প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

ঘরে বসেই অংশ নিন অনুসন্ধানী সাংবাদিকতার সবচেয়ে বড় সম্মেলনে

English

 

১১তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স-এ (২৬-২৯ সেপ্টেম্বর) অংশ নেওয়ার জন্য হামবুর্গে যেতে পারেননি? আফসোসের কিছু নেই। ঘরে বসেই নানা উপায়ে আপনি পেতে পারেন সেখানকার খবরাখবর। পুরো বিশ্ব থেকে দেড় হাজারেরও বেশি সাংবাদিক অংশ নিচ্ছেন এই সম্মেলনে। যেখানে তারা মতবিনিময় করবেন তাদের কাজ ও অভিজ্ঞতা নিয়ে।

সম্মেলনের ওয়েবসাইট

ব্রাউজারে বুকমার্ক করে রাখুন এই সাইটটি: gijc2019.org। এখানেই আমরা প্রতিদিন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করব। যার মধ্যে থাকবে দিনের গুরুত্বপূর্ণ ইভেন্ট, টিপশিট, বক্তাদের সঙ্গে প্রশ্নোত্তর – এমন আরো অনেক কিছু। (প্রতিবেদনগুলো আমরা শেয়ার করতে থাকব আমাদের ফেসবুকটুইটার পেজে। আর সবচেয়ে জনপ্রিয় কিছু প্রতিবেদন প্রকাশ করা হবে এখানে: gijn.org)

সরাসরি সম্প্রচার

দুটি কক্ষ (হোলসিম-অডিটোরিয়াম ও রুম ২.১০৪) থেকে আমরা সরাসরি সম্প্রচার করব। সম্মেলনের পূর্ণাঙ্গ সূচি থেকে আপনি দেখে নিতে পারবেন এই দুই ঘরে কোন ইভেন্ট আছে। সূচিতে গিয়ে “ফিল্টার বাই” বাটনে ক্লিক করুন। ট্র্যাকসের বদলে সিলেক্ট করুন “লোকেশন” অপশন। তারপর সিলেক্ট করুন এই দুই ঘর।

সরাসরি সম্প্রচার দেখতে (বা পরে রেকর্ডিং দেখতে), চলে যান জিআইজেসি লাইভস্ট্রিম পেজ বা জিআইজেএনএর ইউটিউব চ্যানেলে

সোশ্যাল মিডিয়া

#GIJC19: এটি হচ্ছে সম্মেলনের হ্যাশট্যাগ। আয়োজক, বক্তা, অংশগ্রহণকারী… সবাই এই হ্যাশট্যাগ দিয়েই বিভিন্ন পোস্ট দেবেন।

সম্মেলনের তাৎক্ষণিক খবরাখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হবে নয়টি ভাষায় :

বাংলার জন্য, ফলো করুন ফেসবুকটুইটার ইংরেজির জন্য, ফলো করুন ফেসবুকটুইটার জার্মানের জন্য, ফলো করুন ইন্সটাগ্রামটুইটার আরবির জন্য, ফলো করুন ফেসবুকটুইটার রাশিয়ানের জন্য, ফলো করুন ফেসবুক, টুইটারটেলিগ্রাম ফরাসীর জন্য, ফলো করুন ফেসবুকটুইটার স্প্যানিশের জন্য, ফলো করুন ফেসবুকটুইটার চাইনিজের জন্য, ফলো করুন টুইটার, উইবোউইচ্যাট পর্তুগিজের জন্য, ফলো করুন ফেসবুকটুইটার

সাব সাহারান আফ্রিকায় অনুসন্ধানী সাংবাদিকতা সম্পর্কে বিস্তারিত জানতে অনুসরণ করুন এই টুইটারফেসবুক পেজ (ইংরেজিতে)।

ইন্সটাগ্রাম

সম্মেলনের পুরো সময়ে ছবি ও ভিডিও পোস্ট করা হবে জিআইজেএনএর ইন্সটাগ্রামনেটজওয়ার্ক রেশের্সের ইন্সটাগ্রাম পেজে।

ইউটিউব

লাইভ সম্প্রচার ও নির্বাচিত ভিডিও দেখতে চোখ রাখুন জিআইজেএনএর ইউটিউবনেটজওয়ার্ক রেশের্সের ইউটিউব চ্যানেলে।

সম্মেলনের পর…

লাইভ সম্প্রচার করা ভিডিওগুলো পরবর্তীতেও দেখতে পাওয়া যাবে  জিআইজেএনএর ইউটিউবনেটজওয়ার্ক রেশের্সের ইউটিউব চ্যানেলে।

আর অনেক টিপশিট ও প্রতিবেদনের জন্য সম্মেলন শেষ হওয়ার পরবর্তী সপ্তাহগুলোতে নজর রাখুন জিআইজেএন-এর ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়াসাপ্তাহিক নিউজলেটারের দিকে। এখানেই একে একে প্রকাশিত হবে সম্মেলন থেকে পাওয়া বিপুল জ্ঞানভাণ্ডার!

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

আইজে উইক-২০২৬

অনুসন্ধানী সাংবাদিকতা সপ্তাহের (আইজে উইক) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ—থাকছে ১৩০-এর বেশি বক্তা, ৫০টির বেশি প্যানেল

আইজে উইকের বিভিন্ন সেশনে নেতৃত্ব দেবেন ৬৫টি দেশের ১৩০-এর বেশি বক্তা। যাদের মধ্যে রয়েছেন খ্যাতিমান সাংবাদিক, ডেটা বিশেষজ্ঞ ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। ১৩টি বিষয়ভিত্তিক বিভাগে আয়োজিত হবে ৫০টির বেশি প্যানেল, কর্মশালা ও নেটওয়ার্কিং সেশন। অনুসন্ধানি সাংবাদিকতার এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ২৬ থেকে ৩০ অক্টোবর।

আইজে উইক-২০২৬

সাংবাদিকতায় যুক্ত বাংলাদেশি শিক্ষার্থীদের আইজে উইকে অংশ নেওয়ার সুযোগ

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, যারা সাংবাদিকতার সঙ্গেও যুক্ত—তাদের জন্য আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতা সপ্তাহে (আইজে উইক) অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। জিআইজেএনের উদ্যোগে নির্বাচিত ১২ জন বাংলাদেশি শিক্ষার্থীর নিবন্ধন ফি বহন করবে ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট।

অনুসন্ধান পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভিজ্যুয়াল অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ কেমন হবে, জানালেন নিউইর্য়ক টাইমসের মালাকি ব্রাউন

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার টুলগুলো কনটেন্ট তৈরির টুলগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। এটি এখন অনেকটা অস্ত্র প্রতিযোগিতার মতো হয়ে উঠছে। আগামী দিনে এআই কনটেন্ট আরও বেশি দেখতে পাওয়া যাবে। এর ফলে এ ধরনের কনটেন্টের ওপর মানুষের আস্থা আরও কমতে থাকবে।

অনুসন্ধান পদ্ধতি

বড় অনুসন্ধান চালাতে পারেন মানচিত্র ও ডেটা ব্যবহার করে: ব্রাজিলের এই উদাহরণটি হতে পারে শিক্ষনীয়

ধনী এলাকার তুলনায় দরিদ্র এলাকাগুলো কেমন? এই ধরনের প্রশ্নের উত্তর কোনো একক তালিকা থেকে পাওয়া যায় না। তবে  একটি পদ্ধতি আছে, যার মাধ্যমে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ডেটাবেস ও মানচিত্র তৈরি করা যায়।