প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

জিআইজেসি ১৯ এর জন্য কোনো সেশনের আইডিয়া থাকলে এখনই জানান!

English

নোট: এখন আর আইডিয়া জমা নেয়া হচ্ছে না। সময়সীমা শেষ হয়েছে ৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে।

১১তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৬-২৯ সেপ্টেম্বর, জার্মানীর হামবু্র্গ শহরের দুই নান্দনিক ভেন্যু – স্পিগেল পাবলিশিং হাউস এবং হাফেনসিটি বিশ্ববিদ্যালয়ে। সম্মেলনের যৌথ আয়োজক গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন), নেটজোয়ের্ক রিসার্সে (এনআর) এবং ইন্টারলিঙ্ক একাডেমী ফর ইন্টারন্যাশনাল ডায়ালগ অ্যান্ড জার্নালিজম।

সাংবাদিকদের জন্য জিআইজেসি ১৯ ডিজাইন করছেন সাংবাদিকরাই, এবারও যার কেন্দ্রবিন্দুতে থাকবে প্রায়োগিক দক্ষতা, প্রযুক্তি এবং প্রশিক্ষণ। আয়োজকরা এখন ব্যস্ত সময় পার করছেন – ক্রস-বর্ডার কোলাবরেশন, দুর্নীতি অনুসন্ধান থেকে শুরু করে উন্নততর ডেটা বিশ্লেষণের মত নানা বিষয়ে প্যানেল, কর্মশালা এবং নেটওয়ার্কিং সেশন একত্র করতে। আমরা ইতোমধ্যে বিশ্বমানের প্রশিক্ষকদের একটি তালিকা চূড়ান্ত করেছি, যেখানে রয়েছেন পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক এবং ডেটা জার্নালিজমের পথিকৃতসহ নানা দেশের, নানা বিষয়ের সেরা বিশেষজ্ঞরা।

সম্মেলেনের জন্য দারুণ কোনো আইডিয়া থাকলে, প্রস্তাব করতে পারেন আপনিও। আগামী ৪ ফেব্র্রুয়ারি, ২০১৯ এর মধ্যে নিচের এমবেডেড ফরমে পরামর্শ লিখে পাঠান। জিআইজেসির ঐতিহ্য অনুযায়ী, প্রস্তাবিত সেশনের আইডিয়া হতে হবে দক্ষতাভিত্তিক — যেখানে মূল বিষয়বস্তু হিসেবে থাকবে সাংবাদিকতার নানারকম উপকরণ ও কৌশল এবং ডেটা ও অনুসন্ধানী সাংবাদিকতার পদ্ধতি। আমরা “যুদ্ধ নিয়ে প্রতিবেদন” চাই না, আমরা চাই পদ্ধতি। অতীতের সফল সেশনের কিছু উদাহরণ পাবেন GIJC13 , GIJC15 এবং GIJC17 এর অনুষ্ঠানসূচিতে।

সম্মেলনের ভাষা হবে ইংরেজী। তাই সম্ভাব্য বক্তাদেরও ইংরেজী ভাষা বলা এবং অনুধাবনে স্বচ্ছন্দ হতে হবে। আপনার পরামর্শ বা আইডিয়াগুলোও লিখুন ইংরেজীতে।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ একবার দরজা খুললেই আমার সামনে একটা সুযোগ আসে: ঝুঁকিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে রিকার্দো কালদেরন

যারা নিজেদের জীবন বাজি রেখে আপনাকে তথ্য দেন, তাদের প্রতি আপনার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হলো বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। আর প্রায়ই দেখা যায়, নীরব থাকার চেয়ে তথ্যটি প্রকাশ করাই বরং সেই তথ্যদাতাদের অধিক সুরক্ষা দেয়।