেদের জীবন বাজি রেখে আপনাকে তথ্য দেন, তাদের প্রতি আপনার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হলো বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। আর প্রায়ই দেখা যায়, নীরব থাকার চেয়ে তথ্যটি প্রকাশ করাই বরং সেই তথ্যদাতাদের অধিক সুরক্ষা দেয়।