প্রবেশগম্যতা সেটিংস

Tag

অনুসন্ধান পদ্ধতি

31 posts

রিসোর্স গাইড

সাংবাদিকদের জন্য গাইড: এআই নিয়ে জবাবদিহিমূলক প্রতিবেদন তৈরির কৌশল

বাস্তব জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখাও সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এআই প্রযুক্তি প্রত্যাশা অনুযায়ী কাজ না করলে বা এতে কোনো ত্রুটি দেখা দিলে, অ্যালগরিদম বা জেনারেটিভ এআই অ্যাপের মতো স্বয়ংক্রিয় ব্যবস্থার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল মানুষ ক্ষতির শিকার হতে পারেন।

অনুসন্ধান পদ্ধতি

সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক উন্মোচন : জার্মানির নারী উগ্র ডানপন্থী গোষ্ঠীর অন্তরালের গল্প

কখনও কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলানো থেকে একটি অনুসন্ধানের সূত্রপাত হয় । এক্ষেত্রে যেমন হয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তরুণীরা যেখানে—সাধারণত সোনালী চুল এবং নীল চোখের—চুল বেনী করার নিয়মাবলী, ফ্যাশনবিষয়ক অনুপ্রেরণা এবং চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের ছবি পোস্ট করে।

সংবাদ ও বিশ্লেষণ

প্যাট্রিক র‍্যাডেন কিফের নতুন বই ‘লন্ডন ফলিং’ থেকে সাংবাদিকদের জন্য চারটি শিক্ষা

প্যাট্রিক র‍্যাডেন কিফে যখন কোনো গল্পের খোঁজ পান, তখন তিনি সেটির পেছনে লেগে থাকেন, সহজে ছেড়ে দেন না। একের পর এক মানুষের সঙ্গে কথা বলেন। ততক্ষণ বলতে থাকেন, যতক্ষণ না কথা বলার মতো আর কেউ অবশিষ্ট থাকে। তিনি দাবি যাচাই করার জন্য নথিপত্র ও প্রমাণ খোঁজেন। গল্পের কাঠামো তৈরিতে প্রচুর সময় দেন।  

অনুসন্ধান পদ্ধতি

যৌথ অনুসন্ধান—ভেস্তে যেতে পারে সামান্য একটি ইমেলের ভাষার কারণে এবং আরও যেসব শিক্ষা নেওয়া যেতে পারে

সম্প্রতি একটি অনুসন্ধানের মাঝপথে একজন অংশীদার প্রায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন সহকর্মীর পাঠানো ইমেইলের অতিরিক্ত আনুষ্ঠানিক ও “ব্যবসায়িক ধাঁচের” ভাষা তাকে বিরক্ত করে। সেই সময় অন্য একজন অংশীদার হস্তক্ষেপ না করলে তিনি প্রকল্প থেকে সরে যেতেন।

অনুসন্ধানী সাংবাদিকতার গোড়ার কথা

লুকানো ঘটনা অনুসন্ধানের জন্য সাংবাদিকদের ‘টাইমলাইন’ বানানো কেন প্রয়োজন, কীভাবে বানাবেন 

টাইমলাইন তৈরি করা খুবই সহজ একটি প্রক্রিয়া। এটি প্রিন্ট গবেষণা, দীর্ঘ ফিচার লেখা, কিংবা প্রামাণ্যচিত্র বা অনুসন্ধানী চলচ্চিত্র নির্মাণ—সব ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। তবে এটি কার্যকর করতে হলে আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে এবং নিয়মিত তথ্য যোগ করতে হবে।

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

ভিডিও তথ্যের শক্তিশালী উৎস, রিপোর্টিংয়ের জন্য পথচারীদের থেকে পাওয়া ভিডিও যাচাই করবেন যেভাবে

আধুনিক সাংবাদিকতায় তথ্য-প্রমাণের অন্যতম শক্তিশালী একটি মাধ্যম হয়ে উঠেছে ভিডিও, যেখানে আবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই প্রমাণ জাল ও কারসাজি করার কাজগুলো আরও সহজ করে দিয়েছে। এই নতুন বাস্তবতায় সাংবাদিকদের অবশ্যই ভিজ্যুয়াল ইনভেস্টিগেটর হয়ে উঠতে হবে।

রিসোর্স গাইড

বিদেশি লবিং অনুসন্ধানে আগ্রহী সাংবাদিকদের জন্য জিআইজেএন নির্দেশিকা

লবিংয়ের পেছনে সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যয় করছেন কোটি কোটি টাকা। কারা করছেন এই কাজ। সাংবাদিকদের জন্য এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিদেশি লবিংয়ের বিষয়ে অনুসন্ধানে সহায়তা করতে কিছু ফ্রি অনলাইন টুলস রয়েছে। যদিও এগুলোর কিছু সীমাবদ্ধতা আছে, তবুও সঠিকভাবে ব্যবহার করলে এসব ডকুমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সম্ভব।

পদ্ধতি

পূর্ব এশিয়াতে যৌন নিপীড়নের ভিডিওর অনলাইন বাণিজ্য নিয়ে অনুসন্ধান

পূর্ব এশিয়ায় কীভাবে যৌন হয়রানির ভিডিও কেনাবেচা হয়— তা নিয়ে বছরব্যাপী অনুসন্ধান চালিয়ে ২০২৩ সালের জুনে একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল বিবিসি আই। এখানে পড়ুন, কাজটির নেপথ্যের গল্পগুলো।

পদ্ধতি

পাইলোস জাহাজডুবি নিয়ে অনুসন্ধানটি যেভাবে হল

২০২৩ সালের ১৪ জুন ভোরে গ্রিসের পাইলোস উপকূলে কয়েকশ অভিবাসীকে বহনকারী একটি ছোট মাছ ধরার ট্রলার ডুবে প্রায় ৬০০ জনের মৃত্যু হয়। কোস্ট গার্ড, ঘটনার পর দায়সারা উদ্ধার অভিযান পরিচালনার অভিযোগে কঠোর সমালোচনার মুখে পড়ে। তারা দাবি করে যে জাহাজে থাকা অভিবাসীদের সহায়তার প্রস্তাব দিলে তারা তা প্রত্যাখ্যান করে। কিন্তু অনুসন্ধানী সাংবাদিক ও গবেষকদের অনুসন্ধানে সত্যটা বেরিয়ে আসে।

পরামর্শ ও টুল

এক্সক্লুসিভ: গ্রানাডার নেতার ৪০ বছর পুরোনো অন্তর্ধান রহস্য নিয়ে ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান যেভাবে হলো

১৯৮৩ সালে গ্রানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী মরিস বিশপের মরদেহ গায়েব হয়ে যাওয়া নিয়ে অনুসন্ধান চালিয়ে ছয় পর্বের একটি পডকাস্ট প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট।
এখানে পড়ুন, কাজটির নেপথ্যের গল্প।