প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

১১তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স — একনজরে দেখে নিন এবার কী থাকছে

English

বিশ্বের অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকদের সবচে বড় আন্তর্জাতিক জমায়েত, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স। একে “অনুসন্ধানী সাংবাদিকতার বৈশ্বিক মিলন-মেলা” নামেও ডাকা হয়। ২০০১ সাল থেকে বিশ্বের সাত হাজারের বেশী উদ্যমী গণমাধ্যমকর্মীকে জড়ো করেছে এই সম্মেলন।

বিশ্বে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতার দ্রুত প্রসারে দ্বি-বার্ষিক এই সম্মেলনের গুরুত্বপূর্ণ ভূমিকা সব মহলেই প্রশংসিত। #জিআইজেসি১৯ (#GIJC19) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬-২৯ সেপ্টেম্বর, জার্মানীর হামবুর্গে। এটি আমাদের ১১তম আসর। এখানে আমরা ১৩০টি দেশ থেকে এক হাজারের বেশি সাংবাদিকের উপস্থিতি আশা করছি। উন্নয়নশীল এবং উত্তরণের পথে থাকা দেশগুলোর সাংবাদিকদের জন্য ট্রাভেল ফেলোশিপের ব্যবস্থা রয়েছে

সাংবাদিকদের জন্য সাংবাদিকদেরই ডিজাইন করা এই সম্মেলন এত বিখ্যাত, কারণ এখানে মনোযোগ দেয়া হয় মূলত ব্যবহারিক ও উন্নত রিপোর্টিং কৌশলের দিকে। আমাদের বক্তারা এই পেশায় সেরা। তাদের কেউ জিতেছেন পুলিৎজারসহ সাংবাদিকতার বড় বড় সব পুরষ্কার, কেউ পরিচিত ডেটা সাংবাদিকতার পথিকৃত হিসেবে, আর আছেন একদল দুঃসাহসী অনুসন্ধানী সাংবাদিক, যারা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা উন্মোচন করে চলছেন, কম বেশী সবখানে।

আমাদের পূর্ণাঙ্গ কর্মসূচি পরে জানানো হবে। কিন্তু তার আগে, আমরা কী পরিকল্পনা করছি, দেখে নিন একনজরে:

১৫০টির বেশি প্যানেল, কর্মশালা এবং বিশেষ সেশন থাকবে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতার সব বিষয় নিয়ে। ডেটা সাংবাদিকতার বিশাল ট্র্যাকে থাকবে স্প্রেডশিট ও স্ক্র্যাপিংয়ের মত প্রাথমিক বিষয় থেকে শুরু করে বিশ্লেষন, ভিজ্যুয়াইজেশন এবং ম্যাপিং নিয়ে ডজনখানেক সেশন; আর থাকবে ডেটা ল্যাব, হাউ-টু সেমিনার এবং মেন্টরিং। বিশেষজ্ঞরা কথা বলবেন স্যাটেলাইট ছবির ব্যবহার, ফরেনসিক ভিডিও বিশ্লেষণ, সেন্সর স্থাপন, আন্ডারকভার হওয়া এবং মোবাইল সাংবাদিকতা নিয়ে। বিশ্বজুড়ে মানুষ, কোম্পানি এবং অর্থ অনুসরণের অভিনব অনলাইন গবেষণা কৌশল ক্রসবর্ডার কোলাবরেশন, স্থানীয় সাংবাদিকতা, যাচাই পদ্ধতি এবং পরিবেশ, ধর্ম ও সংঘাত, স্বাস্থ্য, অপরাধ ও দুর্নীতি কাভার করার সাম্প্রতিক অভিজ্ঞতা এক ডজনের বেশী বিষয়ে নেটওয়ার্কিং বৈঠক, যেখানে আলোচনার পাশাপাশি পাওয়া যাবে অন্যদের সাথে কাজ করার সুযোগ এবং অনু্প্রেরণা একটি ট্র্যাকে থাকবে ব্যবসা টিকিয়ে রাখার কৌশল:  নতুন মডেল, ননপ্রফিট এবং আয় সম্প্রচার ট্র্যাকে থাকবে প্রিন্ট থেকে ভিডিওতে যাওয়া, তথ্যচিত্র, অনুসন্ধানী রেডিও ও পডকাস্ট। কর্মশালা হবে নির্বাসিত সাংবাদিক, আদিবাসী সম্প্রদায়, এলজিবিটিকিউ জনগোষ্ঠী এবং নাগরিক সাংবাদিকদের জন্য। থাকবে একটি লিগ্যাল ক্লিনিক, ডিজিটাল সেইফটি ক্লিনিক এবং ইন্টারনেট ও বাইরের জগতে হয়রানি থেকে নিজেকে রক্ষার উপায় সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ অধ্যাপক ও স্কলারদের জন্য থাকবে একাডেমিক ট্র্যাক, সেখানে নতুন গবেষণাপত্র উপস্থাপন ছাড়াও কথা হবে নতুন ট্রেন্ড, চ্যালেঞ্জ ও উত্তম চর্চা নিয়ে।

আর সবচে চমকপ্রদ ঘটনার জন্য সম্মেলনস্থলের অলিগলি বা পানশালায় নজর রাখতে ভুলবেন না, হয়তো দেখবেন সেখানেই হচ্ছে পরবর্তী পানামা পেপার্সের পরিকল্পনা!

এবারের বিশ্ব সম্মেলন আয়োজন করছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক, নেটজোয়ের্ক রিসার্সে এবং ইন্টারলিংক একাডেমি

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

অনুসন্ধান পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভিজ্যুয়াল অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ কেমন হবে, জানালেন নিউইর্য়ক টাইমসের মালাকি ব্রাউন

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার টুলগুলো কনটেন্ট তৈরির টুলগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। এটি এখন অনেকটা অস্ত্র প্রতিযোগিতার মতো হয়ে উঠছে। আগামী দিনে এআই কনটেন্ট আরও বেশি দেখতে পাওয়া যাবে। এর ফলে এ ধরনের কনটেন্টের ওপর মানুষের আস্থা আরও কমতে থাকবে।

অনুসন্ধান পদ্ধতি

বড় অনুসন্ধান চালাতে পারেন মানচিত্র ও ডেটা ব্যবহার করে: ব্রাজিলের এই উদাহরণটি হতে পারে শিক্ষনীয়

ধনী এলাকার তুলনায় দরিদ্র এলাকাগুলো কেমন? এই ধরনের প্রশ্নের উত্তর কোনো একক তালিকা থেকে পাওয়া যায় না। তবে  একটি পদ্ধতি আছে, যার মাধ্যমে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ডেটাবেস ও মানচিত্র তৈরি করা যায়।

সাংবাদিককে ১০ প্রশ্ন

অনুসন্ধানী সাংবাদিকতা কী কেবল সংখ্যার হিসাব-নিকাশ, না আরও কিছু: অভিজ্ঞতা থেকে যা বলেছেন এই নারী সাংবাদিক

অনুসন্ধানের ক্ষেত্রে সবসময় তথ্য-উপাত্তকেই পথপ্রদর্শক হিসেবে মানতে হবে, ব্যক্তিগত বিশ্বাসকে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এমন কোনো তথ্য কখনো প্রকাশ করবেন না, যা প্রমাণ করতে পারবেন না। একজন সাংবাদিকের বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠে তার তথ্য যাচাইয়ের মানের ওপর।

সংবাদ ও বিশ্লেষণ

সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত বা সংঘাতপূর্ণ এলাকায় অনুসন্ধান করবেন কীভাবে, কী বলছেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সাংবাদিকরা 

সংঘাতপূর্ণ এলাকায় কেবল আনুষ্ঠানিক স্বীকৃতির (অ্যাক্রেডিটেশন) মাধ্যমেই প্রবেশাধিকার পাওয়া যায় না। বরং স্থানীয়দের আস্থা, ব্যক্তিগত সম্পর্ক এবং জনগোষ্ঠীর মনোভাব ও গতিবিধি সম্পর্কে বোঝাপড়ার মাধ্যমেই তা নিশ্চিত করতে হয়। সংবাদমাধ্যমের পরিচয়পত্র বা প্রাতিষ্ঠানিক সমর্থনের চেয়েও অনেক সময় এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।