প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

দুর্নীতি বিশেষজ্ঞ নিজেই অভিযুক্ত মুদ্রা পাচারের অপরাধে

English

কখনো ভেবেছেন, দুর্নীতি করে অনেক টাকার মালিক বনে যাবার কথা? যারা অপরাধ সাম্র্যাজ্য নিয়ে কাজ করেন, কখনো কখনো তাদের নিশ্চয়ই লোভ হয়, একটু এদিক-ওদিক করে কিছু টাকা কামিয়ে নিতে। মার্কিন অধ্যাপক ব্রুস ব্যাগলির বিরুদ্ধে ঠিক এই অভিযোগটাই এনেছেন দেশটির ফেডারেল আইনজীবীরা।

দুর্নীতি বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে প্রায়ই ব্যাগলির মতামত নেয়া হত মার্কিন গণমাধ্যমে। কিন্তু আইনজীবীরা বলছেন, এই জ্ঞান তিনি ব্যবহার করেছেন নিজের স্বার্থেও। তাই মুদ্রাপাচারের অভিযোগে গেল সপ্তাহে তাকে গ্রেফতার করা হয়েছে।

ব্যাগলি পড়ান মায়ামি বিশ্ববিদ্যালয়ে। “ড্রাগ ট্রাফিকিং, অর্গানাইজড ক্রাইম, অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য আমেরিকাস টুডে” নামে একটি বইও লিখেছেন তিনি। অভিযোগপত্র অনুযায়ী, এই ব্যাগলিই কিনা ভেনেজুয়েলা থেকে দুর্নীতি ও ঘুষের প্রায় ২৫ লাখ ডলার সমপরিমান টাকা, পাচারের ষড়যন্ত্রে অংশ নিয়েছেন।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পাবেন এই নথিতে।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

মেটার ক্রাউডট্যাঙ্গেল বন্ধ দুই বছর: বিকল্প হিসেবে এআই কি পারবে সেই শূন্য জায়গা পূরণ করতে?

বছর দুয়েক আগে ক্রাউডট্যাঙ্গল বন্ধ করে দেয় মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট কীভাবে ছড়িয়ে পড়ে, তা পর্যবেক্ষণের জন্য টুলটি ব্যবহার করা হতো। বর্তমানে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কিছু টুল সেই শূন্যতা পূরণের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে ক্রাউডট্যাঙ্গলের সেই শূণ্যতা কি এই টুলগুলো পূরণ করতে পারবে? 

আইজে উইক-২০২৬

গণতন্ত্রের জন্য হুমকি ও কর্তৃত্ববাদের উত্থান: আইজে উইকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রবণতাগুলো নিয়ে কীভাবে আরো জোরালো অনুসন্ধান পরিচালনা করা যায় — এই বিষয়ের ওপর আইজে উইকের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কিত তথ্য এই লেখায় তুলে ধরা হলো।

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ একবার দরজা খুললেই আমার সামনে একটা সুযোগ আসে: ঝুঁকিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে রিকার্দো কালদেরন

যারা নিজেদের জীবন বাজি রেখে আপনাকে তথ্য দেন, তাদের প্রতি আপনার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হলো বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। আর প্রায়ই দেখা যায়, নীরব থাকার চেয়ে তথ্যটি প্রকাশ করাই বরং সেই তথ্যদাতাদের অধিক সুরক্ষা দেয়।