প্রবেশগম্যতা সেটিংস

Tag

corruption

38 posts

পরামর্শ ও টুল

ব্যর্থতা অনুসন্ধানে ‘পজিটিভ ডেভিয়েন্ট’ কী, ব্যবহার কীভাবে করবেন, সংবাদের প্রভাব বাড়াতে এর ভূমিকা কতটা

এসব পক্ষকে জবাবদিহির আওতায় আনার একটি কার্যকর পদ্ধতি হলো অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে স্পষ্ট পার্থক্য দেখানো বা জোরালোভাবে বিপরীত চিত্রগুলো (পজিটিভ ডেভিয়েন্ট) বা ওই সম্পর্কিত ইতিবাচক ব্যতিক্রমী ঘটনাগুলো সংবাদে তুলে ধরা। অর্থাৎ, একই ধরনের সম্পদ থাকা সত্ত্বেও অন্য যে সব প্রতিষ্ঠান এসব সমস্যা এড়াতে সক্ষম হয়েছে, তাদের নীতি ও ফলাফলগুলো পাশাপাশি তুলে ধরা।

ডেটাবেস পরামর্শ ও টুল

আলেফ প্রো টিউটোরিয়াল: ওসিসিআরপির নাম তো শুনেছেন, এবার জানুন এর অনুসন্ধানী ডেটা প্লাটফর্ম থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার উপায়

বিপুল ডেটার মধ্যে লুকিয়ে আছে হাজারো গল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে বের করতে প্রয়োজন বিপুল পরিমাণ ডেটা এবং সেগুলো বিশ্লেষণ করার সক্ষমতা। এসব তথ্য এমনভাবে সহজলভ্য করে তোলা দরকার যেন ডেটা বিশ্লেষণে বিশেষজ্ঞ না হলেও সাংবাদিক ও অনুসন্ধানকারীরা তা ব্যবহার করতে পারেন। আলেফ প্রো ঠিক এই কাজটি করে। 

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য ক্রিপ্টোকারেন্সি অনুসন্ধান গাইড

দুর্নীতির অর্থদেশের বাইরে পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তা ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান ও ধনীদের বিপুল পরিমাণ অর্থ রাজনীতিবিদদের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হিসেবেও ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বেড়েছে। অন্যদিকে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংঘটিত অপরাধের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। এফবিআই-এর তথ্য অনুযায়ী, এই ধরনের অপরাধের কারণে কেবল যুক্তরাষ্ট্রেই প্রতি বছর শত শত মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে।

সাক্ষাৎকার

‘কিছু গল্প চলচ্চিত্রের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে তুলে ধরা যায়’: একটি অনুসন্ধানী তথ্যচিত্র তৈরির নেপথ্যের চিন্তা

বুদাপেস্টভিত্তিক বার্তাকক্ষ ডিরেক্ট৩৬ প্রযোজিত এই তথ্যচিত্রনির্ভর চলচ্চিত্রে দেখানো হয়েছে, কীভাবে প্রধানমন্ত্রীর জামাতা ইস্তভান টিবোর্‌চ ও তার ঘনিষ্ঠ অন্য সহযোগীরা সরকারি চুক্তি ও রাষ্ট্রসংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছে।

BBC Africa Eye undercover investigation codeine cough syrup black market

পদ্ধতি পরামর্শ ও টুল

আন্ডারকভার রিপোর্টিং? আফ্রিকার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ

আন্ডারকভার রিপোর্টিং কৌশলগুলো কীভাবে কাজে লাগাবেন তা আরও ভালভাবে তুলে ধরার জন্য জিআইজেএন কথা বলেছে আফ্রিকার অনুসন্ধানী সাংবাদিকদের সঙ্গে। আন্ডারকভার রিপোর্টিংয়ের মাধ্যমে এই সাংবাদিকেরা যুগান্তকারী সব প্রতিবেদন তৈরি করেছেন।

post office boxes, shell companies

পরামর্শ ও টুল

শেল কোম্পানির গোপন মালিকদের যেভাবে খুঁজে বের করবেন

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য শেল কোম্পানি ও সেগুলোর প্রকৃত মালিকদের পরিচয় খুঁজে বের করা বেশ কঠিন হতে পারে। তবে শক্তিশালী কিছু টুল রয়েছে যার সাহায্যে জটিল এই ক্ষেত্রে নতুন আসা সাংবাদিকেরাও গোপনে অবৈধ সম্পদ লুকোনো ব্যক্তিদের পদচিহ্ন খুঁজে বের করতে পারেন।

সংবাদ ও বিশ্লেষণ

২০২৩ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধান: ভুয়া বিশেষজ্ঞের লেখা, টেলিগ্রামে ব্ল্যাকমেইল, সেচপাম্প মালিকদের আর্থিক নিষ্পেষণ

২০২৩ সালে বাংলাদেশ প্রসঙ্গে প্রকাশিত ৮টি প্রতিবেদন জায়গা করে নিয়েছে জিআইজেএনের সম্পাদকের বাছাইয়ে। যেখানে উঠে এসেছে ভুয়া লেখক-বিশেষজ্ঞের মাধ্যমে ছড়ানো অপতথ্য; টেলিগ্রামে ব্ল্যাকমেইল; বিদেশে রাজনীতিবিদের সম্পদের খোঁজ— এমন নানা বিষয়।

পরামর্শ ও টুল

ক্রীড়াজগত নিয়ে সাংবাদিকদের যে কারণে অনুসন্ধান করা উচিৎ

খেলাধুলা বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোর অন্যতম মনোযোগের ক্ষেত্র হলেও এ নিয়ে অনুসন্ধান খুব কমই দেখা যায়। জিআইজেসি২৩-র একটি সেশনে তিন পুরস্কারজয়ী সাংবাদিক আলোচনা করেছেন: কীভাবে ক্রীড়াজগতের আর্থিক দুর্নীতি, ডোপিং, বা যৌন হয়রানির মতো বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করা যায়।

যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতে জড়িত অপরাধীদের নিয়ে অনুসন্ধানের উত্তম চর্চা 

যুদ্ধ, দাঙ্গা বা সংঘাতের সময় প্রায়ই যেসব মানবাধিকার লঙ্ঘন বা অপরাধ সংঘটিত হয়— সেগুলো নিয়ে অনুসন্ধানের কাজটি সহজ নয়। তবে বিভিন্ন ওপেন সোর্স টুল ও ডেটাবেস ব্যবহার করে সাংবাদিকেরা উন্মোচন করতে পারেন গুরুতর সব বিষয়। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করা সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়ে সেসব কৌশলের কথা তুলে ধরেছেন জিআইজেএনের রিপোর্টার রোয়ান ফিলিপ।

ফ্যাক্ট-চেকার থেকে প্রধান সম্পাদক: একজন নারী যেভাবে ওসিসিআরপির শীর্ষে আরোহণ করলেন 

অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)-এ ফ্যাক্টচেকার হিসেবে কাজ শুরু করেছিলেন মিরান্ডা প্যাট্রুচিচ। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস সঙ্গী করে তিনি এখন হয়েছেন ওসিসিআরপি-র প্রধান সম্পাদক। জিআইজেএন-এর সঙ্গে এই সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন নিজের কর্মপদ্ধতি, প্রিয় অনুসন্ধান, সাক্ষাৎকার গ্রহণের কৌশল… ইত্যাদি নানা বিষয় নিয়ে।