প্রবেশগম্যতা সেটিংস

Tag

corruption

38 posts

পরামর্শ ও টুল

ফুটবল ও কাতার বিশ্বকাপ অনুসন্ধানের টিপস 

বিশ্বকাপ ফুটবল কাভার করতে কাতার যাচ্ছেন? জেনে রাখুন, সেখানে আপনার জন্য অপেক্ষা করছে অনেক অনুসন্ধানী স্টোরি। জিআইজেএনের এক ওয়েবিনারে তিন বিশেষজ্ঞ সাংবাদিক ও হুইসেলব্লোয়ার বলেছেন, কাতারে গিয়ে হোক বা নিজ দেশে – ফুটবল নিয়ে অনুসন্ধানের সময় নজর রাখুন শ্রম ও যৌন নিপীড়ন, স্বৈরশাসকদের “স্পোর্টসওয়াশিং”, অর্থ পাচার, দুর্নীতি ও স্টেডিয়ামের নিরাপত্তার মত বিষয়ের দিকে। পড়ুন, তাদের দেয়া পরামর্শগুলো।

জিআইজেএন বুকশেল্ফ: ২০২২ সালে পড়ার মতো ৭টি অনুসন্ধানী বই

অনুসন্ধানী সাংবাদিকতার জগত নিয়ে প্রতি বছরই প্রকাশিত হয় সাড়া জাগানো সব বই। ২০২২ সালের তেমনই সেরা কিছু বইয়ের পরিচিতি পাবেন এই লেখায়। এগুলোর কোনোটিতে লেখক বিস্তারিত ব্যাখ্যা করেছেন অনুসন্ধানের খুঁটিনাটি, পেছনের গল্প; কোনোটিতে আবার উঠে এসেছে বিখ্যাত সাংবাদিকদের জীবনকথা।

সদস্য প্রোফাইল

বার্তাবাহকের মৃত্যুতেই বার্তার মৃত্যু হয় না: ইনভেস্টিগেটিভ সেন্টার অব ইয়ান কুসিয়াক

অনুসন্ধান থামিয়ে দেওয়ার জন্য হত্যা করা হয়েছিল স্লোভাকিয়ার অনুসন্ধানী সাংবাদিক, ইয়ান কুসিয়াককে। কিন্তু তাতে স্বার্থসিদ্ধি হয়নি হত্যাকারীদের। কারণ এই হত্যাকাণ্ডের পর দমে না গিয়ে, স্লোভাকিয়ার সাংবাদিকেরা বরং আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠেন কুসিয়াকের অসমাপ্ত কাজ শেষ করার জন্য। পরবর্তীতে কুসিয়াকের নামে গড়ে উঠেছে একটি অনুসন্ধানী সাংবাদিকতার কেন্দ্র, যেটি এখন স্লোভাকিয়ায় এবং বিশ্বজুড়ে কাজ করছে নানা রকম সহযোগিতামূলক প্রকল্প নিয়ে। পড়ুন, এসব কর্মকাণ্ডের নেপথ্যের গল্প।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

অলিম্পিক নিয়ে ৮টি অনুসন্ধান

২০২২ সালের অলিম্পিক গেমস শেষ হয়েছে। কিন্তু তাই বলে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া উৎসব নিয়ে অনুসন্ধানের সুযোগ কি শেষ হয়ে গেছে? মোটেও তা নয়। এখানে আটটি উদাহরণ পাবেন, যা শুধু অলিম্পিক নয়, খেলাধুলার যে কোনো বড় আসর নিয়েই অনুসন্ধানে আগ্রহী করে তুলবে আপনাকে।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে চীন ও তাইওয়ানের সেরা অনুসন্ধান

রিপোর্টারস উইদাউট বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে চীনের অবস্থান ছিল ১৭৭তম। ফলে বোঝাই যায়, চীনা সাংবাদিকদের কেমন দমনমূলক পরিবেশের মধ্যে কাজ করতে হয়। এরপরও, ২০২১ সালে দেখা গেছে বেশ কিছু সাহসী অনুসন্ধান, যেগুলো এই অঞ্চলের অনুসন্ধানী সাংবাদিকদের আত্মনিবেদনের চিত্র তুলে ধরে। এখানে থাকছে চীন ও তাইওয়ানের এমন ৮টি প্রতিবেদন।

বাংলাদেশের সেরা অনুসন্ধান

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধান

অনেক প্রতিবন্ধকতার সত্ত্বেও গত ১ বছরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মুদ্রা পাচার, অনিয়ম ও প্রাতিষ্ঠানিক অবহেলার মত ঘটনা উন্মোচনের চেষ্টা করে গেছেন অনুসন্ধানী সাংবাদিকরা। বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান বিষয় ছিল, যথারীতি দুর্নীতি। কিন্তু ২০২১ সালের সেরা স্টোরি বাছাই করতে গিয়ে শুধু অনুসন্ধানের গভীরতা বা কৌশল নয়; বিষয়বস্তুর নতুনত্ব, প্রভাব এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগের মতো বিষয়কেও আমরা আমলে নিয়েছি।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে ভারতের সেরা অনুসন্ধান

ভারতে মূলধারার গণমাধ্যমগুলোর বেশিরভাগই যেখানে সরকারী দলের চাপের কাছে নতি স্বীকার করেছে, সেখানে দেশটিতে অনুসন্ধানী সাংবাদিকতায় নেতৃত্ব দিয়ে গেছে কিছু নতুন স্বাধীন ডিজিটাল মিডিয়া। জিআইজেএনের হিন্দি সম্পাদক দীপক তিওয়ারি ২০২১ সালের সেরা অনুসন্ধানী প্রতিবেদনের যে তালিকা করেছেন, তাতে এমনটাই স্পষ্ট হয়েছে। এক নজরে দেখে নিন, কোভিড মৃত্যুর পরিসংখ্যান থেকে শুরু করে পেগাসাস প্রজেক্ট পর্যন্ত দেশটিতে হওয়া সেরা অনুসন্ধানগুলো।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে ফরাসি ভাষার সেরা অনুসন্ধান

ফরাসি-ভাষী অনুসন্ধানী সাংবাদিকতা জগতের জন্য ২০২১ সালটি ছিল বড় অগ্রগতির বছর। গত ১২ মাসজুড়ে ফরাসি ভাষায় প্রকাশিত শীর্ষ ১২টি অনুসন্ধান বেছে নেওয়ার জন্য আমরা খেয়াল করেছি: কী ধরনের প্রযুক্তি ব্যবহার হয়েছে, সমাজে প্রতিবেদনটির কেমন প্রভাব পড়েছে, কেমন ঝুঁকি নেওয়া হয়েছে, এবং ভূতাত্ত্বিক বৈচিত্র্য। আলজেরিয়া থেকে কানাডা, এবং কোমোরোস থেকে বেলজিয়াম পর্যন্ত; এই অনুসন্ধানের সঙ্গে যুক্ত সাংবাদিকেরা নিশ্চিতভাবেই অনেক সাহস ও দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছেন।

GIJC21, Investigative Stories to Replicate Around the World

পরামর্শ ও টুল

বিশ্বজুড়ে অনুকরণীয় অনুসন্ধানী প্রতিবেদন

অসাধারণ অনুসন্ধানী প্রতিবেদনের বিষয় যে সবসময় মৌলিক হতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই। কারণ দুর্নীতি, অবৈধ কার্যকলাপ ও ক্ষমতার অপব্যবহারের মত বিষয়গুলোর বৈশিষ্ট্য বিশ্বের প্রায় সবখানেই একরকম। তাই এক দেশে যে অনুসন্ধান হয়েছে, সেটি আপনার দেশেও অনুকরণ করতে পারেন অনায়াসে। এখানে তেমন কয়েকটি অনুসন্ধানী আইডিয়া পাবেন।

সংবাদ ও বিশ্লেষণ

মহামারি-পরবর্তী সময়ের জন্য ৫ ধরনের ডেটাভিত্তিক স্টোরির আইডিয়া

ডেটা সাংবাদিকতায় নবজোয়ার এনেছে কোভিড মহামারি। নানান আঙ্গিকে মহামারির পরিস্থিতি ও প্রভাব তুলে এনেছেন ডেটা সাংবাদিকরা। তবে শুধু এটুকুই নয়, রিপোর্টিংয়ের কাজে ডেটার ব্যবহার করা যায় আরও নানাভাবে। মহামারির শেষপর্যায়ে এসে সাংবাদিকরা ডেটা দিয়ে করতে পারেন আরও অনেক অনুসন্ধান। খুঁজতে পারেন অনেক প্রশ্নের উত্তর। তেমনই কিছু ডেটা-ভিত্তিক প্রতিবেদনের ধারণা পাবেন এই লেখায়।