প্রবেশগম্যতা সেটিংস

Tag

investigative Journalism

125 posts

সংবাদ ও বিশ্লেষণ

যা দেখবেন: অস্কারের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র

২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা তথ্যচিত্রের (পূর্ণদৈর্ঘ্য) মনোনয়নে উঠে এসেছে: মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সাংস্কৃতিক ইতিহাসের একটি বিস্মৃত মাইলফলক, মানবপাচারের কারণে উদ্বাস্তুদের দীর্ঘমেয়াদী মানসিক যন্ত্রণা, যুগান্তকারী একটি অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের গভীরে দৃষ্টিপাতসহ বিস্তৃত, বৈশ্বিক বিষয়াবলী। দেখে নিন একনজরে।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

“সেলফি” প্রচারণার ক্রমবর্ধমান হুমকি নিয়ে অনুসন্ধান

গত বছর, সোশ্যাল মিডিয়ায় ছড়াতে দেখা যায় কিছু “সেলফি” ভিডিও, যেগুলোতে চীনের উইঘুর জনগোষ্ঠীর মানুষদের গণহারে আটক করার কথা অস্বীকার করা হয়। বিস্তারিত অনুসন্ধানে দেখা যায়: এগুলো আসলে রাষ্ট্রীয় প্রভাবে পরিচালিত, সমন্বিত মিথ্যা প্রচারণা। এই লেখায় অনুসন্ধানটির নেপথ্যের গল্প বলেছেন সাংবাদিকেরা। এবং দিয়েছেন এ ধরনের অনুসন্ধানের জন্য কিছু উপকারী পরামর্শ।

জিআইজেএন বুকশেল্ফ: ২০২২ সালে পড়ার মতো ৭টি অনুসন্ধানী বই

অনুসন্ধানী সাংবাদিকতার জগত নিয়ে প্রতি বছরই প্রকাশিত হয় সাড়া জাগানো সব বই। ২০২২ সালের তেমনই সেরা কিছু বইয়ের পরিচিতি পাবেন এই লেখায়। এগুলোর কোনোটিতে লেখক বিস্তারিত ব্যাখ্যা করেছেন অনুসন্ধানের খুঁটিনাটি, পেছনের গল্প; কোনোটিতে আবার উঠে এসেছে বিখ্যাত সাংবাদিকদের জীবনকথা।

সংবাদ ও বিশ্লেষণ

তিউনিসিয়ার একনায়কের শেষ, উন্মত্ত ফোনকল উন্মোচিত হলো যেভাবে

আরব বসন্তের আগে, ২৩ বছর ধরে তিউনিসিয়ার ক্ষমতায় ছিলেন বেন আলী। কিন্তু ২০১১ সালে বিপ্লব শুরুর পর এক ঝটকায় কিভাবে তিনি সব ক্ষমতা হারিয়েছিলেন এবং কতটা নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন– তা জানা গেছে তাঁর ক্ষমতার শেষ মুহূর্তের কিছু ফাঁস হয়ে যাওয়া ফোনকলের সুবাদে। এখানে পড়ুন, তথ্যচিত্রটি নির্মানের পেছনের গল্প এবং এ ধরনের ফাঁস হওয়া ফোনকল নিয়ে কাজের পরামর্শ।

রিসোর্স

বিশ্বব্যাপী মিসইনফরমেশন অনুসন্ধান থেকে গৃহীত শিক্ষা

একটা সময় সাংবাদিকদের শুধু সত্য প্রকাশ করলেই চলত। কিন্তু এখন, অনেক কিছু কেন মিথ্যা— সেটি জানানোও সাংবাদিকদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের রমরমার মধ্যে, কেন তথ্য যাচাইয়ের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিৎ, সেসবের উপায়-কৌশল ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এএফপির ডিজিটাল ভেরিফিকেশন সম্পাদক গেইল ফো।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

অলিম্পিক নিয়ে ৮টি অনুসন্ধান

২০২২ সালের অলিম্পিক গেমস শেষ হয়েছে। কিন্তু তাই বলে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া উৎসব নিয়ে অনুসন্ধানের সুযোগ কি শেষ হয়ে গেছে? মোটেও তা নয়। এখানে আটটি উদাহরণ পাবেন, যা শুধু অলিম্পিক নয়, খেলাধুলার যে কোনো বড় আসর নিয়েই অনুসন্ধানে আগ্রহী করে তুলবে আপনাকে।

পরামর্শ ও টুল

জিআইজেএন টুলবক্স: গোপন অর্থ লেনদেন ও আর্থিক স্বার্থের সংঘাত অনুসন্ধান

জিআইজেএন টুলবক্সে স্বাগতম। এখানে আমরা অনুসন্ধানী সাংবাদিকদের জন্য সর্বশেষ টুল ও কৌশল খুঁজে বের করি। এই সংস্করণে থাকছে তিনটি নতুন অথবা পরিবর্ধিত টুলের পরিচিতি, যেগুলো আর্থিক গোপনীয়তা এবং দুর্নীতি বা অপরাধ থেকে অর্জিত গোপন সম্পদ অনুসন্ধানে ব্যবহৃত হয়।

সংবাদ ও বিশ্লেষণ

আইডা বি. ওয়েলস: অনুসন্ধানী সাংবাদিকতার যে অগ্রদূত, এখন… বার্বি!

অনুসন্ধানী সাংবাদিকতা আর বার্বিদের জগত, সচরাচর এক সুতোয় মেলে না। কিন্তু আমেরিকার সুবিশাল খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল সর্বশেষ যে পুতুলটি বাজারে ছেড়েছে, সেটি খোদ আইডা বি. ওয়েলসের, যাকে কিনা নিউইয়র্ক টাইমস “দেশটির অন্যতম প্রভাবশালী সাংবাদিক” হিসেবে স্বীকৃতি দিয়েছে। পড়ুন, প্রথাভাঙ্গা এই সাহসী সাংবাদিকের জীবন ও কর্মের গল্প, আর কেন তাঁর বার্বি পুতুল বাজারে নিয়ে এলো ম্যাটেল।

কেস স্টাডি টেকসইতা

‘অন্ধকারে আলো জ্বালো’: সঙ্কটাপন্ন ভেনেজুয়েলায় স্বাধীন নিউজ সাইট 

অন্ধকারে আলো ছড়ানোর এই স্বপ্নের শুরুটা হয়েছিল ক্যাফেতে বসে আড্ডা-আলাপের মাধ্যমে। ২০১৫ সালে ভেনেজুয়েলার চরম আর্থিক ও রাজনৈতিক সংকটের মধ্যে যাত্রা শুরু করে ইফেক্তো কোকুইয়ো (ইংরেজি অর্থ- জোনাকির প্রভাব)। প্রথম সপ্তাহেই তারা টুইটারে পেয়েছিল ১৮ হাজার ফলোয়ার। ছয় বছর পর এসে সংখ্যাটি দাঁড়িয়েছে ৭,২৪,০০০। পড়ুন তাদের এই বিস্ময়কর যাত্রার গল্প।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে চীন ও তাইওয়ানের সেরা অনুসন্ধান

রিপোর্টারস উইদাউট বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে চীনের অবস্থান ছিল ১৭৭তম। ফলে বোঝাই যায়, চীনা সাংবাদিকদের কেমন দমনমূলক পরিবেশের মধ্যে কাজ করতে হয়। এরপরও, ২০২১ সালে দেখা গেছে বেশ কিছু সাহসী অনুসন্ধান, যেগুলো এই অঞ্চলের অনুসন্ধানী সাংবাদিকদের আত্মনিবেদনের চিত্র তুলে ধরে। এখানে থাকছে চীন ও তাইওয়ানের এমন ৮টি প্রতিবেদন।