প্রবেশগম্যতা সেটিংস

Data Journalism Webinar Bangla
Data Journalism Webinar Bangla

লেখাপত্র

জিআইজেএন বাংলা অনলাইন কর্মশালা: সংবাদে সংখ্যা – ডেটা সাংবাদিকতায় হাতেখড়ি

জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আর্থিক ‍দুর্নীতি পর্যন্ত; সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় সব প্রতিবেদনের ভিত্তি ছিল ডেটা সাংবাদিকতা। কিন্তু বিশ্বের অনেক অংশে যেভাবে ডেটা সাংবাদিকতার প্রসার ঘটেছে— বাংলা ভাষাভাষী অঞ্চলে তেমনটি দেখা যায়নি। কিছু নিউজরুম এ নিয়ে পরীক্ষামূলক কাজের চেষ্টা করলেও সাংবাদিকতার এই ধারাটি সার্বিকভাবে এখনো অনালোচিতই থেকে গেছে।

সেই ঘাটতি পূরণে ডেটা সাংবাদিকতা নিয়ে বাংলা ভাষায় এই অনলাইন কর্মশালা আয়োজন করছে জিআইজেএন। এটি মূলত তাদের জন্য যারা ডেটা সাংবাদিকতায় আগ্রহী কিন্তু এখনো তেমন চর্চা করা হয়ে ওঠেনি। অংশগ্রহণকারীরা এখান থেকে ডেটা সাংবাদিকতার মৌলিক ধারণা পাবেন। বিষয়টি আসলে কী? সাংবাদিকেরা কীভাবে তাদের প্রতিবেদনে সংখ্যার ব্যবহার করেন? ডেটা সাংবাদিক হতে গেলে কী ধরনের দক্ষতা প্রয়োজন হয়? ওয়েবিনারে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। গুগল শিট ব্যবহার করে কীভাবে ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন করা যায় — তারও প্রায়োগিক ধারণা মিলবে। অংশগ্রহণকারীরা প্রশ্ন করার সুযোগ পাবেন।

কর্মশালাটি পরিচালনা করবেন, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা শীর্ষ দাশগুপ্ত। তিনি মিয়ামি হেরাল্ডের অনুসন্ধানী সাংবাদিক। অর্থবাণিজ্য সংক্রান্ত অপরাধ থেকে ‍শুরু করে ফ্লোরিডার কারাগার ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে তাঁর করা প্রতিবেদনগুলো পুরস্কার জিতেছে এবং স্বীকৃতি পেয়েছে ইনভেস্টিগেটিভ রিপোর্টার্স অ্যান্ড এডিটর্স, ওভারসিজ প্রেস ক্লাব, সোসাইটি ফর অ্যাডভান্সিং বিজনেস এডিটিং অ্যান্ড রাইটিং, সোসাইটি অব প্রোফেশনাল জার্নালিস্টস ও অন্যান্যদের কাছে থেকে। তিনি স্নাতকোত্তর ডিগ্রী নিয়েছেন ইংরেজি ও সাংবাদিকতায়।

সঞ্চালনা করবেন জিআইজেএন বাংলা সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী।

ওয়েবিনারটিতে অংশ নিতে নিবন্ধন করুন এখানে!

তারিখ: ২০ সেপ্টেম্বর।

সময়: 

সন্ধ্যা ৭.০০ টা (ঢাকা)

সন্ধ্যা ৭.৩০ টা (কলকাতা)

সকাল ৯.০০ টা (নিউ ইয়র্ক)

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

ডেটা সাংবাদিকতা

ডেটা স্টোরিটেলারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ: যেভাবে ভিজ্যুয়ালাইজেশনে একে অন্যকে সহায়তা করছে

বার্তাকক্ষ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে—তারা ডেটা রিপোর্টিং বা ডেটা ভিজ্যুয়ালাইজেশনের কাজ করতেন। পরস্পরের মতামত বিনিময়, প্রশ্ন করা, কিংবা কাজ করতে গিয়ে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন—এমন সহকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার মতো কোনো নিদিষ্ট প্লাটফর্ম তাদের ছিল না। সাদামাঠা সেই আলাপ থেকেই শুরু।

বণ্টন ও প্রচার

মোবাইল বা স্যোশাল মিডিয়ায় দ্রুত স্ক্রল করা পাঠকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন কৌশল

অনুসন্ধানী সাংবাদিকতা সময়সাপেক্ষ। প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করতে মাসের পর মাস নথিপত্র পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ এবং তথ্য যাচাই করতে হয়। কিন্তু মানুষ যেভাবে সংবাদ খুঁজে পায় এবং পড়ে, তা অধিকাংশ সংবাদকক্ষের প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত বদলে গেছে। এখন সংবাদ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে, মোবাইল ফোনে, খণ্ড খণ্ডভাবে এবং অন্যান্য ব্যস্ততার ফাঁকে ফাঁকেই পড়া হয়।

পরামর্শ ও টুল

অনুসন্ধানী পডকাস্ট সম্পাদনা করবেন কীভাবে- বিশেষজ্ঞরা দিয়েছেন সেই পরামর্শ

যেসব ঘটনা লিখিত প্রতিবেদনের জন্য ‘পুরোনো’ বা ‘সময়োত্তীর্ণ’ বলে মনে হতে পারে, সেগুলো পডকাস্টের জন্য বরং বাড়তি সুবিধা। প্রচলিত অনুসন্ধানী প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হলেও, অতীতের কোনো ঘটনা বা একটি ঘটনার শুরু নিয়ে করা অনুসন্ধানগুলো পডকাস্টের জন্য বেশ উপযোগী।

পরামর্শ ও টুল

কীটনাশকের সঙ্গে ক্যানসারের সম্পর্ক নিয়ে অনুসন্ধান করতে ইচ্ছুক সাংবাদিকদের জন্য কিছু পরামর্শ

রোগ এবং কীটনাশকের সংস্পর্শের মধ্যে বৈজ্ঞানিকভাবে সরাসরি সম্পর্ক প্রমাণ করা কঠিন হলেও, স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে চারপাশের শক্তিশালী প্রমাণ পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। পশ্চিমের অনেক দেশে এ বিষয়ে অনুসন্ধান করার জন্য অনলাইনে প্রচুর তথ্য পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই এসব তথ্য পেতে সরকারি নথি চেয়ে আনুষ্ঠানিক আবেদন করারও প্রয়োজন হয় না।