প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

১২তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের (অনলাইন) জন্য ফেলোশিপ ঘোষণা

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

২০২১ সালের গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১-৫ নভেম্বর এবং প্রথমবারের মতো আমরা এটি অনলাইনে আয়োজন করছি। সম্মেলনটি অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম বড় আন্তর্জাতিক মিলনমেলা, যেখানে থাকবে সর্বশেষ অনুসন্ধানী কৌশল, ডেটা বিশ্লেষণ, অনলাইন গবেষণা, আন্তঃসীমান্ত সহযোগিতা বিষয়ে সেশন এবং নিজ নিজ ক্ষেত্রের সেরা সাংবাদিকদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে প্যানেল ও কর্মশালা। ২০০১ সাল থেকে আমরা ৮ হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছি, বিশ্বব্যাপী শিরোনাম তৈরির মতো অনেক কোলাবরেটিভ অনুসন্ধানী প্রকল্পের যাত্রায় ভূমিকা রেখেছি এবং অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন বিশ্বব্যাপী ছড়িয়েছি।

এই বছরের অনলাইন সম্মেলনের (#জিআইজেসি২১) যে বৈশ্বিক অনুষ্ঠানসূচি আমরা তৈরি করেছি, তাতে থাকছে আঞ্চলিক ও মহাদেশভিত্তিক অনুষ্ঠান, একাধিক ভাষার অনুবাদ এবং নেটওয়ার্কিংয়ের দারুণ সুযোগ।

পাঁচ দিনের এই সম্মেলনে অংশ নিতে আপনাকে খরচ করতে হবে মাত্র ১০০ মার্কিন ডলার। তবে উন্নয়নশীল এবং রূপান্তরের পথে থাকা দেশগুলোর সাংবাদিকদের জন্য আমরা ফেলোশিপ দিচ্ছি, যা সীমিতসংখ্যক আবেদনকারীকে বিনা পয়সায় এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেবে। এই ফেলোশিপে সহায়তার জন্য স্পন্সরদের ধন্যবাদ। অবশ্য প্রতিযোগিতা খুব তীব্র হবে, সুতরাং আপনাকে আমাদের বোঝাতে হবে যে আপনি জিআইজেসি২১-এ প্রস্তাবিত প্রশিক্ষণকে দারুণভাবে কাজে লাগাতে পারবেন। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ইমেইলের মাধ্যমে বিজয়ীদের অবহিত করবে জিআইজেএন।

যাঁরা ফেলোশিপের জন্য যোগ্য

+ উন্নয়নশীল বা রূপান্তরের পথে থাকা দেশগুলোতে কর্মরত পূর্ণকালীন প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, ভিডিও, রেডিও এবং মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য উন্মুক্ত। খণ্ডকালীন সাংবাদিক যাঁদের মূল কর্মক্ষেত্র সাংবাদিকতা, তাঁরাও স্বাগত। যোগ্য দেশগুলোর সম্পূর্ণ তালিকার জন্য, এই লিঙ্কটি চেক করুন।

+ অনুসন্ধানী বা ডেটা জার্নালিজমের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

+ প্যানেল ও কর্মশালার আলোচনা বোঝার মতো প্রায়োগিক ইংরেজি জ্ঞান থাকতে হবে।

ফেলো হিসেবে নির্বাচিতরা জিআইজেসি২১ এর সব অনুষ্ঠানে সম্পূর্ণ ফ্রি প্রবেশাধিকার পাবেন। সম্মেলন শেষ হওয়ার পরে চাহিদা অনুযায়ী অনুষ্ঠানের সব ভিডিও দেখারও সুযোগ পাবেন।

বিশেষ বিভাগ

পরিবেশ ও সংগঠিত অপরাধ

পরিবেশ ও সংগঠিত অপরাধ-সম্পর্কিত রিপোর্টিং দক্ষতা বাড়াতে সাংবাদিকদের বিশেষ ফেলোশিপ দিচ্ছে জিআইজেএন।আপনি ফেলোশিপ ফর্মে এই ট্র্যাকটি নির্বাচন করতে পারেন। এই ফেলোশিপ প্রদান করা সম্ভব হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের সহায়তার কারণে।

আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট, ২০২১। বিজয়ীদের ২০ সেপ্টেম্বরের পরে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

এই সম্মেলনে ফেলোশিপের জন্য অসংখ্য আবেদন জমা পড়েছে। তাই আপনার আবেদনের বিষয়ে আলাদা করে আপডেট জানানো সম্ভব হচ্ছে না। আবেদনের নির্দেশিকা এবং ফর্মটি পড়তে দয়া করে সময় নিন। উত্তরটি যদি না খুঁজে পান, তবে আমাদের লিখতে পারেন এই ঠিকানায় মেইল করে: fellowships@gijn.org

ফেলোশিপ, জিআইজেসি২১ সম্মেলন এবং জিআইজেএন-এর অন্যান্য সুযোগ সম্পর্কে আপ-টু-ডেট থাকতে জিআইজেএন নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ একবার দরজা খুললেই আমার সামনে একটা সুযোগ আসে: ঝুঁকিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে রিকার্দো কালদেরন

যারা নিজেদের জীবন বাজি রেখে আপনাকে তথ্য দেন, তাদের প্রতি আপনার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হলো বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। আর প্রায়ই দেখা যায়, নীরব থাকার চেয়ে তথ্যটি প্রকাশ করাই বরং সেই তথ্যদাতাদের অধিক সুরক্ষা দেয়।