প্রবেশগম্যতা সেটিংস

Tag

Press Freedom

51 posts
বাংলাদেশের সেরা অনুসন্ধান

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধান

অনেক প্রতিবন্ধকতার সত্ত্বেও গত ১ বছরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মুদ্রা পাচার, অনিয়ম ও প্রাতিষ্ঠানিক অবহেলার মত ঘটনা উন্মোচনের চেষ্টা করে গেছেন অনুসন্ধানী সাংবাদিকরা। বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান বিষয় ছিল, যথারীতি দুর্নীতি। কিন্তু ২০২১ সালের সেরা স্টোরি বাছাই করতে গিয়ে শুধু অনুসন্ধানের গভীরতা বা কৌশল নয়; বিষয়বস্তুর নতুনত্ব, প্রভাব এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগের মতো বিষয়কেও আমরা আমলে নিয়েছি।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে ভারতের সেরা অনুসন্ধান

ভারতে মূলধারার গণমাধ্যমগুলোর বেশিরভাগই যেখানে সরকারী দলের চাপের কাছে নতি স্বীকার করেছে, সেখানে দেশটিতে অনুসন্ধানী সাংবাদিকতায় নেতৃত্ব দিয়ে গেছে কিছু নতুন স্বাধীন ডিজিটাল মিডিয়া। জিআইজেএনের হিন্দি সম্পাদক দীপক তিওয়ারি ২০২১ সালের সেরা অনুসন্ধানী প্রতিবেদনের যে তালিকা করেছেন, তাতে এমনটাই স্পষ্ট হয়েছে। এক নজরে দেখে নিন, কোভিড মৃত্যুর পরিসংখ্যান থেকে শুরু করে পেগাসাস প্রজেক্ট পর্যন্ত দেশটিতে হওয়া সেরা অনুসন্ধানগুলো।

সংবাদ ও বিশ্লেষণ

নোবেলজয়ী মুরাতভ: অনুসন্ধানী সাংবাদিক হোন, একটি উন্নততর বিশ্বের জন্য লড়ুন

গত ১৫ বছরে রাশিয়ার স্বাধীন গণমাধ্যম নোভায়া গেজেটার ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন, কিন্তু তাঁরা হাল ছাড়েননি। চালিয়ে গেছেন অনুসন্ধান, চরম প্রতিকূলতার মধ্যেও ক্ষমতাকে করে গেছেন জবাবদিহি। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে শান্তিতে নোবেল পদক জিতেছেন পত্রিকাটির প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ। জিআইজেএনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একটাই পরামর্শ জোর দিয়ে বলেছেন: যেকোনো বাধায় সবচেয়ে জরুরি হলো সাংবাদিকদের মধ্যে সংহতি। পড়ুন, তাঁর অনুপ্রেরণাদায়ী সাক্ষাৎকার।

সংবাদমাধ্যমের স্বাধীনতা

যে ডাক ধ্বনিত হলো জিআইজেসি২১ সম্মেলনের শুরুতেই: মিত্র খুঁজুন এবং লড়াই করুন

১ নভেম্বর, জিআইজেসি২১-এর উদ্বোধনী অধিবেশনে পাঁচ অনুসন্ধানী সম্পাদকের তারকাখচিত প্যানেলের সদস্যরা বলেছেন, এই যুদ্ধক্ষেত্র হলো গণতান্ত্রিক মূল্যবোধ এবং মুক্ত সংবাদমাধ্যমের টিকে থাকার লড়াইয়ের। অনুসন্ধানী সাংবাদিকতার সবচেয়ে বড় এই আন্তর্জাতিক সম্মেলন এবার অনুষ্ঠিত হচ্ছে অনলাইনে। পাঁচ দিনের এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৪৮টি দেশ থেকে ১ হাজার ৮০০ সম্পাদক, রিপোর্টার ও সিভিল সোসাইটি সদস্য।

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য মামলা ও আইনি ঝুঁকি এড়ানোর গাইড

গোটা বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে মামলা। মিথ্যা সংবাদ দমন ও প্রাইভেসি রক্ষার নামে দেশে দেশে মত প্রকাশ ও বাক স্বাধীনতা পরিপন্থী আইন হচ্ছে। বাড়ছে মিথ্যা মামলা, আইনি হয়রানি, আটক ও গ্রেপ্তারের ঘটনা। এমন একটি বাস্তবতাকে সামনে রেখে মিডিয়া ডিফেন্সের সহযোগিতায় সাংবাদিকদের জন্য এই গাইড তৈরি করেছে জিআইজেএন। 

সুরক্ষা ও নিরাপত্তা

দুর্নীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য বাড়তি ঝুঁকির জানান দিল পেগাসাস প্রজেক্ট

ক্ষমতাবান মানুষদের দুর্নীতি কাভার করতে গিয়ে বিশ্বের নানা প্রান্তে হুমকি-হয়রানি, এমনকি হত্যারও শিকার হন সাংবাদিকরা। পেগাসাস প্রজেক্ট এই ঝুঁকির বিষয়টি সামনে এনেছে নতুন করে। জানা গেছে, কিভাবে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকের ওপর নজরদারি চালানো হয়েছে এবং তাদের হয়রানির মধ্যে ফেলা হয়েছে। এই লেখায় পড়ুন, বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া এমন চারজন সাংবাদিকের কেস স্টাডি।

সংবাদ ও বিশ্লেষণ

ভারতে মহামারিতে মৃত্যুর সত্যিকারের চিত্র যেভাবে উন্মোচন করেছেন স্থানীয় সাংবাদিকেরা

প্রথম সারির জাতীয় পত্রিকা ও টিভিগুলো যখন নীরব, তখন ভারতের স্থানীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের রিপোর্টাররা কোভিডে মৃত্যুর সত্যিকারের চিত্র তুলে ধরছেন।  হাসপাতাল, মর্গ, শ্মশান ইত্যাদি নানা জায়গা থেকে তথ্য নিয়ে তাঁরা সৃজনশীলভাবে বলার চেষ্টা করেছেন: কীভাবে রাজ্য সরকার কোভিডের ভয়াবহতাকে হালকাভাবে নিয়েছে। তাদের প্রতিবেদনগুলো প্রধানত আঞ্চলিক পর্যায়ের পাঠকদের জন্য তৈরি করা হলেও দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদ ও বিশ্লেষণ

কেউ আপনাকে বা আপনার সোর্সকে অনুসরণ করলে কী করবেন

আপনি কি সাংবাদিক? কখনো মনে হয়েছে কেউ আপনাকে অনুসরণ করছে? ইদানীং শুধু সরকারি নয়, বেসরকারি গোয়েন্দাদেরও সাংবাদিকদের ওপর নজরদারিতে লাগানো হচ্ছে। এই লেখায় সেই গোয়েন্দারাই বলছেন, কেউ পিছু লাগলে আপনাকে কী করতে হবে!

রিসোর্স

কর্তৃপক্ষ আপনার বাড়িতে তল্লাশি চালাতে এলে কী করবেন

রাশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ও স্বাধীন গণমাধ্যম আইস্টোরিজের প্রতিষ্ঠাতা রোমান আনিনের বাড়িতে সম্প্রতি তল্লাশি চালিয়েছিলেন দেশটির নিরাপত্তা বাহিনী ও তদন্তকারী কর্তৃপক্ষের সদস্যরা। এই ঘটনার পর আইস্টোরিজের আইনজীবী, সাংবাদিকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন, যেগুলোর সারকথা হলো, আপনার বাড়িতেও যদি জোর করে কেউ তল্লাশি চালাতে আসে, আপনি তখন কী করবেন। খেয়াল রাখুন, এই পরামর্শগুলো রাশিয়ার আইনের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে। তাই এটি পড়ার সময় নিজ দেশের আইনি কাঠামোর সঙ্গে মিলিয়ে নেবেন। জিআইজেএন এটি রুশ ভাষা থেকে অনুবাদ করেছে; কারণ, আমাদের কাছে মনে হয়েছে, এটি বিশ্বের অনেক দেশের জন্যই প্রাসঙ্গিক। 

সংবাদ ও বিশ্লেষণ

গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন করলে অর্থনীতির ক্ষতি হয়

গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা-র গুরুত্ব সম্পর্কে সবাই জানেন। কিন্তু জানেন কি, এর প্রভাব আছে অর্থনীতির বিকাশেও? গবেষণা বলছে, গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত — যেমন সাংবাদিকদের কারাবন্দী করা, বাড়িতে হানা দেওয়া, ছাপাখানা বন্ধ করে দেওয়া, বা ভয় দেখানোর জন্য মানহানির মামলা করা — অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।