প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

ইউক্রেন থেকে যেভাবে পাচার হল ৪৭০ বিলিয়ন ডলার

English

মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে বিলিয়নেয়ার ব্যবসায়ী ইহোর কলোমোইস্কি (উপরের ছবিতে) এবং জেনাদি বোগোলিউবভের বিরুদ্ধে মামলা করছে ইউক্রেনের প্রাইভেটব্যাঙ্ক। অভিযুক্ত দু’জনই আগে ব্যাংকটির মালিকানায় ছিলেন। ছবি: শাটারস্টক

নিজ দেশের গন্ডি পেরিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে, সাবেক মালিকদের সাথে যুদ্ধে নেমেছে ইউক্রেনের সবচে বড় বেসরকারি ব্যাংক। এরিমধ্যে তারা ডেলাওয়্যারের প্রাদেশিক আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছে। সেখানে কোটিপতি ব্যবসায়ী ইহোর কলোমোইস্কি এবং হেনাদি বোগোলিউবভের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের মুদ্রাপাচারের অভিযোগ আনা হয়েছে। জাতীয়করণের আগে প্রাইভেটব্যাংকের মালিক ছিলেন এই দুই ব্যবসায়ী।

প্রাইভেটব্যাংকের আনা অভিযোগে বলা হয়েছে, বিবাদীদের কারণে “কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে। তারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছেন, জালিয়াতির আশ্রয় নিয়ে টাকা স্থানান্তর করেছেন, যা প্রাদেশিক আইনের পাশাপাশি ওহাইওর দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান সংক্রান্ত বিধিমালারও পরিপন্থী। তারা নাগরিক ষড়যন্ত্রের জন্যেও দায়ী।”

আটলান্টিক কাউন্সিলের এই ব্লগ পোস্টে  বলা হচ্ছে, মামলার সবচেয়ে বড় অভিযোগ হল: “২০০৬ থেকে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সময়ে, প্রাইভেটব্যাংকের সাইপ্রাস শাখা থেকে তাদের [বেনিফিসিয়াল ওনার] মাধ্যমে ৪৭০বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা ঐ সময়ে সাইপ্রাসের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় দ্বিগুণ। ”

মামলার বিবরণ অনুযায়ী, আসামীরা টাকা পাচার করেছেন মূলত জমি ক্রয়ের মাধ্যমে। এভাবে তারা ক্লিভল্যান্ড শহরের বৃহত্তম রিয়েল এস্টেট মালিক হয়ে ওঠেন। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে কয়েকটি ফেরোএলয় (ধাতব পণ্য) তৈরির প্রতিষ্ঠানও কিনে নেন।

মামলার অভিযোগগুলো পুরোপুরি পড়লে, ৪৭ হাজার কোটি ডলার কীভাবে পাচার করা যায়, তার আকর্ষণীয় একটি বিবরণ পাবেন। দেখুন আমাদের ডকুমেন্ট অব দ্য ডে

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

ডেটা সাংবাদিকতা

ডেটা স্টোরিটেলারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ: যেভাবে ভিজ্যুয়ালাইজেশনে একে অন্যকে সহায়তা করছে

বার্তাকক্ষ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে—তারা ডেটা রিপোর্টিং বা ডেটা ভিজ্যুয়ালাইজেশনের কাজ করতেন। পরস্পরের মতামত বিনিময়, প্রশ্ন করা, কিংবা কাজ করতে গিয়ে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন—এমন সহকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার মতো কোনো নিদিষ্ট প্লাটফর্ম তাদের ছিল না। সাদামাঠা সেই আলাপ থেকেই শুরু।

বণ্টন ও প্রচার

মোবাইল বা স্যোশাল মিডিয়ায় দ্রুত স্ক্রল করা পাঠকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন কৌশল

অনুসন্ধানী সাংবাদিকতা সময়সাপেক্ষ। প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করতে মাসের পর মাস নথিপত্র পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ এবং তথ্য যাচাই করতে হয়। কিন্তু মানুষ যেভাবে সংবাদ খুঁজে পায় এবং পড়ে, তা অধিকাংশ সংবাদকক্ষের প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত বদলে গেছে। এখন সংবাদ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে, মোবাইল ফোনে, খণ্ড খণ্ডভাবে এবং অন্যান্য ব্যস্ততার ফাঁকে ফাঁকেই পড়া হয়।

পরামর্শ ও টুল

অনুসন্ধানী পডকাস্ট সম্পাদনা করবেন কীভাবে- বিশেষজ্ঞরা দিয়েছেন সেই পরামর্শ

যেসব ঘটনা লিখিত প্রতিবেদনের জন্য ‘পুরোনো’ বা ‘সময়োত্তীর্ণ’ বলে মনে হতে পারে, সেগুলো পডকাস্টের জন্য বরং বাড়তি সুবিধা। প্রচলিত অনুসন্ধানী প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হলেও, অতীতের কোনো ঘটনা বা একটি ঘটনার শুরু নিয়ে করা অনুসন্ধানগুলো পডকাস্টের জন্য বেশ উপযোগী।

পরামর্শ ও টুল

কীটনাশকের সঙ্গে ক্যানসারের সম্পর্ক নিয়ে অনুসন্ধান করতে ইচ্ছুক সাংবাদিকদের জন্য কিছু পরামর্শ

রোগ এবং কীটনাশকের সংস্পর্শের মধ্যে বৈজ্ঞানিকভাবে সরাসরি সম্পর্ক প্রমাণ করা কঠিন হলেও, স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে চারপাশের শক্তিশালী প্রমাণ পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। পশ্চিমের অনেক দেশে এ বিষয়ে অনুসন্ধান করার জন্য অনলাইনে প্রচুর তথ্য পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই এসব তথ্য পেতে সরকারি নথি চেয়ে আনুষ্ঠানিক আবেদন করারও প্রয়োজন হয় না।