প্রবেশগম্যতা সেটিংস

Tag

Press Freedom

51 posts

সংবাদ ও বিশ্লেষণ

যা দেখবেন: ২০২৩ সালে অস্কার মনোনীত তথ্যচিত্র

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে হত্যাচেষ্টা, বন্যপ্রাণী ও মানুষের বন্ধুত্ব, আর্কটিক উপকূলে জলবায়ু পরিবর্তনের তাক লাগানো প্রভাব— বৈচিত্রপূর্ণ নানা বিষয় নিয়ে নির্মিত কয়েকটি তথ্যচিত্র মনোনয়ন পেয়েছে এ বছরের অস্কারের জন্য।

সংবাদ ও বিশ্লেষণ

‘আমরা মাত্র শুরু করছি’: অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে ডেভিড কাপলান

২০১২ সালে জিআইজেএন-এর পূর্ণকালীন নির্বাহী পরিচালক নির্বাচিত হন ডেভিড কাপলান। সেসময় সংগঠনটির ছিল মাত্র শ’খানেক অনুসারী। এরপরের ১০ বছরে, তাঁর নেতৃত্বে এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে ৯০টি দেশের ২৪৪টি সংস্য সংগঠনে। ওয়ান-ইফরাকে দেওয়া এই সাক্ষাৎকারে কাপলান কথা বলেছেন অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে।

রিসোর্স

প্রাকৃতিক দুর্যোগের পর যে ১০টি অনুসন্ধানী প্রশ্ন জিজ্ঞেস করতে হবে

বন্যা, ভূমিকম্প, সুনামী বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়গুলোর পর সাংবাদিকরা বেশ কিছু বিষয় নিয়ে অনুসন্ধান করতে পারেন। কারণ অনেক সময় এসব বিপর্যয়ের পেছনে প্রাকৃতিক কারণের চেয়েও মূখ্য হয়ে ওঠে মনুষ্যসৃষ্ট নানা পদক্ষেপ ও অনিয়ম-অবহেলা। পড়ুন, প্রাকৃতিক দুর্যোগের পর অনুসন্ধানী সাংবাদিকেরা যে ১০টি প্রশ্ন ধরে অনুসন্ধান করতে পারেন।

কেস স্টাডি পদ্ধতি সংবাদ ও বিশ্লেষণ

প্রশ্নোত্তর: ওসিসিআরপির চেক প্রতিবেদক পাভলা হলকোভা 

সংঘবদ্ধ অপরাধ, সরকারী দুর্নীতি নিয়ে অনুসন্ধান করার কারণে প্রায়ই হুমকির মুখে পড়েন চেক রিপাবলিকের অনুসন্ধানী সাংবাদিক পাভলা হলকোভা। তা সত্ত্বেও তিনি চালিয়ে গেছেন এসব অনুসন্ধান। এবং জিতেছেন অসংখ্য পুরস্কার। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন তাঁর অনুপ্রেরণা, চ্যালেঞ্জ, ও শিক্ষার কথা। পাশাপাশি নতুন অনুসন্ধানী সাংবাদিকদের জন্যও দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

ভারতে প্রত্যাহার করা একটি অনুসন্ধান থেকে শিক্ষা: বানোয়াট প্রমাণ যেভাবে এড়াবেন

অনুসন্ধান করতে গিয়ে কোনো দিন হয়তো আপনিও এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। দেখা গেল, কোনো সোর্স আপনাকে একটি জাল বা ভুয়া নথি ধরিয়ে দিয়েছে। অথবা আপনাকে ফাঁদে ফেলতেই, কোনো অপরাধের প্রমাণ হিসেবে একটি বানোয়াট কাগজ আপনার অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এমন ফাঁদে পড়ে, একটি অনুসন্ধান প্রত্যাহার করে নিতে হয়েছে ভারতের স্বাধীন ও অলাভজনক গণমাধ্যম দ্য অয়্যারকে। পড়ুন, এমন ফাঁদ কীভাবে এড়াবেন।

সংবাদ ও বিশ্লেষণ সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা ও নিরাপত্তা

ফোন ডেটা সংগ্রহের ফরেনসিক টুল যখন সাংবাদিক নিপীড়নের নতুন ক্ষেত্র  

কোনো সাংবাদিকের ব্যাপারে তদন্তে নেমে ফোন ও কম্পিউটার জব্দ করা সরকারী সংস্থাগুলোর জন্য মোটেও নতুন কিছু নয় – বরং, এটি একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফোন ও ডিভাইস থেকে সংগ্রহ করা তথ্য অনেক ক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্যেও ক্রমেই হুমকি হয়ে উঠছে। পড়ুন, বিষয়টি নিয়ে সিপিজের বিশ্লেষণ।

রিসোর্স

সম্পাদকের বাছাই: ২০২২ সালে ভারতের সেরা অনুসন্ধান

ভারতীয় সমাজে ডিজিটাল প্রযুক্তি ও নজরদারির প্রভাব-পরিধি নিয়ে করা কয়েকটি অনুসন্ধান জায়গা করে নিয়েছে এবছরের সম্পাদকের বাছাইয়ে। এছাড়াও আছে নির্বাচনী অর্থায়ন, পাঠ্যপুস্তকের ইতিহাস পরিবর্তন, ও বনায়নের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা নিয়ে আকর্ষণীয় কিছু অনুসন্ধানী প্রতিবেদন। দেখে নিন ২০২২ সালে ভারতের সেরা কিছু অনুসন্ধান।

জিআইজেসি২৩ গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ডের আবেদন গ্রহণ শুরু

গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ড-এর জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। উন্নয়নশীল বা উদীয়মান দেশগুলোতে হুমকি, নিপীড়ন বা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে থেকেও যে অনুসন্ধানী সাংবাদিকতা করা হয়, তার সম্মানে এই অভিনব পুরস্কারটি প্রদান করে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক। আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩।

সদস্য প্রোফাইল

আমি যা শিখেছি: দ্য ক্যারাভানের বিনোদ কে. যোশির শিক্ষা ও পরামর্শ

বিশ্বজুড়ে নানা প্রতিকূলতার মধ্যে কাজ করা অনুসন্ধানী সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়ে নতুন একটি ধারাবাহিক শুরু করেছে জিআইজেএন। ’১০ প্রশ্ন’ শীর্ষক এই ধারাবাহিকের প্রথম পর্বে আছে ভারতের প্রথম সারির লং-ফর্ম সাংবাদিকতা সাময়িকী, দ্য ক্যারাভানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সম্পাদক বিনোদ কে. যোশির সাক্ষাৎকার। এখানে তিনি জানিয়েছেন তাঁদের অনুসন্ধান, এর প্রভাব, ভুলভ্রান্তি ও চ্যালেঞ্জগুলোর কথা। এবং দিয়েছেন কিছু শিক্ষণীয় পরামর্শ।

টেকসইতা

গণতন্ত্রের ক্রমবর্ধমান সংকটে নেপাল সেন্টারের ২৫ বছর উদযাপন

জিআইজেএন-এর অন্যতম সদস্য সংগঠন, সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম — নেপাল এবছর পালন করছে ২৫তম বার্ষিকী। শুরু থেকেই তারা দেখিয়েছে, দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের প্রতিকূল পরিবেশে কীভাবে একটি অলাভজনক কাঠামো টিকে থাকতে পারে, সামনে এগিয়ে যায় এবং প্রভাব বিস্তার করে। এখানে, নেপাল সিআইজের সহ-প্রতিষ্ঠাতা কুন্ড দীক্ষিত তুলে ধরেছেন তাদের ২৫ বছরের সংগ্রামের চিত্র।