প্রবেশগম্যতা সেটিংস

Tag

GIJN Bangla

183 posts

দক্ষিণ আফ্রিকায় কারা ব্যবসার মুনাফা নিয়ে অনুসন্ধান হল যেভাবে

দক্ষিণ আফ্রিকায় অপরাধীদের জন্য মানুষের তেমন সহানুভূতি নেই। পত্রিকাতেও তাদের কারা-জীবন নিয়ে খবর হয় না ততটা। কিন্তু এই বিষয়টি নিয়েই বছরের পর বছর অনুসন্ধান করে গেছেন, রুথ হপকিন্স। তুলে এনেছেন, কারাবন্দীরাও কতটা অবিচার ও নিপীড়নের শিকার হন, এবং কিভাবে তাদের দুর্দশাকে ঘিরে রমরমা ব্যবসা ও মুনাফা করে যাচ্ছে বেসরকারি নিরাপত্তা কোম্পানি ও তাদের অংশীদাররা।

সংবাদ ও বিশ্লেষণ

সাংবাদিকতায় অর্থ সাহায্যের যত সমস্যা

সাংবাদিকতায় অর্থ সাহায্য নিয়ে আছে অনেক সমালোচনা। নিম্নআয়ের দেশগুলিতে এটি ধ্বংস করছে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ। তবে কিছু ইতিবাচক পদক্ষেপ ও নীতিমালা গ্রহণ করতে পারলে উন্নয়ন সংস্থার অর্থায়ন হয়ে উঠতে পারে গণমাধ্যম উন্নয়নের টুল। যেখানে সাংবাদিকতা, দাতাগোষ্ঠী ও পাঠক-দর্শক; জয় হবে সবারই।

সদস্য প্রোফাইল

ফ্রান্সের সাংবাদিকতা জগত কাঁপিয়ে দিয়েছে যে ছোট অনুসন্ধানী দল

ক্রীড়াজগতে যৌন নিপীড়ন; বিক্ষোভে পুলিশি সহিংসতা, ইয়েমেন যুদ্ধে ফরাসী অস্ত্র – এমন দারুন কিছু অনুসন্ধানের মাধ্যমে অল্পদিনের মধ্যেই সাড়া জাগিয়েছে ফ্রান্সের স্বাধীন অনুসন্ধানী সংবাদমাধ্যম, ডিসক্লোজ। ভাবলে অবাক হতে হয়, সাড়া জাগানো এই অনুসন্ধানী সংবাদমাধ্যমটির নিয়মিত কর্মী মাত্র পাঁচজন! পড়ুন, কিভাবে ফ্রান্সের অনুসন্ধানী সাংবাদিকতার জগত কাঁপিয়ে দিচ্ছে ছোট এই নিউজরুম।

কেস স্টাডি

নাভালনির অনুসন্ধানী দল থেকে সাংবাদিকদের যা শেখার আছে

রাশিয়ায় অ্যালেক্সি নাভালনির অনুসন্ধানী দলটি প্রথাগত অর্থে সাংবাদিকতা করে না। তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। কিন্তু তারাই উন্মোচন করেছে, ১৩৫ কোটি ডলারের প্রাসাদ নির্মাণের নেপথ্যের দুর্নীতি এবং তার সাথে রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্পর্ক। পড়ুন, তাদের এই অনুসন্ধান থেকে সাংবাদিকদের যা শেখার আছে।

পরামর্শ ও টুল

কোভিড-১৯ টিকা ক্রয়ের চুক্তি নিয়ে অনুসন্ধান করবেন যেভাবে

কোভিড টিকার বেচাকেনায় স্বচ্ছতার অভাব, উদ্বেগের একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও চুক্তিপত্র প্রকাশ করা হলেও সেখানে টিকার দাম, সরবরাহের শর্ত, মেধাসত্ত্ব – এমন গুরুত্বপূর্ণ সব বিষয় গোপন রাখা হচ্ছে। তারপরও সাংবাদিকরা অনেক টিকা বেচাকেনায় অস্বচ্ছতা তুলে আনছেন, বের করছেন চুক্তি ঘেঁটে তথ্য খুঁজে বের করার নতুন নতুন কৌশল। পড়ুন, হয়তো আপনারও কাজে আসবে।

সংবাদ ও বিশ্লেষণ

ফোনে নজরদারির লাগামহীন উত্থান

গ্রাহকদের ফোনে আড়িপাতার জন্য অনেক বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশ্বজুড়ে। মোবাইল নেটওয়ার্কের এসএস৭ সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিকে কাজে লাগিয়ে এইসব প্রতিষ্ঠান গ্রাহকদের কথা, বার্তা এবং আরো নানান তথ্য সংগ্রহ এবং বিক্রি করতে পারছে। আগে প্রতিষ্ঠানগুলোর গ্রাহক ছিল মূলত সরকারগুলো। আর এখন তা ব্যক্তির কাছেও বিক্রি হচ্ছে। সমস্যা হলো, ফরেনসিক বিশ্লেষণেও এই নজরদারি ধরা পড়ছে না। ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম, সম্প্রতি এক অনুসন্ধানে এমন চিত্র তুলে এনেছে। বিষয়টি কেন উদ্বেগজনক, জানতে পড়ুন এই বিশ্লেষণ।

GIJN Toolbox

ডেটা সাংবাদিকতা

জিআইজেএন টুলবক্স: ক্রাউডট্যাঙ্গল, ইকোসেক ও সোশ্যাল মিডিয়া সার্চ

সোশ্যাল মিডিয়া ক্রমেই হয়ে উঠছে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির বড় জায়গা। শুধু সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া পোস্ট, ছবি-ভিডিও কাজে লাগিয়েই করা হচ্ছে বড় বড় সব অনুসন্ধান। তবে সেজন্য সঠিক তথ্যটি খুঁজে পাওয়াও জরুরি। জিআইজেএন টুলবক্স সিরিজের এই লেখা থেকে জেনে নিন: কোন কোন টুল ব্যবহার করে খোঁজ চালাবেন সোশ্যাল মিডিয়ায়।

সম্পাদকের বাছাই: ২০২০ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধান

করোনাভাইরাসের বছরে অনুসন্ধানী সাংবাদিকতা করা সহজ ছিল না। তারপরও সাংবাদিকদের নিরন্তর প্রচেষ্টা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে দুর্নীতিবাজ ব্যক্তিদের, করদাতাদের অর্থ বাঁচিয়েছে এবং জবাবদিহির আওতায় এনেছে করপোরেশন ও ক্ষমতাবানদের। ২০২০ সালে বাংলায় ও বাংলাভাষী অঞ্চল নিয়ে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তেমন কিছু প্রতিবেদন আমরা তুলে এনেছি এখানে।

পরামর্শ ও টুল

প্রিয় টুল ২০২০: সেরা সাংবাদিকরা যেসব টুল নিয়মিত ব্যবহার করেন

এবছর, জিআইজেএন-এর ‘আমার প্রিয় টুল’ সিরিজের জন্য, আমরা বিশ্বের অন্যতম সেরা ১২ সাংবাদিককে জিজ্ঞাসা করেছিলাম, তারা নিজেদের অনুসন্ধানে কোন টুলগুলো ব্যবহার করেন। যার মধ্যে ছিল অনলাইনে সুরক্ষিত যোগাযোগের উপায় থেকে শুরু করে ডেটা সাংবাদিকতা ও নানাবিধ তথ্যভাণ্ডারের খোঁজ। পড়ুন, ২০২০ সালের এমন সেরা কিছু টুলের খবর।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে ফরাসি ভাষার সেরা অনুসন্ধান

আইভরি কোস্ট থেকে সুইজারল্যান্ড, ফ্রান্স থেকে তিউনিসিয়া; এমন নানা দেশে প্রাতিষ্ঠানিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের চিত্র উঠে এসেছে, ফরাসি ভাষায় ২০২০ সালের বাছাই করা সেরা অনুসন্ধানে। এসব প্রতিবেদনের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে: আফ্রিকা ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার পুরনো যোগসূত্র; যা সেই উপনিবেশের সময় থেকে টিকে আছে। পড়ুন: জিআইজেএনের বাছাই করা সেরা ফরাসি ভাষার প্রতিবেদনের খবর।