জিআইজেসি২৫: যে কারণে বিশেষজ্ঞদের আলোচনা সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ
৩০০-এর বেশি শীর্ষস্থানীয় সাংবাদিক, ডেটা গুরু এবং বিশ্বখ্যাত বিশেষজ্ঞরা-বক্তা হিসেবে অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যাদের মধ্যে প্রায় ১০০ জনই আয়োজক মহাদেশ এশিয়ার প্রতিনিধিত্ব করবেন। তাই ভৌগোলিক বৈচিত্র্য আর বিষয়ভিত্তিক জ্ঞান-অভিজ্ঞতার মিশেলে জিআইজেসি হতে যাচ্ছে একটি অনন্য আয়োজন।