প্রবেশগম্যতা সেটিংস

Tag

gijn

68 posts

টিন্ডারের প্রতারক: যে অনুসন্ধানের সবকিছুতেই স্মার্টফোন

‘টিন্ডারের প্রতারক’ শিরোনামের প্রতিবেদনটি যারাই খুলেছেন সবাই বাধ্য হয়েছেন শেষপর্যন্ত পড়তে। এখানে ঘটনা ও তার অনুসন্ধান এগিয়েছে মোবাইল ফোনকে ঘিরে। প্রতিবেদনটি উপস্থাপনও করা হয়েছে, মোবাইল ফোনে পড়ার মত করে। অনুসন্ধানী প্রতিবেদনকে উপস্থাপনের প্রথাগত ধারণাই পাল্টে দেবে টিন্ডারের প্রতারক।

একজন মায়ের ডায়েরি থেকে যেভাবে জন্ম নিলো মারাত্মক এক অনুসন্ধানী ন্যারেটিভ

প্রোপাবলিকা ইলিনয়ের সাংবাদিকরা গত অক্টোবরে কিয়েরনানের নির্দেশনায় “উই উইল কিপ অন ফাইটিং ফর হিম” শিরোনামের একটি অনুসন্ধানী ন্যারেটিভ প্রকাশ করে। সেই প্রতিবেদনের মূল উপাদান ছিল অদ্ভুত এক ব্যক্তিগত নথি।

শুধু একটি ছবি থেকে নাম-ধাম-ঠিকানা কীভাবে বের করবেন?

শুধু একটি ভিডিওর সূত্র ধরে একটি হত্যাকাণ্ডের জন্য দায়ীদের খুঁজে বের করেছিল বিবিসি আফ্রিকা আই। অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদনে ছবিই গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়ায়। তখন সেই ছবি থেকে তথ্য বের করার উপায় জানা থাকলে অনুসন্ধান আরো কার্যকর ও শক্তিশালী হয়। জেনে নিন সহজ সেই উপায়।

ননফিকশন বই লিখছেন? এখানে পুলিৎজারজয়ী বেস্টসেলার লেখকের পরামর্শ পড়ুন

১২৫,০০০-শব্দের ননফিকশন বই লিখতে গিয়ে আমি এখন যা করি, ২৭ বছর ধরে ওয়াশিংটন পোস্টে সংবাদ প্রতিবেদন এবং ফিচার লেখার সময় প্রায় একই কাজ করেছি। মৌলিক বিষয়গুলো একইরকম: আপনার গল্পের শুরু যেই এলাকায় সেখানে সশরীরে যাওয়া, যারা ঘটনা সম্পর্কে কমবেশী জানেন তাদের সবার সাথে কথা বলা, সেই বিষয় নিয়ে যতরকম নথি পাওয়া যায় তার খোঁজ করা, এবং বার বার একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা (এবং আবার) যতক্ষণ না আপনি সন্তুষ্ট হচ্ছেন।

নাম ও ওয়েবসাইট ট্র্যাকিং, ভিডিও যাচাই এবং ক্লাস্টারিং সার্চ ইঞ্জিন

চলতি মাসের টুলবক্সে আমরা নজর দিয়েছি অনলাইন গবেষণার রিয়েল-টাইম রেকর্ড সংরক্ষণের ওপর। এজন্য সার্চ ইঞ্জিন ও ভিডিও ভেরিফিকেশন টুলসসহ বেশকিছু উদাহরণ তুলে ধরা হয়েছে, যা আপনাকে পুরনো সার্চ ফলাফল খুঁজে বের করার নানান উপায়ের সাথে পরিচয় করিয়ে দেবে।

অনলাইনে হয়রানি থেকে যেভাবে নিজেদের রক্ষা করবেন সাংবাদিকরা

দুর্ভাগ্যজনকভাবে, প্রযুক্তির কারণে অনলাইনে সাংবাদিক হয়রানির ঘটনা দিনে দিনে আরো সহজ হয়ে উঠছে। এর উদ্দেশ্য হলো, যারা সত্য বলেন তাদের মুখ বন্ধ করা বা ভয় দেখানো। এই হামলা চলতে পারে ক্রমাগত, আর এই প্রবণতাও বাড়ছে খুব দ্রুত। অনলাইনের এই “কীট” দমন করতে সাংবাদিক, লেখক ও গণমাধ্যমের জন্য ”অনলাইন পেস্ট কন্ট্রোল” ইনফোগ্রাফিক তৈরি করেছে ট্রলবাস্টার্স।

ঐ জমিটার মালিক কে?

সম্পত্তির রেকর্ডের মধ্যে লুকিয়ে থাকে হার রকমের দরকারি তথ্য। রাজনৈতিক দুর্নীতি হোক, পরিবেশগত অবরাধ বা আদিবাসী মানুষের অধিকার হরণ – এমন নানা বিষয়ে রিপোর্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে জমির মালিক কে, তা জানা।

অনলাইনে নিজেকে নিরাপদ রাখতে কোন টুল বেছে নেবেন?

প্রতিদিনকার যোগাযোগে আমরা যেসব সিস্টেম এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, তাদের বেশিরভাগই অস্বচ্ছ এবং তাদের নিরাপত্তাও অপর্যাপ্ত। হোক তা হোয়াটসঅ্যাপ, জিমেইল, স্কাইপ বা ড্রপবক্সের মত প্রতিদিন ব্যবহার করা অ্যাপ। এই প্রতিবেদন আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, প্রথাগত অ্যাপ্লিকেশনের বদলে আপনি কোন ওপেন সোর্স প্রোগ্রাম ব্যবহার করবেন এবং কীভাবে।

গ্রাফিক্স না জেনেও কীভাবে বানাবেন ইনফোগ্রাফ? এই যে ৫টি টুল!

ইনফোগ্রাফ কীভাবে বানাতে হয়, তা আমাদের অনেকেরই জানা নেই। সময় থাকলে ভারি কোনো সফটওয়্যার শিখে নেওয়া যায় বা অর্থের বিনিময়ে পেশাদার কাউকে ভাড়া করা যায়। কিন্তু এই দুটোর কোনোটিই যদি না থাকে? গ্রাফিক্সের কোনো অভিজ্ঞতা ছাড়াই যদি ইনফোগ্রাফ বানাতে চান, তাহলে জেনে নিতে পারেন এই অনলাইন টুলগুলো সম্পর্কে । শুধু এগুলো দিয়েই জন্ম দেয়া সম্ভব রীতিমত পেশাদার মানের কাজ।

পরামর্শ ও টুল

টাকার খোঁজ: নিজ দেশের সীমানা ছাড়িয়ে অনুসন্ধান করবেন যেভাবে

মিরান্ডা প্যাট্রুচিচ, অসংখ্য ক্রসবর্ডার অনুসন্ধানে নেতৃত্ব দিয়েছেন। উন্মোচন করেছেন মুদ্রা পাচারের জটিল নেটওয়ার্ক, শত কোটি ডলারের ঘুষ কেলেংকারি এবং মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের শাসক গোষ্ঠীর সন্দেহজনক ব্যবসায়িক লেনদেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে  আজারবাইজানী লন্ড্রোম্যাট, প্রডিগাল ডটার, এবং পানামা পেপারস। এই প্রশ্নোত্তরে মিরান্ডা তুলে ধরেছেন, কীভাবে সাংবাদিকরা টাকার সূত্র ধরে বড় বড় ঘটনা উন্মোচন করতে পারেন।