প্রবেশগম্যতা সেটিংস

Tag

GIJN Bangla

175 posts

কোভিড-১৯ সরঞ্জামের সরবরাহ চেইন অনুসন্ধানে যেসব টুল ব্যবহার করেন মার্থা মেনডোজা 

দুইবার পুলিৎজার পুরস্কার জিতেছেন, এমন সাংবাদিকের সংখ্যা বিশ্বে হাতে গোনা। মার্থা মেনডোজা তাদেরই একজন। কাজ করতে করতে পণ্যের সরবরাহ চেইন নিয়ে অনুসন্ধানের একটি স্বকীয় পদ্ধতিও গড়ে তুলেছেন তিনি; যা এখন কাজে লাগাচ্ছেন, কোভিড-১৯ চিকিৎসা সরঞ্জামের সরবরাহ ব্যবস্থার গভীরে যেতে। যদি জানতে চান, তিনি কোন ধরণের টুল ব্যবহার করছেন এসব অনুসন্ধানে, তাহলে অবশ্যই পড়ুন “আমার প্রিয় টুল” সিরিজের এই পর্ব।

দেউলিয়া হওয়া একটি কানাডীয় পত্রিকাকে যেভাবে বাঁচালো সাংবাদিকদের সমবায়

মালিকপক্ষ দেউলিয়া হয়ে যাওয়ায় বন্ধই হতে বসেছিল কানাডার ফরাসী ভাষার ছয়টি সংবাদপত্র। কিন্তু একটি সমবায় গঠনের মাধ্যমে এবং পাঠকের বিপুল সমর্থনে শেষপর্যন্ত প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছেন সেখানকার সাংবাদিকরা। এখন বিশ্বজুড়ে অন্যান্য বাণিজ্যিক মিডিয়াগুলো যেখানে বিপর্যয়ের মুখে পড়েছে, সেখানে বরং আরো উন্নতি করছে এই সংবাদপত্রগুলো। পড়ুন তাদের এই অভিনব ঘুরে দাঁড়ানোর কাহিনী।

সদস্য প্রোফাইল

মুক্ত সাংবাদিকতার তিউনিসিয় মডেল ইনকিফাদা

তারা কোনো সরকারি বা বেসরকারি কোম্পানির বিজ্ঞাপন নেন না। দেশি-বিদেশী দাতাদেরও খুব একটা পরোয়া করেন না। বিজ্ঞাপণ ও অনুদানের কথা ভাবতে হয় না বলে, তারা সাংবাদিকতাও করতে পারেন কোনোরকম চাপের কাছে নতি স্বীকার না করেই। তাহলে আয় কোথা থেকে আসে ইনকিফাদার? কেমন তাদের মুক্ত সাংবাদিকতার মডেল? যদি জানতে চান আপনাকে অবশ্যই পড়তে হবে, এই লেখা।

পরামর্শ ও টুল

ওপেন সোর্স টুল ব্যবহার করে ঘরে বসে রিপোর্টিংয়ের ৬টি পরামর্শ 

ওপেন সোর্স টুল, ইউজার জেনারেটেড কন্টেন্ট এবং অ্যাডভান্সড সার্চ ফিল্টার ব্যবহার করে সাংবাদিকরা এখন চাইলে ঘরে বসেই কোভিড-১৯ মহামারি নিয়ে বড় বড় রিপোর্ট তৈরি করতে পারেন। প্রথাগত মাঠ-রিপোর্টিংয়ের মাধ্যমে বের করে আনা সম্ভব নয়, এমন ভিজ্যুয়াল ও তথ্য পেতে পারেন অনলাইনে ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে। এই লেখায় সেসব কৌশল জানাচ্ছেন অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিকরা।

ভাইরাসের বছরে টিকে থাকতে যেমন পরিকল্পনা দরকার ছোট ও স্বাধীন গণমাধ্যমের

মহামারির স্থায়িত্ব যত বাড়বে, নগদ টাকার ঘাটতিও ততই তীব্র হতে থাকবে। কিভাবে আপনি এই অর্থ ব্যবস্থাপনা করবেন এবং আপনার কর্মীদের পাশে দাঁড়াবেন; এটিই দীর্ঘমেয়াদে ঠিক করে দেবে আপনার সংবাদ প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে কিনা। এই দুইয়ের মধ্যে কিভাবে ভারসাম্য রাখবেন? জানাচ্ছেন রস সেটলস, সাংবাদিকতার বিজনেস মডেল তৈরিতে যার খ্যাতি বিশ্বজোড়া।

কোভিড-১৯: বিশেষজ্ঞ চোখে অনুসন্ধানী অ্যাঙ্গেল

করোনাভাইরাস এই দশকের সবচেয়ে বড় স্টোরি। কিন্তু মহামারির আড়ালে লুকিয়ে থাকা অন্যায়, অনিয়ম, বৈষম্য বা দুর্নীতির খবরগুলোকে কি আমরা ঠিকমত তুলে আনতে পারছি? যদি লুকোনো সেই সত্যটাকে তুলে আনতে চান আপনার অনুসন্ধান দিয়ে, তাহলে কোন কোন দিকে নজর দেবেন? কী নিয়ে রিপোর্ট করবেন? সম্ভাব্য অ্যাঙ্গেলই-বা কী হবে? উত্তর জানতে পড়ুন, স্বনামধন্য ১৩ সাংবাদিকের পরামর্শ।

মানুষ, নথি আর তথ্য নিয়ে নিরন্তর লড়াইয়ে যে জাপানি সাংবাদিক 

জাপানের অনুসন্ধানী সাংবাদিক ইয়াসোমি সাওয়া লড়ছেন উন্মুক্ত নথিপত্র, স্বাধীন সাংবাদিকতার প্রসারের জন্য। তিনি একাধারে রিপোর্টার, শিক্ষক, আয়োজন করেন সাংবাদিকদের জন্য সম্মেলনও। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস, তথা আইসিআইজের মিট দ্য ইনভেস্টিগেটরস নামের মাসিক সিরিজে উঠে এসেছে এই অনুসন্ধানী সাংবাদিকের গল্প। এই সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন, জাপানে সাংবাদিকতার বর্তমান চিত্র।

কোভিড ১৯: লোকসান কমিয়ে গণমাধ্যমের ব্যবসাকে টিকিয়ে রাখবেন যেভাবে

করোনাভাইরাস পরিস্থিতি অনেক সংবাদমাধ্যমকে ফেলে দিচ্ছে অস্তিত্ব সংকটের মুখে। আয়ের প্রধান ক্ষেত্র, বিজ্ঞাপন ও ইভেন্ট; দুটির ওপরই পড়ছে ভীষণ নেতিবাচক প্রভাব। এই পরিস্থিতিতে কিভাবে আর্থিকভাবে টিকে থাকতে পারে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো? জরুরি কিছু পরামর্শ দিচ্ছেন মিডিয়া ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হারলান ম্যান্ডেল।

গোপনে আলাপ, আড়ালে নথি বিনিময় এবং সহজে তথ্য সাজাতে যেসব টুল পছন্দ করেন রন নিক্সন 

সাড়া জাগানো অনুসন্ধানগুলোতে কিভাবে গবেষণা, ডেটা বিশ্লেষণ ও নিরাপদ উপায়ে যোগাযোগ করেছেন অ্যাসোসিয়েট প্রেসের অনুসন্ধানী সাংবাদিক রন নিক্সন? কিভাবে প্রতিনিয়ত তিনি ব্যবহার করেন তথ্য অধিকার আইন ও নানা রকমের আর্কাইভ? “প্রিয় অনুসন্ধানী টুল” সিরিজে তিনি এসব নিয়েই কথা বলেছেন জিআইজেএনের সঙ্গে।

কোভিড-১৯ কাভার করতে গিয়ে ট্রমার শিকার হলে কী করবেন?

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমনিতেই মানসিক চাপে ভুগতে হয় সাংবাদিকদের। কোভিড-১৯ সেই ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। প্রতিনিয়ত সাংবাদিকদের দেখতে হচ্ছে বেদনাদায়ক সব ঘটনা, করতে হচ্ছে রিপোর্টিং। এমন সময়ে মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখাটাও খুব জরুরি। কিভাবে মানসিক চাপ ও আঘাতগুলো মোকাবিলা করবেন সাংবাদিকরা – সেসব কৌশল-পরামর্শ নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন জিআইজেএন-এর রুশ-ভাষা সম্পাদক ওলগা সিমানোভিচ।