প্রবেশগম্যতা সেটিংস

Tag

GIJN Bangla

175 posts

সাংবাদিকদের অনুসন্ধানে যেভাবে বেরিয়ে এলো ২০০০ গুপ্ত কবর

মেক্সিকোর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাধীন সাংবাদিক ও ফটোগ্রাফাররা এক জায়গায় হয়েছিলেন একটি মৌলিক প্রশ্ন নিয়ে: মাদক যুদ্ধে হারিয়ে যাওয়া মানুষগুলো কোথায়? অনুসন্ধান করতে গিয়ে তারা পুরো দেশজুড়ে পেয়েছেন দুই হাজারের বেশি গুপ্ত কবর। কিভাবে করা হলো এই অনুসন্ধান? জানাচ্ছেন জিআইজেএনের স্প্যানিশ সম্পাদক কাতালিনা লোবো-গুয়েরেরো।

সম্পাদকের বাছাই: ২০১৯ সালে চীনের সেরা অনুসন্ধান

আমি চীনের সাংবাদিকদের বলেছিলাম, এবছরের ভালো কিছু অনুসন্ধানের খোঁজ দিতে। অনেকেই পাল্টা প্রশ্ন করেছিলেন: চীনে কি এখনো অনুসন্ধানী সাংবাদিকতা বেঁচে আছে? মোটাদাগে, তারাই হয়ত ঠিক। কিন্তু কেউ কেউ এমন অনুসন্ধানও করেছেন, যা ইট-পাথরের ফাটা দেয়ালে গজিয়ে ওঠা বুনো গাছের মতোই অটল ও শক্তিশালী। দেখুন, চীনা ভাষায় ২০১৯ সালের সেরা অনুসন্ধান।

ঘুরে আসুন বছরসেরা পডকাস্টের জগত থেকে

সাম্প্রতিক বছরগুলোতে পডকাস্ট ও রেডিও সাংবাদিকতায় এসেছে নতুন জোয়াড়। ২০১৯ সালেও দেখা গেছে বেশ কিছু সাড়া জাগানো অনুসন্ধানী পডকাস্ট। যেখানে মৌলিক অনুসন্ধানের পাশাপাশি উঠে এসেছে অনেক অনুসন্ধানী প্রতিবেদনের পেছনের গল্প। এগুলোর মধ্য থেকে ২০১৯ সালের সেরা কিছু পডকাস্ট বাছাই করার কঠিন কাজটি করেছেন জিআইজেএন-এর সহযোগী সম্পাদক গেইল ফোর।

আমার প্রিয় অনুসন্ধানী টুল: ম্যালাকি ব্রাউন

নিউ ইয়র্ক টাইমস-এর ভিজ্যুয়াল অনুসন্ধানী সাংবাদিক ম্যালাকি ব্রাউন কাজ করেছেন বেশ কয়েকটি সাড়াজাগানো প্রতিবেদনে। স্যাটেলাইট ইমেজ, ড্রোন, থ্রিডি মডেল ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে তিনি তথ্য-প্রমাণাদি সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করছেন অভিনব সব উপায়ে। ভিজ্যুয়াল অনুসন্ধান করার ক্ষেত্রে তাঁর প্রিয় কিছু টুল আছে। সেগুলো নিয়েই কথা বলেছেন “আমার প্রিয় টুল” সিরিজে।

বিশ্বজুড়ে যেভাবে ছড়িয়ে পড়ছে চীন ও রাশিয়ার তথ্য-নিয়ন্ত্রণ প্রযুক্তি

বিশ্বজুড়ে তথ্য নিয়ন্ত্রণের অত্যাধুনিক সব প্রযুক্তির বিস্তার দিন দিন বেড়েই চলেছে। আর এর পেছনে অন্যতম ভূমিকা রাখছে চীন ও রাশিয়া। এসব প্রযুক্তি দেশে দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হুমকির মুখে পড়ছে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। পড়ুন, কিভাবে দেশে দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এসব তথ্য-নিয়ন্ত্রণ প্রযুক্তি ও নজরদারির ব্যবস্থা।

ইয়েমেন

ইয়েমেন’স ডার্টি ওয়ার: একটি পুলিৎজারজয়ী অনুসন্ধানের নেপথ্য গল্প

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কিভাবে মানুষ প্রতিনিয়ত মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে, তা টানা কয়েক মাস ধরে অনুসন্ধান করেছেন এসোসিয়েট প্রেসের আরব সাংবাদিকরা। ২০১৯ সালে তাদের এই অনুসন্ধান জিতেছে পুলিৎজার পুরস্কার। কিভাবে তাঁরা করেছেন এই অনুসন্ধান? জিআইজেএন-এর আরবী সম্পাদক মাজদোলিন হাসান তুলে এনেছেন নেপথ্যের গল্পগুলো।

আমার প্রিয় অনুসন্ধানী টুল: জোয়েল কোনোপো

বোতসোয়ানার অনুসন্ধানী সাংবাদিক জোয়েল কোনোপো কাজ করেছেন বেশ কয়েকটি সাড়াজাগানো অনুসন্ধানে। আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে একদিকে যেমন পাঠক-দর্শককে দিচ্ছেন সংবাদ পাঠের নতুন অভিজ্ঞতা, অন্যদিকে নিরাপদ ও সুরক্ষিত রাখছেন নিজেকে ও সোর্সকে। সাংবাদিকতার বহুমাত্রিক কাজের জন্য তাঁর পছন্দের কিছু টুল আছে। সেগুলোর কথাই বলেছেন, “আমার প্রিয় টুল” সিরিজে।

প্রতিবেদনের শুরুতেই পাঠককে বেঁধে ফেলার উপায়

বড় একটা অনুসন্ধান শেষ করেছেন। এখন বসেছেন লিখতে। কিন্তু ভেবে পাচ্ছেন না, শুরু করবেন কিভাবে। এই মুশকিলে পড়তে হয় কম বেশি সবাইকে। আপনার জন্য রইলো দীর্ঘ প্রতিবেদন বা ফিচার শুরুর সাতটি দারুন কৌশল (উদাহরণসহ)। লিখেছেন পল ব্রাডশ।

প্রজেক্ট মিরোস্লাভা: সহকর্মীর হত্যাকাণ্ড যেভাবে একজোট করেছে মেক্সিকোর সাংবাদিকদের

উত্তর মেক্সিকোতে মাদকের কারবারী ও রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক নিয়ে অনেক দিন ধরে অনুসন্ধান করছিলেন মিরোস্লাভা ব্রিচ। সেটি শেষ হবার আগেই চিহুয়াহুয়া শহরে নিজ বাড়ির সামনে আটবার গুলি করে হত্যা করা হয় তাঁকে। দিনটি ছিল ২০১৭ সালের ২৩ মার্চ। সময়, সকাল ৬টা ৫০ মিনিট। কিন্তু এই মৃত্যু চুপ করাতে পারেনি তাঁর সহকর্মীদের। হত্যাকাণ্ডের দুই বছরেরও বেশি সময় পর তারা এই হত্যা নিয়ে অনুসন্ধান শুরু করেন। প্রজেক্ট মিরোস্লাভা নামের সেই অনুসন্ধানে তারা দেখিয়ে দেন, এই হত্যাকাণ্ডের সরকারি তদন্তে কতটা দুর্বলতা আছে।

রিসোর্স

আদিবাসী সাংবাদিকদের জন্য নতুন অনুসন্ধানী রিসোর্স গাইড

গভীরতাধর্মী এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আদিবাসী সাংবাদিকদের সহায়তা করার জন্য একটি  রিসোর্স গাইড প্রণয়ন করেছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক এবং নেটিভ আমেরিকান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বজুড়ে আদিবাসী সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহিত করা এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ, কৌশল ও তথ্যের উৎস সম্পর্কে ধারণা দেয়া।