সাক্ষাৎকার
রিপোর্টারদের মাঠে নামতে হবে, জুতার তলা ক্ষয় করতে হবে: সাক্ষাৎকারে ভারতের অনুসন্ধানী সাংবাদিক
রিপোর্টারদের মাঠে নামতে হবে—‘জুতার তলা ক্ষয় করা’ সাংবাদিকতায় ফিরতে হবে। সরাসরি ঘটনাস্থল থেকে আরও বেশি রিপোর্টিং করতে হবে। এতে করে দ্বিতীয় পক্ষের সোর্স থেকে পাওয়া ডেটা ও নথির ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো পাঠক ও দর্শকদের সম্পৃক্ততা কমে যাওয়া। অনুসন্ধানী সাংবাদিকদের জন্য এটি বিশেষভাবে হতাশাজনক।