প্রবেশগম্যতা সেটিংস

Tag

corruption

38 posts

পদ্ধতি পরামর্শ ও টুল

ফ্রান্সসহ নানা দেশে জমি ও বাড়ি বেচাকেনা যেভাবে অনুসন্ধান করবেন

নিজ দেশে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে অর্থ পাচার করে অনেকেই জমি বা স্থাবর সম্পত্তি কেনেন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। অনেক ক্ষেত্রেই এসব অর্থের উৎস ব্যাখ্যা করা যায় না। এবং সেগুলো হতে পারে বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত। এই লেখায় ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে বিদেশে এমন জমি ও বাড়ি কেনাবেচা নিয়ে অনুসন্ধানের কৌশল।

কেস স্টাডি

কল্যাণ তহবিলের টাকা নিয়ে নয়ছয় যেভাবে উন্মোচিত হলো এক পুরস্কারজয়ী অনুসন্ধানে 

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে দারিদ্রের হার সবচেয়ে বেশি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জনকল্যান তহবিলে টাকা দেওয়া হলেও দুর্নীতি ও অনিয়মের কারণে তা সুবিধাবঞ্চিত মানুষদের কাছে পৌঁছায়নি। এ নিয়ে তিন বছর ধরে অনুসন্ধান চালিয়ে এই আর্থিক কেলেঙ্কারি উন্মোচন করেছেন আনা উলফ। জিতেছেন গোল্ডস্মিথ পুরস্কার। পড়ুন, তাঁর এই অনুসন্ধানের নেপথ্যের গল্প।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

ভ্রমণ ভোগান্তি: সীমান্ত পেরোতে অনুসন্ধানী সাংবাদিকদের যত বাধা পাড়ি দিতে হয় 

দুর্নীতি, আর্থিক অপরাধ ও অবৈধ বাণিজ্য ক্রমেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। তাই এসব ঘটনা উন্মোচনের জন্য অনুসন্ধানও হতে হয় বিশ্বজোড়া। তবে অনুসন্ধানী সাংবাদিকেরা এই কাজের জন্য এক দেশ থেকে অন্য দেশে যেতে নানান সমস্যার সম্মুখীন হন। এই বাধাগুলো যেমন অপ্রত্যাশিত, তেমনি স্বল্প আলোচিত। পড়ুন, তেমন কিছু অভিজ্ঞতার গল্প এবং এসব ভোগান্তি এড়ানোর কিছু পরামর্শ।

সংবাদ ও বিশ্লেষণ

‘আমরা মাত্র শুরু করছি’: অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে ডেভিড কাপলান

২০১২ সালে জিআইজেএন-এর পূর্ণকালীন নির্বাহী পরিচালক নির্বাচিত হন ডেভিড কাপলান। সেসময় সংগঠনটির ছিল মাত্র শ’খানেক অনুসারী। এরপরের ১০ বছরে, তাঁর নেতৃত্বে এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে ৯০টি দেশের ২৪৪টি সংস্য সংগঠনে। ওয়ান-ইফরাকে দেওয়া এই সাক্ষাৎকারে কাপলান কথা বলেছেন অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে।

রিসোর্স

প্রাকৃতিক দুর্যোগের পর যে ১০টি অনুসন্ধানী প্রশ্ন জিজ্ঞেস করতে হবে

বন্যা, ভূমিকম্প, সুনামী বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়গুলোর পর সাংবাদিকরা বেশ কিছু বিষয় নিয়ে অনুসন্ধান করতে পারেন। কারণ অনেক সময় এসব বিপর্যয়ের পেছনে প্রাকৃতিক কারণের চেয়েও মূখ্য হয়ে ওঠে মনুষ্যসৃষ্ট নানা পদক্ষেপ ও অনিয়ম-অবহেলা। পড়ুন, প্রাকৃতিক দুর্যোগের পর অনুসন্ধানী সাংবাদিকেরা যে ১০টি প্রশ্ন ধরে অনুসন্ধান করতে পারেন।

কেস স্টাডি পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

প্রশ্নোত্তর: ওসিসিআরপির চেক প্রতিবেদক পাভলা হলকোভা 

সংঘবদ্ধ অপরাধ, সরকারী দুর্নীতি নিয়ে অনুসন্ধান করার কারণে প্রায়ই হুমকির মুখে পড়েন চেক রিপাবলিকের অনুসন্ধানী সাংবাদিক পাভলা হলকোভা। তা সত্ত্বেও তিনি চালিয়ে গেছেন এসব অনুসন্ধান। এবং জিতেছেন অসংখ্য পুরস্কার। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন তাঁর অনুপ্রেরণা, চ্যালেঞ্জ, ও শিক্ষার কথা। পাশাপাশি নতুন অনুসন্ধানী সাংবাদিকদের জন্যও দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।

রিসোর্স

সম্পাদকের বাছাই: ২০২২ সালে ভারতের সেরা অনুসন্ধান

ভারতীয় সমাজে ডিজিটাল প্রযুক্তি ও নজরদারির প্রভাব-পরিধি নিয়ে করা কয়েকটি অনুসন্ধান জায়গা করে নিয়েছে এবছরের সম্পাদকের বাছাইয়ে। এছাড়াও আছে নির্বাচনী অর্থায়ন, পাঠ্যপুস্তকের ইতিহাস পরিবর্তন, ও বনায়নের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা নিয়ে আকর্ষণীয় কিছু অনুসন্ধানী প্রতিবেদন। দেখে নিন ২০২২ সালে ভারতের সেরা কিছু অনুসন্ধান।

পরামর্শ ও টুল

রাফায়েল সোয়ারিস যেভাবে রিওতে পুলিশি হত্যাকাণ্ড অনুসন্ধান করেন

ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশি সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে রিপোর্টিং করেন রাফায়েল সোয়ারিস। এজন্য তিনি নানা উৎস ঘেঁটে তৈরি করেছেন নিজস্ব ডেটাবেস, খতিয়ে দেখেছেন ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট। এরপর মাঠপর্যায়ে রিপোর্টিংয়ের মাধ্যমে সেই সব ডেটা ও তথ্যগুলো গেঁথেছেন এক সুতোয়। সোয়ারিসের এই পুলিশি হত্যাকাণ্ড নিয়ে রিপোর্টগুলো জিতেছে কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। পড়ুন, তিনি কীভাবে কাজগুলো করেছেন।

রিসোর্স

জিআইজেএন বুকশেল্ফ: ২০২২ সালে আপনার পাঠ্যতালিকায় রাখার মতো অনুসন্ধানী বই

অনুসন্ধানী সাংবাদিকতার জগত নিয়ে ২০২২ সালে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি উল্লেখ করার মতো বই। যেগুলো তুলে এনেছে বিস্তৃত পরিসরের বিষয়াবলী। ছদ্মবেশে দুর্নীতি উন্মোচন থেকে শুরু করে বৈশ্বিক অভিবাসনের গোপন জগত অনুসন্ধান, কোভিড-১৯ মহামারিকে ঘিরে ফাঁকফোকরে ভরা ক্রয়চুক্তি খতিয়ে দেখা, কিংবা শিরদাঁড়া শীতল করে দেওয়ার মতো রাষ্ট্রীয় নজরদারির চিত্র— অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে এবছরের সেরা কিছু বইয়ের তালিকা দেখে নিন এখানে।

কেস স্টাডি

রোমানিয়ার অভিজাতদের গবেষণা-চৌর্যবৃত্তি উন্মোচন

পদোন্নতি বা বেতন বাড়ানোর স্বার্থে রোমানিয়ার অভিজাত শ্রেণী ও উচ্চপদস্থ কর্মকর্তারা কীভাবে চৌর্যবৃত্তি ও একাডেমিক জালিয়াতির আশ্রয় নেয়— তা নিয়ে অনুসন্ধান করেন এমিলিয়া শেরকান। সাত বছর ধরে তিনি প্রায় ৫০ জনের ডক্টরাল গবেষণায় চৌর্যবৃত্তি ও একাডেমিক জালিয়াতি নিয়ে কয়েক ডজন অনুসন্ধান প্রকাশ করেছেন। পড়ুন, এসব অনুসন্ধানের নেপথ্যের গল্প এবং এ ধরনের কাজের জন্য কিছু উপকারী পরামর্শ।